13/08/2025
যে ৩৯ টি সেবা পেতে আয়কর রিটার্ন দাখিল এর প্রমাণ দেখাতে হবে
১. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে
২. আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ/নবায়ন করতে
৩. ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়
৪. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে
৫. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করতে
৬. বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে
৭. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন করতে
৮. ট্রেড বডি বা ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ গ্রহণ করতে
৯. দলিল লেখক বা চেম্বার লাইসেন্স নবায়ন
১০. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই ইত্যাদি লাইসেন্স
১১. গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ নিতে
১২. আবাসিক গ্যাস সংযোগ নিতে
১৩. বিদ্যুৎ সংযোগ গ্রহণ করতে
১৪. আয়রোজগারী লোনের সার্টিফিকেট গ্রহণ করতে
১৫. ই-উটার লাইসেন্স করতে
১৬. সন্তান ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হতে
১৭. কোম্পানি এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ নিতে
১৮. আয়েশা রেঞ্জর লাইসেন্স গ্রহণ করতে
১৯. আমদানি জন্য ঋণপত্র খোলার সময়
"২০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত করলে"
২২. ২০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়
২৩. নির্বাচন অংশগ্রহণ
২৪. প্রশাসনিক বা ব্যবস্থাপনা পদ বেতন
২৫. দশম গ্রেড বা তার উপরের সরকারি চাকরি
২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ
২৭. কনসালটেন্সি বা ক্যাটরিং সার্ভিস বাবদ অর্থ গ্রহণ
২৮. বিমা কোম্পানির এজেন্সির সার্টিফিকেট
২৯. বড় মোটরগাড়ির নিবন্ধন বা মালিকানা পরিবর্তন
৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়
৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন
৩২. ক্লাবের সদস্যপদ গ্রহণ/নবায়ন
৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ
৩৪. পণ্য আমদানি বা রপ্তানি
৩৫. রাজউক বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন
৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান
৩৭. নির্দিষ্ট ব্যক্তির কাছে পণ্য বা সেবা সরবরাহ
৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স
৩৯. সামাজিক বা কর্পোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া।
২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিল করা যাচ্ছে ১ জুলাই ২০২৫ থেকে।
10/08/2025
ফটোকপির দোকান থেকে ৫০ টাকায় রিটার্ন করার দিন শেষ। সঠিক নিয়মে রিটার্ন সাবমিট না করলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
সঠিক নিয়মে রিটার্ন সাবমিট করতে আমাদের ইনবক্স করতে পারেন বা হোয়াটসএপ ০১৮৪২-১৬১৪১২
https://www.kalerkantho.com/online/national/2025/08/10/1560408?fbclid=IwY2xjawMFqmxleHRuA2FlbQIxMABicmlkETFQcGZYV08ydElGNmNDNHN5AR7j6h4mVoms5alxEIc84DPEZhgScwlOA2Cflvk1eC9BsYHgNdlDyj2jEpE7JQ_aem_bmNcWa5ICAVrufWtG9ncYA
‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই, তথ্য গোপনে সর্বোচ্চ ৫ বছরের জেল
এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দ....
