অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম (ই-রিটার্ন)
🔸 ধাপ ১: এনবিআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন
1. ভিজিট করুন: https://etaxnbr.gov.bd
2. "Register" বা "নিবন্ধন করুন" বাটনে ক্লিক করুন।
3. আপনার TIN নম্বর, NID, জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
4. ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
🔸 ধাপ ২: নতুন রিটার্ন ফাইল শুরু করুন
1. Login করার পর Dashboard এ যান।
2. “Return Filing” বা “রিটার্ন দাখিল” অপশনে ক্লিক করুন।
3. করবর্ষ (যেমন: 2024-2025) সিলেক্ট করুন।
4. Return Type হিসেবে “Normal Return” সিলেক্ট করুন।
🔸 ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন (জিরো ইনকাম অনুযায়ী)
প্রধান সেকশনগুলোতে কীভাবে পূরণ করবেন:
সেকশন কী লিখবেন (জিরো ইনকাম হলে)
পেশা ফ্রিল্যান্সার / আইটি সেবা
আয় বিবরণী সবখানে “০” দিন
ব্যাংক হিসাব যেসব অ্যাকাউন্ট আছে, শুধু অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম দিন
সম্পত্তি ও দায় কিছু না থাকলে “০” দিন
অন্যান্য তথ্য NID, ফোন, ইমেইল দিন
🔸 ধাপ ৪: ঘোষণাপত্র (Declaration)
সঠিক তথ্য দিয়েছেন এটা নিশ্চিত করে:
✔️ টিক দিন "আমি নিশ্চিত করছি..."
নাম ও জমাদান তারিখ লিখে “Submit” দিন।
🔸 ধাপ ৫: Acknowledgement Download করুন
জমা দিলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন:
PDF ফরম্যাটে ডাউনলোড করুন
প্রিন্ট করে রেখে দিন, প্রমাণ হিসেবে।
📌 কিছু অতিরিক্ত টিপস:
✅ ফ্রিল্যান্স ইনকাম থাকলে:
Section 43 এর অধীনে “Tax Exempted” হিসেবে দেখান
আয় দেখান, কিন্তু “ট্যাক্স অ্যাপ্লিকেবল নয়” সিলেক্ট করুন
✅ রিটার্ন ফাইলের সময়সীমা:
প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হয়
✅ একবার রিটার্ন ফাইল করলে:
পরের বছর “পূর্ববর্তী রিটার্ন থেকে কপি” অপশন ব্যবহার করে দ্রুত করতে পারবেন
ভ্যাট & ট্যাক্স ক্লিনিক -"VAT & TAX Clinic"
Providing any VAT & TAX related services.
বিষয়: VAT Return (9.1) দাখিল করার সময় অনেকেই শূন্য (০) রিটার্ন দাখিল করে ( মানে কোন VAT পরিশোধ করে না)। শূন্য রিটার্ন (০) দাখিল করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা আলোচনা করা হল।
আলোচনা :
(১) নিবন্ধিত ব্যক্তির "অর্থনৈতিক কার্যক্রম" যদি সম্পূর্ণ বন্ধ থাকে তাহলে, সাভাবিক ভাবে গ্যাস,পানি এবং বিদ্যুৎ বিল নির্দিষ্ট পরিমান আসবে (যেখানে মিটার চার্জ, এবং অন্যান্য কিছু চার্জ থাকে) গ্যাস,পানি এবং বিদ্যুৎ বিল যদি নির্দিষ্ট পরিমানের থেকে বেশী আসে তাহলে VAT Office আপনার "অর্থনৈতিক কার্যক্রম" চালু ছিল হিসাবে ধরে নিবে। সম্প্রতি VAT office থেকে শূন্য রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠান কে ১২ মাসের গ্যাস,পানি এবং বিদ্যুৎ বিলের কপি দাখিল করার জন্য চিঠি ইস্যু করা হচ্ছে। সুতরাং এই আলোচনা থেকে আশাকরি কখন শূন্য রিটার্ন দাখিল করা যাবে, আর কখন শূন্য রিটার্ন দাখিল করা যাবেনা এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারনা পাওয়া যাবে।
(২) VAT Office থেকে নিবন্ধন নেবার সময় আপনার প্রতিষ্ঠানের Rent Agreement দাখিল করা আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কারখানা ভাড়ায় ভ্যাট অব্যহতি দেওয়া আছে, কিন্তুু কারখানার ভিতরে যদি অফিস পরিচালনা করা হয় তাহলে অফিসের জন্যে, Office Rent এর উপর ভ্যাট পরিশোধ করতে হবে। এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত ১৫০ বর্গফুটের অধিক কোন স্থাপনা ( দোকান, অফিস এর Rent Agreement) VAT Office থেকে নিবন্ধন নেবার সময় যদি দাখিল হয়ে থাকে তাহলে Rent এর VAT পরিশোধ করতে হবে, এক্ষেত্রে গ্যাস,পানি এবং বিদ্যুৎ বিল নির্দিষ্ট পরিমান (যেখানে মিটার চার্জ, এবং অন্যান্য কিছু চার্জ ) থাকলেও Rent এর VAT পরিশোধ করতে হবে। আর যদি ১৫০ বর্গফুটের কম হয় তাহলে Rent এর VAT পরিশোধ করতে হবেনা। সম্প্রতি VAT office থেকে শূন্য রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানকে সর্বশেষ হালনাগাদ Office Rent Agreement কপি দাখিল করার জন্য চিঠি ইস্যু করা হচ্ছে।
