BD Tax Clinic

BD Tax Clinic

Share

Trusted Tax Advisor in Bangladesh

14/06/2026

📢 সঞ্চয়পত্রের মুনাফায় করের হার বৃদ্ধি

সরকার সঞ্চয়পত্রের মুনাফার ওপর করের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো ধরনের সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় ১০% হারে অগ্রিম কর (Advance Tax) কেটে রাখা হবে।

বর্তমানে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ক্ষেত্রে ৫% হারে উৎসে কর প্রযোজ্য রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বিনিয়োগকারীরা আগের তুলনায় কম মুনাফা হাতে পাবেন।

বিশেষ করে মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো এই পরিবর্তনের প্রভাব বেশি অনুভব করতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত কী? সঞ্চয়পত্রের মুনাফায় কর বৃদ্ধি কি সরকারের রাজস্ব বাড়াবে, নাকি ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে?

#সঞ্চয়পত্র

13/06/2026

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় অগ্রিম কর বাড়িয়েছে সরকার, যার ফলে সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে আগের তুলনায় মানুষের হাতে টাকা আসবে কম।

এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে প্রস্তাব করেছেন তাতে সঞ্চয়পত্রের মুনাফার টাকা তোলার সময় এখন থেকে ১০ শতাংশ হারে অগ্রিম কর কেটে রাখবে সরকার। এর আগে সঞ্চয়পত্রের মুনাফায় পাঁচ শতাংশ হারে উৎস কর কাটা হতো।

তবে প্রস্তাব অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফা থেকে অগ্রিম কর কেটে রাখার পর বছর শেষে সেটি কোনো করদাতার প্রদেয় আয়করের চেয়ে বেশি হলে কর হিসেবে বাড়তি নেওয়া টাকা সরকার ফেরত দেবে।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
অথচ মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফায় কর বাড়ানোর কারণে যারা এই মুনাফার টাকায় ঘর সংসার চালাতে নির্ভর করেন তাদের ওপর চাপ কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

একই সঙ্গে মুনাফা কম পেলে কিংবা লাভের দিক থেকে ব্যাংকে টাকা জমা রাখার পরিবর্তে সঞ্চয়পত্রের বিনিয়োগ আকর্ষণীয় না হলে মানুষ সঞ্চয়পত্র কিনতে আগ্রহী হবে কি-না সেই প্রশ্নও উঠছে। সাধারণত অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, প্রবাসী পরিবারের সদস্য কিংবা গৃহিণীরা সঞ্চয়পত্র বেশি কিনেন- এমন ধারণা প্রচলিত আছে।

"যেভাবেই হোক, আয় কমলে মানুষ অস্বস্তিতে পড়ে। আর সঞ্চিত অর্থ ব্যাংকে রাখলে কত লাভ পাবো আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে কত পাব- সেই হিসাব নিশ্চয়ই মানুষ করবে," বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি।

যদিও বেসরকারি সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, "ব্যাংক ব্যবস্থায় মানুষের আস্থা কম। সুদের হারও তুলনামূলক কম। সে জায়গায় সঞ্চয়পত্র এখনো আকর্ষণীয় বিনিয়োগ। ফলে মুনাফায় কর বাড়লেও মানুষ খুব বেশি নিরুৎসাহিত এখনি হবে বলে মনে হয় না"।

12/06/2026

আসলে, আজকের (১১ জুন, ২০২৬) বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এই ঘোষণাটি দিয়েছেন, তাই নিউজটি সম্পূর্ণ সত্যি। তবে এই ৩০% গ্র্যাচুইটির একটি বিশেষ শর্ত বা প্রেক্ষাপট রয়েছে, যা সাধারণ বেসরকারি খাতের নিয়মিত গ্র্যাচুইটির চেয়ে আলাদা।
​প্রকৃত বিষয়টি নিচে সহজ করে বুঝিয়ে দেওয়া হলো:

​১. এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
​এই সুবিধাটি সব বেসরকারি চাকরিজীবীর জন্য ঢালাওভাবে প্রযোজ্য নয়। এটি প্রযোজ্য হবে সর্বজনীন পেনশন স্কিমের (Universal Pension Scheme) আওতাভুক্ত বেসরকারি চাকরিজীবীদের জন্য, যারা 'প্রগতি স্কিম'-এ যুক্ত আছেন বা হবেন।

