TaxReturn.com

TaxReturn.com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TaxReturn.com, Tax preparation service, Gazipur Sadar, Gazipur.

"TaxReturn.com" একটি আয়কর সম্পর্কিত তথ্য ও সেবা প্রদানের অনলাইন প্লাটফর্ম। এখানে ব্যক্তি শ্রেণির আয়কর সংক্রান্ত সেবা প্রদান করা হয়। আপনার ডাটা মোতাবেক বর্তমান আইন অনুযায়ী নির্ভুলভাবে আপনার রিটার্ন প্রস্তুত ও দাখিলের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সারা দেশে বিশ্বস্তভাবে ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স রিটার্ন দাখিল, ই-টিআইএন নিবন্ধন, ইনভেস্টমেন্ট রিবেট, উৎসে কর পরামর্শ এবং অন্যান্য আয়কর সম্পর্কি

13/08/2026

অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে সবচেয়ে বিতর্কিত আইন হচ্ছে টার্নওভার কর, যেখানে ব্যবসায় লোকসান হলেও আপনাকে কর দিতে হবে।

ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রির বা টার্নওভারের ওপর মিনিমাম ১% কর আরোপ করায় ঝামেলায় পড়েছে ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এই টার্নওভার কর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

কারণ, অতীতে আয়কর দিতে হতো ব্যবসার প্রকৃত আয় বা মুনাফার ওপর। কিন্তু টার্নওভার কর হিসাব হয় মোট বিক্রি বা প্রাপ্তির ওপর। মোটাদাগে ব্যবসাপ্রতিষ্ঠানের বছরজুড়ে পণ্য বা সেবা বেচাকেনায় কত টাকা লেনদেন হলো, এর ওপরেই টার্নওভার কর বসে। যেখানে ব্যবসার লাভ হলো নাকি লোকসান হলো, তা বিবেচনা করা হয় না। ফলে লোকসানি বা কম লাভজনক প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের করের মুখে পড়ে।

প্রকৃত লাভের ওপর হিসাব করলে যেখানে অল্প কর আসার কথা, সেখানে বাধ্যতামূলক টার্নওভার করের কারণে করের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এটি করদাতাদের ওপর অতিরিক্ত আইনি ও আর্থিক চাপ তৈরি করে।

সাধারণ করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে কর জাল বিস্তৃত করা উচিত।

#কর #টার্ন #অনলাইনে #বিজনেস #ব্যবসা #প্রতিষ্ঠান #আয়কর #রিটার্ন

12/08/2026

আগামী মাসে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটের সাথে করদাতাদের ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করার ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
অর্থাৎ আপনাকে আর ম্যানুয়ালি ব্যাংক হিসাবের তথ্য আয়কর রিটার্নে যুক্ত করতে হবে না; স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংযুক্ত হয়ে যাবে।

10/08/2026

Bank accounts গোপন করার দিন শেষ।

27/07/2026

২০২৬-২৭ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু হয়েছে ।সামনে অনেক সময় আছে তাই সময় নিয়ে রিটার্ন দাখিল করুন ।জিরো রিটার্ন এর ফাঁদে পড়বেন না,সময় নিয়ে সকল ডকুমেন্ট সংগ্রহ করুন তার পর অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় রিটার্ন দাখিল করুন ।নতুন আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে যেগুলো প্রায় সকলের জন্য প্রযোজ্য সেগুলো নিয়েই আজ আলোচনা করবো ।
১।👉সঞ্চয়পত্রের আয়,জমি বিক্রয় আয় নিয়মিত আয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে ।অর্থাৎ এসব উৎস থেকে আয় আর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে না বরং করদাতার মোট আয়ের সঙ্গে এই আয় যোগ হয়ে নির্ধারিত করস্ল্যাব অনুযায়ী কর পরিশোধ করতে হবে। উৎসে কাটা করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা হবে, যা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সমন্বয় করা যাবে।
২। 👉ব্যক্তিগত স্বর্ণ, স্বর্ণালংকার, হীরক ও ডিজিটাল মুদ্রা বিক্রয়ের লাভ মূলধনী আয় (Capital Gain) হিসেবে গণ্য হবে ।অর্থাৎ এসব উৎস থেকে অর্জিত আয়ের উপর প্রযোজ্য ৫% ট্যাক্স প্রদান করতে হবে ।
৩।👉পূর্বের ন্যূনতম কর ৩,০০০/- টাকা বিলোপ করা হয়েছে ।দেশের সকল স্থানে ও সকলের জন্য সর্বনিম্ন কর ৫,০০০/- টাকা ও প্রথম বার রিটার্ন দাখিলকারীদের জন্য ১,০০০/- করা হয়েছে ।
৪।👉করমুক্ত সীমা পুরুষদের জন্য ৪ লক্ষ ,৬৫+ ব্যক্তি ও মহিলাদের জন্য ৪.৫ লক্ষ করা হয়েছে ।
৫। 👉বিনিয়োগের উপর রেয়াত ১৫% থেকে কমিয়ে ১০% এবং সর্বোচ্চ ১০ লক্ষের পরিবর্তে ৭.৫ লক্ষ করা হয়েছে ।অর্থাৎ বিনিয়োগ থেকে সুবিধা নেয়ার সুযোগ কমানো হয়েছে ।
৬।👉রিটার্ন দাখিলের সময় সীমা পরিবর্তন করা হয়েছে ।জুলাই থেকে সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন দাখিল করলে ৫% প্রণোদনা পাওয়া যাবে ।অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে কোনও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে ।জানুয়ারী থেকে মার্চে ৩,০০০/- ও এপ্রিল থেকে জুনে রিটার্ন দাখিল করলে ৫,০০০/- জরিমানা দিতে হবে ।
✅আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তবে অবশ্যই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন ।অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিন ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট পরবর্তী সময়ের জন্য সংগ্রহে রাখুন । আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেটা নিয়ে পরবর্তী পোস্টে বিস্তারিত আলোচনা করবো ।ধন্যবাদ

14/06/2026
11/06/2026

নতুন আয়কর আইন

Photos from TaxReturn.com's post 16/04/2026

আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নের সমাধান। [2024, 2017 ,2011-12, 2007, 1999, 1996]
বিগত সালের প্রশ্নের আলোকে ও কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ এর সার্কুলারে উল্লেখিত আইন গুলোর আলোকে hand notes.🩷🩷

Photos from TaxReturn.com's post 31/03/2026

ITP hand notes 20126

Photos from TaxReturn.com's post 31/03/2026

ITP exam 2026 এর পরিক্ষারথীদের জন্য স্পেশাল হ্যান্ডনোট 🥰🥰

Want your business to be the top-listed Accountant in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gazipur Sadar
Gazipur
1702