23/04/2026
MSA & Associates
Our Services:*Income Tax *VAT*E-TIN/BIN*Return Submission.We are here to remove the fear of Tax .
23/04/2026
23/11/2025
কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত আদেশ।
27/10/2025
আয়কর সংক্রান্ত সমস্যা এবং সমাধান।
বর্তমানে দেখা যাচ্ছে যে,আয়কর রির্টান জমা দেওয়ার পরও,Tax Office থেকে জমা না দেওয়ার নোটিশ চলে আসছে এবং যেখানে ২১ দিনের ভিতরে নোটিশের জবাব দেবার কথা বলা হয়। এই বিষয়ে করনীয় কি?
১.অনলাইনে জমাকৃত আয়কর রিটার্ন এক সেট ফটোকপি।
২.উপকর- কমিশনার বরাবর একটি আবেদন কপি।
৩.Acknowledgement Slip এর কপি।
এই তিনটার দুই কপি নিয়ে, যেখান থেকে নোটিশ আসছে ওই কর অফিসে গিয়ে একসেট রিসিভ করে রাখতে হবে।
ধন্যবাদ।
মো:সোহাগ আলী
কর আইনজীবী
MSA & ASSOCIATES.
26/10/2025
আয়কর মামলা প্রসঙ্গে :-
প্রিয় বন্ধুগণ,আয়কর আইন ২০২৩ এর ধারা ১৮২ অনুসারে আপনার রিটার্ন নিরীক্ষার জন্য নিবাচিত হতে পারে।এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে কিছু বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে।
সঠিকভাবে, আইন অনুযায়ী আয়কর জমাদিন।একটি নমুনা নোটিশ দেওয়া হল।
10/08/2025
"জিরো রিটার্ন " দাখিল করলে করদাতার ৫ বছর কারাদন্ডের বিধান রয়েছে।
03/08/2025
কিছু ক্ষেত্র ব্যতীত ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর দাখিল বাধ্যতামূলক করা হল।
24/12/2024
আবারও আয়কর রিটার্ন জমা দেবার সময় সীমা বাড়ানো হল,৩১ জানুয়ারি ২০২৫।
24/04/2024
আয়কর আইন ২০২৩ অনুযায়ী আয় গোপন করিবার জন্য জরিমানাঃ
ধারা-২৭২ এ জরিমানার বিধান রাখা হয়েছে নিম্নরূপ -
১. ফাঁকি দেওয়া অংক * ১৫%
২. ফাঁকি দেওয়া অংক * ১০% * বছর।
নোটঃবছর (অসত্য পরিমাণে তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে সংগঠিত হইয়াছে সেই করবর্ষ হইতে উক্ত অসত্য পরিমানে তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে উদঘাটিত হইয়াছে সেই করবর্ষ পর্যন্ত মোট বছর।
29/11/2023
ব্যক্তি পযার্য়ে ২ মাস এবং কোম্পানি পযার্য়ে দেড় মাস আয়কর রিটার্ন জমাদেবার সময় সীমা বাড়ানো হয়েছে। সূত্রঃNBR
10/10/2023
ভ্যাট টিপস-০৭৬/২০২৩:
বিষয়: স্পেসের ভাড়া না নিলেও ভ্যাট পরিশোধ করতে হবে।
একজন পাঠক জানতে চেয়েছেন যে, একটা ট্রাস্টের প্রধান ধরুন চেয়ারম্যান তাঁর নিজস্ব মালিকানাধীন ভবনে ট্রাস্টের অফিস করেছেন। ট্রাস্টের সকল কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। তিনি ট্রাস্টের নিকট থেকে ভাড়া নেন না। সম্প্রতি স্থানীয় ভ্যাট অফিস থেকে যোগাযোগ করে বাড়ি ভাড়ার ভ্যাট পরিশোধ করতে বলা হয়েছে। তাঁর প্রশ্ন হলো, তিনি ভাড়া নেন না। তাহলে ভ্যাট পরিশোধ করতে হবে কেনো। আর কোন্ মূল্যের ভিত্তিতে ভ্যাট পরিশোধ করবেন?
এই প্রশ্নের এক কথায় উত্তর হলো, ন্যায্য বাজার মূল্যের ভিত্তিতে ভ্যাট পরিশোধ করতে হবে। এবার পর্যালোচনায় আসি। কয়েকটা ক্ষেত্রে বাড়ি ভাড়ার ভ্যাট মওকুফ করা আছে। তার মধ্যে একটা ক্ষেত্র হলো, সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের ক্ষেত্রে। ট্রাস্ট কর্তৃক ব্যবহার সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহার নয়। মূল্য না নিলে ভ্যাট পরিশোধ করতে হবে না, এটা ভ্যাটের নীতি নয়। ভ্যাটের নীতি হলো, ভ্যাটযোগ্য পণ্য বা সেবা বিক্রি করা হলেই ভ্যাট পরিশোধ করতে হবে। মানুষের মনে এমন একটা কমনসেন্স কাজ করে যে, মূল্য না নিলে ভ্যাট দেবো কেনো। মূল্যের মালিক বিক্রেতা, আর ভ্যাটের মালিক সরকার। বিক্রেতা তাঁর মূল্য না নিতে পারেন কিন্তু সরকারতো বলে নাই যে, ভ্যাট নেবো না। ভ্যাট আইনের ধারা ৩২ এর উপ-ধারা (৪) এ উল্লেখ রয়েছে “অন্যবিধভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর-ভগ্নাংশ বিয়োজিত মূল্য।”
আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (ন্যায্য বাজার মূল্য নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুসারে, মূল্য ঠিক করতে হয়। তাই, আলোচ্য ক্ষেত্রে স্পেসের ভাড়া নেয়া না হলেও ন্যায্য বাজার মূল্য ঠিক করে সে ভিত্তিতে ভাড়া গ্রহীতাকে ভ্যাট পরিশোধ করতে হবে।
ধন্যবাদ ও শুভ কামনা।
ড. মোঃ আব্দুর রউফ, ভ্যাট বিশেষজ্ঞ ও ভ্যাট প্রশিক্ষক।
05/10/2023
New A Chalan (VAT Code).
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
House-17, Road-106, Block-CEN(F) Gulshan/2
Dhaka
1212