ডিজিটাল প্লাটফর্ম করের আওতায় আনার পরার্মশ অর্থনীতিবিদদের
taxnewsbd.com বিজ্ঞাপন দিয়ে প্রচুর অর্থ আয় করা হচ্ছে। অথচ তারা কি পরিমাণ মুনাফা করছে আর কি পরিমাণ রাজস্ব পরিশোধ করছে তার…
Income Tax Consultation about Individual and Corporate.
taxnewsbd.com বিজ্ঞাপন দিয়ে প্রচুর অর্থ আয় করা হচ্ছে। অথচ তারা কি পরিমাণ মুনাফা করছে আর কি পরিমাণ রাজস্ব পরিশোধ করছে তার…
AKM Mahbubur Rahman একেএম মাহবুবুর রহমান
মূল্য সংযোজন করের সহজ ব্যবহারিক গাইড এর ৪র্থ সংস্করণ বাজারে এসেছে। পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বুক স্টলে। এই সংস্করণে উৎসে মূল্য সংযোজন কর ( VDS) কর্তনের সর্বশেষ পরিবর্তন ও নতুন ফরমেটে দাখিলপত্র (return) পূরণের বিস্তারিত নির্দেশনা প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
যারা মনে করেন, ভ্যাট আইন জটিল, কঠিন, দূর্বোধ্য, কিন্তু দরকারী; তাদের জন্যই এই বই। আইন, বিধি, এসআরও, আদেশের বাহুল্য বর্জন করে সহজ ভাষায় ভ্যাট আইনের অত্যন্ত জরুরী ও প্রয়োজনীয় বিধি বিধান পাঠকের হাতে তুলে দেয়ার আকাঙ্ক্ষা থেকেই গোল্ডেন বাংলাদেশের পক্ষ থেকে এই বই প্রকাশ করা হয়েছে। বইটিতে আইন ও বিধিমালা হুবহু না ছাপিয়ে আইন ও বিধির জটিল বিষয়গুলি প্রশ্নোত্তর আকারে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সংক্ষিপ্ত কলেবর, প্রয়োজনীয় সকল বিষয়,কম দাম ও সহজে বহনযোগ্য; এই হলো মূল্য সংযোজন করের সহজ ব্যবহারিক গাইড বইটির বিশেষ বৈশিষ্ট্য। মুনাফা নয়, মূল্য সংযোজন কর আইন বিষয়ে জনসাধারণ তথা করদাতাদের মধ্যে সচেতনতা বাড়ানোই এই প্রকাশনার লক্ষ্য।
ফুরিয়ে যাবার আগেই আপনার কপি সংগ্রহ করুন।
প্রাপ্তি স্থান
★★★★★
এনবিআর এর সামনে ও নীলক্ষেতে বইটি পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে পাওয়া যাবে।
বুক সিন্ডিকেট, ১৫৭ নিউ মার্কেট, মোবা:০১৮১৭১০৪৩৭৪।
বাংলাদেশ কো-অপারেটিব বুক সোসাইটি, ১৫৫ নিউ মার্কেট, সেন্ট্রাল ল-বুক হাউস-২, ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, মোবা: ০১৭৮৩৩৬৬৮৭৯।
ওসমান বুক হাউস/মিঠু ল-বুক হাউস, ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, মোবা: ০১৭৮৩৩৬৬৮৭৯।
কুমিল্লা পাবলিকেশন্স, ১০২ ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, মোবা-০১৭১৬৫৪৪০৬৫।
স্ট্যান্ডার্ড বুক মার্ট, ৮৭ ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, মোবা- ০১৮১৫০০৭৭৬৭।
মোক্তার ল-বুক হাউস, ১০৬ বাবুপুরা মার্কেট, নীলক্ষেত, মোবা-০১৬৮১৫৭৯১০২।
কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগে বইটি পেতে যোগাযোগ করুন জনাব জাহাঙ্গীর আলম (০১৯১১৪৮৫৯৪৯) এর সাথে।
মূল্য★★ ১৫০ টাকা মাত্র।
AKM Mahbubur Rahman একেএম মাহবুবুর রহমান
♻️♻️ যোগানদার কারা? যে কোন সরবরাহকারীই কি নিজেকে যোগানদার হিসেবে দাবী করতে পারবেন?
⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙
☘☘ যোগানদার হলেন এমন এক ধরণের ব্যক্তি যিনি নিজে পণ্য উৎপাদন করেন না বা সেবা প্রদান করেন না বা সর্বসাধারণের নিকট পণ্য/সেবা বিক্রয় করেন না; কেবল আইন দ্বারা নির্ধারিত উৎসে কর্তনকারীদের নিকট টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে ক্রয়কৃত বা সংগৃহীত করযোগ্য পণ্য/সেবা সরবরাহ করেন। যোগানদার হিসেবে স্বতন্ত্র ভ্যাট নিবন্ধন গ্রহণ করতে হয়। মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ২(থথথথ) অনুযায়ী সংজ্ঞায়িত ব্যবসায়ীর প্রকৃতির সঙ্গে যোগানদারের খুব একটা অমিল নেই, তবুও তিনি ব্যবসায়ী নন।তিনি হলেন সেবাপ্রদানকারী। সেবার কোড S 037 । যোগানদার সেবার উপর প্রযোজ্য ভ্যাটের হার ৫%। যোগানদার হিসেবে নিবন্ধিত ব্যক্তি ব্যাতীত অন্য কেউ যোগানদার হিসেবে নিজেকে দাবী করতে পারেন না। কোন কোন ক্ষেত্রে ভ্যাট ফাঁকির অভিপ্রায়ে ভিন্ন নামে ভিন্ন সার্ভিস কোডের অধীনে নিবন্ধিত সেবা প্রদানকারী তার প্রদত্ত সেবাকে যোগানদার হিসেবে দাবী করেন। যা আইনত: গ্রহণযোগ্য নয়। যেমন: প্রিন্টিং প্রেস বা বিজ্ঞাপনী সংস্থা কর্তৃক প্রদত্ত সেবার উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য, ভ্যাট কম দিতে হবে এমন অভিপ্রায়ে মুদ্রণ সংক্রান্ত কার্যক্রম কিংবা প্রচারণা সংক্রান্ত কার্যক্রমকে যোগানদার সেবা হিসেবে দাবী করা যাবে না।
পুরাতন ফরমেটের মূসক নিবন্ধন পত্রে (মূসক ৮) এ ব্যবসায়ের কার্যক্রমের বক্সে Procurement Provider (S 037) উল্লেখ থাকে। নতুন ফরমেটের রেজিস্ট্রেশনে এটা লেখা থাকে না। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ আইন কার্যকর হলে যোগানদার সেবার অস্তিত্ব থাকবে না। এটি প্রজ্ঞাপন দ্বারা সৃষ্ট কৃত্রিম পরিচিতি। মূসক নিবন্ধন পত্রে সুস্পষ্টভাবে কারো পরিচিতি যোগানদার উল্লেখ থাকলে তার প্রদত্ত সরবরাহকে অন্যান্য বিবিধ সেবা (S 099.20) এর আওতায় বিবেচনার কোন সুযোগ নেই। তবে নিবন্ধন পত্রে যদি যোগানদার বা Procurement Provider লেখা না থাকে এবং অন্য কোন সংজ্ঞায়িত সেবার আওতায় প্রদত্ত সেবাকে বিবেচনা না করা যায়, সেক্ষেত্রে এটিকে বিবিধ সেবা বলা যেতেই পারে।
যোগানদার উৎপাদক নয়, যোগানদার ব্যাবসায়ী নয়। যোগানদার উৎপাদকের নিকট থেকে ক্রয় করে সরবরাহ করেন। যোগানদার ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করে সরবরাহ করেন; এবং যোগানদার টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে আমদানি করে সরবরাহ করেন।
কে যোগানদার নন?
💥💥💥💥💥💥💥
(ক) আইনের প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং দ্বিতীয় তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত সেবার সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(খ) উৎপাদক বা ব্যবসায়ী (প্যাকেজ ভ্যাটপ্রদানকারী ব্যবসায়ী ব্যতীত) কর্তৃক ভ্যাট চালানপত্রসহ পণ্যের সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(গ) টার্নওভার কর বা কুটির শিল্পের আওতাভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক তালিকাভুক্তি নম্বর সম্বলিত ক্যাশমেমোসহ পণ্যের সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ঘ) সেবাসমূহের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে বিধায় কোন সেবার সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ঙ) স্কুলের টিফিন সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত কার্যাদেশ এর বিপরীতে মুদ্রিত প্রাথমিক ও মাধ্যমিক স্তর এবং সমমান পর্যায়ের পাঠ্যপুস্তক সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ছ) তুলা সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(জ) ওয়েস্ট এন্ড স্ক্র্যাপ পেপার সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ঝ) ভাঙ্গা কাঁচের টুকরা (cullet) সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ঞ) প্লাস্টিক বর্জ্য সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ট) জিলেটিন ক্যাপসুলের উপকরণ হিসেবে ব্যবহৃত গরু ও মহিষের হাড় সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ঠ)স্টিল মিলে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ/ভাঙ্গারী সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ড) পাটজাত পণ্যের সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
(ঢ) ১০০০ টাকা মূল্যমানের নিচে পণ্য বা সেবার সরবরাহ যোগানদার হিসেবে বিবেচিত হবে না।
✅ যোগানদার সেবার বিপরীতে পরিশোধিত বা উৎসে কর্তিত ভ্যাট কি রেয়াত নেয়া যায় কি?
