Coast Accounting & Audit Advisory Bangladesh

Coast Accounting & Audit Advisory Bangladesh

Share

Greetings from Coast Accounting & Audit Advisory Bangladesh! Cell-01912780039 Greetings from Coast Accounting & Audit Advisory Bangladesh !

We are Preparing Chart of Accounts, Journal, Ledger, Trail Balance and Full Set of Financial Statements as per IAS/IFRS with Internal audit valuation services. This is a member firm of Coast (BD) Limited and an independent leading Consultancy & Law firm in Bangladesh. We are committed to exceeding client’s expectations timely with the existing momentum in every transaction and in every encounter.

27/09/2025

ব্যবসা শুরু করব, কিন্তু আগে কোন কাগজ লাগবে?
কোম্পানির রেজিস্ট্রেশন আগে না ট্রেড লাইসেন্স আগে
কোনটা করবেন, কেন করবেন বুঝতে পারছেন না!
চলুন, সহজ করে বলি
কোম্পানি রেজিস্ট্রেশন – যদি পার্টনার আছেন বা স্কেল করতে চান:
• পার্টনার নিয়ে ব্যবসা করছেন?
• ভবিষ্যতে বড় ক্লায়েন্ট, ইনভেস্টর টার্গেট করছেন?
• প্রপার কোম্পানির কাঠামো চান – শেয়ার, ডিরেক্টর, RJSC নাম?
• সরকারি টেন্ডারে অংশ নিতে চান ?
• ইনভেস্ট নিতে চান ?
তাহলে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে।
এটা আপনার ব্যবসা / ব্র্যান্ডকে আইনি কাভারেজ দেয়, প্রফেশনাল লেভেলে তুলবে।
ট্রেড লাইসেন্স – যদি একা করেন, ছোট শুরু করেন
• নিজের নামে দোকান, সার্ভিস বা অনলাইন পেইজ খুলেছেন?
• একাই মালিক?
• বড় কিছু না, ছোট স্কেলে শুরু করছেন?
তাহলে ট্রেড লাইসেন্সই যথেষ্ট।
এটা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নেওয়া যায়।
আপনি চাইলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ট্যাক্স ফাইল করতে পারবেন।
এখন আপনি কী করবেন?
আপনি যদি একা, ছোট করে শুরু করেন - ট্রেড লাইসেন্সেই চলবে।আপনি যদি পার্টনারসহ, ভবিষ্যতে বড় কিছু ভাবেন - কোম্পানি রেজিস্ট্রেশনই বেটার।
চিন্তার কিছু নেই। আপনার সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নিন
Call /Whatsapp: 01717-862690
www.cbl.com.bd

18/10/2024

#নির্ভুল_এবং_সঠিক_আয়কর_রিটার্ন_জমা_করতে শেষ সময়ের অপেক্ষা না করে এখনই প্রস্তুতি নিন । সামান্য ভুলের জন্য অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা শিকার হতে পারেন । আয়কর রিটার্ন এর জন্য হাতে অনেক সময় আছে এই ভেবে এড়িয়ে না গিয়ে সময় এবং সুযোগ মত প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ গুছিয়ে নিন ।

