02/08/2026
Hossain Uddin & Co.
⭐ Cost & Management Accountant⭐
02/08/2026
05/07/2026
ভ্যাট( VAT) রিটার্ন দাখিলের নতুন নির্দেশনা
02/07/2026
চূড়ান্ত করহার ২০২৬-২৭
করমুক্ত আয়সীমা-৪ লক্ষ টাকা
29/06/2026
জিরো মানে সব জিরো না।
শুধুমাত্র কর দায় জিরো।
বেশকিছু পরিবর্তন এনে "অর্থ বিল ২০২৬" সংসদে পাশ হয়েছে। করমুক্ত আয়ের সীমা ৩.৭৫ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ করা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে TIN এর বাধ্যবাধকতা বাতিল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ এসেছে।
অর্থ আইন ২০২৬ এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পেইজে নিয়মিত পোস্ট দেয়া হবে।
আপডেট থাকতে ফলো করতে ভুলবেন না।
📘 আয়কর রেয়াত (Tax Rebate) নির্দেশিকা
করবর্ষ: ২০২৬–২০২৭
⚖️ আয়কর রেয়াত গণনার নিয়ম
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী করদাতা নিম্নোক্ত তিনটি পরিমাণের মধ্যে যেটি সর্বনিম্ন, সেই পরিমাণ পর্যন্ত আয়কর রেয়াত (Tax Rebate) লাভ করবেন।
রেয়াতের সূত্র
✅ মোট আয়ের ৩%
অথবা
✅ রেয়াতযোগ্য বিনিয়োগের ১০%
অথবা
✅ সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা
«উপরের তিনটির মধ্যে যেটি সর্বনিম্ন হবে, সেটিই আপনার কর রেয়াতের পরিমাণ।»
---
💼 রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহ
১. বীমা ও অবসর সঞ্চয়
✔ জীবন বীমার প্রিমিয়াম
✔ সরকারি প্রভিডেন্ট ফান্ডে প্রদত্ত চাঁদা
✔ স্বীকৃত (Recognized) Provident Fund-এ নিয়োগকর্তা ও কর্মচারীর চাঁদা
✔ Group Insurance Fund ও Welfare Fund-এ চাঁদা
✔ Superannuation Fund-এ চাঁদা
---
২. ব্যাংকিং ও সঞ্চয়
✔ তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের DPS
সর্বোচ্চ গ্রহণযোগ্য বিনিয়োগ: ১,২০,০০০ টাকা
✔ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ
সর্বোচ্চ: ৫,০০,০০০ টাকা
✔ জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ
সর্বোচ্চ: ৫,০০,০০০ টাকা
---
৩. পুঁজিবাজার
✔ ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)
✔ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)
তালিকাভুক্ত শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ।
---
৪. সর্বজনীন পেনশন স্কিম
✔ Universal Pension Scheme-এ প্রদত্ত যেকোনো পরিমাণ চাঁদা।
---
🤝 রেয়াতযোগ্য অনুদান ও দান
নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহে অনুদান প্রদান করলে কর রেয়াত দাবি করা যেতে পারে।
জাতীয় ও সরকারি প্রতিষ্ঠান
• সরকারি যাকাত তহবিল
• মুক্তিযুদ্ধ জাদুঘর
• মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে জাতীয় প্রতিষ্ঠান
• সরকার অনুমোদিত শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান
• এসিয়াটিক সোসাইটি, বাংলাদেশ
---
স্বাস্থ্য ও চিকিৎসা
• ICDDR,B
• CRP, সাভার
• ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল
• ASHIC Foundation
• বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (BANCAT)
• চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল
---
সমাজকল্যাণ ও দাতব্য প্রতিষ্ঠান
• BRAC
• আল-মারকাযুল ইসলামী
• রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা
• Disabled Child Foundation (DCF)
• প্রতিবন্ধী কল্যাণমূলক প্রতিষ্ঠান
• NBR অনুমোদিত দাতব্য হাসপাতাল
---
ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও বিশেষায়িত প্রতিষ্ঠান
• বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি
• অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
• শেরপুর ডায়াবেটিক সমিতি
• মাতৃভূমি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন
---
করবর্ষ ২০২৬–২০২৭-এর রিটার্ন দাখিলের পূর্বে আপনার সকল বিনিয়োগ, অনুদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করুন।
সঞ্চয়পত্রের সুদের উপর কর আরোপের নতুন বিধান নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে। আসুন জেনে নেই বর্তমানে কি বিধান চালু আছে এবং সামনে কি বিধান চালু হতে যাচ্ছে:
✅ বর্তমান বিধান হচ্ছে সঞ্চয়পত্র থেকে পাওয়া সুদের উপর যে উৎসে ট্যাক্স কাটা হয় সেটি করদাতার চূড়ান্ত করদায়। অর্থাৎ উক্ত সুদের টাকা স্ল্যাব অনুযায়ী কর নির্ধারণের জন্য মোট আয়ের মধ্যে যুক্ত করতে হয় না। ফলে ওই সুদের ওপর করদাতাকে নতুন করে আর কোন ট্যাক্স দিতে হয় না!
