27/07/2026
টার্নওভার ট্যাক্স—বিধানটি কি পুনর্বিবেচনার প্রয়োজন?
গত অর্থবছর পর্যন্ত টার্নওভার কর প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে ব্যবসা বা পেশা থেকে বার্ষিক ন্যূনতম ৪ কোটি টাকা টার্নওভার বা গ্রস রিসিপ্ট থাকার শর্ত ছিল। কিন্তু অর্থ আইন, ২০২৬-এ নির্দিষ্ট এই সীমাটি আর উল্লেখ করা হয়নি।
ফলে বর্তমান বিধানের সরল ব্যাখ্যা অনুযায়ী, কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বা পেশাজীবীর বার্ষিক টার্নওভার মাত্র ৫ লাখ টাকা হলেও তাকে ন্যূনতম ৫,০০০ টাকা টার্নওভার কর দিতে হতে পারে -১% হারে।
করদাতার সংখ্যা বাড়ানো অবশ্যই প্রয়োজন। তবে কর আরোপের ক্ষেত্রে ব্যক্তির আয়, ব্যবসার পরিসর এবং কর প্রদানের সক্ষমতাও বিবেচনায় রাখা উচিত। একই বিধান বড় প্রতিষ্ঠান ও অত্যন্ত ক্ষুদ্র ব্যবসার ওপর প্রয়োগ করা হলে তা ন্যায়সংগত করনীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সে প্রশ্ন থেকেই যায়।
তাই ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীদের স্বার্থ বিবেচনায় রেখে টার্নওভার করের জন্য একটি বাস্তবসম্মত ন্যূনতম সীমা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। আশা করি।