✳️ যোগানদার হিসেবে নিবন্ধিত ব্যক্তি মূসক ১১ চালানপত্রের মাধ্যমে টেন্ডার বা কার্যাদেশ এর বিপরীতে বা অন্য কোন ভাবে পণ্য বা সেবা সরবরাহ করলে সরবরাহ গ্রহীতা পরিশোধিত বা উৎসে কর্তিত ভ্যাটের ৮০% রেয়াত নিতে পারবেন।
🍀🍀 ফেসবুকে প্রতিদিন আমরা অনেক তথ্য পাই, যার অধিকাংশই আমরা ভুলে যাই। পরে খোঁজাখুঁজি করেও কিছু তথ্য আর খুঁজে পাই না। কোন পোস্টে উল্লেখিত তথ্য ভবিষ্যতে আবার প্রয়োজন হতে পারে মনে হলে শেয়ার করে নিজের টাইম লাইনে সংরক্ষণ করুন। ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত তথ্য পেজে লাইক দিয়ে সাথে থাকুন Facebook.com/mahbubVAT
IPDP VAT Consultants's cover photo
AKM Mahbubur Rahman একেএম মাহবুবুর রহমান
আপনি জানেন কি, ৩১ মার্চ ২০১৮ রাত ১২ টার পর থেকে বর্তমান ১১ ডিজিটের পুরাতন ভ্যাট রেজিস্ট্রেশনটি অকার্যকর হয়ে যাবে। আপনার ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন করে নিন। এখনই www.vat.gov.bd তে লগ ইন করে ঘরে বসেই ভ্যাট রেজিস্ট্রেশন করুন।
অনলাইনে নতুন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন এর জন্য নিম্নলিখিত দলিলাদি আবশ্যকঃ
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
১. ই-টি আই এন (ইনকাম ট্যাক্স এর নিবন্ধন নাম্বার)
২. জাতীয় পরিচয় পত্রের নাম্বার
৩. ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার (ব্যাংকের নাম, শাখা ও ঠিকানা সহ)
৪. ট্রেড লাইসেন্স এ উল্লেখিত ঠিকানা
৫. পোস্টাল কোড
৬. ই-মেইল আইডি
৭. প্রতিষ্ঠানের পূর্ববর্তী ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ( রি-রেজিস্ট্রেশন এর জন্য)
৮. মোবাইল ফোন নম্বর
৯. যদি অংশীদারি প্রতিষ্ঠান হয় প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের নম্বর
১০. লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশান নম্বর।
⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী নিবন্ধন পদ্ধতির মিল-অমিল
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
🍀 পুরাতন বা ১৯৯১ এর বিধান অনুযায়ী নিবন্ধন বা তালিকাভুক্তির মূল ভিত্তি হলো ভৌগলিক অবস্থান। কারখানা বা সেবা স্থল যেখানে, নিবন্ধন সেখানেই নিতে হবে।
☘ নতুন বা ২০১২ এর বিধান অনুযায়ী নিবন্ধন বা তালিকাভুক্তির মূল ভিত্তি হলো প্রতিষ্ঠানের হিসাব-রক্ষণ পদ্ধতি। ব্যবসার সকল হিসেব যেখানে রাখা হবে, অর্থাৎ সেখানেই নিবন্ধন নিতে হবে।
🍀 পুরাতন নিয়মে একটি কোম্পানির একাধিক শাখা ইউনিট থাকলে সাধারণভাবে একাধিক নিবন্ধন প্রযোজ্য।
☘ নতুন নিয়মে একটি কোম্পানির একাধিক শাখা ইউনিট থাকলেও একটি কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য।
🍀 পুরাতন নিয়মে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক শাখা হতে অন্য শাখায় উপকরণ বা উৎপাদিত পণ্য স্থানান্তরের সময় সরবরাহ দেখিয়ে কর পরিশোধ করতে হয় বিধায় কৃত্রিম সরবরাহ সৃষ্টি করতে হয়।
☘ নতুন নিয়মে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক শাখা হতে অন্য শাখায় উপকরণ বা উৎপাদিত পণ্য স্থানান্তরের সময় তাকে সরবরাহ হিসেবে বিবেচনা করতে হয়না বিধায় কৃত্রিম সরবরাহ সৃষ্টি করতে হয় না।
🍀 পুরাতন নিয়মে এক প্রতিষ্ঠানের একাধিক নিবন্ধন থাকায় প্রতিটি ইউনিট-ই আলাদা আলাদা ব্যক্তি হিসেবে বিবেচিত হয় এবং প্রত্যেক শাখাকেই মূসক পরিশোধসহ আলাদা হিসাব রাখতে হয়, আলাদা অডিটও হয়।
