পোল্যান্ডওয়ালা

পোল্যান্ডওয়ালা

Udostępnij

Dane kontaktowe, mapa i wskazówki, formularz kontaktowy, godziny otwarcia, usługi, oceny, zdjęcia, filmy i ogłoszenia od পোল্যান্ডওয়ালা, Księgowy, plac Wolności 6/108, Poznan.

02/04/2026

আপনার কতো টাকা লাগে? আপনি একই টাইমে কয়টা গাড়ি চালান? কয়টা ঘরে ঘুমান?

02/04/2026

আমাদের অফিসে ৮ জন কাজ করেন - ৪ জন পোলিশ, ২ জন বাঙ্গালী এবং ২ জন উক্রেনিয়ান। এছাড়া, আরও ৪ জন পোলিশ নাগরিক আমাদের কোম্পানিতে শেয়ারহোল্ডার আছেন। আমরা দু'জন বাঙ্গালী ছাড়া বাকি কেউই আমাদের ব্যবসায়িক ব্যবহার বুঝতে পারে না।

"সরকারের ডিফাইনড করে দেওয়া আইন আমি মানি না" - কেন? কোন উত্তর নেই।

"নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রাক্ট সাইন করেছি তো কি হয়েছে? আমি কাল থেকে অন্য জায়গাতে যাচ্ছি বা দোকান বন্ধ করে দিচ্ছি" - গেলে/করলে কি হবে? সিমপ্লি, কন্ত্রাক্টেড পিরিয়ড পর্যন্ত কন্ট্রাক্টেড পেনাল্টি দিয়ে ফাক্তুরা ইস্যু করে দেবে। পরে, কোর্টের অর্ডার নিয়ে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে "ফাক্তুরার টাকা + ইন্টারেস্ট, কোর্টের খরচ এবং টাকা উত্তোলনের খরচ"-সহ টাকা তোলা হবে।

আমরা ভিন্ন কালচার থেকে এসেছি- এটা পোলিশরা কন্সিডার করে, বোঝার চেষ্টা করে। কিন্তু বিজনেস করতে এসে সবকিছু বাংলাদেশী মেজাজে পরিচালনা করার চেষ্টাকে তারা কোন ভাবেই বুঝতে পারে না।

02/04/2026

আপনি পোল্যান্ডে ১০ বছর ধরে আছেন এবং গর্বের সাথে বিজনেস করছেন- খুবই ভালো কথা। তাহলে, অর্থ বছর শেষে Sp. z o.o.-এর যে CIT-8 জমা দিতে হয় সেটি জানেন না কেন?

01/04/2026

গরীব হওয়া দোষের কিছু না; কিন্তু শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখা দোষের।

01/04/2026

ব্যবসা শ্বশুরবাড়ির জামাই ষষ্ঠী না। ব্যবসা হলো বৈশাখের ঠাঠা রোদ- আম না, আপনাকে পাঁকাবে।

31/03/2026

আজ মাসওয়ালা (Umowa o pracę) এবং ঘণ্টাওয়ালা (Umowa zlecenie)-দের বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে দু'কথা লিখবো। অতীতে, বেশ কিছু ভিডিও পাবলিশ করেছিলাম। কিউরিয়াস হয়ে গ্যালারি থেকে দেখে নিবেন।

চাকরির চুক্তি (Umowa o pracę)
- নির্দিষ্ট মাসিক বেতন (কাজ কম হলেও বেতন থাকে)
- পেইড ছুটি, অসুস্থতার ছুটি, সামাজিক নিরাপত্তা
- নিয়োগকর্তা কাজের সময় ও নিয়ম নির্ধারণ করে
- সম্পূর্ণ ZUS কন্ট্রিবিউশন
- শ্রম আইনের অধীনে শক্তিশালী সুরক্ষা

সিভিল ল’ চুক্তি (Umowa zlecenie)
- কাজ অনুযায়ী পেমেন্ট (ঘণ্টা ভিত্তিক)
- ছুটি বা অসুস্থতার বেতন সাধারণত নেই
- বেশি ফ্লেক্সিবিলিটি, কিন্তু কম সুরক্ষা
- সীমিত বা ভিন্ন ZUS কন্ট্রিবিউশন
- সিভিল কোড দ্বারা নিয়ন্ত্রিত

