Vumi Seba24

Call Directions Contact the business

Vumi Seba24 Stay connected with us for any Land related information and service

10/06/2026

🏛️ কোর্টে গিয়ে দখল উচ্ছেদ মামলা কীভাবে করবেন?
(Step-by-step গাইড)

যদি আপনার নিজের জমি/বাড়ি/দোকান/জায়গা অন্য কেউ জোর করে দখল করে রাখে এবং আপনি নিজেই তার মালিক হন, তাহলে কোর্টে গিয়ে আপনি “দখল উচ্ছেদ মামলা” করতে পারবেন।

এটা করতে হলে যা করতে হবে, চলুন ধাপে ধাপে জেনে নিই:

---

🧾 ধাপ ১: কাগজপত্র তৈরি ও সংগ্রহ:
প্রথমেই আপনাকে কিছু জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে—

✅ খতিয়ান (সর্বশেষ বিআরএস খতিয়ান সবচেয়ে ভালো)
✅ জমির নামজারি কপি (যদি থাকে)
✅ দলিল বা উইল বা রেজিস্ট্রির কপি
✅ মৌজা ম্যাপ ও দাগ নম্বর
✅ আপনার দখলের প্রমাণ (যেমন ট্যাক্স রশিদ, বিল, ছবি, প্রতিবেশীর সাক্ষ্য)
✅ দখলদার অবৈধভাবে কীভাবে জমি দখল করেছে তার বর্ণনা (তারিখসহ)

👨‍⚖️ ধাপ ২: একজন আইনজীবী (অ্যাডভোকেট) নির্বাচন:
জেলা বা থানা আদালতের একজন সিভিল (দায়ী) বিষয়ে অভিজ্ঞ আইনজীবী খুঁজে নিন।

আপনার কাগজপত্র ও সমস্যার বিবরণ তাকে দিন।
তিনি কাগজপত্র দেখে সিদ্ধান্ত দেবেন যে মামলা করা সম্ভব কিনা এবং কিভাবে করা উচিত।

> 🔸 কাউকে বিশ্বাস করার আগে তার বার কাউন্সিল আইডি দেখে নিতে পারেন।

📜 ধাপ ৩: মামলা ফাইল করার প্রস্তুতি:
আপনার আইনজীবী একটি মামলা রচনার খসড়া (Plaint) লিখবেন।

এতে থাকবে—
জমির বিবরণ
মালিকানা প্রমাণ
কে দখল করেছে, কিভাবে করেছে
আপনি কি চাচ্ছেন (যেমন: উচ্ছেদ, শান্তিপূর্ণ দখল ইত্যাদি)

🏛️ ধাপ ৪: কোর্টে মামলা দাখিল:

আইনজীবী কোর্টে গিয়ে মামলা দাখিল করবেন।
মামলা দাখিলের সময় কোর্ট ফি দিতে হয় (টাকা জমা দিয়ে রশিদ নিতে হয়)।
এরপর কোর্ট মামলার একটি নম্বর (Case Number) দেয়।

📅 ধাপ ৫: শুনানির তারিখ (Hearing Date):
কোর্ট একটি দিন ঠিক করে দেয় — যেটিকে বলে “তারিখ” বা Hearing Date।

সে দিন আদালতে আপনার অ্যাডভোকেট গিয়ে কেসের পক্ষে শুনানি করবেন।

📩 ধাপ ৬: বিবাদীপক্ষকে নোটিশ:
কোর্টের নির্দেশে, আপনার অ্যাডভোকেট বিবাদীপক্ষকে (যে জমি দখল করেছে) কোর্ট নোটিশ পাঠাবেন।

এতে তাকে কোর্টে হাজির হতে বলা হয়।

⚖️ ধাপ ৭: বিচার প্রক্রিয়া শুরু:
দুই পক্ষের কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন হবে।
কোর্ট তদন্ত করে বিচার করবে কে আসল মালিক এবং দখল বৈধ কি না।

কোর্ট যদি দেখে আপনি মালিক ও অবৈধ দখল হয়েছে, তাহলে দখলদারকে উচ্ছেদের আদেশ দেবে।

🔚 ধাপ ৮: রায় ও উচ্ছেদ কার্যক্রম:

