18/05/2026
যারা Market এ entry নেওয়ার পরে হঠাৎ করে ৫ ওয়াক্ত নামাজি ও পরহেজগার বনে যান…
তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা
Forex market কাউকে প্রথমে টাকা দেয় না।
প্রথমে character development দেয়
সবাই শুরুতে আসে এই mindset নিয়ে:
“ভাই $১০০ deposit করবো… এক মাসে Lamborghini”
তারপর market বলে:
“আয় বাবা, আগে 0.01 lot চিন”
অনেকেই ২টা YouTube video দেখে মনে করে:
“আমি Smart Money Concept বুঝে গেছি”।
তারপর market এমন SL দেয় যে…
Smart Money তো দূরের কথা, নিজের মোবাইলের smart lock-ও খুলতে ইচ্ছা করে না ।
ভাই, Forex scam না।
Forex খুব honest।
আপনি যতটুকু discipline দিবেন, market ততটুকুই respect দিবে।
সমস্যা market না…
সমস্যা আপনি trade এ ঢোকার পরে suddenly Warren Buffett থেকে emotional TikTok boy হয়ে যান।
একটা trade profit এ গেলেই:
“আমি born trader”
একটা SL hit হলেই:
“ভাই broker আমার বিরুদ্ধে”
Market আপনার emotion দেখে move করে না ভাই।
আপনি sad, happy, single, married, depressed, motivated —
Gold এর কিছুই যায় আসে না।
এই game-এ সবচেয়ে dangerous pair হলো:
YOU/USD 💀📉
কারণ market এর সাথে fight করার আগে মানুষ নিজের সাথেই fight এ হেরে যায়।
* Overtrade করে
* Revenge trade নেয়
* Lot size বাড়ায়
* তারপর account washout করে status দেয়:
“Everything happens for a reason”
ভাই, profitable trader আর emotional trader এর difference একটাই —
একজন SL hit হলে chart বন্ধ করে পানি খায়।
আরেকজন SL hit হলে 17টা indicator add করে broker-এর বংশ খুঁজে।
মনে রাখবেন —
Forex এ winner তারা না যারা সবচেয়ে বেশি trade নেয়।
Winner তারা…
যারা account বাঁচিয়ে সবচেয়ে বেশি দিন survive করে।
আজকে যে trader consistent profit করছে,
একসময় সেও SL hit হওয়ার পরে ceiling fan-এর দিকে তাকিয়ে existential crisis এ ছিল।
Difference একটাই —
সে market কে দোষ দেয় নাই।
সে নিজেকে ঠিক করেছে।
তাই ভাই,
Market জিততে চাইলে আগে নিজের ভিতরের YOU/USD pair টাকে control করেন।
14/04/2016
আগে জানুন পরে, পরে বিনিয়োগ করুন।
আপনার কষ্টের টাকা আয়ের জন্যই বিনিয়োগ করুন।
29/03/2016
Forex Market: Know first then Invest your money.
22/03/2016
ফরেক্স এ টিকে থাকতে কিছু রুলস
আমরা যারা ফরেক্স মার্কেট এ ২/৩ বছর টানা লেগে আছি তারা ও লস করে একাউন্ট খালি করে ফেলি। তার পর হায় হায় মইরা জামুগা ...নাইলে মার্কেট ফেক কেন্ডেল দিসে এমন টা হওয়ার কথা ছিল না এই সব বলে নিজের মাথা নিজেই আর খারাপ করে ফেলি। কিন্তু কেন এমন হয় ? আপনি কিছুক্ষণ ভাবেন ত নিজেই কেন হয় ? আমার উত্তর দেওয়া লাগবে না আপনি নিজেই নিজের উত্তর দিতে পারবেন।
ভাই কোন কিছুই সহজ না। একটা টারমিনাল ওপেন করলাম আর মাউস দিয়ে ২ টা ক্লিক করলাম বাই আর সেল সামনে পিছনে চিন্তা করলাম হয়ে গেল? আপনি বিজনেস করতে আসছেন। আপনার মাইন্ড সেট আপটা বিজনেস মাইন্ডেড হতে হবে না ?