১। #চাকরিজীবীগন স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বেতন বিবরণীর উৎসে কর্তন সহ প্রত্যয়নপত্র সংগ্রহ করে নিন । সেই সাথে যে ব্যাংকের মাধ্যমে বেতন প্রদান করা হয়ছে সেই ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করুন।
২ #ব্যাংক এর #সঞ্চয়ী/ চলতি/ডিপিএস/ এফডিয়ার/অন্যান্য হিসাবের ব্যাংক বিবরণী এবং ব্যাংক হতে প্রাপ্ত মুনাফা এবং মুনাফার বিপরীতে উৎসে কর্তিত করের প্রত্যায়ন পত্র সংগ্রহ করে নিবেন ।
৩। #বাড়ি_ভাড়ার আয় থাকলে , মেয়াদে ভারা প্রদানের চুক্তিপত্র, ব্যাংক এর মাধ্যমে ভাড়া গ্রহণ করে থাকলে ব্যাংক বিবরণী, বাড়ি নির্মাণে/ক্রয়ে কোন ঋণ গ্রহণ করে থাকলে ঋণ দাতা প্রতিষ্ঠান হতে মূল ঋণ এবং সুদ প্রদান এর প্রত্যয়নপত্র সংগ্রহ করে নিন । তাছাড়া সিটি কর্পোরেশন এ পরিশোধিত কর খাজনার রশিদ, বিদ্যুৎ বিলের হিসাব, গ্যাস বিল বীমা করা থাকলে বীমার প্রিমিয়াম প্রদানের ডকুমেন্টস সহ রক্ষণাবেক্ষণ এর খরচের হিসাব সমূহ প্রস্তুত করে নিন ।
৪। #কৃষি_খাতে_আয় থাকলে যথাযথ আয় ব্যয় এর হিসাব প্রস্তুত করে নিন ।
৫। #পেশা_ব্যবসা খাতের আয় নিরুপণে ব্যাংক হিসাব বিবরণী, ব্যবসায়ের ক্রয়-বিক্রয়/ নীট লাভ/ স্থিতিপত্র প্রস্তুত করে নিন । পেশার আয় নিরূপণে আপনার পেশাগত আয়ের একটি বিবরণী তৈরী করে নিন।নতুন ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি , যে কোন ধরনের উৎসে কর্তন থাকলে তার প্রত্যায়ন পত্র , ব্যাংক লোন থাকলে লোনের স্থিতি এবং সুদ পরিশোধ এর প্রত্যায়ন পত্র নিয়ে নিন ।
৬। #ফার্মের_অংশীদারীত্ব থেকে মুনাফার অংশ পেয়ে থাকলে ফার্মের হিসাব বিবরণী, ব্যাংক বিবরণী সংগ্রহ করে নিন ।
৭। #স্বামী_বা_স্ত্রীর যদি টি আই এন না থাকে সে ক্ষেত্রে তার আয় থাকলে আয়ের ব্যাখ্যা এবং যথাযথ প্রমান তেমনি নাবালক সন্তানের কোন আয় থাকলে তার যথাযথ প্রমান হাতে রাখুন।
৮। #সময়কালে যদি এর মধ্যে কোন স্থাবর/অস্থাবর সম্পদ অর্থাৎ জমি/ফ্লাট/গাড়ি/বাড়ি ইত্যাদি ক্রয়-বিক্রয় করে থাকেন তবে ক্রয়-বিক্রয় দলিল অগ্রিম আয়করসহ ব্যাংকবিবরণী/প্রমানাদি সংগ্রহ করে নিন ।
৯। #সঞ্চয়পত্র/ বন্ড ইত্যাদি ক্রয় এবং প্রাপ্ত মুনাফার প্রত্যায়নপত্র সংগ্রহ করে রাখুন।
১০। #শেয়ার_ব্যবসায়ে বিনিয়োগ থাকলে বিও হিসাব বিবরণী/ পোর্ট-ফোলিও ডিভিডেন্ড প্রাপ্তির প্রত্যতায়ন সংগ্রহ করুন ।
১১। সময়কালে যদি কোন #গিফট(দান) পেয়ে থাকেন বা গিফট(দান) দিয়ে থাকেন তার যথাযথ #প্রমানাদি সংগ্রহ করে নিন।
১২। সময়কালে যদি #অগ্রিম আয়কর কিংবা #বকেয়া কর পরিশোধ করা হয়ে থাকে তার যথাযথ প্রমান সংরক্ষণ করে রাখুন ।

*** #কর #রেয়াতের জন্য যথাযথ বিনিয়োগ/ দান ইত্যাদির প্রমাণাদি সংগ্রহ করে নিন।

#আয়কর #রিটার্নের সাথে #প্রয়োজনীয় কাগজ পত্র জমা প্রদান না করলে বা অসম্পূর্ণ ডকুমেন্টস জমা করলে আপনার আয়কর নথি #অসম্পূর্ণ হিসাবে #পরিগনিত হতে পারে । ডকুমেন্টস এর #অস্পস্টতা বা #অসম্পূর্ণতায় আপনার আয়কর নথি #অডিট এর আওতায় আসতে পারে ।

আয়কর প্রদানে সচেতন হোন , সময়মতো সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করুন, গুঁজামিল নয় একটু সময় নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিন । ৩০ শে নভেম্বর তারিখ “কর দিবস” এবং আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন ।

:
☎ 01717862690;
www.cbl.com.bd

22/05/2024
08/02/2024

Import Registration Certificate -( আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট):
ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বহিঃবিশ্ব থেকে বিভিন্ন পণ্য আমদানি করার ক্ষেত্রে সরকারিভাবে যে লাইসেন্স অনুমোদন বা নিবন্ধন নিতে তাকে আমরা IRC তথা Import Registration Certificate বলে।

Export Registration Certificate - (রপ্তানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট):
রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে। দেশের বাইরে যেকোন দেশ বা প্রতিষ্ঠানের কাছে ক্রয়াদেশের পণ্য পৌছে দিতে চাইলে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে যে অনুমতিপত্র বা সার্টিফিকেট নেয়া আবশ্যক তাকে ERC বলে।

#আমদানি ও #রপ্তানি) উভয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
- পাসপোর্ট সাইজে ছবি
- জাতীয় পরিচয়পত্র
- হালনাগাদ ট্রেড লাইসেন্স
- হালনাগাদ মেম্বারশিপ সার্টিফিকেট
- ট্রেজারি চালান কপি
- টিআইএন সার্টিফিকেট
- পার্টনারশিপ ডিড
- ইনকর্পোরেশন সার্টিফিকেট, মেমোরান্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট

উদ্যোক্তা, সম্পূর্ণ নিজস্ব সকল ধরণের ব্যবসায়িক ডকুমেন্টস গড়ে তুলুন, যা আপনার ব্যবসা সম্প্রসারণ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

ব্যবসায়িক ডকুমেন্টস:
#প্রাইভেট_লিমিটেড_কোম্পানি
#ট্রেড_লাইসেন্স
#টিন_সার্টিফিকেট

#মেম্বারশিপ_সার্টিফিকেট

Contact for Details:

WhatsApp Business:
+880 1717-862690

Email:
[email protected]

Website:
www.coastbl.com
www.dsabd.net

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


28 Kawran Bazar
Dhaka