15/06/2026
অবশেষে ন্যূনতম করের চিরবিদায়! কিন্তু পেছনে কী পদচিহ্ন রেখে গেল?
তবে আপনাকে মোট প্রাপ্তির উপর একটা নির্দিষ্ট হারে টার্নওভার ট্যাক্স (যেটা আগে ছিল ন্যূনতম করের অংশ) দিতেই হবে। প্রথমে আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়মিত আয়কর গণনা করবেন এবং যদি দেখেন মুনাফার উপর প্রযোজ্য কর টার্নওভার ট্যাক্স এর থেকে কম, তাহলে আপনাকে রিটার্ন দাখিল করার সময় টার্নওভার ট্যাক্সই দিতে হবে। এবং আপনি যে টার্নওভার ট্যাক্স দিচ্ছেন, তা পরের বছরগুলোতে সমন্বয় করতে পারবেন।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি এটা পরের বছর সমন্বয় করে নেওয়া যায়, তাহলে এই ট্যাক্স নিয়ে লাভ কী?
এর উত্তর হতে পারে, একবারে তুলে দিলে কেমন লজ্জা লজ্জা লাগে না! এজন্য আয়কর কর্তৃপক্ষ তাদের ক্ষমতাটাও আপনাদেরকে মনে করিয়ে দিল। আর একসাথে এত কিছু চাওয়াটাও কেমন একটু বেশি বেশি হয়ে যায় না?
সে যাই হোক, ধারা ১৬৩-এর নাম এখন বদলে দিয়েছে (মনে করবেন না আয়কর কর্তৃপক্ষ প্রথম আলোর মতো 'বদলে যাও, বদলে দাও' স্লোগান দিয়ে নিজেরা বদলে যাবে)। এখন আর ন্যূনতম কর নেই, হয়ে গেছে "অগ্রিম কর, চূড়ান্ত কর এবং টার্নওভার ট্যাক্স সংক্রান্ত বিশেষ বিধান"।
এর সাথে সাথে আপনি কয়েকটি বিশেষ সুবিধা পাবেন:
১) আপনার প্রতিষ্ঠান মুনাফা করলে তার উপর ট্যাক্স দিবেন। লস হলে আর ট্যাক্স দিতে হবে না (টার্নওভার ট্যাক্স ব্যতিক্রম, যা উপরে উল্লেখ করেছি)।
২) উৎসে কর্তনকৃত কর যদি বেশি হয় (আপনার নিয়মিত কর বা টার্নওভার করের থেকে), তাহলে তা সমন্বয় বা রিফান্ড পেতে পারেন।
৩) আবেদনের ভিত্তিতে আপনি এই অতিরিক্ত প্রদত্ত কর রিফান্ড পেতে পারেন (আপনি পাবেন কিন্তু আমি দিবো না - এই কথা বললে কিছু করার নেই; ধৈর্য ধরুন, পরের বছর বেশি করে প্রফিট করুন এবং সমন্বয় করুন!)।
৪) ধারা ১৩৮ এবং ১৩৯ এ কর্তিত বা সংগৃহীত কর যেটা চূড়ান্ত কর, যদি নিয়মিত করের তুলনায় কম হয়, তাহলে নিয়মিত কর প্রদান করতে হবে।
৫) প্রতিষ্ঠানের কর গণনা এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে গেল। প্রথমে মুনাফার উপর কর গণনা করবেন এবং পরে মোট প্রাপ্তির উপর কর গণনা করবেন। যেটা বেশি হবে, ওইটাই ট্যাক্স। আবারো মনে করিয়ে দিচ্ছি, টার্নওভার ট্যাক্স আপনি পরের বছরগুলোতে সমন্বয় করতে পারবেন।
৬) যারা প্রতি বছর মিনিমাম ট্যাক্স নিয়ে আতঙ্কে বা উৎকণ্ঠায় থাকতেন, তাদের আর দুশ্চিন্তা করার কারণ নেই। নতুন করে আর কোনো ট্যাক্স ট্রেনিং এই বিষয়ের উপর করতে হবে না।
এত কিছু সুবিধা দেওয়ার জন্য আয়কর কর্তৃপক্ষকে আপাতত একটা ধন্যবাদ দিতেই পারেন.
13/06/2026
INCOME FROM SANCHAYPATRA WILL NOT BE FINAL TAX
A curious journalist called me about this provision in the draft version of the Finance Bill 26 in whatsapp.
Earlier tax deducted @10% was final tax for all individual taxpayer. It has been proposed as advance income tax in the draft. What will be the impact?
