Shazzad Zaglu - Corporate Leader

Shazzad Zaglu - Corporate Leader

Share

Searching for a Good Soul...

04/04/2023

এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠুন- আমরা দেরি করে উঠি। তারপর সময় না পাওয়ার বাহানা খুঁজি সারা দিন। এ দিকে যে কোনও সফল মানুষকে আপনি দেখবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। আপনিও আদ থেকে এক ঘণ্টা এগিয়ে আনুন ঘুম থেকে ওঠার সময়। দেখবেন দিনটা অনেক বড় হয়ে যাবে। প্রথম দিকে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।

__________

02/04/2023

আমাদের উচিত সফল মানুষদের সফলতার দিকগুলো অনুসরন করা এবং যারা ঐ একই কাজে ব্যার্থ বা ভুল করেছে সে বিষয়েও একটু গবেষনা করা। এটা যানা যে তারা কোন কারনে ব্যার্থ হলো এবং ব্যার্থ হওয়ার পিছনে আর কি কারন রয়েছে সেগুলো যানা। এবং ব্যার্থ হওয়ার কারন গুলো থেকে সব সময় সাবধান থাকা।

__________

31/03/2023

কোন কাজে সফলতার অনেক বড় অংশ হলো মনস্থির করা।অতিরিক্ত না ভেবে মনটাকে স্থির করুন।কখনো সবকিছু এলোমেলো করবেন না।আপনি যে কাজটি করবেন সুধু সেই কাজের দিকে মনজোগ দিবেন।আনন্দে আত্বহারা হবেন না।বা দুঃখেও ভেঙ্গে পরবেন না।মনকে শক্ত করুন।নির্দিষ্ট একটি কাজের দিকে পর্যাপ্ত দৃষ্টি রাখুন।

_________

29/03/2023

পারিপার্শ্বিকতা অথবা পরিস্থিতির শিকার হয়ে নিজের অপছন্দনীয় যেকোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ নিজের স্বপ্নকে হত্যা করা। কোনো কিছুর বিনিময়েই নিজের স্বপ্নের সঙ্গে, নিজের ইচ্ছার সঙ্গে আপস করবেন না।

________

27/03/2023

অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করাই হল সফল মানুষদের একটি অন্যতম বৈশিষ্ট্য। যে ব্যক্তি অতীতে করা ভুলগুলো বারংবার করতে থাকে এবং তার থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয় তাদের কাছে সফলতা অধরাই থেকে যায়।

_________

25/03/2023

দীর্ঘদিন সমাজের কাছে টিকে থাকতে গেলে সততাই একমাত্র পথ। পৃথিবীর বড় বড় কোম্পানি গুগুল, অ্যাপেল, টাটা এদের উন্নতির আসল হাতিয়ারই হল তাদের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভরসা। অসৎভাবে মানুষকে ঠকিয়ে কাজ করলে এই বিখ্যাত কোম্পানিগুলির পক্ষে এই দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না।

_________

23/03/2023

কাজে সফল হতে গেলে নিজেকে ভালবাসা এবং সম্মান করার গুরুত্ব অপরিসীম। এর সাথে সাথে নিজের চিন্তা-ভাবনা এবং বক্তব্যকে সঠিকভাবে অন্যের কাছে উপস্থাপনা করাও খুব জরুরি। দীর্ঘকালীন সুফল পেতে কখনো আমাদের কিছু কঠিন এবং বলিষ্ঠ পদক্ষেপ নিতে হয়। অপরকে যথাযত সম্মান দিয়ে, পরিষ্কার ও সহজ ভাষায় নিজের কথা জানাতে পারলে অনেক জটিল সমস্যার সমাধান সহজেই করা সম্ভব।

__________

21/03/2023

বর্তমানে দেখা গেছে বহু মানুষ সফলতা অর্জন করার পরে তাদের সহযোগী এবং বিশ্বাসী মানুষদের অবহেলা করেন। লক্ষ্য করলে জানা যাবে এমন মানুষেরা দীর্ঘকালীন সফলতা পেতে ব্যর্থ হন। বিশ্বস্ত এবং প্রিয় মানুষদের সাথে নিয়ে পথ চলতে পারলে তবেই সফলতা দীর্ঘস্থায়ী হতে পারে।

__________

19/03/2023

নিজে জীবনে কী করতে চান সেই বিষয়ে যদি আপনার স্বচ্ছ ধারনা থাকে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে নিজের পুরো দিনটা মনে মনে ছকে ফেলুন। সারা দিনে কী করতে চান, কোন কাজটা আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে তা মনে মনে ভেবে নিন। নিজেকে সফল ভাবতে শিখুন।

________

17/03/2023

স্কুলে আপনার সঙ্গেই এক ক্লাসে পড়তো ছেলেটা। বরং পড়াশোনায়, রেজাল্টে আপনার থেকে বেশ কিছুটা পিছিয়েই ছিল। অথচ আজ সে চড়ে ফেলেছে সাফল্যের সিঁড়ি। আর আপনি এখনও অভিযোগ, অসন্তোষে দিন কাটাচ্ছেন। কেন এমনটা হল বলুন তো? আপনার মতে ভাগ্যদেবী আপনার ওপর প্রসন্ন নন। সত্যিই কি তাই? নাকি আপনাকে পিছনে ফেলে দিয়েছে নিজেরই কিছু অভ্যাস, দৃষ্টিভঙ্গি।

__________

15/03/2023

আমরা সাধারনত আত্ববিশ্বাস বলতে নিজের প্রতি বিশ্বাসকেই বুজে থাকি। যদি কখনো কোন কাজে যেয়ে কনফিউসন হয় যদি মনে হয় যে আমি হয়তো কাজটি করতে পারবো না। তাহলে বুজতে হবে আপনার আত্ব বিশ্বাস অনেক কম। তাই আত্ব বিশ্বাস বাড়াতে হবে।যে কোন কাজে যেয়ে মনেমনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যে আমি এই কাজটি করতে পারবই বা আমাকে পারতেই হবে।

__________

13/03/2023

আপনার অবশ্যই নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি থাকতে হবে। নিরবচ্ছিন্নভাবে জ্ঞানার্জনের স্পৃহা বজায় রাখুন। নিয়মিত কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যান। প্রতিকূলতাকে কখনো ভয় পাবেন না; প্রতিকূলতাগুলোই আমাদের সম্ভাবনাকে প্রমাণ করার সুযোগ করে দেয়।

_________

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Gulshan 1
Dhaka
1212