09/08/2025
ই রিটার্ন অডিটের প্রস্ততি নিন, সাবধান হোন
ই-রিটার্ন (E-return) অডিট মূলত ট্যাক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার জমা দেওয়া আয়কর রিটার্নের সঠিকতা যাচাই করার প্রক্রিয়া। বাংলাদেশে আয়কর আইন অনুযায়ী, এটি ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (NBR) এর মাধ্যমে সম্পন্ন হয়। প্রক্রিয়াটি সাধারণত এইভাবে চলে—
১. প্রাথমিক বাছাই (Risk-based Selection)
• NBR-এর সিস্টেমে সব ই-রিটার্ন স্ক্যান করা হয়।
• যেসব রিটার্নে সন্দেহজনক বিষয় থাকে (যেমন হঠাৎ বড় আয়ের বৃদ্ধি, খরচ ও আয়ের মধ্যে অসামঞ্জস্য, নির্দিষ্ট সেক্টরের রিটার্ন ইত্যাদি) সেগুলো অডিট লিস্টে চলে যায়।
• বাছাই প্রক্রিয়া এলোমেলো (random) ও ঝুঁকিভিত্তিক (risk-based) — দুইভাবে হতে পারে।
২. নোটিশ প্রদান
• যদি আপনার রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়, তাহলে অডিট নোটিশ (সাধারণত ৬ মাসের মধ্যে) ই-মেইল, ডাক বা NBR-এর e-return পোর্টালে দেওয়া হয়।
নোটিশে বলা থাকবে:
• কোন বিষয় যাচাই হবে
• কী কী ডকুমেন্ট দিতে হবে
• কোন তারিখে বা কোথায় হাজির হতে হবে।
৩. ডকুমেন্ট যাচাই
NBR ট্যাক্স অফিসার আপনার দেওয়া তথ্যের সাথে নিম্নোক্ত প্রমাণ মিলিয়ে দেখবে—
• ব্যাংক স্টেটমেন্ট
• বেতন বা ব্যবসার আয় সংক্রান্ত কাগজপত্র
• সম্পত্তি ও বিনিয়োগের দলিল
• খরচের প্রমাণ (যেমন মেডিকেল, শিক্ষা, হাউস রেন্ট, ডোনেশন ইত্যাদি)
• পূর্ববর্তী বছরের রিটার্ন।
৪. মৌখিক শুনানি বা সাক্ষাৎকার
• ট্যাক্স অফিসার আপনাকে বা আপনার প্রতিনিধি (CA/Tax Lawyer) কে ডেকে প্রশ্ন করতে পারেন।
• অসামঞ্জস্য ধরা পড়লে আপনাকে ব্যাখ্যা দিতে হবে।
৫. অডিট রিপোর্ট ও অ্যাডজাস্টমেন্ট
যদি হিসাব সঠিক হয় — অডিট ক্লিয়ার হয়ে যাবে।
ভুল বা গোপন তথ্য পাওয়া গেলে:
• বাড়তি কর (additional tax) ধার্য করা হবে
• জরিমানা বা সুদ যোগ হতে পারে
• গুরুতর ক্ষেত্রে কর ফাঁকি মামলা হতে পারে।
৬. আপিলের সুযোগ
• আপনি NBR-এর সিদ্ধান্তের বিরুদ্ধে ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল বা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
💡 গুরুত্বপূর্ণ পরামর্শ
• ই-রিটার্ন দেওয়ার সময় সঠিক তথ্য ও প্রমাণ সংরক্ষণ করুন।
• কমপক্ষে ৫ বছর যাবত রিটার্নের সাথে সম্পর্কিত সকল ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে।
• কর পরামর্শকের সাহায্য নিলে ভুলের ঝুঁকি অনেক কমে যায়।
ই-রিটার্ন অডিটে NBR সাধারণত যে বিষয়গুলো বেশি খতিয়ে দেখে, তার একটি বিস্তারিত তালিকা নিচে দিলাম—
NBR যেসব বিষয় বেশি যাচাই করে:
১. আয় সংক্রান্ত অসামঞ্জস্য:
• বেতন, ব্যবসা, ফ্রিল্যান্স, ভাড়া, সুদ, লভ্যাংশ, পুঁজিগত লাভ ইত্যাদির ঘোষিত পরিমাণ অস্বাভাবিকভাবে কম বা বেশি।
• ব্যাংক স্টেটমেন্টে জমা টাকার সাথে রিটার্নে ঘোষিত আয়ের মিল না থাকা।