Marginal tax filer will get refund if total tax liabiity is lower than TDS. However, mid to high earner will have to pay more tax. If effective tax rate is 15%, additional tax burden will increase by 5%
13/06/2026
কনটেন্ট ক্রিয়েশন ও ফ্রিল্যান্সিং থেকে প্রাপ্ত আয় করমুক্ত—তবে কথা আছে!
আইটি ফ্রিল্যান্সিং থেকে "আইটি" শব্দটা বাদ দিয়ে করা হয়েছে "ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন"। তার মানে, এখন থেকে আপনি ফেসবুক, ইউটিউব বা টিকটকে বা যেকোনো প্ল্যাটফর্মেই কনটেন্ট বানান না কেন, তা থেকে অর্জিত ডলার সম্পূর্ণ করমুক্ত!
কিন্তু... একটা কথা আছে!
এই সুবিধাটা দেওয়া হয়েছে আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ ১-এর অনুচ্ছেদ ২১ এ। আপনি যদি এই অনুচ্ছেদটি পড়তে যান, তবে প্রথম লাইনেই দেখবেন বলা আছে এই আয় "ব্যবসা" থেকে হতে হবে।
এখন প্রশ্ন হলো, ফ্রিল্যান্সিং বা কনটেন্ট ক্রিয়েশন কীভাবে ব্যবসা হবে? এর জন্য কি কোম্পানি করতে হবে? খরচ তো অনেক!
না, কোম্পানি করতে হবে না।
আপনি শহরে বা গ্রামে যেখানেই থাকুন না কেন, স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সিম্পলি একটা ট্রেড লাইসেন্স নিয়ে নিন, যেখানে আপনার পেশা উল্লেখ থাকবে "ফ্রিল্যান্সিং বা কনটেন্ট ক্রিয়েশন"। ব্যস, তাহলেই এটি ব্যবসা হিসেবে গণ্য হবে। তবে হ্যাঁ, প্রতি বছর এটি যেন নবায়ন করতে ভুল না হয়! এইটুকু করলেই আপনার আয় শতভাগ ট্যাক্স ফ্রি।
এখন যদি বলেন, "আমি ট্রেড লাইসেন্স নেব না, তাহলে কী হবে?"
তাহলে আয়কর আইনের ধারা ১২৪ অনুযায়ী, ব্যাংকে টাকা আসার সময় শুরুতেই ৫% উৎসে কর কেটে রাখা হবে (যা আগে ছিল ৭.৫%)। শুধু তাই নয়, বছর শেষে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় আপনার সম্পূর্ণ আয়ের ওপর ট্যাক্স দিতে হবে। এটাই আইন।
আর ব্যাংকার ভাইয়েরা— আগে আপনারা অনেকেই না বুঝে ফ্রিল্যান্সারদের ট্যাক্স কেটেছেন, আবার কেউ কেউ কাটেনই নাই। এখন থেকে একটু বুঝে-শুনে কাটবেন। ফ্রিল্যান্সাররা যদি বৈধ ট্রেড লাইসেন্স দেখায়, তবে তাদের ট্যাক্স কাটা থেকে রেহাই দিন এবং না দিলে ট্যাক্স কাটেন।
09/06/2026
ট্যাক্স কমপ্লায়েন্স: TDS (Tax Deducted at Source) কাটার ও জমা দেওয়ার ৫টি গোল্ডেন রুলস!