30/03/2026

পোল্যান্ডে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের আবেদন করলে স্থানীয় সরকারকে 440 zł স্ট্যাম্প ডিউটি দিতে হয়ে। পরবর্তীতে, ইমিগ্রেশন অফিসকে 100 zł কার্ড প্রিন্টিং-এর জন্য দিতে হয়। এই টাকা উকিলরা নেয় না।

30/03/2026

ব্যবসা হোল একটি শৃঙ্খলা; একটি কন্টিনিউয়াচ ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যাওয়া। তাই, মাঝে মাঝে নিজের অভিজ্ঞতা দেখে নিজেই অবাক হয়ে যায়। জানি, প্রলোভন সামলানো কঠিন। বিশেষ করে, অন্যের সামনে নিজেকে জাহির করার ইচ্ছা; এবং ফলশ্রুতিতে, ব্যবসায়ের টাকা নিজের পার্সোনাল কাজে খরচ করে ফেলা।

30/03/2026

ট্যাক্স অফিসের জরিমানা থেকে রেহাই পাওয়ার উপায়।

30/03/2026

- বন্ধুদের ঈর্ষাকে বেইমানী মনে করবেন না। আপনি সাকসেসফুল হলে আপনার বন্ধুরাই সবার আগে কষ্ট পাবে।

30/03/2026

২০২৬ সালে পোল্যান্ডের সরকারী ছুটির দিনগুলি জেনে নিন। মনে রাখবেন, কারো চাকুরীর কন্ট্রাক্ট যদি umowa o pracę হয়, এই সরকারী ছুটির দিনগুলিতে তাঁরা পেইড হলিডে (স্যালারিসহ ছুটি) পেয়ে থাকেন। আর কেউ কাজ করলে, রেগুলার স্যালারির পাশাপাশি অতিরিক্ত ১০০% বোনাস পেমেন্ট দিতে হয়।

30/03/2026

২ বছর আগের একটি পোস্ট শেয়ার করলাম। এখানে কিছু তথ্যের আপডেট আছে, তবে, Olsztyn ইমিগ্রেশন অফিসের নীতিমালা একই রয়েছে। তবে, এখন পোজনান এবং ক্রাকো ইমিগ্রেশন অফিসও ফাইনান্সিয়াল রিপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট ডিমান্ড করে। এছাড়া, ZUS এন্ড ট্যাক্সক্লিয়ারেন্স সার্টিফিকেট তো স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট।

মাত্র PLN 244 টাকায় (netto) আমরা ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার সার্ভিস দিই। বিগত ৩ বছরে, আমাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ইমিগ্রেশন অফিস থেকে, আমরা কমপক্ষে ১০০০-এর উপরে ওয়ার্ক পারমিট বের করেছি।

ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার করার সময় আবেদন পত্রের সাথে সাধারণত ৪টি কিংবা ৫টি ডকুমেন্ট লাগে জমা দিতে হয় -
১] পাসপোর্ট এবং রেসিডেন্স কার্ডের স্ক্যান কপি
২] কোম্পানির umowa spółki
৩] ইমিগ্রেশন অফিসে ওয়ার্ক পারমিটের ফি বাবদ PLN 100 জমা দেওয়ার কপি এবং
৪] যে দোকানে কাজ করবে তার রেন্টাল এগ্রিমেন্টের স্ক্যান কপি।
৫] কর্মস্থল অনুযায়ী কোন কোন কোম্পানির লেবর মার্কেট টেস্ট কিংবা ওপিনিয়া জমা দেওয়া লাগে।

-----------------------------------
[B2B সার্ভিস] পোল্যান্ডে আপনার কোম্পানি আছে? আপনার ওয়ার্কারদের জন্য অল্প খরজে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে চান? আমাদের সাথে কন্টাক্ট করুণ -
Mobile: +48 533 665 168
-----------------------------------

আমাদের দেখা সব থেকে খুঁতখুঁতে ইমিগ্রেশন অফিস হোল Warsaw ইমিগ্রেশন অফিস। তারাও এই পর্যন্ত ওই ৪টি কিংবা ৫টি ডকুমেন্ট ছাড়া অন্য কোন ডকুমেন্ট চাইনি।