• পূর্ববর্তী বছরের তুলনায় হঠাৎ আয়ে বড় পরিবর্তন।
২. খরচ ও ছাড় (Deductions & Exemptions)
• মেডিকেল, শিক্ষা, দান (donation), হাউস রেন্ট, বিনিয়োগ ইত্যাদিতে অস্বাভাবিক বা সর্বোচ্চ সীমার ছাড় দাবি।
• ছাড় বা করমুক্ত আয়ের জন্য প্রয়োজনীয় প্রমাণ না থাকা।
• প্রমাণপত্র জাল বা অবৈধ উৎস থেকে প্রাপ্ত।
৩. সম্পদ বিবরণী (Statement of Assets & Liabilities)
• ঘোষিত সম্পদের সাথে আয়-ব্যয়ের সামঞ্জস্য।
• নতুন সম্পত্তি, গাড়ি, শেয়ার, জমি কেনার উৎস।
• ঘোষিত দায় (loan) এর প্রমাণ।
৪. ব্যাংক ও আর্থিক লেনদেন:
• ব্যাংক একাউন্টে বড় অংকের জমা বা উত্তোলন যার ব্যাখ্যা নেই।
• একাধিক ব্যাংক একাউন্টে অস্পষ্ট লেনদেন।
• বিদেশি লেনদেন (inward/outward remittance) এর সঠিক ঘোষণা।
৫. বিনিয়োগ ও শেয়ার লেনদেন:
• শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, বন্ড, সঞ্চয়পত্র, লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগের তথ্য।
• পুঁজিগত লাভ (capital gain) ঘোষণা না করা।
• বিনিয়োগের উৎসের অসামঞ্জস্য।
৬. বিদেশি আয় ও সম্পদ
• বিদেশি চাকরি, ফ্রিল্যান্স, অনলাইন ব্যবসা বা বিনিয়োগ থেকে আয় ঘোষণা না করা।
• বিদেশে থাকা সম্পদের তথ্য গোপন।
• বিদেশি ভ্রমণ ও তার খরচের উৎস।
৭. ভ্যাট, উৎসে কর ও TDS:
• ব্যবসার ক্ষেত্রে VAT ও উৎসে কর সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কি না।
• উৎসে কর কেটে রাখা হলেও রিটার্নে ঠিকভাবে সমন্বয় না করা।
৮. পুরোনো রিটার্নের সাথে অসঙ্গতি:
• গত বছরের আয়ের, সম্পদের, দায়ের সাথে চলতি বছরের তথ্যের বড় পার্থক্য।
• পূর্বে করা অডিটের পর্যবেক্ষণ সমাধান না করা।
💡 টিপস:
• সব আয়, খরচ, বিনিয়োগ ও সম্পদের প্রমাণপত্র সংরক্ষণ করুন।
• বড় লেনদেনের আগে তার ট্যাক্স ইমপ্লিকেশন বুঝে নিন।
• রিটার্ন জমা দেওয়ার সময় ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগ সার্টিফিকেট, ভাড়া চুক্তি, রসিদ—সব কপি রেখে দিন।
** কম্পিউটারের দোকান থেকে আয়কর ই রিটার্ণ জমা না দেয়া উচিৎ হবে। ই রিটার্ণ অডিট হবে বৈজ্ঞানিক ও এআই দিয়ে সিলেকশন করে। প্রস্তুত হোন, সাবধান হোন, সচেতন হোন।
*Collected Post
Send a message to learn more
07/08/2025
It is great to inform that all our team member has become ITP (Income Tax Practitioner).
Send a message to learn more
23/01/2025
আপনি কি আপনার ট্যাক্স রিটার্ন প্রিপ্রেয়ার করেছেন?
কিংবা কাকে দিয়ে রিটার্ন প্রিপ্রেয়ার করাবেন তা ভাবছেন?
আগামি ৩১ জানুয়ারি এর মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। তাই আপনার যদি TIN খোলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে।
আপনার রিটার্ন প্রিপ্রেয়ার, জমা ও একনলেজমেন্ট স্লিপ সহ সার্বক্ষণিক সহযোগিতায় আপনার পাশে আছি আমরা Tax Return Submission.
