আয় কর সেবা নোয়াখালী

Directions

আয় কর সেবা নোয়াখালী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আয় কর সেবা নোয়াখালী, Tax preparation service, 141/1/A Abed Dhali Goli, Ground Floor, Flat No: 3, Lake Circus Road, Kolabagan, Dhaka.

09/10/2026

যারা ইনকাম টেক্স সংক্রান্ত কাজ (টিন, ই রিটার্ন, রিটার্ন রিপ্রসেস, নোটিশ ফেইস, হেয়ারিং, এ ডি আর) করেন এরা ৩ ভাগে বিভক্ত।

প্রথমত,
এরা আন্দাজ আর অনুমান নির্ভর কাজ করে। এদের ভাবনা হল কাজ করে দেই, সমস্যা হলে পরে দেখা যাবে। কম্পিউটার দোকান কিংবা শিক্ষিত চাকুরিজিবি কিংবা ইউটিউব দেখে কাজ করা ব্যক্তি এর অন্তরভুক্ত।

দ্বিতীয়ত,
চাকুরিজিবি কর আইনজিবি। এরা সনদ প্রাপ্ত। আইন টুকটাক জানে কিন্তু চাকুরী তে ফুল টাইম দেয়ার কারনে টেক্স যথাযথ ভাবে অনুশিলনের সুযোগ পায় না। এদের বাস্তব টেক্স এর জ্ঞান সীমিত।

তৃতীয়ত,
টেক্সবার এর সদস্য ও NBR এর সনদ প্রাপ্ত পেশাদার কর আইনজিবি। এরা টেক্সবারের সদস্য হওয়ার মাধ্যমে পেশাদারিত্বের প্রমান দেয়। নিয়মিত অনুশিলনে থাকে বলে জ্ঞানের গভিরতা বৃদ্ধি পায়।

উপরে যে ৩ প্রকার নিয়ে আলোচনা করা হল তার মাঝে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লোক এক জন করদাতাকে আইনি সুরক্ষা দিতে পারে না।

অনলাইন ভিত্তিক কর ব্যবস্থায় ঘোজা মিল দেয়ার কোন সুযোগ নেই। তাই আপনার করদায় ও কর প্রদান পরবর্তী সুরক্ষার জন্য টেক্সবার এর সদস্য ও NBR এর সনদ প্রাপ্ত পেশাদার কর আইনজিবি ছাড়া বিকল্প নেই।

H.M. Fahad Mahmud (ITP)
Hon's & Masters (Accounting)
Consultant Income 1940+5075es Bar
WhatsApp: 01675-272869
Email: [email protected]

09/10/2026

জুম্মা মুবারক

29/09/2026

27/09/2026

বিশ্ব বাণিজ্য এ চিন

26/09/2026

আয়করে ‘টাউট’ কারা?

হাসপাতালে কর্মরত সবাই যেমন ডাক্তার নন—কেউ নার্স, কেউ ওয়ার্ডবয়, আবার কেউ পরিচ্ছন্নতাকর্মী। আদালতে কর্মরত সবাইও যেমন আইনজীবী নন—কেউ মুহুরি, কেউ টাইপিস্ট, কেউবা জারিকারক। একইভাবে কম্পিউটার চালাতে বা কম্পোজ করতে জানলেই কেউ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হয়ে যান না। ঠিক তেমনি কর অঙ্গনে বা ট্যাক্স-সংক্রান্ত কাজে যুক্ত সবাই কর-প্র্যাকটিশনার কিংবা কর আইনজীবী নন।

সাধারণ অর্থে, যিনি আইন অনুযায়ী আইনজীবী বা আইন পেশাজীবী নন, অথচ মামলা, ফাইলিং বা আইন-সংক্রান্ত কোনো কাজে নিজেকে বিশেষজ্ঞ বা পারদর্শী হিসেবে দাবি করে কৌশলে অর্থ দাবি বা গ্রহণ করেন, তাকে ‘টাউট’ হিসেবে অভিহিত করা হয়। আদালত অঙ্গনে আইনজীবীদের পেশাগত মর্যাদা, নৈতিকতা ও যোগ্যতার মানদণ্ড বজায় রাখতে দীর্ঘদিন ধরেই টাউট-বিরোধী আইনি ব্যবস্থা রয়েছে।

আদালতের মতোই রাজস্ব ব্যবস্থার অধীনে কর আপিল কমিশনার এবং কর আপিল ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি প্রশাসনিক পর্যায়ের আয়কর অফিসে নিয়মিত রিটার্ন দাখিল, নোটিসের জবাব, অডিট-সংক্রান্ত ব্যাখ্যা প্রদান, শুনানিতে অংশগ্রহণ, তদন্ত এবং কর নির্ধারণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল আইনগত কার্যক্রম সম্পন্ন হয়।

করদাতার পক্ষে এসব কাজে কে প্রতিনিধিত্ব করতে পারবেন, সেটিও আইন দ্বারা নির্ধারিত। ‘আয়কর আইন, ২০২৩’-এর ৩২৭ ধারায় করদাতার অনুমোদিত ও ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিদের বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। অর্থাৎ আইনে নির্ধারিত যোগ্যতা ও কর্তৃত্ব ছাড়া যে কেউ ইচ্ছামতো করদাতার পক্ষে আয়কর-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারেন না।

এখানেই মূল প্রশ্নটি সামনে আসে আইনে নির্ধারিত বৈধ প্রতিনিধি না হয়েও কেউ যদি করদাতার হয়ে আয়কর-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন, অথচ তিনি যোগ্য কর আইনজীবী বা অনুমোদিত প্রতিনিধি নন, তাহলে তাকে কি ‘টাউট’ বলা যাবে? এই প্রশ্ন আজ সাধারণ করদাতা ও পেশাদার কর আইনজীবী উভয়েই।

পলাশ কুণ্ডু
আয়কর আইনজীবী

Address

141/1/A Abed Dhali Goli, Ground Floor, Flat No: 3, Lake Circus Road, Kolabagan
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয় কর সেবা নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share