TaxLink Consulting Solution

TaxLink Consulting Solution

Share

Tax planning, Tax Management & Tax Avoidance
(VAT & TAX related Work as partners of your business)

Fully Integrated and Comprehensive Tax Services for Both Businesses & Individuals in Bangladesh. Our expert members, including Associated Chartered Accounts (ACA), have more than 13years in taxation practice.

16/08/2025

#জিরো_ট্যাক্স_রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়
করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্ য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।

10/06/2025

ভ্যাটে পরিবর্তন: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গুরুত্বপূর্ণ সংস্কার:

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর ব্যবস্থায় একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আইনের বিভিন্ন ধারায় সংশোধন এনে এ সংস্কার প্রস্তাব করেছে। এ পরিবর্তনগুলো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং সাধারণ ভোক্তাদের উপর সরাসরি প্রভাব ফেলবে। নিচে ধারাভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো:

***ধারা ৩১: অগ্রিম কর ও রেয়াতের পরিবর্তন

শিল্পখাতে অগ্রিম কর কমিয়ে ৩ শতাংশ থেকে ২ শতাংশ করা হয়েছে, যা শিল্পখাতের জন্য স্বস্তিদায়ক।

অন্যান্য খাতে অগ্রিম কর বাড়িয়ে ৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ করা হয়েছে, তবে এ ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, মূল্য সংযোজনের অনধিক ৫০ শতাংশ পরিমাণ পর্যন্ত অতিরিক্ত মূসক আরোপ করা যাবে না।

রেয়াতের মেয়াদ ৪ কর মেয়াদ থেকে বাড়িয়ে ৬ কর মেয়াদ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে।

***ধারা ৪৬: আমদানিকৃত পণ্যের রেয়াত ও সেবা কর প্রসঙ্গে

আমদানিকৃত পণ্যের রেয়াত আগের ৪ কর মেয়াদ থেকে ৬ কর মেয়াদে উন্নীত করা হয়েছে।

সেবা সরবরাহে মূসক ৪.৩ প্রযোজ্যতা বিষয়ে স্পষ্টতা আনা হয়েছে – এটি সেবা সরবরাহের ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

৭.৫% অতিরিক্ত মূল্য সংযোজন সংক্রান্ত বিভ্রান্তি দূর করে ‘বেয়াত বাতিল’ সংক্রান্ত ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

***ধারা ৪৭: আংশিক রেয়াত সংক্রান্ত পরিবর্তন

এই ধারায় সম্পূর্ণ বেয়াদ গ্রহণ এবং কর মেয়াদ শেষে বৃদ্ধি সহ সমন্বয়ের প্রস্তাব রাখা হয়েছে, যা পূর্বে স্পষ্ট ছিল না।

***ধারা ৫০: হ্রাসকারী সমন্বয়

হ্রাসকারী সমন্বয়ের মেয়াদ ৩ কর মেয়াদ থেকে বাড়িয়ে ৬ কর মেয়াদ করা হয়েছে।

মূসক ৬.৬ ধারা অনুযায়ী এ পরিবর্তন কার্যকর হবে।

***ধারা ৬৪: দাখিলপত্র জমার সময়সীমা

ব্যাংক, বীমা ও শুন্য দাখিলপত্রের ক্ষেত্রে সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২০ দিন করা হয়েছে, যা করদাতাদের জন্য সময়সীমা মানা সহজ করবে।

***ধারা ৮৩: তল্লাশি ও জারিমানার ক্ষমতায় পরিবর্তন

সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে – বিভাগীয় কর্মকর্তার লিখিত আদেশক্রমে, স্থানীয় ভ্যাট কার্যালয়ের এলাকা পরিদর্শন, তথ্য সংগ্রহ ও বিক্রয় যাচাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে।

জারিমানার পরিমাণ কিছু ক্ষেত্রে হ্রাস করা হয়েছে:

দাখিলপত্র জমা না দিলে ৫,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা।

অতিরিক্ত রেয়াত গ্রহণে জারিমানা: এখন অন্তত ৩০% এবং অনধিক ৫০% নির্ধারণ করা হয়েছে।

মূসক দলিল সংরক্ষণ না করলে জরিমানা ১ লাখ টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা।

***ধারা ১০৬ ও ১০৭: কিস্তি ও সফটওয়্যার সংরক্ষণ

বকেয়া কর পরিশোধের কিস্তি সংখ্যা ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে, যা করদাতাদের অর্থনৈতিক চাপ কমাবে।

ERP ও ভ্যাট সফটওয়্যার ব্যবহারের বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে – কর হিসাব এখন সার্ভারে সংরক্ষণের সুযোগ থাকছে।

*** প্রথম তফসিল: বেতন ও কর প্রযোজ্যতা

কর্মচারী কর্তৃক প্রদত্ত সেবা বা ব্যবসায়িক পরিচালকদের বেতন ও সম্মানী ভ্যাট আওতায় পড়বে কি না – এ বিষয়ে স্পষ্টতা আনা হয়েছে, যা ভবিষ্যতে প্রয়োগের ক্ষেত্রে দ্বিধা কমাবে।

01/03/2025
উৎসে মূসক কর্তনকারী করণীয় 18/11/2024

https://taxationlinkbd.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80/

উৎসে মূসক কর্তনকারী করণীয় (সূত্র: ধারা-৪৯ ও এস আর ও ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক; তারিখ: ২৯ জুন ২০২১ খ্রিঃ এর বিধি: ৬) ক) সরবরাহগ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে...

17/11/2024


২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ করবর্ষের জন্য প্রযোজ্য আয়কর হার 12/11/2024

https://taxationlinkbd.com/income-tax-rate-for-individual/

২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ করবর্ষের জন্য প্রযোজ্য আয়কর হার অর্থ আইন, ২০২৪ এ বর্ণিত করহারের তফসিল-২ অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের মোট আ....

যোগানদার বলতে কী বোঝানো হয় 01/09/2024

যোগানদার বলতে কী বোঝানো হয় কোন উৎস কর্তনকারী সত্তা কর্তৃক যোগানদার হতে ক্রয়/সেবা গ্রহণ করিলে যে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করিয়াছে উক্ত সেবার ....

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00