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা ফোন করুন 01842-161412
ধন্যবাদ
11/10/2024
শেষ সময়ের অপেক্ষায় না থেকে এখনি আপনার ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে রাখুন। ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার থেকে শুরু করে সাবমিসন এখন সব কিছুই হবে ঘরে বসেই ট্যাক্স রিটার্ন সাবমিসন টিমের সাথে। আপনার আয়কর রিটার্ন প্রিপেয়ার থেকে শুরু করে সাবমিসন পর্যন্ত যে কোন সহযোগিতার জন্য আমাদের ইনবক্স করতে পারেন নিচের হোয়াটসএপ নম্বরে। > 01842-161412
08/10/2024
শেষ সময়ের অপেক্ষায় না থেকে এখনি আপনার ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে রাখুন। ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার থেকে শুরু করে সাবমিসন এখন সব কিছুই হবে ঘরে বসেই ট্যাক্স রিটার্ন সাবমিসন টিমের সাথে। আপনার আয়কর রিটার্ন প্রিপেয়ার থেকে শুরু করে সাবমিসন পর্যন্ত যে কোন সহযোগিতার জন্য আমাদের ইনবক্স করতে পারেন নিচের হোয়াটসএপ নম্বরে।
01842-161412
25/01/2024
আপনি কি আপনার ট্যাক্স রিটার্ন প্রিপ্রেয়ার করেছেন?
কিংবা কাকে দিয়ে রিটার্ন প্রিপ্রেয়ার করাবেন তা ভাবছেন?
আগামি ৩১ জানুয়ারি এর মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। তাই আপনার যদি TIN খোলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে।
আপনার রিটার্ন প্রিপ্রেয়ার, জমা ও একনলেজমেন্ট স্লিপ সহ সার্বক্ষণিক সহযোগিতায় আপনার পাশে আছি আমরা Tax Return Submission.
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা ফোন করুন
01704-551863
ধন্যবাদ
29/11/2023
রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। যারা এখনও রিটার্ন জমা দেন নাই তারা দ্রুত রিটার্ন প্রিপেয়ার করে জমা দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
WhatsApp: 01842-161412]
06/09/2023
সম্মানিত করদাতা যাদের (TIN) টিন সার্টিফিকেট বিভিন্ন প্রয়োজনে নিয়েছেন। ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২৩-২০২৪ করবর্ষে রিটার্ন জমা দিন।
সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার সমমুখীন হবেন!
৩০ নভেম্বর ২০২৩, Income Tax Filing এর শেষ সময়। এই সময়ের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন, অন্যথায় জরিমানার সম্মুখীন হবেন।
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।
চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2022 to 30-06-2023);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)
ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Furniture, fixture, Equipment & Machinarie etc.);
বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও এর কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;
# #গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);
সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;
বি:দ্র: সকল Bank Statement/প্রত্যয়নপত্রের সময়কাল হবে 01/07/2022 থেকে 30/06/2023 ইং পর্যন্ত।
# #অন্যান্য তথ্যাবলি:
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি এর ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে;
33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স।
দৃষ্টি আকর্ষণ: যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একত্রে দিন।
১৫ নভেম্বরের পরে দিলে আপনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় নেয়া লাগতে পারে।
মনে রাখবেন, এবার ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না। অর্ধেক রেয়াত পাবেন এবং ২%, ৪%,বিলম্ব ফি দিতে হবে।
কারো আয়কর রিটার্ন তৈরি ও দাখিলে কোনো সহযোগিতা লাগল ইনবক্সে বা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
01842-161412
09/08/2023
এ বছর থেকে ব্যক্তি করদাতাগণ "ট্যাক্স ডে" অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দিলে মাসিক ৪% অতিরিক্ত কর দেয়া সহ ট্যাক্স রিবেট, অব্যাহতি, অবকাশ, হ্রাসকৃত কর হার প্রভৃতি সুবিধা থেকে বঞ্চিত হবেন। সময় বৃদ্ধির সুযোগও নেই! তাই অতিরিক্ত কর থেকে মুক্তি এবং অন্যান্য সুবিধা পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
থাকুন ঝামেলাবিহীন।
01/07/2023
আজ ১লা জুলাই ২০২৩।
শুরু হলো নতুন অর্থ বছর ২০২৩-২৪।
আজ থেকে ২০২৩-২৪ অর্থ বছরের রিটার্ন দাখিলও শুরু হয়েছে!
আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আজ থেকে সংগ্রহ করা শুরু করুন।
যে কোন সহযোগিতার জন্য আমরা সব সময়ই প্রস্তুত আছি।
প্রয়োজনে- 01842-161412