তবে, কোন কোম্পানির যদি ZUS অপরিশোধিত থাকলে ইমিগ্রেশন অফিসগুলো পারমিট ইস্যু করার আগে ZUS ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে বলে।

শুধু ওয়ার্ক পারমিট না, রেসিডেন্স পারমিট ইস্যু করার আগেও, ZUS বাকি দেখলে, সব ইমিগ্রেশন অফিসই ZUS ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডিমান্ড করে। তাই, এটিকে আমি অস্বাভাবিক কিছু দেখি না।

দেখুন, একটি কোম্পানির ওয়ার্ক পারমিট ইস্যু হয় তার হেড অফিস যে রিজিওয়নে অবস্থিত সেই রিজিওনের ইমিগ্রেশন অফিস থেকে। আমাদের বেশিরভাগ ওয়ার্ক পারমিটের ক্লায়েন্টের কোম্পানি আমরাই রেজিস্ট্রেশন করেছি। তাই, বহুল প্রত্যাশিত Olsztyn ইমিগ্রেশন অফিসে আমাদের ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার সুযোগ হয়নি।

-----------------------------------
[B2B সার্ভিস] পোল্যান্ডে আপনার কোম্পানি আছে? আপনার ওয়ার্কারদের জন্য অল্প খরজে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে চান? আমাদের সাথে কন্টাক্ট করুণ -
Mobile: +48 533 665 168
-----------------------------------

মাস চারেক আগে আমরা Gdańsk-এ একটি কোম্পানি রেজিস্ট্রেশন করেছিলাম। ওই কোম্পানির Gdańsk ইমিগ্রেশন অফিস থেকে আমরা ১৪টি ওয়ার্ক পারমিটও বের করেছি। তবে, পারমিট ইস্যু হতে ২ মাসের উপর সময় লাগাতে কোম্পানির মালিক পক্ষ কোম্পানির হেড অফিস Gdańsk থেকে Olsztyn নিয়ে যাওয়ার প্লান করছিলেন।

ইতিমধ্যে, পারিবারিক ইমারজেন্সির কারণে বর্তমান মাসের প্রথম সপ্তাহে আমার বাংলাদেশ যাওয়া লাগে। তাই, আমার পার্টনার উক্ত কোম্পানিটির HQ পরিবর্তন করার জন্য KRS আপডেট করার আবেদন করে।

পরবর্তীতে, আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের ক্লায়েন্ট নতুন করে ২টি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জব ওয়ার্ডার দেন।

ওয়াও! এতোদিন পরে Olsztyn ইমিগ্রেসন অফিসে ওয়ার্ক পারমিটের আবেদন করার সুযোগ পেয়ে, আমি বাংলাদেশে থাকা অবস্থায়, এই প্রথমবার, Olsztyn ইমিগ্রেসন অফিসে ২টি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম।

-----------------------------------
[B2B সার্ভিস] পোল্যান্ডে আপনার কোম্পানি আছে? আপনার ওয়ার্কারদের জন্য অল্প খরজে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে চান? আমাদের সাথে কন্টাক্ট করুণ -
Mobile: +48 533 665 168
-----------------------------------

Olsztyn-এ মনে হয় সবকিছুই খুব দ্রুত হয়!!!

মাত্র ২ সপ্তাহের মধ্যেই, Olsztyn ইমিগ্রেসন অফিসের ইমেইল নোটিফিকেশন দেখে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে।

চাকুরীর পোর্টাল থেকে, ট্রাস্টেড প্রোফাইল দিয়ে সাইন করে, ইমিগ্রেশন অফিসের ডকুমেন্ট ডাউনলোড করার পরেই আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।

Olsztyn ইমিগ্রেসন অফিস, ওয়ার্ক পারমিট ইস্যু না করে, অতিরিক্ত ডকুমেন্ট চেয়েছে।

কিন্তু, যে সকল অতিরিক্ত ডকুমেন্ট তারা চেয়েছে, সত্যি বলছি, আমি তার বর্ণনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তাই, পোলিশে লেখা ইমিগ্রেশন অফিসের লেটার থেকে প্রয়োজনীয় অংশটুকু Google Translate করে আপনাদের জন্য নিচে দিলাম। প্লিজ পড়ুন -

