05/05/2026
৮ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক
05/05/2026
বাংলাদেশে গড়ে প্রতি মাসে ৪.৫ লাখ টন ডিজেল, পেট্রল, অকটেন ব্যবহার হয়। গড় লিটার দর ২০ টাকা দাম বাড়ায় অতিরিক্ত ৯০০ কোটি টাকা সরকারি তিন তেল বিপনন কোম্পানির হাতে যাবে।
৩ মাসে প্রায় ১৮০০০ কোটি টাকা সর্ট নোটিস ব্যাংক ডিপোজিট হবে। মূল টাকা শেষ পর্যন্ত বিপিসির কাছে গেলেও এই ব্যাংক ডিপোজিটের মুনাফা রয়ে যাবে তেল কোম্পানির একাউন্টে।
অর্থাৎ সরকারি তিন তেল কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনার মুনাফা বাড়তে যাচ্ছে।
05/05/2026
নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এই দেশে ভাল নিয়তে কাজ শুরু হলেও বাস্তবায়নের অদক্ষতায় সব গুবলেট হয়ে যায়। ৪০ হাজার কোটি টাকার এই রি-ফাইনান্স স্কিম চালুর ক্ষেত্রে আগের তিক্ত অভিজ্ঞতা মনে রাখা উচিত। করোনা মহামারির প্রভাব মোকাবিলায় ২০২০ সালে বিভিন্ন খাতে ২৩টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী সরকার, যার মোট পরিমাণ ছিল ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকা। সেসময় বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা ছাপিয়ে এই প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করে। তবে এসব ঋণের একটি বড় অংশ পরবর্তীতে খেলাপিতে পরিণত হয়। এবার যাতে এমন কিছু না হয় সেই খেয়াল রাখতে হবে।
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
দেশে পণ্য উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সুরক্ষা এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রপ্তানি খাতকে সহায়তার লক্ষ্....
05/05/2026
মোট নিয়োগ : ১২ হাজার ৩৮৬ জন।
কোনো ধরনের পাবলিক বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগঃ ৭৫ শতাংশ।
মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮ হাজার ১০৪ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এর মধ্যে শুধু পটিয়া উপজেলারই রয়েছেন ৫ হাজার ১৪৮ জন।
মন্তব্যঃ এই প্রতিষ্ঠান গুলতে গত ১০ বছরে ঘটা প্রতিটি নিয়োগ এবং ছাটাই বিশদ তদন্ত করে দেখা উচিত।
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ দিয়েছিল এস আলম
২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১০ হাজার ৮৩২ জন কর্মকর্তা নিয়.....
04/05/2026
বাংলাদেশে সরকারি সিকিউরিটিজ (ট্রেজারি বিল ও বন্ড) লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ব্যাংককে প্রাইমারি ডিলার (PD) হিসেবে নিয়োগ দেয়। সর্বশেষ খবর অনুযায়ী, ২০২৬ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে প্রাইমারি ডিলার ব্যাংকের সংখ্যা এখন ২৬টি।
প্রাইমারি ডিলার ব্যাংকের প্রধান কাজ কি?
নিলামে অংশগ্রহণ: বাংলাদেশ ব্যাংক যখন সরকারি ট্রেজারি বিল বা বন্ড ইস্যু করে, তখন প্রাইমারি ডিলাররা সরাসরি নিলামে অংশ নিয়ে সেগুলো কেনে। সরকারের প্রয়োজনীয় অর্থ জোগানে এরা মূল ভূমিকা পালন করে।
আন্ডাররাইটিং (Underwriting): কোনো নিলামে যদি সাধারণ বিনিয়োগকারী বা অন্য ব্যাংক পর্যাপ্ত বন্ড না কেনে, তবে পিডি ব্যাংকগুলো সেই অবিক্রিত সিকিউরিটিজ নিজেরা কিনে নেওয়ার অঙ্গীকার করে।