অ্যাকাউন্টিং, ফাইন্যান্স কিংবা বিজনেস অপারেশনে যারা আছেন, তাদের জন্য সঠিক সময়ে এবং সঠিক নিয়মে TDS (উৎস কর) কর্তন ও জমা দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। একটু অসাবধানতার কারণে বছর শেষে বড় অঙ্কের জরিমানা বা কোম্পানির খরচ (Expense) ডিসঅ্যালাউ (Disallow) হতে পারে।
TDS প্রক্রিয়াকরণকে ত্রুটিমুক্ত রাখতে প্রতিটি পেমেন্টের আগে ও পরে এই ৫টি কাজ অবশ্যই নিশ্চিত করুন:
1️⃣ পেমেন্টের প্রকৃতি (Nature of Payment) নির্ধারণ করুন
বিলটি হাতে পাওয়ার পর প্রথমেই যাচাই করুন এটি কোন ক্যাটাগরির। এটি কি Service, Consultancy, Rent, Commission, ITES নাকি Supply? কারণ ক্যাটাগরি ভেদে ট্যাক্সের নিয়ম ভিন্ন হয়।
2️⃣ ডকুমেন্ট নিখুঁতভাবে রিভিউ করুন
পেমেন্ট ছাড় করার আগে সংশ্লিষ্ট Contract (চুক্তিপত্র), Invoice (বিল) এবং Work Order ভালোভাবে চেক করুন। চুক্তিতে ট্যাক্স কার দায়িত্ব (Vendor নাকি Company) এবং বিলের অ্যামাউন্ট Gross নাকি Net—তা মিলিয়ে নেওয়া জরুরি।
3️⃣ আপডেটেড রেট অ্যানালাইসিস
পুরোনো রেটের ওপর ভরসা না করে Income Tax Act 2023, সর্বশেষ SRO, এবং NBR-এর আপডেটেড রেট চার্ট দেখে প্রযোজ্য সঠিক হারটি (Applicable Rate) প্রয়োগ করুন।
4️⃣ ডেডলাইন মেনে চালান জমা
ট্যাক্স কাটার পর নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ইকোনমিক কোড ব্যবহার করে TDS Challan সরকারি কোষাগারে জমা দিন।
5️⃣ কোয়ার্টারলি রিকনসিলিয়েশন ও সার্টিফিকেট
প্রতি কোয়ার্টারে (Quarter) কোম্পানির TDS Register-এর সাথে ভেন্ডর সার্টিফিকেট এবং বুকস অফ অ্যাকাউন্টস রিকনসাইল (Reconcile) করুন। এতে বছর শেষে অডিটের চাপ থাকবে না।
⏰ ⚠️ বিশেষ সতর্কবার্তা: ডিপোজিট টাইমলাইন (Deposজুলাই থেকে মে (সাধারণ মাসসমূহ): মাস শেষ হওয়ার পর NBR নির্দেশিত নিয়মিত ডেডলাইনের মধ্যে চালান জমা দিন।
জুন মাস (অর্থবছর শেষ): জুন মাসের ক্ষেত্রে ডেডলাইন খুবই টাইট! কর্তনের তারিখ অনুযায়ী ৭ দিন / পরের দিন / সেম ডে (Same Day) রুল ভেরিফাই করে দ্রুত জমা দিন। ৩০শে জুনের ডেডলাইন মিস হলে পুরো খরচটাই ডিসঅ্যালাউ হতে পারট্যাক্স কমপ্লায়েন্স বজায় রাখুন, কোম্পানিকে আইনি জটিলতা ও জরিমানা থেকে মুক্ত রাখুন।
26/05/2026
🌙 ঈদ উল আযহা মুবারক 🌙
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় এই জমিনের হালাল পশুর সাথে আমাদের মনের পশু (রিপু সমূহ) কুরবানী দেওয়ার তৌফিক দিন। আমিন। 🤲✨
পবিত্র ঈদের এই খুশির দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন আমাদের মনের সব কলুষতা দূর করে একটি পরিশুদ্ধ ও সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন।
পরিবারের সবাইকে নিয়ে আপনার ঈদের দিনটি আনন্দময়, নিরাপদ এবং বরকতময় কাটুক, এই শুভকামনা রইল!
26/05/2026
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন পরিকল্পনা অনুযায়ী,শহর থেকে গ্রাম—পুরো দেশকেই করের আওতায় নিয়ে আসা হচ্ছে। বর্তমানে দেশের বর্তমানে প্রায় ১ কোটি ১২ লাখ অর্থনৈতিক ইউনিটের প্রায় ৭৪ শতাংশ গ্রামে হলেও,করের আওতায় রয়েছে মাত্র ৮ শতাংশ।এই বিশাল ব্যবধান ঘোচাতে এনবিআর দেশব্যাপী ব্যাপকভিত্তিক করের জাল বিস্তারের উদ্যোগ নিয়েছে|
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #ব্যক্তিকরদাতা #আয়কর ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ
আয়কর সংক্রান্ত যে কোনো সমস্যায়
আমাদের ফ্রি পরামর্শ নিন।
08/05/2026
টিআইএন (TIN) ছাড়া যেসব কাজ করা যাবে না