☘ নতুন নিয়মে এক প্রতিষ্ঠানের একাধিক শাখা ইউনিটের জন্য একটিই নিবন্ধন থাকায় প্রতিটি ইউনিট আলাদা আলাদা ব্যক্তি হিসেবে বিবেচিত হবে না এবং প্রত্যেক শাখাকেই মূসক পরিশোধসহ আলাদা হিসাব রাখতে হবে না, শুধু শাখার জন্য প্রযোজ্য হিসাব রক্ষণ করতে হয়।
🍀 পুরাতন পদ্ধতিতে ১১ ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হতো, যা হতে কমিশনারেট, সার্কেল বুঝা যায়।
☘ নতুন পদ্ধতিতে ৯ ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর বা BIN ইস্যু করা হয়, যা হতে কমিশনারেট, সার্কেল বুঝা যায় না।
🍀 ব্যবসায়ের ঠিকানা পরিবর্তনের সাথে সাথে BIN পরিবর্তন হয়।
☘ ব্যবসায়ের ঠিকানা পরিবর্তন হলে BIN পরিবর্তন হবে না।
🍀 নিবন্ধনের জন্য অনেক রকম দলিলাদির প্রয়োজন ছিল।
☘ নিবন্ধনের জন্য কোনো রকম দলিলাদির প্রয়োজন নেই।
🍀 নিবন্ধন বা তালিকাভুক্তি প্রদান করা হতো বিভাগীয় দপ্তর হতে।
☘ নিবন্ধন বা তালিকাভুক্তি প্রদান করা হয় অনলাইনে।
🍀🍀 ফেসবুকে প্রতিদিন আমরা অনেক তথ্য পাই, যার অধিকাংশই আমরা ভুলে যাই। পরে খোঁজাখুঁজি করেও কিছু তথ্য আর খুঁজে পাই না। কোন পোস্টে উল্লেখিত তথ্য ভবিষ্যতে আবার প্রয়োজন হতে পারে মনে হলে শেয়ার করে নিজের টাইম লাইনে সংরক্ষণ করুন। ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত তথ্য পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন Facebook.com/mahbubVAT
IPDP VAT Consultants
We are constantly striving to make the tax system simpler and more people-oriented with technology. Stay with us to get VAT and income tax returns and any business information and advice.
At Taxsense, we believe there is a better way to do tax preparation. It is a more valuable, less invasive way where clients are getting their desirable services regarding tax. Our experienced professionals will help you regarding these issues.
Finovatax is a consultancy Firm providing Taxation, VAT, Accounting, Financial & Advisory Services.
INCOME TAX, VAT, Trademark, RJSC Partnership, Company Legal Services with Appeal, Tribunal, High Cout
ঘরে বসে "ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল" সহজেই রেডি করে জমা ও দিয়ে নিতে পারেন অনলাইনে বা নিদিষ্ট অফিসে।
+880 1717-197730 [email protected] ওয়েবসাইটঃ www.thirdeyetax.com �NBR এর যে কোনো নোটিশ এর জবাব দেওয়া হয়। �যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করা হয়।
We provide a full range of consultancy services with a positive approach.
We are serving the community with over 35 years of experience. We provide Accounting, Tax, VAT and Legal Services for both personal and company matter. We are govt. licensed professionals and our all associates are licensed practitioners as well.
SME Global Service Co. is your all-in-one small and medium business solution for accounting, bookkeeping, payroll, bill pay, providing assurance, tax and advisory services SMEs and individuals in worldwide.
মাত্র ৫০০/- টাকায় জিরো রিটার্ন দাখিল করুন। e-Return, e-TIN, BIN certificate create, VAT submission