17/01/2025
"আমাদের ট্যাক্স পলিসি আন্তর্জাতিক মানের না। টিডিএস, ভিডিএস, মিনিমাম ট্যাক্স এগুলো ইন্টারন্যাশনাল সিস্টেমে চলে না; এগুলো Absulately Distortion... আমরা যখন ম্যানেজমেন্ট করতে পারতেছি না তখন এগুলো বসাই। এগুলো অনেকটাই চাঁদাবাজির মতো" - এনবিআর সংস্কার পরামর্শক কমিটির সদস্য ও এনবিআরের সাবেক সদস্য (কাস্টমস) ফরিদ উদ্দিন আহমেদ
16/01/2025
সঞ্চয়পত্রের মুনাফার হার পুনঃ নির্ধারণ !!
11/01/2025
প্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার।
06/01/2025
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পলিসি উইং (রাজস্ব নীতি) পৃথক করার সুপারিশ করেছে রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি। ‘রাজস্ব কমিশন’ নামে স্বাধীন একটি সংস্থা রাজস্ব নীতি প্রণয়নের কাজ করবে, যেটি সরকারের বিভাগ পদমর্যাদার হবে। এর প্রধান হবেন আয়কর ও কাস্টমস ক্যাডারের শীর্ষ কর্মকর্তারা। কমিশন অর্থমন্ত্রীর অধীনে কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম জোরদারে এনবিআরকে স্বতন্ত্র বিভাগ হিসাবে পুনর্গঠন এবং এর শীর্ষ নির্বাহী পদে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগে সুপারিশ করেছে কমিশন।
05/01/2025
ভ্যাটের পর এবার আয়করের আওতা বাড়ানোর খবর দিল এনবিআর !!
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের পাশাপাশি আয়করের আওতা বৃদ্ধির নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলেছে, আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার ধারাবাহিকতায় আয়কর অব্যাহতির বেশ কিছু বিধান বাতিল ও সংশোধন করা হয়েছে। এমন আরও বেশ কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
02/01/2025
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এসব সংশোধনীসহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কী কী পরিবর্তন আনা হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে কিছু পরিবর্তনের বিষয়ে জানা গেছে।
সূত্র: প্রথম আলো