আমি নিজে কোন ওস্তাদ না যে আপনাকে জ্ঞ্যান দিচ্ছি। আমিও ভাই আপনার মতই এক জন ট্রেডার তবে আমি মার্কেট থেকে যা শিখছি তাই বলার চেষ্টা করি সব সময়। তো আজ আমি কিছু কথা পয়েন্ট আকারে বলছি। আপনার ক্ষতি হবে না বরং মানলে আপনার নিজেরই লাভ।
মনোযোগ দিন আমার কথা আর সারা জীবন এর জন্য মাইন্ড সেট আপ করে নিন। সফলতা আপনারই।
1. আমরা প্রায়শই মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট না বুঝে বাই বা সেল করে বসি। এই যে টারমিনাল এর সামনে বসলে ভুতে ধরে আমাদের ট্রেড দিতে মনে চায়। এই স্বভাব বাদ দিন। মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝার চেষ্টা করুন আপনার স্ট্রেটেজি এর সাথে মিলিয়ে। যেই এন্ট্রি নিলে আপনি মনে করেন যে না এটা ৮০% পসিবল আছে প্রফিট হওয়ার সেই গুলাই নেন, আগাছা এন্ট্রি গুলা নেওয়ার অভ্যাস পরিবর্তন করুন।
2. সব সময় চিন্তা করবেন আর আপনার Strategy টা এমন করে তৈরি করুন যার সিগন্যাল নুন্যতম ১ঃ১ রেসিও এর।
3. একটা পেয়ার এ এক ই সময় মারটেনগেল/একের অধিক ট্রেড নেওয়া থেকে সব সময় বিরত থাকুন।
4. লট সাইজ সব সময় এক রাখুন, বারাবেন না কমাবেন না কোন সময় যদি না বেলেন্স সেই পরিমানে না বারে। আর এই ভুল টা করলে এক ট্রেড এ লাভ করবেন যা আরেক ট্রেড এ তার ৩ গুন লস করবেন অথবা একাউন্ট খালি করে ফেলবেন।
5. সব সময় SL সহকারে ট্রেড করবেন, মার্কেট এ বড় ধরনের ঝড় হইতেই পারে। আপনাকে আমাকে বলে কোন ঝড় ঝড় ঝড় আসবে না যদি ও নিউজ সাইট আছে আমরা জানি তবু ও কিছু ঝড় না বলে আসে। সেটা আপনারা আগে ও দেখেছেন।
6. উপরিউক্ত অভ্যাস গুলা আপনার না থাকলে আপনি একটা সেন্ট একাউন্ত করুন করে এক দম কম লট এ ট্রেড করুন। আপনার লক্ষ্য প্রফিট করে সেটা দিয়ে গার্ল ফ্রেন্ড কে গিফট দেওয়া হবে না এই সময় আপনি আপনার নিজে কে তৈরি করবেন। আমার এই কথা টা সুনেন আপনার লাইফ চেঞ্জ ও হয়ে জেতে পারে। ইন সা আল্লাহ।
7. আপনার এনলাইসিস এর উপর ভরসা রাখুন যদি সেটা ভাল রেজাল্ট দিয়ে থাকে আগে, তাই আর অন্ন কার এনালাইসিস দেখে আপনার সিদ্ধানত পরিবর্তন করবেন না। যে উনি সেল দিল আমি বাই দিলাম আমার বাই টা ক্লজ করে দেই। (মনে রাখবেন মার্কেট এ কেউ ই গুরু না) (যদি ও অভিজ্ঞ জন আছেন)
8. যেই স্ট্রেটেজি ই বেবহার করুন না কেন সাপোর্ট রেসিস্টেন্স বের করার চেষ্টা করুন লং টাইম ফ্রেম থেকে। যে কোন স্ট্রেটেজি তেই এটা খুব এ গুরুত্তপূর্ণ।
9. বিশ্বের টপ ১০ সাকসেসফুল ট্রেডার এর জীবনী পরুন। অনেক কিছু জানতে পারবেন। নিজেকে তৈরি করতে পারবেন।
পরিশেষে আমার কথাগুলো কোন লেকচার না ভাই, আমি যা নিজে উপলব্ধি করতে পেরেছি আমার দীর্ঘ ট্রেডিং জীবনে তাই থেকে কিছু কথাআপনাদের বলেছি। আমি চাই আমার দেশ এর ট্রেডার রা লাভ করে দেখিয়ে দিক অন্ন দেশ কে আর নিজের পরিবার কে সুখি রাখুক।
আল্লাহ আপনাদের সহায় হোক। আমিন ।।
(Collected)
21/03/2016
শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যেকোনো শেয়ারের মূল্য সে দেশের মুদ্রার বিপরীতে নির্ধারিত হবে। যেমন, আমাদের দেশের শেয়ার মার্কেটে কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়।
কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব। শুধু ইউরো বা ডলারের কোন মূল্য থাকতে পারে না। যেমনঃ ১ ডলার দিয়ে ৭৩ বাংলাদেশী টাকা পাওয়া যায়। এবার ১ ডলার দিয়ে মাত্র ০.৭০ ইউরো অথবা ০.৯৩ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া সম্ভব। আবার যদি জাপানিজ ইয়েনের কথা ধরি, তাহলে ১ ডলার দিয়ে আপনি ৮০ ইয়েন পাবেন। তাহলে, ডলারর মূল্য আসলে কোনটি? বিভিন্ন দেশের মানুষই তো ফরেক্স মার্কেটে ট্রেড করে, কোন দামে তারা ডলার কিনবে?