✅ নতুন যে বিধান চালু করা হচ্ছে সেখানে সঞ্চয়পত্রের সুদের উপর উৎসে কাটা ট্যাক্স আর চূড়ান্ত করদায় থাকবে না। এটি করদাতার অগ্রিম কর হিসাবে গণ্য হবে।
এক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদ আয় এবং করদাতার অন্যকোন এক বা একাধিক খাতের আয় থাকলে সেই আয় সহ তার সর্বমোট যে আয় নির্ধারণ হবে তার উপর স্ল্যাব অনুযায়ী (১০%, ১৫%, ২০%, ২৫%, ৩০%) কর নির্ধারণ করতে হবে এবং সেই নির্ধারিত করার সাথে উৎসে কাটা ট্যাক্স সমন্বয় করা যাবে।
নতুন বিধান চালু হলে যাদের সর্বমোট করের পরিমানের চেয়ে উৎসে কাটা করের পরিমাণ বেশি হবে তারা অতিরিক্ত কাটা করের টাকা ফেরত নিতে কিম্বা পরবর্তী বছরে সমন্বয় করতে পারবে। আর যাদের মোট করের পরিমাণ উৎসে কাটা করের চেয়ে বেশি হবে তাদের বাকিটা জমা দিতে হবে।
🛑 কারা লাভবান হবে এবং কারা বাড়তি করের চাপে পড়বে?
যাদের শুধুমাত্র সঞ্চয়পত্রের সুদ আয় রয়েছে এবং বার্ষিক মোট সুদের পরিমাণ ৩,৭৫,০০০ টাকার কম হবে তারা সঞ্চয়পত্র থেকে উৎসে কাটা সম্পূর্ণ ট্যাক্স ফেরত দাবি করতে পারবেন। যাদের মোট সুদের পরিমাণ ৫/১০ লক্ষ টাকা তারাও কিন্তু উৎসে কাটা ট্যাক্স সমন্বয় করার পর বেশ কিছু টাকা ফেরত নিতে পাবেন।
কিন্তু যাদের সঞ্চয় পত্রের সুদের বাইরেও অন্যান্য খাতের আয় রয়েছে এবং সর্বমোট আয় বেশ মোটা অংকের হবে তাদের উৎসে কাটা ট্যাক্স সমন্বয় করার পরে অতিরিক্ত কর প্রদান করা লাগতে পারে।
14/06/2026
আগামী জুলাই মাস থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন দাখিলের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে শুল্কায়ন, কর আদায় এবং অভ্যন্তরীণ নজরদারির ক্ষেত্রে বিদেশি সফটওয়্যার কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও নিজস্ব প্রকৌশলীদের ওপর ভরসা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেও জানান তিনি।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক সম্মেলনে এনবিআর চেয়ারম্যান রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনার এই রূপরেখা তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ: রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি ২০২৬’ শীর্ষক এই কনফারেন্সের আয়োজন করা হয়।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও অর্থনৈতিক কূটনীতির প্রসার নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রাজস্ব খাতে অটোমেশনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে দেওয়া বক্তব্যে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব প্রশাসনে বর্তমানে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এই প্রযুক্তিগত রূপান্তরে বিদেশি কোম্পানির চেয়ে দেশের নিজস্ব জনবল, বিশেষ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাস করা সফটওয়্যার প্রকৌশলীদের কাজে লাগানোর ওপর জোর দিচ্ছেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ে কাজ করার সময় সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা নির্ধারণের ‘আইবাস’ সিস্টেম এবং বর্তমানে আয়কর দেওয়ার ‘ই-রিটার্ন’ সিস্টেম দেশীয় প্রযুক্তিতে সফলভাবে সচল থাকার উদাহরণ টেনে তিনি বলেন, দেশীয় সফটওয়্যার হওয়ার কারণে যেকোনো প্রয়োজনে বা কারিগরি ত্রুটিতে খুব দ্রুত ডেভেলপারদের সাথে যোগাযোগ করা যায়। সরকারের নীতিগত কোনো পরিবর্তন এলে প্রয়োজন অনুযায়ী সিস্টেমে দ্রুত রদবদল আনা সম্ভব হয়।