​২. মূল ঘোষণাটি কী?
​আজ সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে, সর্বজনীন পেনশনের আওতাধীন বেসরকারি খাতের কর্মীরা (প্রগতি স্কিম) যখন ৬০ বছর পূর্ণ করে অবসরে যাবেন, তখন তাদের জমানো মোট টাকার (কর্পাস বা ফান্ড) সর্বোচ্চ ৩০ শতাংশ টাকা এককালীন গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে তুলতে পারবেন। বাকি ৭০ শতাংশ টাকা থেকে তারা আজীবন মাসিক পেনশন সুবিধা পাবেন।

​৩. প্রগতি স্কিমের মূল নিয়মগুলো:
​চাঁদার ভাগ: কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এই স্কিমে যোগ দিলে মাসিক চাঁদার ৫০% কর্মী এবং বাকি ৫০% প্রতিষ্ঠান দেয়।
​চাঁদার পরিমাণ: মাসে ১,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।

​অবসরকালীন সুবিধা: ৬০ বছর বয়স হওয়ার পর জমানো মোট ফান্ডের সর্বোচ্চ ৩০% এককালীন তোলা যাবে (যা আজ ঘোষণা করা হলো) এবং বাকিটা আজীবন পেনশন হিসেবে পাওয়া যাবে।

​সংক্ষেপে মূল কথা: আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং আপনার প্রতিষ্ঠান যদি সরকারি সর্বজনীন পেনশন স্কিমের (প্রগতি স্কিম) সাথে যুক্ত থাকে, তবেই অবসরের সময় এই এককালীন ৩০% গ্র্যাচুইটি সুবিধাটি পাওয়া যাবে। সাধারণ শ্রম আইনের অধীনে প্রচলিত গ্র্যাচুইটির নিয়মে কোনো পরিবর্তন আসেনি, এটি সম্পূর্ণ নতুন পেনশন স্কিমের একটি আকর্ষণীয় ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে।

এখানে প্রশ্ন হচ্ছে বেসরকারি মালিদের কে বাধ্য করবে সরকারের এই প্রগতি স্কিমের সাথে যুক্ত হতে। তারা যদি সেচ্ছায় যুক্ত না হয় তাহলে সাধারণ চাকুরীজীবিদের কোন লাভ ই হবে না।

11/06/2026

অর্থবিল ২০২৬ সালের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন না জানলেই নয়________________________________________
📌 আয়কর- গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ
✔️ ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বৃদ্ধি পেয়েছে- ২০২৬-২৭ থেকে শুরু করে ৫ বছর মেয়াদে ধাপে ধাপে সংশোধন
✔️ ব্যক্তি ও কর্পোরেট আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আলাদা ভাগে নির্ধারিত- দ্রুত দাখিলে কর প্রণোদনা, বিলম্বে অতিরিক্ত কর ✔️ আয়কর পেশাজীবীদের দায়িত্ব বৃদ্ধি: Income Computation Sheet চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, CMA বা আয়কর আইনজীবী কর্তৃক প্রত্যয়নের বাধ্যবাধকতা
✔️ স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ও কর ছাড়
✔️ রিয়েল এস্টেট ডেভেলপার ও জমির মালিকের মধ্যে বিশেষ চুক্তিতে মূলধনী মুনাফার উপর ১৫% কর
✔️ উৎসে কর কর্তনে ব্যর্থতায় প্রদেয় করের ৫০% অতিরিক্ত কর আরোপ
✔️ রিটার্ন দাখিলে নতুন পদ্ধতি: স্বনির্ধারণী পদ্ধতি আরও স্বয়ংক্রিয় করা হয়েছে
________________________________________
📌 ভ্যাট- গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ
✔️ নতুন ৭টি ক্ষেত্রে BIN রেজিস্ট্রেশন বাধ্যতামূলক- ব্যাংক হিসাব খোলা, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, MFS মার্চেন্ট অ্যাকাউন্ট, বাণিজ্য সংগঠনের সদস্যপদ, বিদ্যুৎ-গ্যাস সংযোগ ও BRTA-তে যানবাহন রেজিস্ট্রেশন
✔️ ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আলাদা- সাধারণ ব্যবসার জন্য প্রতি ৩ কর মেয়াদের ১৫তম দিনে, সরকারি/শূন্য রিটার্নকারীদের জন্য ২০তম দিনে
✔️ eVAT সিস্টেমে টার্নওভার ট্যাক্সদাতার স্বয়ংক্রিয় নিবন্ধন
✔️ সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট ডেটা টেম্পারিং বা ফাঁকির ক্ষেত্রে সরবরাহকারী ও ব্যবহারকারী উভয়ের বিরুদ্ধে জরিমানা
✔️ ERP-তে ভ্যাট রেকর্ড সংরক্ষণ আইনগতভাবে গ্রহণযোগ্য প্রমাণক হিসেবে স্বীকৃত
✔️ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারের সেবা ভ্যাটমুক্ত তালিকায় অন্তর্ভুক্ত
________________________________________
📌 কাস্টমস- গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ
✔️ Free Trade Zone (FTZ)- নতুন অধ্যায় সংযোজন; শুল্কমুক্ত আমদানি-রপ্তানির বিশেষ সুবিধা
✔️ হাইকোর্টে আপিলের ক্ষেত্রে দাবিকৃত শুল্ক ও করের ২% জমা দেওয়ার বিধান
✔️ ইমপোর্টার অন রেকর্ড (Importer on Record)- নতুন সংজ্ঞা সংযুক্ত
✔️ তামাকজাত পণ্যে QR কোড, RFID ও ব্যান্ডরোল বাধ্যতামূলক
________________________________________
⚠️ মনে রাখুন: এটি এখনো প্রস্তাবিত বিল। সংসদে পাস ও ৩০ জুন গেজেট প্রকাশের পরই চূড়ান্ত আইনে পরিণত হবে।
_______________________________________