National Board of Revenue-এর বর্তমান বিধান অনুযায়ী, কর শনাক্তকরণ নম্বর (Taxpayer Identification Number—TIN) ছাড়া প্রায় ৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা গ্রহণ করা যায় না।
বর্তমানে বাংলাদেশে ১ কোটির বেশি টিআইএনধারী রয়েছেন, এবং টিআইএন অনলাইনে এনবিআরের ওয়েবসাইট থেকে নেওয়া যায়।
নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র তুলে ধরা হলো—
১. চাকরিজীবী
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১৬,০০০ টাকার বেশি হলে।
বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের।
২. ব্যবসায়ী
ট্রেড লাইসেন্স গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে।
৩. জমি বা ফ্ল্যাটের মালিক
জমি, ফ্ল্যাট বা অন্যান্য স্থাবর সম্পত্তি নিবন্ধন করতে।
৪. গাড়ির মালিক
গাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়নসহ সংশ্লিষ্ট কাজে।
৫. পেশাজীবী
ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশাজীবীর সনদ বা নিবন্ধনের ক্ষেত্রে।
৬. আমদানি-রপ্তানিকারক
এলসি (LC) খোলা, আমদানি-রপ্তানি নিবন্ধন, সিএন্ডএফ কার্যক্রমে।
৭. দরপত্রে অংশগ্রহণকারী
সরকারি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে টেন্ডার জমা দিতে।
৮. ক্রেডিট কার্ডধারী
ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করতে।
৯. ক্লাব সদস্য ও ইংরেজি মাধ্যম শিক্ষা
অভিজাত ক্লাবের সদস্য হতে।
সন্তানকে ইংরেজি মাধ্যমে ভর্তি করাতে।
১০. বিভিন্ন ব্যবসা ও সেবা খাত
মোবাইল রিচার্জ ব্যবসা
মোবাইল ব্যাংকিং এজেন্সি
ডিস্ট্রিবিউশন ব্যবসা
কনসালটেন্সি
ক্যাটারিং
ইভেন্ট ম্যানেজমেন্ট
জনবল সরবরাহ
সিকিউরিটি সার্ভিস
১১. নির্দিষ্ট পেশাগত ও বাণিজ্যিক সেবা
কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার
কাজি (বিবাহ নিবন্ধনকারী)
ড্রাগ লাইসেন্সধারী
বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য
১২. ঋণ গ্রহণকারী
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ গ্রহণে।
১৩. নির্বাচনে প্রার্থী
জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে।
সংক্ষেপে: বর্তমানে ব্যক্তিগত, পেশাগত, ব্যবসায়িক এবং সম্পদসংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য TIN এখন প্রায় বাধ্যতামূলক।
07/05/2026
একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনার কাজ হলো ব্যবসা বড় করা, আইডিয়া নিয়ে কাজ করা এবং নতুন অর্ডার আনা। কিন্তু আপনি কি সারাদিন এসব বাদ দিয়ে—
❌ ভ্যাট-ট্যাক্সের জটিল ফাইল গোছাচ্ছেন?
❌ ব্যাংকিং স্টেটমেন্ট আর ক্যাশ মেলাতে হিমশিম খাচ্ছেন?
❌ সঠিক মার্কেটিং স্ট্রাটেজির অভাবে অর্ডার পাচ্চেন না?
❌ নাকি স্টকের হিসাব মিলাতে গিয়ে রাতের ঘুম নষ্ট করছেন?
অগোছালো হিসাব মানেই ব্যবসার বড় ঝুঁকি! আপনার এই মানসিক চাপ দূর করতে আমরা নিয়ে এসেছি 'স্মার্ট বিজনেস অটোমেশন প্যাকেজ'। 🛡️
এক ছাদের নিচেই ব্যাবসার সকল সাপোর্ট
আমাদের এই ছোট কিন্তু কার্যকর প্যাকেজে যা যা পাচ্ছেন: ✅ ফুল অ্যাকাউন্টস অটোমেশন: খাতা-কলমের দিন শেষ, এখন সব হিসাব হবে এক ক্লিকে।
✅ ইন্টারনাল অডিট (SOP): চুরির ভয় ভুলে যান, সিস্টেমই আপনার ক্যাশ পাহারা দেবে।
✅ ডিজিটাল মার্কেটিং সেটআপ: সেল বাড়াতে সঠিক কাস্টমারের কাছে পৌঁছান।
✅ ভ্যাট ও ট্যাক্স সলিউশন: সরকারি আইনি ঝামেলা থেকে থাকুন সম্পূর্ণ নিশ্চিন্ত।
আপনি শুধু নিশ্চিন্তে অর্ডার নিন ও সেল দিন, বাকি সব দায়িত্ব আমাদের অভিজ্ঞ টিমের। 🤝
✨ আজই আপনার ব্যবসার জন্য একটি ফ্রি কনসালটেশন মিটিং ফিক্স করুন! 📞 হটলাইন: ০১৭১৭১৯৭৭৩০
💬 ইনবক্স: সরাসরি মেসেজ করুন আমাদের পেজে।