অন্যদিকে, ভেন্ডর-নির্ভর ‘ই-ভ্যাট’ সিস্টেমে ছোটখাটো পরিবর্তন আনতে গেলেও অনেক সময় ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই সীমাবদ্ধতাগুলো দূর করতেই আগামী জুলাই থেকে ভ্যাট রিটার্ন দাখিলের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে এনবিআর ‘স্ট্রেনদেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট’ নামে একটি নতুন ফ্যাসিলিটিজ ডিজিটালাইজেশন প্রকল্পের কাজ শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান স্পষ্ট করেন, নতুন এই ডিজিটাল আর্কিটেকচারের মূল দর্শন হবে ‘সরকার একটাই’।
এরইমধ্যে কাস্টমসের স্বয়ংক্রিয় ব্যবস্থা ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এর সাথে আয়করের ‘ই-রিটার্ন’ এবং ভ্যাটের ‘ই-ভ্যাট’ সিস্টেমের সংযোগ স্থাপনের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে প্রণীত ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ সিস্টেমকেও অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সাথে সমন্বিত করা হচ্ছে।
দেশের কাস্টমস বা শুল্ক স্টেশনগুলোতে আমদানি-রপ্তানি পণ্য খালাসের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন বা কায়িক পরীক্ষার জন্য ঝুঁকিভিত্তিক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কোন পণ্যগুলো কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হবে, তা নির্ধারণ করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডেটা বিশ্লেষণের ওপর ভিত্তি করে।
অ্যাসাইকুডা সিস্টেমে থাকা গত ৩০ বছরের আমদানি-রপ্তানির বিপুল তথ্যভাণ্ডার সংরক্ষিত ডেটাকে কাজে লাগিয়ে এই এআই-নির্ভর কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হচ্ছে। তবে আঙ্কটাডের তৈরি অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কোনো পরিবর্তনের অনুরোধ পাঠালে তা কার্যকর হতে অন্তত তিন মাস সময় লেগে যায়।
এই দীর্ঘসূত্রতা এড়াতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো থেকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ডেটা স্থানান্তরের কাজ চলছে। এই কাজ শেষ হলেই এআই-নির্ভর ফিজিক্যাল এক্সামিনেশন প্রক্রিয়া পুরোদমে শুরু করা যাবে বলে জানান তিনি।
ডিজিটালাইজেশনের এই সুবিধা কেবল সেবাগ্রহীতাদের জন্যই নয়, বরং এনবিআরের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত জবাবদিহি নিশ্চিতেও ব্যবহার করা হবে। মাঠপর্যায়ের কর্মকর্তারা সরকারি আইন ও বিধিবিধান কতটা যথাযথভাবে মেনে চলছেন এবং তাদের কাজে কোনো বিচ্যুতি ঘটছে কি না তার প্রতিটি বিষয় ডিজিটালি রেকর্ড করা হবে। পরবর্তীতে এই ‘পারফরম্যান্স মেজারমেন্ট সিস্টেম’-এর রেকর্ডের ভিত্তিতেই তাদের কাজের মূল্যায়ন করা হবে।
13/06/2026
রিটার্ন দাখিলে এবার early action হতে পারে smart decision.
সময়মতো রিটার্ন জমা দিলে করছাড়ের সুযোগ,
আর দেরি করলে জরিমানার ঝুঁকি।
তাই শেষ সময়ের অপেক্ষা নয়,
আগে থেকেই tax file প্রস্তুত করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Sonadanga, Khulna
Khulna
9100