10/06/2026

📢 আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সুবিধা ও জরিমানার নিয়ম

এখন থেকে ব্যক্তি করদাতারা সারা বছরই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

✅ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে: ৫% কর রেয়াত (Tax Rebate) পাওয়া যাবে।

⚠️ ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে: ২% হারে অথবা সর্বনিম্ন ৩০০০ টাকা জরিমানা প্রযোজ্য হবে।

⚠️ মার্চের পর রিটার্ন জমা দিলে: ৫% হারে অথবা সর্বনিম্ন ৫০০০ টাকা জরিমানা প্রযোজ্য হবে।

তাই কর রেয়াতের সুবিধা নিতে এবং জরিমানা এড়াতে সময়মতো আয়কর রিটার্ন জমা দিন

09/06/2026

📢 আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সুবিধা ও জরিমানার নিয়ম

এখন থেকে ব্যক্তি করদাতারা সারা বছরই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

✅ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে: ৫% কর রেয়াত (Tax Rebate) পাওয়া যাবে।

⚠️ ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে: ৩% জরিমানা প্রযোজ্য হবে।

⚠️ মার্চের পর রিটার্ন জমা দিলে: জরিমানা বেড়ে ৫% হবে।

তাই কর রেয়াতের সুবিধা নিতে এবং জরিমানা এড়াতে সময়মতো আয়কর রিটার্ন জমা দিন

09/06/2026

শুধু নতুন হিসাব খোলাই নয়, বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও টিআইএন থাকার বাধ্যবাধকতা আরোপের পরিকল্পনা রয়েছে।

08/06/2026

📢 গুরুত্বপূর্ণ কর-সংক্রান্ত আপডেট

করদাতার সংখ্যা বৃদ্ধি এবং করের আওতা সম্প্রসারণের লক্ষ্যে সরকার ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (TIN) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে।

শুধু নতুন হিসাবধারী নয়, বিদ্যমান ব্যাংক হিসাবধারীদেরও তাদের হিসাব সচল রাখতে TIN গ্রহণ করতে হবে।

তবে নিম্নোক্ত ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে—
✅ শিক্ষার্থী
✅ সরকারি ভাতা প্রাপ্ত ব্যক্তি
✅ সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে করমুক্ত ঘোষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের করব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং করদাতার সংখ্যা বৃদ্ধি পাবে।

আপনার TIN না থাকলে এখনই প্রস্তুতি নিন।

06/06/2026

মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে। রবিবার (৭ জুন) থেকে এই সময়সূচী কার্যকর হবে।

04/06/2026

সবচেয়ে বেশি দুর্নীতি ‘ট্যাক্সেশনে’: অর্থমন্ত্রী |

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


286/D, Nayatola Road, Moghbazar
Dhaka
1000