সুতরাং শূন্য রিটার্ন দাখিল করার পূর্বে উপরের তথ্য গুলো ভাল ভাবে বুজে শূন্য রিটার্ন দাখিল করতে হবে। আপনার প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে হবে।
ধন্যবাদ
04/08/2025
২০২৫-২০২৬ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিল আজ থেকে শুরু হয়েছে। অনেকেই ই-রিটার্ন বিষয়ক কিছু কমন প্রশ্ন করে থাকেন। ই-রিটার্ন বিষায়ক কিছু বহুল জিজ্ঞাসা ও উত্তরঃ
➡️মোবাইল ফোনে ই-রিটার্ন করা যাবে?
✅ উত্তর : ই-রিটার্নকে সহজ ও user-friendly করার জন্য অনেক features দেয়া আছে, যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই-রিটার্ন করুন।
➡️রেজিস্ট্রেশন করতে কী লাগে?
✅উত্তর : ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন এবং আপনার নিজের নামে জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত (biometrically verified) মোবাইল ফোন নম্বর লাগে।
➡️ই-রিটার্ন সিস্টেমে সাইন-ইন কীভাবে করবো?
✅উত্তর : ই-রিটার্ন সিস্টেমে সাইন-ইন করতে হলে টিআইএন এবং পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়।
রেজিস্ট্রেশনের সময় আপনি নিজের পাসওয়ার্ড নিজে ঠিক করে নিবেন। এরপর যে কোনো সময় আপনার টিআইএন এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে লগ-ইন করতে পারবেন।
➡️টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলাম তা এখন আর নেই। আমি রেজিস্ট্রেশন করতে পারবো?
✅উত্তর : পারবেন। টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলেন তা গুরুত্বপূর্ণ না। আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) যে কোনো মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করুন।
➡️পাসওয়ার্ড সেট করার কোনো নিয়ম আছে?
✅উত্তর : পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case, upper case, digit (0-9) এবং special character (@, #, %, &, ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে।
➡️সাপোর্টিং কাগজ পত্র কোথায়, কীভাবে attach করতে হবে?
✅উত্তর : অনলাইন রিটার্ন দাখিলে কোনো কিছু attach করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। এতেই হবে। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। ট্যাক্স সার্টিফিকেটও সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax Records মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স সার্টিফিকেট ও রিটার্নের কপি প্রিন্ট নিতে পারবেন।
➡️অনলাইনে রিটার্ন সাবমিট করার পর আবার কি সার্কেলে গিয়ে কাগজপত্র দাখিল করতে হবে?
✅উত্তর : না, হবে না। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথেই আপনার অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়ে যাবে।
➡️আমার উৎস কর এবং অগ্রীম কর দেয়া আছে। আমি কি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করতে পারবো?
✅উত্তর : ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনার উৎসে কর এবং অগ্রিম কর ব্যবহার করতে পারবেন।
➡️অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে আমি কি অনলাইন পেমেন্ট করতে পারবো?
✅উত্তর : হ্যাঁ, পারবেন। অনলাইন রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে ই-রিটার্ন সিস্টেম থেকেই অনলাইন পেমেন্ট করা যাবে।
27/02/2024
কোম্পানি করদাতার রিটার্ন দাখিলের সময় বাড়লো ২ মাস!!!
Welcome
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Banglamotor
Dhaka