Biniyog Safollo - বিনিয়োগ সাফল্য

Biniyog Safollo - বিনিয়োগ সাফল্য

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biniyog Safollo - বিনিয়োগ সাফল্য, Financial Consultant, 60 East hazipara, Rampura, Dhaka.

📈 স্টক মার্কেট এক্সপার্ট 📈
✅ পেইড সিগন্যাল গ্রুপ (MONTHLY)
✅ স্টক মার্কেট এনালাইসিস
শেয়ার বাজার সম্পর্কিত গাইডলাইন ভিডিও
📞 যোগাযোগ: 01955 904478 (WhatsApp)
✅ ফ্রি বেসিক থেকে অ্যাডভান্সড কোর্স
✅ লাইভ মার্কেট আপডেট

25/07/2026

Cvoprl
আপনি সেটাই খুঁজে পাবেন
যেটা আপনি খুঁজতে খুঁজতে অভ্যস্ত
আপনি আপনার চোখকে ট্রেইন করুন
সে আপনাকে ধোঁকা দেবে না
আর যদি দিয়েও দেই
স্টপ লস তো আছে
প্রটেক্ট করে নেবেন আপনার ক্যাপিটাল
আর বাকি থাকলো চোখ কে ট্রেইন করা
সেটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন
😎

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

Photos from Biniyog Safollo - বিনিয়োগ সাফল্য's post 25/07/2026

প্রগতি লাইফ
ইউনিক হোটেল
কেডিএস
এই তিন টি স্টক চোখে রাখবার সময় আসতে যাচ্ছে
কোন তারাহুরা না করে অপেক্ষা করতে শিখেন
প্রতিদিন দেখতে থাকেন পরিবর্তন
যেদিন মনের মতো চেঞ্জ পাবেন
সব কিছু ঠিক থাকবে
আপনার সিস্টেম মিলবে তাপর এন্ট্রি
প্ল্যান আগে তারপর অন্য সব কিছু
ভালো থাকুন
এই দোয়া

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

24/07/2026

আগামী সপ্তাহে মার্কেট কেমন যাবে
কি ধরনের মুভ দেখতে পাব
তার পূর্ণ ধারণা
জানতে দেখতে পারেন ভিডিও
যদি ভিডিও এডুকেশনাল লাগে তাহলে নির্দীধায় শেয়ার করুন বাকি স্টক ট্রেডার লার্নারদের সাথে

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

23/07/2026

দেশ গার্মেন্টস লিমিটেড (DSHGARME):
বিশেষ ট্রেডিং প্ল্যান 🔥

---

📊 বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ

বর্তমানে দেশ গার্মেন্টস শেয়ারের দাম যথেষ্ট উচ্চ পর্যায়ে রয়েছে। যার ফলে—

· 📉 ড্রপের সম্ভাবনা অনেক বেশি (ঐতিহাসিক ও টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী)
· 📈 হাইপের কারণে রিটার্নের সম্ভাবনাও কম নয়

উভয় দিকেই ঝুঁকি ও সুযোগ বিদ্যমান। তাই ভিন্ন চিন্তা ও বুদ্ধিমান প্ল্যানিং প্রয়োজন।

---

💡 আমাদের বিশেষ প্ল্যান (২০% ক্যাপিটাল ব্যবহার)

আমরা মোট ট্রেডিং ফান্ডের মাত্র ২০% এই শেয়ারে বিনিয়োগ করব।
একে দুই ভাগে ভাগ করে দুটি প্রাইস পয়েন্টে এন্ট্রি নেওয়া হবে—

১ম এন্ট্রি: ১৫৩ টাকা

· ইনজেকশন: ১০% ক্যাপিটাল
· এখানে সরাসরি প্রথম অংশ বসানো হবে

২য় এন্ট্রি: ১৪৬ টাকা

· ইনজেকশন: বাকি ১০% ক্যাপিটাল
· এখানে দ্বিতীয় অংশ এন্ট্রি নেওয়া হবে

🎯 লক্ষ্য: গড় কস্ট কমিয়ে এনে ঝুঁকি নিয়ন্ত্রণ করা।

---

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা (স্টপ লস বাধ্যতামূলক)

যেহেতু লসের সম্ভাবনা অনেক বেশি, তাই—

স্টপ লস ব্যবহার করা আবশ্যক।
যিনি স্টপ লস দিতে পারবেন না, তিনি এই ট্রেড একদম করবেন না।

এটি ক্লিয়ার ওয়ার্নিং—পরে কোনো অভিযোগ বা গল্প গ্রহণযোগ্য হবে না।

---

📌 স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ

বিষয় মান
স্টপ লস ১৪০ টাকার নিচে ক্লোজ হলে তাৎক্ষণিকভাবে এক্সিট
টেক প্রফিট ১৭০ টাকার উপরে যেকোনো দামে লাভ বুক করা

কোনো প্রশ্ন ছাড়াই স্টপ লস মানতে হবে।

---

🧠 প্ল্যানের মূল দর্শন

· রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ
· অতিরিক্ত হাইপ এড়িয়ে ডিসিপ্লিন মেনে চলা
· বাজারের উল্টোপথে টিকে থাকার কৌশল
· লাভের চেয়ে ক্যাপিটাল প্রোটেকশন বেশি প্রাধান্য পাবে

---

🚀 শেষ কথা

এই প্ল্যানটি শুধুমাত্র ঝুঁকি বুঝে এবং নিয়ম মেনে চলার জন্য তৈরি।
আশা করি, সবাই ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে ট্রেড করবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতনভাবে বিনিয়োগ করুন। 🙏

