27/08/2026
খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীন কর্মরত কর্মচারীদের আয়কর রির্টান দাখিল প্রসঙ্গে
"সকল ধরনের আয়কর রিটার্ণ প্রস্তুত ও দাখিলে আমরা আছি আপনার পাশে, আমাদের অভিজ্ঞতা আপনার আস্তা।"
27/08/2026
খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীন কর্মরত কর্মচারীদের আয়কর রির্টান দাখিল প্রসঙ্গে
26/08/2026
যারা আয়কর রিটার্ন বিষয়টাকে ছেলে খেলা মনে করেন, তাদের জন্য আজকের পোস্ট উৎসর্গ করা হলোঃ
একজন করদাতা ২০২৩–২০২৪ করবর্ষের দায়সারা রিটার্ন জমা দেওয়ায় আয়কর অফিস তাকে ১৯,৫৫০/- টাকা বকেয়া কর প্রদান করার জন্য নোটিশ পাঠিয়েছে। তিনি যদি আগামী ০৮/০৯/২০২৬ তারিখের মধ্যে বকেয়া কর পরিশোধ না করে তাহলে তার সাথে কী কী ঘটতে পারে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে।
১। জরিমানা
২। মামলা
৩। ব্যাংক হিসাব জব্দ
৪। করদাতার গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য জরুরি সেবা বিচ্ছিন্ন/বন্ধ করা।
স্কুলের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার ন্যায় আয়কর রিটার্ন যেমন ইচ্ছে তেমন করে প্রস্তুত করলে আপনার কপালে ভোগান্তি ছাড়া আর কিছুই জুটবে না। মনে রাখবেন, আপনি আয়কর রিটার্ন ফাইলটা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দাখিল করছেন, কোনো কম্পিউটার দোকানদার সমিতির নেতার কাছে না।
অতএব, আয়কর রিটার্ন ফাইল তৈরির আগে আয়কর আইন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুণ অথবা দক্ষ কর বিশেষজ্ঞ এর শরণাপন্ন হন। কারণ, দিনশেষে আপনার বাসায় এই নোটিশ আসলে আপনি আইনজীবীদের দরজায় কড়া নাড়বেন।
তাহলে ট্রেন ছাড়ার পর না দৌড়ে আগেই সতর্ক হন।
ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।
06/08/2026
এই ফাইলটি ২০২৫-২০২৬ সালে আমি রিটার্ন করেছিলাম। এই বছর ভদ্রলোক এলাকার একজন কম্পিউটার অপারেটর এর কাছে সস্তায় রিটার্ন জমা দিয়ে আমাকে ছবি পাঠিয়েছে - বলল, দেখুন আমি কত কম খরচে রিটার্ন করিয়েছি, আপনি নিজেদের কি মনে করেন, আর কেউ রিটার্ন করতে পারে না। অথচ এই লোক একজন শিক্ষক ও ফার্মেসি আছে, বাৎসরিক প্রায় ৫ লাখ টাকার মতো মোট আয়। এখন বলুন আমি ওনাকে কিভাবে বুঝাই, যে শিক্ষিত লোক যদি মূর্খের মতো কাজ করে?
22/07/2026
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড
19/07/2026
২০২৩-২৪ কর বর্ষে প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিল। এর মধ্যে ৩ দফায় অডিটে পড়েছে সর্বমোট ৯২,৮৪৯ টি রিটার্ন যা শতকরা হিসাবে ২.৩২%। এদেরকে প্রথম দফায় চিঠি পাঠিয়ে অবহিতকরণের পর পরবর্তীতে পুনরায় চিঠি দিয়ে সুনির্দিষ্ট বিষয়ে কাগজপত্র/ব্যাখ্যা চাওয়া হতে পারে। তাই অডিট নিয়ে ভুয়া কোন ফোনকলে বিভ্রান্ত হবেন না কিম্বা অপরিচিত কারো সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। অডিটের তালিকা এনবিআর এর ওয়েবসাইটে দেয়া আছে।
19/07/2026
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য
01/07/2026
অর্থ আইন-২০২৬ এর গেজেট প্রকাশিত। আগামী ৫ বছরের জন্য ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা যথাক্রমে:
✅ প্রথম ২ বছর করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা। ✅ পরবর্তী ২ বছর করমুক্ত আয়ের সীমা ৪,৫০,০০০ টাকা।
✅ পঞ্চম বছরে করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা।
28/06/2026
📢 NBR-এর নতুন বিশেষ আদেশ: ২০২৬–২৭ অর্থবছরেও e-Return আগের মতোই বাধ্যতামূলক
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ২৮ জুন ২০২৬ তারিখে বিশেষ আদেশ নং-১/২০২৬ জারি করেছে।
এই বিশেষ আদেশের মাধ্যমে ২০২৬–২৭ অর্থবছরেও অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (Individual) করদাতার জন্য অনলাইনে (e-Return) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক রাখা হয়েছে।
📌 তবে নিম্নোক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক e-Return প্রযোজ্য হবে না—
✅ ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা
✅ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে)
✅ বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
✅ মৃত করদাতার পক্ষে প্রতিনিধিগণ
✅ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
🔎 অর্থাৎ, গত অর্থবছরের মতোই ২০২৬–২৭ অর্থবছরেও অধিকাংশ ব্যক্তিকরদাতার জন্য e-Return বাধ্যতামূলক বহাল থাকছে। তবে বিশেষ আদেশে উল্লেখিত ব্যক্তিরা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।
25/06/2026
২০২৬-২০২৭ করবর্ষের করদাতাদের জন্য নির্ধারিত সময়সীমা!!
19/06/2026