এই জন্যই ফরেক্স মার্কেটে সবকিছু কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়।
21/03/2016
একজন নতুন ফরেক্স ট্রেডারের রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বেই বেশ কিছু বিষয় স্পষ্টভাবে জানা খুব জরুরী। Forex Iconbangladesh - FXIB বাংলা ফরেক্স প্রশিক্ষণ স্কুল ফরেক্স স্কুলের মাধ্যমে যেসব বিষয় সর্বপ্রথম জানা আপনার জন্য সবথেকে জরুরী:
ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং
আপনি কি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত?
কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়
ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন ভুল ধারনা
আমাদের এই স্কুলটিকে এমনভাবে সাজান হয়েছে যাতে তা আপনাকে ফরেক্স বিষয়ে একজন জ্ঞান সম্পন্ন ও দক্ষ ট্রেডার এবং ফরেক্স মার্কেটে আপনাকে একজন সফল ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে। এবং আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত না হন তবে আপনার রিয়েল ট্রেডিং না করা শ্রেয়। সমস্ত স্কুলটাকেই সাজানো হয়েছে প্রয়োজনীয় সকল বিষয়গুলো নিয়ে। কঠিন বিষয়গুলোকে চেষ্টা করা হয়েছে আকর্ষণীয় এবং মজাদারভাবে উপস্থাপন করার জন্য। আশা করি সবার ভাল লাগবে। শীঘ্রই বিডিপিপস ফরেক্স স্কুলে আরও নতুন নতুন কনটেন্ট যোগ করা হবে। আপনার যাত্রা শুভ হোক।
বাংলা ফরেক্স প্রশিক্ষণ শুরু করুন
ফরেক্স কি?
কি ট্রেড করা হয়?
ফরেক্স মার্কেট বেসিক
ইনভেস্ট ছাড়া কি ফরেক্সে ট্রেড করা সম্ভব?
পিপস এবং পিপেটিস
ফরেক্স ট্রেডিং লট/ভলিউম কি?
টাইমফ্রেম
ফরেক্স ট্রেডিং স্প্রেড কি?
ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট কি এবং কিভাবে কাজ করে?
লিভারেজ কি?
কারেন্সি জোড়/পেয়ার
কিভাবে ফরেক্সে লাভ/লস হয়
ডেমো অ্যাকাউন্ট কি? কিভাবে ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন?
আপনার প্রথম ট্রেড
আরও জানুন
অ্যাকাউন্ট ওপেনিং ইনফর্মেশন
অ্যাকাউন্ট ভেরিফিকেশন
ডিপোজিট এবং উইথড্র
স্ক্যাল্পিং
ট্রেডিং মোটিভেশন
মানি ম্যানেজমেন্ট
ফরেক্সে লসের কারন
১ জন ফরেক্স ট্রেডারের আত্মকাহিনী
ট্রেডার হওয়ার ৫টি ধাপ
মার্কেট অ্যানালাইসিস
অ্যানালাইসিস কি?
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
টেকনিক্যাল অ্যানালাইসিস
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
নিউজ ট্রেডিং
নিউজ কিভাবে বুঝবেন?
নিউজ ইম্প্যাক্ট
টেকনিক্যাল অ্যানালাইসিস
সাপোর্ট এবং রেসিসটেন্স
ট্রেন্ড লাইন
চ্যানেল
পিভট পয়েন্ট
ইন্ডিকেটর
ইন্ডিকেটর কি?
Bollinger Bands
Parabolic Sar
Stochastic
RSI
ADX
মেটাট্রেডারে ইন্ডিকেটর ইন্সটল