21/05/2026
ব্যবসার পরিধি কি আরও বড় করতে চান? আগামী ফিনটেক (Agami Fintech) খুঁজছে পার্টনার-এসএমই (SME)!
আমরা প্রায়ই বলি, একটা ব্যবসা তখনই সফল হয় যখন সে অলরেডি যা ভালো করছে, তা আরও বড় পরিসরে করার জন্য সঠিক সময়ে সঠিক পুশটা পায়। আগামী ফিনটেক-এ আমাদের লক্ষ্য শুধু ফান্ডিং দেওয়া নয়; আমরা এমন কিছু সম্ভাবনাময় SME-দের সাথে পার্টনারশিপ করতে চাই, যাদের মেন্টরিং, নেটওয়ার্কিং এবং গ্রোথ স্ট্র্যাটেজি নিয়েও আমরা সরাসরি কাজ করব।
আমরা মূলত ম্যানুফ্যাকচারিং (Manufacturing) এবং ট্রেডিং (Trading) ইন্ডাস্ট্রির সেইসব উদ্যোক্তাদের খুঁজছি, যারা নিচের কোয়ালিটিগুলো ধারণ করেন:
ব্যবসায়িক পরিপক্কতা ও লিগ্যাল ডকুমেন্টস:
- মিনিমাম ৩ বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন।
- ব্যবসার সমস্ত বৈধ ও হালনাগাদ লিগ্যাল ডকুমেন্টস (ট্রেড লাইসেন্স, টিন ইত্যাদি) আছে।
- নিয়মতান্ত্রিক ব্যাংক ট্রানজেকশন এবং স্বচ্ছ ফাইন্যান্সিয়াল রেকর্ড রয়েছে।
আর্থিক সক্ষমতা ও পারফরম্যান্স:
- বছরে সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা বা তার বেশি টার্নওভার (Annual Turnover) আছে।
- অতীতে যেকোনো ধরণের লেনদেনে অত্যন্ত চমৎকার ও ক্লিন পেমেন্ট রেকর্ড রয়েছে (NPL বা খেলাপি ঋণের রেকর্ড থাকা যাবে না)।
- ফান্ডটি কোথায় ব্যবহার করা হবে, তার একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত পরিকল্পনা (Fund Utilization Plan) আছে।
লিডারশিপ ও ভিশন:
- ফাউন্ডারকে অবশ্যই সংশ্লিষ্ট খাতের এক্সপার্ট হতে হবে এবং মার্কেটে ব্যবসার স্ট্রং রেপুটেশন থাকতে হবে।
- ব্যবসায় প্রযুক্তির ছোঁয়া (ডিজিটাল অ্যাকাউন্টিং বা পেমেন্ট) গ্রহণে আগ্রহ এবং সামনে আরও বড় পরিসরে গ্রো করার প্রচুর সুযোগ ও মানসিকতা থাকতে হবে।
আমরা কোনো 'সারভাইভাল ফান্ডিং' দিচ্ছি না। ব্যবসা অলরেডি ভালো চলছে, ট্র্যাক রেকর্ড চমৎকার—এখন শুধু বড় লাফ দেওয়ার জন্য ক্যাপিটাল আর স্ট্র্যাটেজিক সাপোর্ট প্রয়োজন, আমরা ঠিক তাদেরই খুঁজছি।
আপনি কি এমন একজন ভিশনারি উদ্যোক্তা? কিংবা আপনার পরিচিত কেউ কি এই ক্রাইটেরিয়ার সাথে পারফেক্টলি মিলে যাচ্ছেন?
তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কমেন্টে আপনার আগ্রহের কথা জানান। টিম আগামী ফিনটেক থেকে দ্রুতই আপনার সাথে যোগাযোগ করা হবে।
Application link in comment.