03/09/2026
আয় পরিগণনাপত্রের প্রত্যায়নপত্র এবং আয় পরিগণনাপত্রের নমুনা...
সুত্রঃ আয়কর পরিপত্র ২০২৬-২০২৭...
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aynur Associates, Tax preparation service, Bhuiyan Mension, 74, Kakrail, Dhaka.
03/09/2026
আয় পরিগণনাপত্রের প্রত্যায়নপত্র এবং আয় পরিগণনাপত্রের নমুনা...
সুত্রঃ আয়কর পরিপত্র ২০২৬-২০২৭...
03/09/2026
২০২৩ সালের নতুন আয়কর আইন অনুযায়ী, আয় পরিগণনা পত্র (Income Computation Sheet) এবং এর প্রত্যয়ন পত্র বা রিটার্ন দাখিলের প্রমাণপত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
সাধারণত নিচের ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন হয়:
■ প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক ক্ষেত্র-
● নিবন্ধিত কোম্পানি: যেকোনো লিমিটেড বা পাবলিক কোম্পানির বার্ষিক ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়।
● নির্দিষ্ট টার্নওভারের ব্যবসায়ী: যাদের ব্যবসায়িক টার্নওভার বা বার্ষিক লেনদেন সরকার নির্ধারিত সীমার ওপরে।
● দীর্ঘমেয়াদি চুক্তির আওতাভুক্ত ব্যক্তি: যারা বিভিন্ন দীর্ঘমেয়াদি ঠিকাদারি বা ব্যবসায়িক চুক্তির (Long-term contracts) সাথে যুক্ত।
● অংশীদারি কারবার (Partnership Firms): অংশীদারি ব্যবসায়ের আয়-ব্যয় এবং কর যোগ্য আয় নির্ধারণের জন্য।
■ ব্যক্তিগত ও অন্যান্য ক্ষেত্র (সেবা গ্রহণের জন্য)-
বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সচল রাখতে বা সুবিধা পেতে করদাতার এই আয়কর প্রত্যয়ন বা রিটার্ন জমার প্রমাণপত্র (Proof of Submission) দেখাতে হয়:
● ব্যাংক ঋণ (Bank Loan) ও ক্রেডিট কার্ড: যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পার্সোনাল, হোম বা বিজনেস লোন এবং ক্রেডিট কার্ডের আবেদন করার সময়।
● সঞ্চয়পত্র ক্রয় ও লভ্যাংশ গ্রহণ: নতুন সঞ্চয়পত্র কেনা কিংবা সঞ্চয়পত্র থেকে অর্জিত আয়ের ওপর ট্যাক্স রিবেট বা সঠিক কর কর্তনের প্রমাণ হিসেবে।
● বিদেশ যাত্রা ও ভিসা প্রসেসিং: উচ্চশিক্ষা, চিকিৎসা বা ভ্রমণের জন্য বিদেশি দূতাবাসে ভিসার আবেদন করার সময় আয়ের উৎস প্রমাণ করতে।
● সরকারি লাইসেন্স নবায়ন: ট্রেড লাইসেন্স নবায়ন,গাড়ির ফিটনেস বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিআরটিএ) নেওয়ার সময়।
● চাকরিজীবী ও সরকারি কর্মচারী: সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বাৎসরিক বেতন খাতের আয়কর হিসাব প্রতিপাদন করার জন্য।
03/09/2026
Changes in Withholding Tax Return. Now this party also has to submit withholding tax return.
31/08/2026
Turnover tax rate
23/08/2026
18/08/2026
#রিটার্নে “০” লিখে কি সত্যিই দায় শেষ?
রিটার্নে সবকিছু "শূন্য"—আয় শূন্য, কর শূন্য, দায় শূন্য।
ভাবছেন, “বাহ! এবার নিশ্চিন্ত!”
একটু থামুন। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়।
একটি রিটার্নে করদায় দেখানো হয়েছিল "০ টাকা"। পরবর্তীতে সেই রিটার্ন আইন অনুযায়ী প্রক্রিয়াজাত করার পর করদায় দাঁড়িয়েছে "৫৫ লাখ ৬৫ হাজার টাকা"
#প্রশ্ন_হলো—
শূন্য থেকে ৫৫ লাখে কীভাবে গেল?