---

© ট্রেডিং গাইডলাইন দেশ গার্মেন্টস বিশেষ সংস্করণ

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

Photos from Biniyog Safollo - বিনিয়োগ সাফল্য's post 23/07/2026

বেক্সিমকো
বাংলাদেশ স্টক মার্কেটের এক অনাবদ্য কোম্পানি
বলা যায় স্টক মার্কেটের ইতিহাসের
বেশ বড় সমীকরণ এর মধ্যে মূল বিন্দু হয়ে আছে
সে যাক
বেক্সিমকো নিয়ে এটা আমার প্রথম পোস্ট
যদিও শেষ পোস্ট না
আমি অপেক্ষা করছিলাম যদি প্রাইস ২৫ এর নিচে আসে তাহলে আস্তে আস্তে দেখা শুরু করব
তাহলে প্ল্যান তো করতেই হবে
কিভাবে আগানো যায়
প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা উইকলি এর ছবি
আর দ্বিতীয় ছবিটি ডেইলি
প্রাইস ২৩ টাকা ৪০ পয়সার নিচে যাবার পর ১৯ টাকা পর্যন্ত মোট ৩ টা সাপোর্ট পাবে
এর মনে এই না কিছু না দেখেই এন্ট্রি নিয়ে নেব
যাই করেন বুঝে শুনে করেন
মূল কথা একটাই
আমি ও খুঁজতে থাকি কৈ অবস্থান নেয়া যায়

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

23/07/2026

মার্কেটে আমরা প্রাইস ড্রপ করলে বেচে দেয়
কিন্তু
বড় ব্র্যান্ড গুলো দোকানে ডিসকাউন্ট দিলে
লোক দাঁড়ানোর জায়গা থাকে না
আরে ভাই
আপনি তরকারী কিনতে ১০ বার কাইজ্জা করেন
কিন্তু শেয়ার মার্কেটে এমন কি সমস্যা থাকে যে ডিসকাউন্ট প্রাইস এ আসলে আর কিনেন ই না
উল্টো বেচে দেন
মার্কেটে দুইটা প্রাইস হয়
একটা প্রিমিয়াম যেটাই আপনারা কিনেন
কেন ?
কারণ আপনারা বড় লোক
আর আমার মতো গরিব খালি ডিসকাউন্ট প্রাইস খুঁজে
যতক্ষণ ফিবো ৫০% টাচ না করে
কিনেই না
বা পিওর প্রাইস অ্যাকশন যেখানে হইছে সেটার অপেক্ষা করি
তারপর দিলে নেই
নাহয় ছেড়ে দেই
আমার আপনার মতো এত লস নেবার সামর্থ নাই ভাই
তাই যত বেশি দামে আপনি কিনতে পারেন কিনেন
আমি আপনার ছেড়ে যাওয়া মাল ই কিনবো
বসে বসে ডিসকাউন্ট প্রাইস এ
THANKS TO YOU

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

22/07/2026

২৩ জুলাই DSE INDEX কি ধরনের মুভ করতে পারে ?
তার একটু ধারণা

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

22/07/2026

dse index
কেও আবার এটা ভেবে বসে থাকবেন না
ইন্সুরেন্স মার্কেট লিড করে ড্রপ করিয়েছে
তাই দিলাম

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

22/07/2026

আনোয়ার গ্যালভানাইজিং
এই স্টকটা বেশ কিছুদিন ধরে ঘাপ্টি মেরে বসে আছে
একদম চুপচাপ
মনে হচ্ছে অনেক বিষন্ন
এটার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে সামনে কিছু একটা হবে
কমবেশি ঝড় তুলবেই
আপাতত সেটা দেখার অপেক্ষায়

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

22/07/2026

ইন্সুরেন্স সেক্টর
ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনডেক্সের বর্তমান সব থেকে হাইপে থাকা সেক্টর
এই মুহূর্তে প্রাইস যেখানে আছে সেটা বেশ ভালো একটা সাপোর্ট হিসেবে দেখা যাচ্ছে
ততক্ষণ পর্যন্ত এটা সাপোর্ট থাকবে পর্যন্ত প্রাইস
৪৬.৭০
ভেঙ্গে নিচে না আসছে
মার্কেট গত দুই মাস টানা উপরের দিকে গিয়েছে
মাত্র তিন দিন থেকে চার দিন মার্কেট কিছুটা রিট্রেস করেছে
তাতেই সবার নাভিশ্বাস উঠে গেছে
যদি মার্কেট পড়ে ৪৫ এ চলে আসে তখন কি করবেন?
একটা কথা বলি
মার্কেট উঠার জন্য সময় নিয়েছে
নিচে একটু যদি তাকান তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে
একইভাবে মার্কেট যদি নিচের যেতে হয় তাকে সে সময় নিয়ে যেতে হবে
এবং এটার জন্য তাকে তৈরি হতে হবে
এখন পর্যন্ত এরকম কোন হিউজ ফল আমার চোখে পড়েনি
যেটার জন্য অনেক ভীত হতে হবে
সবার কাছে অনুরোধ ভিতো না হয়ে একটু সবর করেন
আশা করি সামনের দিন ভালো কিছু দেখতে পাবেন
আর যদি মার্কেট নিচের ড্রপ করে
সেটাও সে আপনাকে জানিয়েই করবে
ততক্ষণ পর্যন্ত ভাল থাকেন আল্লাহ আপনাদের সবার পুজি সুরক্ষিত রাখুক
সেই দোয়া করি

#স্টকমার্কেট #শেয়ারবাজার #পুঁজিবাজার

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


60 East Hazipara, Rampura
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 14:00 - 21:00
Sunday 10:00 - 19:00