আপনার আয়কর ফাইল যদি অডিট তালিকায় থাকে তাহলে:
১. অডিটের জন্য নির্বাচিত হলে উপ-কর কমিশনার (DCT) আপনার কাছে ব্যাখ্যা বা প্রয়োজনীয় নথিপত্র চেয়ে নোটিশ পাঠাবেন। যদি ডাকযোগে নোটিশ না পান, তবে এনবিআর-এর ওয়েবসাইটে আপনার টিআইএন (TIN) দিয়ে যাচাই করুন এবং দ্রুত সার্কেল অফিসের সাথে যোগাযোগ করে নোটিশটি সংগ্রহ করুন [ধারা ১৮২ ও ১৮৩]।
২. অডিট মূলত নির্দিষ্ট তথ্যের অসংগতি (যেমন: সম্পদের গরমিল, আয়ের উৎসের অপ্রতুলতা বা ব্যাংক স্টেটমেন্টের সাথে রিটার্নের পার্থক্য) থাকলেই অডিট হয়। নোটিশে ঠিক কোন বিষয়ের ওপর ব্যাখ্যা চাওয়া হয়েছে তা ভালোভাবে বুঝে নিন।
৩. শুনানির আগে সারা বছরের সব ব্যাংক লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণ,জমি, ফ্ল্যাট বা সঞ্চয়পত্রের সঠিক তথ্য ও সার্টিফিকেট, জীবনযাত্রার ব্যয় বা ব্যবসার খরচের প্রমাণাদি,রেমিট্যান্সের ক্ষেত্রে পিআরসি (PRC) এবং করছাড় বা টিডিএস (TDS) ক্লেইম করলে তার সপক্ষে চালান বা সার্টিফিকেট এসব ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন।
৪. নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স অফিসে লিখিত জবাব দাখিল করুন,শুনানির সময় আপনি বা আপনার ট্যাক্স কনসালটেন্ট বা প্রতিনিধির মাধ্যমে যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করুন।
৫. আপনার দেওয়া তথ্য ও ব্যাখ্যা যদি কর কর্মকর্তার কাছে সন্তোষজনক হয়, তবে অতিরিক্ত কর আরোপ ছাড়াই অডিট সম্পন্ন হতে পারে। অন্যথায়, কর্মকর্তা আপনার আয়ের ওপর অতিরিক্ত কর ও জরিমানা আরোপ করতে পারে।
৬. অডিট থেকে বাঁচতে বা অডিট পরবর্তী ঝামেলা এড়াতে পূর্ববর্তী অন্তত ৬ বছরের আয়কর সংক্রান্ত সব নথি (ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, খরচের রসিদ) নিজ হেফাজতে রাখুন।
৭. যেহেতু অডিট প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডাটা ও রিস্ক-বেসড, তাই তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়ার চেয়ে সঠিক তথ্য ও সঠিক সময়ে পদক্ষেপ নিলে অডিট আপনার জন্য সহজ ও ভীতিমুক্ত হবে।
সহায়তার জন্য যোগাযোগ
01717-400057
Youth Consultants BD
Expert’s care to achieve more We are a group of professional accountants dedicated to fulfilling your financial requirements.
We provide services like TAX returns and filing both personal and for the company, Accounts preparation, etc. We aim to keep you hassle-free and do your work for you. We do not compromise our service quality. Customer satisfaction is our only goal.
29/04/2026
29/04/2026
অডিটের তালিকায় আপনার নাম আছে কি???
স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ৭২,৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।
এর আগে ১ম পর্যায়ে জুলাই মাসে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে ১৫,৪৯৪টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।
এবার অডিট নির্বাচনের ক্ষেত্রে 'Risk Based Audit Criterion' অনুসরণ করা হয়েছে।এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল বা হাতে কলমে হস্তক্ষেপের সুযোগ নেই, যা দুর্নীতি রোধে এবং করদাতাদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রতিটি সার্কেল থেকে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২০০ জন করদাতাকে এই অডিটের জন্য নির্ধারণ করা হয়েছে।
অডিটের তালিকায় আপনার নাম আছে কিনা তা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নিন।
Youth Consultants BD
01717-400057
09/03/2026
https://www.kalbela.com/ajkerpatrika/khobor/271743
আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা তথ্য ব্যবহার বাধ্যতামূলক | কালবেলা কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়াতে আমদানি-সংক্রান্ত তথ্য যাচাইয়ে অ্যাসাইকুডা সিস্টেমের বিজনে.....
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
Dhaka