কোন করদাতা অডিট/ডিসিটি কর্তৃক ট্যাক্স এসেসমেন্টে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট কর কমিশনারের নিকট রিভিশন দায়ের করতে পারেন কিম্বা আপিল কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করতে পারেন। আপিল কর্তৃপক্ষের রায়ে সংক্ষুব্ধ হলে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। এছাড়া ট্রাইব্যুনালের রায়ের আইনি প্রশ্নে তিনি হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করতে পারেন। ফলে কোন রায়ে সন্তুষ্ট না হলে আপনার অনেক পথ খোলা রয়েছে।
Rahman Maksud & Associates
One -stop Service center for
Income Tax, VAT, Accounting, BIDA, RJSC Matters
"অর্থ বিল-২০২৬" সংসদে পাশ হয়েছে।
করমুক্ত আয়ের সীমা ৩.৭৫ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ করা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে TIN এর বাধ্যবাধকতা বাতিল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ এসেছে।
জুলাই ২০২৬ থেকে আয়কর ও ভ্যাট আইনে উল্লেখযোগ্য যে সকল পরিবর্তন আসতে যাচ্ছে:
১) ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনও সময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময়ের শুরুতে রিটার্ন জমা দিলে করছাড় মিলবে, আর দেরি করলে গুনতে হবে জরিমানা। এক্ষেত্রে..
👉 প্রথম প্রান্তিকে ট্যাক্স রিটার্ন দাখিল করলে করদাতা পরিশোধিত করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাবেন।
👉দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোন জরিমানা না থাকলেও বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যাবে না।
👉তৃতীয় প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।
👉চতুর্থ প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই হারে জরিমানা আরোপ করা হবে। এই অর্থ মূল করের সঙ্গে যুক্ত হবে।
২) কমছে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা:
👉নতুন প্রস্তাবে রেয়াতের হার অনুমোদিত বিনিয়োগের ১৫% এর পরিবর্তে ১০% এবং সর্বোচ্চ সীমা ৭ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। তবে কর রেয়াতের আওতাভুক্ত খাতগুলো অপরিবর্তিত থাকবে।
৩) স্বর্ণ ও ডিজিটাল সম্পদ বিক্রিতে গেইন ট্যাক্স আরোপ:
👉বাজেট প্রস্তাবে স্বর্ণালংকার, স্বর্ণের বার, রৌপ্য, মূল্যবান রত্ন, ধাতব মুদ্রা, ডিজিটাল মুদ্রা, চিত্রকর্ম, এন্টিকস এবং ক্লাব সদস্যপদ হস্তান্তরের মাধ্যমে অর্জিত আয়কে মূলধনি সম্পদ হিসেবে গণ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় করদাতার রিটার্নে প্রদর্শিত স্বর্ণ বিক্রি করে যে মুনাফা অর্জিত হবে, তার ওপর ১৫% মূলধনি কর আরোপ করা হবে।
৪) অতিরিক্ত কর ফেরত মিলবে ৬০ দিনের মধ্যে:
👉করদাতাদের সুবিধার্থে অতিরিক্ত কর পরিশোধ হলে তা ৬০ দিনের মধ্যে ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দেওয়ার ব্যবস্থাও চালু করা হচ্ছে বলে জানা গেছে।
৫) ৭ সেবায় বিআইএন বাধ্যতামূলক করা হবে:
ভ্যাটের আওতা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী:
👉ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা।
👉ঋণ গ্রহণ।
👉ট্রেড লাইসেন্স নবায়ন।
👉মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা।
👉বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন।
👉ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ। এবং
👉বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করা হবে।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয়,সম্পদ,বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে গোপন করা বা ফাঁকি দেওয়া অর্থের ওপর ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত অথবা ফাঁকি দেওয়া করের ৫০% থেকে ১০০% পর্যন্ত জরিমানা হতে পারে।এছাড়া ইচ্ছাকৃতভাবে গুরুতর কর ফাঁকির ক্ষেত্রে সর্বনিম্ন ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।
আয় গোপন করার জরিমানার বিস্তারিত দিকগুলো নিচে দেওয়া হলো:
■ আর্থিক জরিমানা (আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী):
কর ফাঁকি দেওয়া অর্থের ওপর ১৫% জরিমানা।
অথবা,ফাঁকি দেওয়া অর্থের ওপর ১০% হারে যতগুলো করবর্ষে তথ্য গোপন করা হয়েছে (আয় গোপন করার বছর থেকে উদঘাটনের বছর পর্যন্ত), তার গুণফল।
■ অন্যান্য সংশ্লিষ্ট জরিমানা ও শাস্তি:
মিথ্যা তথ্য: করের সাথে সম্পর্কিত কোনো আয়, সম্পদ বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা অসত্য প্রদর্শন করলে লুকানো আয়ের ওপর আরোপিত করের নূন্যতম ৫০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত জরিমানা করা হতে পারে।
■ শুনানির সুযোগ: জরিমানা আরোপের আগে কর কর্মকর্তাকে অবশ্যই করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে।
■ কারাদণ্ড: কর ফাঁকি বা ইচ্ছাকৃত জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #ব্যক্তিকরদাতা
আপনি অর্থ উপার্জন করে একবার ট্যাক্স দিবেন। এরপর সেই টাকা দিয়ে সম্পত্তি কিনলে সেখানে বিভিন্ন ধরনের ভ্যাট-ট্যাক্স দিবেন। এরপর আপনার মৃত্যুর পর ওয়ারিশগণ সেই সম্পত্তির ভাগ পেলে তাদেরকেও ট্যাক্স দেয়ার বিধান চালু হতে যাচ্ছে!
NBR এর কাছে আপনার সব ডকুমেন্টস এভেইলেবল, তাই ট্যাক্স ফাঁকি দেয়ার আর কোনো সুযোগ নেই।
চেয়্যারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।
এদেশে জমি/ফ্ল্যাট বিক্রির সময় উৎসে আয়কর (গেইন ট্যাক্স) এর টাকা ক্রেতাকে বহন করার একটা বাজে রীতি রয়েছে। যেখানে লাভ করে বিক্রেতা কিন্তু তার ট্যাক্স দিতে হয় ক্রেতাকে! এই সিস্টেমটা চেঞ্জের কথা বলেছে NBR চেয়ারম্যান।
আলহামদুলিল্লাহ, আরও একটি আয়কর বর্ষের সফল সমাপ্তি! 💼✨
ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা দেওয়ার বর্ধিত সময়সীমা আজ ৩১শে মার্চ শেষ হলো। বারবার সময় বৃদ্ধির পর আজকের ডেডলাইনটি ছিল আমাদের আয়কর আইনজীবীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
আলহামদুলিল্লাহ, প্রতিটি করদাতার কাজ আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে বুঝিয়ে দিতে পেরেছি🖍️🖍️।
সকল ক্লায়েন্ট ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ,আমার প্রতি আস্থা রাখার জন্য।
15/03/2026
ফেব্রুয়ারী -২০২৬ ইং মাসের ভ্যাট রিটার্ন সাবমিশন এর মেয়াদ ২৯-০৩--২০২৬ ইং তারিখ পর্যন্ত NBR বর্ধিত করা হলো।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
31, Salem Uddin Bhabon (1st Floor), Commercial Plot # 10, Block # B, Kolwala Para, Mirpur-01 (Bus Stand, Behind Ming Beauty Parlour)
Dhaka
1216