সেকেন্ডারি মার্কেট তৈরি করা: সাধারণ গ্রাহক বা অন্য প্রতিষ্ঠান যেন সহজেই ট্রেজারি বন্ড কেনা-বেচা করতে পারে, সেজন্য পিডি ব্যাংকগুলো "মার্কেট মেকার" হিসেবে কাজ করে। অর্থাৎ, তারা সবসময় বন্ডের ক্রয় ও বিক্রয় মূল্য (Bid and Ask price) ঘোষণা করে রাখে।
বিনিয়োগকারীদের সহায়তা: ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি সরকারি বন্ডে বিনিয়োগ করতে চান, তবে পিডি ব্যাংকের মাধ্যমে তারা বিপি আইডি (BP ID) খুলে ট্রেজারি বন্ড কিনতে পারেন।
তারল্য বজায় রাখা: বাজারে টাকার প্রবাহ ঠিক রাখতে এবং সরকারি সিকিউরিটিজের কেনা-বেচা সচল রাখতে এরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
ক. সরকারি ব্যাংক (৮টি)
১. সোনালী ব্যাংক পিএলসি
২. জনতা ব্যাংক পিএলসি
৩. অগ্রণী ব্যাংক পিএলসি
৪. রূপালী ব্যাংক পিএলসি
৫. বেসিক ব্যাংক লিমিটেড
৬. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (BDBL)
৭. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (RAKUB)
৮. বাংলাদেশ কৃষি ব্যাংক (BKB)
খ. বেসরকারি ব্যাংক (১৬টি)
৯. এবি ব্যাংক পিএলসি
১০. ব্র্যাক ব্যাংক পিএলসি (নতুন অন্তর্ভুক্ত - মে ২০২৬)
১১. পূবালী ব্যাংক পিএলসি (নতুন অন্তর্ভুক্ত - মে ২০২৬)
১২. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB)
১৩. ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
১৪. প্রাইম ব্যাংক পিএলসি
১৫. সাউথইস্ট ব্যাংক পিএলসি
১৬. এনসিসি ব্যাংক পিএলসি
১৭. যমুনা ব্যাংক পিএলসি
১৮. সিটি ব্যাংক পিএলসি
১৯. ঢাকা ব্যাংক পিএলসি
২০. উত্তরা ব্যাংক পিএলসি
২১. মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
২২. এনআরবি কমার্শিয়াল (NRBC) ব্যাংক
২৩. স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
২৪. মিডল্যান্ড ব্যাংক পিএলসি
গ. আর্থিক প্রতিষ্ঠান (২টি)
২৫. লঙ্কাবাংলা ফিন্যান্স পিএলসি
২৬. ডেল্টা ব্র্যাক হাউজিং (DBH) ফিন্যান্স কর্পোরেশন
03/05/2026
অফ টপিক
অথচ ভারতে বিশ্বকাপ শুরুর ২ মাস পরের টুর্নামেন্টে মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারলেও গোটা ক্রিকেট টিমের উচিত ছিল ভারতে খেলতে যাওয়া 🤣🤣🤣
হিপোক্রেসি এট ইটস পিক!! বাংলাদেশ সরকার তো বলে নাই তোমার শারিরীক নিরাপত্তা দিতে পারবে না। প্রতিটা নাগরিকের জন্য রাষ্ট্র যতটা নিরাপত্তা দেয় তোমাকেও তাই দিবে। তাহলে এত ভয় কিসের? পচা ডিম, টমেটো খাওয়ার ভয় থাকলে রাজনীততে না আসাই ভাল ছিল। বাংলাদেশের রাজনীতিতে মামলা খাওয়া, জেলে যাওয়া, মৃদ পিটুনি খাওয়া, তালি এবং গালি না খেয়ে কে নেতা হয়েছে কবে?
আইনি লড়াই চালিয়ে যেতে দেশের ভিতর নিরাপত্তা চান সাকিব
| |
03/05/2026
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করনে দেশের মোস্ট প্রায়োরিটি প্রজেক্ট। বাস্তবায়িত হলে দেশের ৬০% জ্বালানির যোগান দেশিয় রিফাইনারি থেকে দেয়া সম্ভব হবে।
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলার ঋণ: আইডিবি’র সাথে বিস্তারিত আলোচনায় সরকার
দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডকে (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণের জ.....