এই ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
অনেকেই মনে করেন, আয় কম হলে বা কোনো কারণে কর দিতে না হলে রিটার্নে সবকিছু “০” দেখিয়ে দিলেই দায়িত্ব শেষ। কেউ কেউ আবার কম্পিউটার দোকানে গিয়ে শুধু রিটার্নটি পূরণ করে দাখিল করেন—কী লেখা হলো, কেন লেখা হলো, তার আইনগত প্রভাব কী—সেটি না বুঝেই।
কিন্তু মনে রাখতে হবে—
আয়কর রিটার্ন শুধু একটি ফরম নয়; এটি করদাতার নিজের দেওয়া একটি আইনগত ঘোষণা।
আপনি রিটার্নে যে আয় দেখাচ্ছেন, যে সম্পদ দেখাচ্ছেন, যে ব্যয় দেখাচ্ছেন কিংবা যে করদায় নির্ধারণ করছেন—পরবর্তীতে সেগুলোর সঙ্গে অন্যান্য তথ্যের সামঞ্জস্য পরীক্ষা করা হতে পারে।
আপনার ব্যাংক লেনদেন আছে, গাড়ি আছে, জমি আছে, ব্যবসা আছে, বড় অঙ্কের বিনিয়োগ আছে—কিন্তু রিটার্নে তার প্রতিফলন নেই;
তাহলে প্রশ্ন উঠতেই পারে—
“এই অর্থ বা সম্পদের উৎস কোথায়?”
আর তখন শুধু বলা—
> “ভাই, কম্পিউটারের দোকান থেকে রিটার্নটা করে দিয়েছি।”
—সবসময় যথেষ্ট উত্তর নাও হতে পারে।
#তাহলে_করণীয়_কী?
রিটার্ন দাখিলের আগে অন্তত এই বিষয়গুলো যাচাই করুন—
✅ আপনার প্রকৃত আয় কত?
✅ আপনার সম্পদ ও দায় সঠিকভাবে দেখানো হয়েছে কি না?
✅ ব্যাংক হিসাবের সঙ্গে রিটার্নের তথ্যের মিল আছে কি না?
✅ গাড়ি, জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পদের উৎস যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কি না?
✅ জীবনযাপন ব্যয়ের সঙ্গে ঘোষিত আয়ের সামঞ্জস্য আছে কি না?
✅ উৎসে কর্তিত কর যথাযথভাবে সমন্বয় করা হয়েছে কি না?
✅ কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণভাবে চলে গেছে কি না?
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—
“জিরো রিটার্ন” আর “সঠিক রিটার্ন”—দুটি এক কথা নয়।
কর দিতে হবে না—এটি যদি সত্য হয়, অবশ্যই আইন অনুযায়ী করদায় শূন্য হতে পারে। কিন্তু করদায় শূন্য হওয়ার অর্থ এই নয় যে রিটার্নে তথ্যও শূন্য করে দিতে হবে।
সঠিক তথ্য দিয়ে "সঠিক রিটার্ন" দাখিল করুন।
আজ সামান্য সময় ও সচেতনতা আপনাকে ভবিষ্যতের বড় ধরনের কর-জটিলতা থেকে রক্ষা করতে পারে।
রিটার্ন দাখিল করুন দায়সারা ভাবে নয়—দায়িত্বশীলভাবে।
কারণ,
রিটার্নে একটি “০” লেখা খুব সহজ;
কিন্তু ভুল “০”-এর ব্যাখ্যা দেওয়া অনেক কঠিন হতে পারে।
#আয়করসচেতনতা #আয়কররিটার্ন #বাংলাদেশ #করদাতা #সঠিকরিটার্ন
17/08/2026
সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্ত বিভিন্ন পণ্য শুষ্ক-কর রেয়াতি সুবিধায় আমদানির ক্ষেত্রে স্পষ্টীকরণ