কোর্ট রায় দিলে, আপনি সেই রায় নিয়ে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের সাহায্যে জমি উদ্ধার করতে পারবেন।
আপনার আইনজীবী কোর্ট থেকে ডিক্রির কপি নিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।

06/06/2026
With Billal Hossen – I just got recognized as one of their top fans! 🎉
06/06/2026

With Billal Hossen – I just got recognized as one of their top fans! 🎉

05/06/2026

খতিয়ানের করনিক ভুল অর্থাৎ দাগ নম্বর বা নাম অথবা শেণী সংশোধনের পদ্ধতি।

04/06/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

22/05/2026

📌 খতিয়ানে নাম, দাগ, জমির পরিমাণ বা অন্যান্য তথ্য ভুল এসেছে?
অনেকেই জানেন না— “করনিক ভুল সংশোধন” এর মাধ্যমে এসব ভুল ঠিক করার সুযোগ রয়েছে।

এই ভিডিওতে সহজ ভাষায় জানুনঃ
✅ করনিক ভুল কী
✅ কোন ভুলগুলো সংশোধন করা যায়
✅ আবেদন করার নিয়ম
✅ প্রয়োজনীয় কাগজপত্র

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কাজে লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।

#খতিয়ান #করনিক_ভুল #খতিয়ান_সংশোধন #নামজারি #পর্চা #ভূমি_সেবা_২৪ #জমিজমা #ভূমি_আইন #বাংলাদেশ #জমির_তথ্য #ভূমি_অফিস

19/05/2026

অর্পিত সম্পত্তি কাকে বলে?

12/05/2026

★★ রেজিস্ট্রির সময় দলিলে যা বারবার চেক করবেন
বা চেক করতে হবে ★★
সাধারণত একজন দলিল লেখক দিনে ৮/১০ টা বা কেউ কেউ আরো বেশি দলিল লেখে। ফলে তাদের দ্বারা দলিল লিখার সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যেতে পারে। আবার একজন সাব-রেজিস্ট্রার দৈনিক ৭০/৮০ টি দলিল রেজিস্ট্রি করেন। এতো সেবাগ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হয়না। জমির ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হলো দলিলে সাক্ষর করার আগে দলিলটি নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করতে নিম্নের বিষয়গুলো ভালোভাবে খেয়াল করা।

১) জমির এসএ এবং আরএস দাগ অঙ্কে ও কথায় মিলিয়ে নেবেন। নকশার সাথে দাগ নম্বর মিলাবেন। দলিলের ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর বারবার মিলান।

২) দাগের কোন দিকে আপনার ক্রয়কৃত জমির পজিশন সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করবেন।

৩) মৌজার নাম, জেএল নম্বর এবং জমির পরিমাণ কথায় এবং অংকে লেখা ঠিক আছে কিনা তা দলিলের ২ নম্বর কলামে ভালোমতো খেয়াল করবেন।

৪) সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা তা ১২ নম্বর কলামে দেখে নিবেন।

৫) বিক্রেতার তার প্রাপ্য হিস্যার চেয়ে বেশি জমি দিচ্ছেন কিনা তা যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রিতা হলে কার কতটুকু অংশ তা নির্দিষ্ট করা আছে তা দলিলের ৮ ও ৯ নং কলামে ঠিকমতো লেখা আছ কিনা লক্ষ্য করবেন।

৬) দলিলে কোনো মামলার ডিক্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলের ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালতের নাম ও মামলা নম্বর নির্ভূলভাবে লিখেছে কিনা খেয়াল করবেন। এছাড়া জমির সর্বশেষ জরিপ হতে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ ঠিকমতো লেখা হয়েছে কিনা খেয়াল করবেন।

মনে রাখবেন, দলিলে মেজর ভুল হয়ে গেলে তা আদালত ছাড়া সংশোধন করা যায়না। একটা দলিলের মেজর ভুল ঠিক করতে বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে রেজিষ্ট্রেশনের আগে উপরের বিষয়গুলো ভালোমতো খেয়াল করুন।

01/02/2026

সময়মতো জমির খাজনা না দিলে কিভাবে বাজনা বাজে দেখুন ভিডিওতে

Address

Nakla, Sherpur
Dhaka

Telephone

+8801716153635

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vumi Seba24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vumi Seba24:

Shortcuts

Share