Income Tax and VAT Learning - LHA

Call Directions Contact the business

Income Tax and VAT Learning - LHA VAT Tax Learning

19/10/2026

আপনার Sales বাড়ছে, কিন্তু Profit বাড়ছে না কেন?

ধরুন, গত বছর আপনার কোম্পানির Sales ছিল ১ কোটি টাকা। সব খরচ বাদ দিয়ে Profit হলো ১০ লাখ টাকা।

এ বছর Sales বেড়ে ১ কোটি ৫০ লাখ টাকা হলো।

আপনি ভাবলেন, ব্যবসা তো অনেক ভালো করছে! কিন্তু হিসাব করে দেখা গেল, এ বছর Profit মাত্র ১২ লাখ টাকা।

অর্থাৎ, Sales বাড়ল ৫০%, কিন্তু Profit বাড়ল মাত্র ২০%।

এখন প্রশ্ন হলো—

Sales এত বাড়ার পরও Profit সেই অনুপাতে বাড়ল না কেন?

• এর কারণ হতে পারে Raw Material-এর দাম বেড়েছে,
• Production Cost বেড়েছে,
• অতিরিক্ত Discount দিতে হয়েছে কিংবা Operating Expenses নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

Finance-এর ভাষায়, এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে Profit Margin Analysis এবং Cost Control

অনেক ব্যবসায়ী Sales বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেন। কিন্তু Sales বাড়াতে গিয়ে কত অতিরিক্ত খরচ হচ্ছে, সেটি সবসময় গুরুত্ব দিয়ে দেখেন না।

তাই শুধু Sales বাড়লেই ব্যবসা ভালো করছে—এমনটা ভাবার সুযোগ নেই।

বরং নিয়মিত খেয়াল রাখতে হবে—
• Sales-এর তুলনায় Cost কতটা বাড়ছে?
• Gross Profit Margin ও Net Profit Margin কেমন?
• কোন খাতে অতিরিক্ত খরচ হচ্ছে?
• Sales বাড়ানোর ফলে প্রকৃত Profit কতটা বাড়ছে?

ব্যবসার লক্ষ্য শুধু বেশি বিক্রি করা নয়, বরং লাভজনকভাবে বিক্রি করা।

↩️↪️ ই-রিটার্নে বাধ্যতামূলক পাসওয়ার্ড পরিবর্তন: পেশাদার কর আইনজীবীদের ভোগান্তি কে বুঝবে?ই-রিটার্ন সিস্টেমে নতুন করে বাধ্...
19/10/2026

↩️↪️ ই-রিটার্নে বাধ্যতামূলক পাসওয়ার্ড পরিবর্তন: পেশাদার কর আইনজীবীদের ভোগান্তি কে বুঝবে?

ই-রিটার্ন সিস্টেমে নতুন করে বাধ্যতামূলক পাসওয়ার্ড আপডেটের নিয়ম চালু হলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সেইসব পেশাদার কর আইনজীবী, যাঁরা প্রতি বছর শত শত করদাতার আয়কর রিটার্ন দাখিল করে থাকেন।

একবার ভেবে দেখুন, একজন কর আইনজীবীর কাছে যদি কয়েকশ করদাতার রিটার্ন ফাইলিংয়ের দায়িত্ব থাকে, তাহলে প্রত্যেক করদাতাকে ফোন করে OTP সংগ্রহ করতে হবে, এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে পুনরায় রিটার্ন ফাইলিংয়ের কাজ করতে হবে। এতে কতটা সময়, শ্রম ও ভোগান্তি তৈরি হবে, তা সহজেই অনুমেয়!

🔹 প্রত্যেক করদাতার সঙ্গে যোগাযোগ করা
🔹 OTP সংগ্রহের জন্য অপেক্ষা করা
🔹 পাসওয়ার্ড পরিবর্তন ও অ্যাকাউন্টে প্রবেশের সমস্যা সমাধান করা
🔹 নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের কাজ সম্পন্ন করা

🔰 বিজ্ঞপ্তি 🔰প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন...
15/10/2026

🔰 বিজ্ঞপ্তি 🔰প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন।

🔰‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬'

🔰মূসক আইন, ২০১২ এর ধারা ৬৪ তথা মূসক দাখিলপত্র পেশ সংক্রান্ত সময়ের পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশে (২) ইহা ১ অক্টোবর, ২০২৬ ত...
14/10/2026

🔰মূসক আইন, ২০১২ এর ধারা ৬৪ তথা মূসক দাখিলপত্র পেশ সংক্রান্ত সময়ের পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশে

(২) ইহা ১ অক্টোবর, ২০২৬ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

২। ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৬৪ এর প্রতিস্থাপন।- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ৬৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৬৪ প্রতিস্থাপিত হইবে, যথা:-