03/05/2026
জুন ক্লোজিং কোম্পানিগুলোর তৃতীয় প্রান্তিকের ফলাফল আসা মোটামুটি শেষে। যতটুকু দেখলাম তাতে দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা বেশ কাহিল। মুদ্রাস্ফীতির কারণে কনজিউমার স্পেন্ডিং কমে গেছে, অধিকাংশ কোম্পানির রেভিনিউ কমেছে, করো করো রেভিনিউ ঠিক/কিঞ্চিৎ বাড়লেও প্রডাকশন কষ্ট বেড়েছে, প্রতিযোগিতার কারণে মূল্য সমন্বয় করতে না পারায় প্রফিট মার্জিন কমেছে। মোটা দাগে এই হল সামগ্রিক অবস্থা।
সম্প্রতি দেশে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল সম্ভবত লম্বা সময় ১০০+ ডলারে থাকার অবস্থা পাকা করে ফেলেছে। ফলে দেশে আরেক দফা তেল/গ্যাস/বিদ্যুতের দাম সমন্বয় হওয়ার সমূহ সম্ভাবনা আছে। নিকট ভবিষ্যতে তাই উৎপাদন খরচ আরো বাড়াতে পারে। ঋণের সুদ হার কমার আশা ক্ষীণ সাথে মুদ্রাস্ফীতি কমার মত সুখবর আসার সম্ভাবনা দেখছি না।
পরিসংখ্যান গত ভাবে আমাদের পুঁজি বাজারের সব চেয়ে লাভজন মৌসুম (জুন-আগস্ট) সামনে। ব্যবসা পরিস্থিতি টাইট থাকলে ও কিছু কিছু কোম্পানি বেশ ভাল করেছে, তিন প্রান্তিক মিলিয়ে ডাবল ডিজিট গ্রোথ রিপোর্ট করেছে। আমার ধারণা এগুলো বেশ ভাল করবে। প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতিতে গ্রো করতে পারা ম্যাজেজমেন্ট স্কিল এবং বিজনেস মোট থাকার নিদর্শন। জুনের মাঝামাঝি বাজেট প্রস্তাবনায় বাজার বান্ধব কিছু নীতি সমর্থন পাওয়া গেলে এবারের জুন-আগস্ট মৌসুম হতাশ করবে না বলেই মনে করি।
short Term (3-4 month) market outlook: Cautiously Optimistic
01/05/2026
https://youtu.be/gqCDZcN28OE?si=BRnwEQ3RoPzXwtCH
The Business Standard
দেশের অর্থনীতির যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী | Bangladesh Economy | The Business Standard
30/04/2026
ইসলামি ব্যাংক ১৩৬ কোটি টাকার কাগুজে নিট মুনাফা দেখিয়েছে। শেয়ার প্রতি ইপিএস ০.৮৫ টাকা এনেভি ৪৪ টাকা । আর প্রভিশনাল সর্টফল ৮৪৬১৫ কোটি। অর্থাৎ ঠিক ঠাক লোন প্রভিশনিং করলে ২০২৫ সালে এর লস হত ৮৪৬১৫-১৩৬=৮৪৪৭৯ কোটি!! ১৬১ কোটি শেয়ার হলে প্রকৃত ইপিএস -৫২৪ টাকা এনেভি -৪৮০ টাকা !!
সুসময়ে এই ব্যাংক বছরে অপারেটিং মুনাফা করত ২.৫-৩ হাজার কোটি টাকা। খেলাপি ঋণ উদ্ধার করে প্রভিশনিং সর্টফল কমাতে না পারলে ভবিষ্যৎ মুনাফা দিয়েই এই ক্ষতি পুরন করতে হবে।
বর্তমান ১৩৬ কোটি নিট মুনাফার হিসেবে সর্টফল কাভার করতে ৬২২ বছর। আর ৩ হাজার কোটি অপারেটিং মুনাফা ধরলে ২৮ বছর লাগবে!! প্রভিশনিং সর্টফল রেখে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়ার কোন নিয়ম নাই। সুতরাং বুঝাই যাচ্ছে বেশ লম্বা একটা সময়ের জন্য ইসলামি ব্যাংকের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পাবেন না।
এই ব্যাংকে এস আলম সংস্লিষ্ট ৮২% শেয়ার ব্লকড। বাকি ১৮% শেয়ার থেকে ২%+ শেয়ার কিনে কেউ ব্যাংকটির মালিকানা/পরিচালক পদ বাগানোর জন্য দৌড়-ঝাপ করতেই পারে। তাতে শেয়ারের দামেও ব্যাপক উঠা-নামা অসম্ভব কিছু না যোগান চাহিদার খেলায়। তবে সাধারণ বিনিয়োগকারী যারা এই ব্যাংকের শেয়ার কিনতে উতসাহী তাদের ঐ ক্যাপিটাল গেইন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ডিভিডেন্ড পাবার আশা বেশ লম্বা সময়ের জন্য ভুলে যেতে হবে।
ISLAMIBANK Y2025
30/04/2026
এই কারনেই বাংলা বাজার আমার খুব পছন্দের 😎