........নিয়োগ প্রচার আইনের ধারা 88j ধারা 2b এবং 88j ধারা 2b পয়েন্ট 1 এবং 3 এর সাথে সম্পর্কিত প্রশাসনিক পদ্ধতির ধারা 50 অনুসারে, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি:

- নিম্নলিখিত ঠিকানায় আপনার চাকরি আছে তা নিশ্চিত করে নথি উপস্থাপন করা: [দোকানের ঠিকানা] পারফরম্যান্স সহ:

- রাজ্য স্যানিটারি ইন্সপেক্টরেটের অফিসিয়াল খাদ্য নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রতিষ্ঠানের রেজিস্টারে প্রতিষ্ঠানের প্রবেশ নিশ্চিত করার একটি শংসাপত্র,

- বর্জ্য ডাটাবেস রেজিস্টারে এন্ট্রি,

- প্রাঙ্গণ এবং ক্যাটারিং সরঞ্জামের ছবি;

- বিদেশিরা যেখানে কাজ করবে সেই প্রাঙ্গনে ক্যাটারিং কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলির জন্য সমস্ত চালান জমা দেওয়া,

- নথিগুলির উপস্থাপনা নিশ্চিত করে যে কোম্পানির কাছে বিদেশীদের কাছে কাজ অর্পণ করার ফলে উদ্ভূত বাধ্যবাধকতাগুলি কভার করার জন্য প্রয়োজনীয় যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে - উল্লিখিত নথিতে অবশ্যই ক্রিয়াকলাপ, খরচ (পরিসর, পণ্য, ইত্যাদির জন্য ফি) এবং কোম্পানির প্রাপ্তির তালিকা থাকতে হবে নিশ্চিত করে যে সত্তাটি আসলে ব্যবসার সময় কাজ করে - গত 3 মাস ধরে,

- চুক্তিতে স্বাক্ষর করার মুহূর্ত থেকে প্রাঙ্গনের ভাড়া এবং বর্জ্য অপসারণের জন্য ফি প্রদানের বিষয়টি নিশ্চিতকারী নথি - কোম্পানির মালিকানাধীন সমস্ত প্রাঙ্গনে প্রযোজ্য।

- বীমা প্রিমিয়ামের অর্থ প্রদানে কোন বকেয়া না থাকাতে ZUS-এর একটি বর্তমান শংসাপত্র (বা অন্যান্য নথি যা নিশ্চিত করে যে আপনি সামাজিক বীমা প্রতিষ্ঠানের প্রতি আপনার বাধ্যবাধকতাগুলি পূরণ করেছেন, যেমন: কিস্তিতে অবদান প্রদানের শংসাপত্র, কিস্তিতে অবদানগুলি ভাগ করার চুক্তি) মে মাসের পরে জারি করা 22, 2024। আপনি যদি 22 মে, 2024 এর আগে জারি করা ZUS থেকে একটি শংসাপত্র উপস্থাপন করেন, তাহলে আপনাকে অবশ্যই শেষ নিষ্পত্তির সময়ের জন্য স্থানান্তর নিশ্চিতকরণের একটি অনুলিপি প্রদান করতে হবে।.........

এই চিঠি পড়ে আমাদের বিস্ময়ের শেষ নেই। ক্লায়েন্ট এবং আমাদের জীবন সহজ করার জন্য, তাই ভাবছি, ক্লায়েন্টকে পরামর্শ দিবো, "ভাইয়া, কোম্পানির হেড অফিস পরিবর্তন করুণ।"

আপনাদের কি মনে হয়?

আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
ALIEN AFFAIRS SP. Z O.O.
plac Wolności 6/108, 61-738 Poznań
Landline: +48 61 224 88 19
Mobile / WhatsApp: +48 533 665 168
আমাদের অফিস টাইমঃ সকাল 9:00 থেকে দুপুর 3:00 [সোমবার থেকে শুক্রুবার]

Chcesz aby twoja firma była na górze listy Księgowa w Poznan?

Kliknij tutaj, aby odebrać Sponsorowane Ogłoszenie.

Lokalizacja

Kategoria

Zespół Kulinarny

Strój

Strona Internetowa

Adres


Plac Wolności 6/108
Poznan
61-738