"৬৪। দাখিলপত্র পেশ।- (১) প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য বা

তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ (পনেরো) দিনের মধ্যে দাখিলপত্র পেশ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, ১৫ (পনেরো) তম দিবসে সরকারি ছুটি থাকিলে তৎপরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করিতে হইবে:

আরো শর্ত থাকে যে, কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ (বিশ) দিনের মধ্যে দাখিলপত্র পেশ করিতে পরিবে।

(২) এই ধারার অন্যান্য বিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, জনস্বার্থে, বোর্ড, আদেশ দ্বারা, সুদ ও জরিমানা ব্যতীত, দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে।

(৩) মূসক দাখিলপত্রে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যাদি অন্তর্ভুক্ত করিয়া উক্ত দাখিলপত্র পেশ করিতে হইবে।

(৪) বোর্ড, আদেশ দ্বারা, কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করিতে পারিবে।

11/10/2026

🔰e-TIN রেজিস্ট্রেশন এবং e-Return নিবন্ধন উভয় ক্ষেত্রেই নিজের জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে।
✅ তাই নিবন্ধনের আগে নিশ্চিত হোন, আপনার ব্যবহৃত সিমটি নিজের NID-তে নিবন্ধিত কি না।

10/10/2026

তথ্যের জালে এবার করদাতা শনাক্তকরণ!
আপনার জাতীয় পরিচয়পত্র (NID), ব্যাংক, ভূমি, সড়ক পরিবহন, সঞ্চয়পত্র ও বিদেশ ভ্রমণসংক্রান্ত তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর তথ্যভান্ডারের সঙ্গে সমন্বয়ের সুপারিশ করা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে সম্ভাব্য করদাতা শনাক্ত এবং তাদের আয় ও সম্পদের তথ্যভিত্তিক প্রোফাইল তৈরির পরিকল্পনার কথা উঠে এসেছে।

10/10/2026

BIN আছে মানেই মাসিক
VAT রিটার্ন দিতে হবে ✅
না দিলে হতে পারে জরিমানা।💷

01/10/2026
🔰ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি — জরিমানা ছাড়াই ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত!জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জুলাই ও আগস্ট ...
01/10/2026

🔰ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি —
জরিমানা ছাড়াই ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন VAT Return দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে।
জাতীয় বাজেট ২০২৬–২৭ এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের eVAT System-এ জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিলে সমস্যার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
✅ বর্ধিত সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত
✅ প্রযোজ্য কর মেয়াদ: জুলাই ও আগস্ট ২০২৬
✅ মাধ্যম: eVAT System
✅ বিশেষ সুবিধা: বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে জরিমানা আরোপ হবে না।
📌 গুরুত্বপূর্ণ: প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬—এই তিন কর মেয়াদের রিটার্নই ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে eVAT System-এ দাখিল করতে হবে।
📅 NBR আদেশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬
👉 তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় হিসাবপত্র প্রস্তুত করে যথাসময়ে VAT Return দাখিল করুন।
সচেতন থাকুন • সময়মতো রিটার্ন দাখিল করুন • জরিমানা এড়িয়ে চলুন
#ভ্যাট #ভ্যাটরিটার্ন #জাতীয়রাজস্ববোর্ড

ই-রিটার্নে নতুন সংযোজন: দান/সিএসআর ব্যয় প্রদর্শনের সুযোগনতুন আপডেট:৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ই-রিটার্নে এই সুবিধা চালু কর...
30/09/2026

ই-রিটার্নে নতুন সংযোজন: দান/সিএসআর ব্যয় প্রদর্শনের সুযোগ
নতুন আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ই-রিটার্নে এই সুবিধা চালু করা হয়েছে। ই-রিটার্নের যে অংশে ইতঃপূর্বে রেয়াত (Rebate) আছে কি না, তা নির্বাচন করার অপশন ছিল, সেখানে এখন নতুন করে "সিএসআর (CSR) আছে কি না" অপশনটি যুক্ত হয়েছে।

করণীয়:
করদাতার যদি এ ধরনের কোনো দান বা ব্যয় থাকে, তাহলে উক্ত অংশে "Yes" নির্বাচন করে তার দানের তথ্য প্রদর্শন করতে পারবেন।

উল্লেখ্য: দান অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

তথ্যসূত্র:

আয়কর আইন, ২০২৩ – ষষ্ঠ তফসিল, অংশ ২
জাতীয় রাজস্ব বোর্ড – ই-রিটার্ন পোর্টাল: https://etaxnbr.gov.bd

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801712869076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax and VAT Learning - LHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax and VAT Learning - LHA:

Shortcuts

Share