Binistha

Binistha

Share

A reliable financial consultancy farm in Dhaka Stock Market We believe compounding growth is the best for you !

BINISTHA - A reliable financial consultancy farm -
Our main focus is to increase your capital in the stock market gradually. You will get this service with just 28taka/daily (Monthly 850 taka) which is less than your snacks bill. We have a team of expert analyst and with their experience and shear knowledge about the market, we believe we will secure your investment and grow your account day by da

12/02/2025

Deltaspin এর মতো আরেকটা Share দিচ্ছি আপনাদের

12.02.2025
NURANI 4.40 taka

যারা পোস্ট টি শেয়ার করবেন তারা ইনবক্স এ স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন। আরেকটা ফাটাফাটি শেয়ার এর নাম বলে দিবো।

02/02/2025

Deltaspin 7 taka chole, 30% Profit locked.

Buy Item for 28-Jan-2025

28/01/2025

Buy Item for 28-Jan-2025

27/01/2025

27-Jan
ENVOYTEX Buy
43.10

27/01/2025

27-Jan
STYLECRAFT Buy
57.10

10/01/2025

প্রতি মাসে ১০০ টি করে ব্র‍্যাক ব্যাংক এর শেয়ার। একটি সঞ্চয়ের অভ্যাস। বাজার ভালো কি মন্দ। মনে না নিয়ে কোন দ্বন্দ্ব। ২০০৬ - ২০২০ সাল। মোট ১৫ বছর। মোট কেনা হতো ১৮,০০০ শেয়ার। বোনাস শেয়ার এসে যোগ হতো ২৬,২৭৪ টি। ২০২০ সালে এসে মোট শেয়ার হতো ৪৪,২৭৪ টি। ক্যাশ ডিভিডেন্ড তো আছেই।
পরবর্তী হিসাব। ২১ সালে ৭.৫% ক্যাশ, ৭.৫% স্টক। ২২ সালে ৭.৫% ক্যাশ, ৭.৫% স্টক। ২৩ সালে ১০% ক্যাশ, ১০% স্টক।
অর্থাৎ ২০২৩ সাল শেষে শেয়ার সংখ্যা হতো ৫৬,২৮০ টি। এখন যদি ২০% ক্যাশ ডিভিডেন্ড ও দেয় তবে বছরে ক্যাশ ডিভিডেন্ড হবে ১২২,৫৬০/- টাকা।
হিসাব করার সময় ডিপিএস হিসাবে চিন্তা করবেন। এককালীন হিসাব করবেন না। যেকোনো ব্যাংকের ডিপিএসের হিসাব মিলিয়ে দেখবেন। হতাশা কেটে যাবে।
Copied from Facebook

08/01/2025

শেয়ারবাজারে সরকার আনছে বড় পরিবর্তন

অন্তর্বর্তী সরকার শেয়ার বাজারকে সংস্কার ও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, শেয়ার বাজারের সংস্কার কার্যক্রমে সাময়িকভাবে কিছু যন্ত্রণা সইতে হবে। সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের শেয়ার বাজারের গভীরতা অনেক কম। ভালো কোম্পানিগুলো এখানে আসতে কম আগ্রহী। এসব কোম্পানির মালিকরা ভাবেন, ছেলে হবে পরিচালক, বউ চেয়ারম্যান। ব্যবসায় যা মুনাফা হবে, তা নিজেরা ভোগ করবেন। শেয়ার বাজারে আসা মানেই ভালো ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন উন্নত হওয়া। কিন্তু অনেকে এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে চান না। তাই তারা বাজারে আসতে আগ্রহী নন।

সালেহউদ্দিন বলেন, এখন সময় এসেছে শেয়ার বাজারের গভীরতা বাড়ানোর। ভালো ভালো কোম্পানি বাজারে আনতে হবে। এ জন্য করের সুবিধাসহ সরকারি নীতি–সহায়তা দরকার, সরকার এবার সব বিবেচনা করবে। এছাড়া কিছু সরকারি কোম্পানি বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সমস্যা আছে। এছাড়া দলগতভাবে দেশের কল্যাণে কাজ করার উদ্যোগেও ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মধ্যে সমন্বয় বা যোগাযোগ আগের চেয়ে অনেক কমে গেছে। শেয়ার বাজারের স্বার্থে এই যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে।

এছাড়াও শেয়ার বাজারে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গ্রহণের জন্য ডিএসইসহ শেয়ার বাজার–সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভারতের শেয়ার বাজারে দেশটির প্রবাসীদের বড় ধরনের বিনিয়োগ আছে। আমাদের প্রবাসীদের মধ্যেও অনেকের বিনিয়োগের সামর্থ্য রয়েছে। তাদের বিনিয়োগের জন্য উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, বাজারে সূচক বাড়লেই সবাই খুশি হন কিন্তু বাজার যখন বেশি ওপরের দিকে যায়, তখন একটু সতর্ক হতে হবে। অনেক সময় নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতির কারণে শেয়ার বাজারে সমস্যা দেখা দেয়। সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। অতীত অভিজ্ঞতায় দেখেছি, ব্যাংকগুলো বাজারে বেশি বিনিয়োগ করায় বাজার অনেক ওপরে উঠে গিয়েছিল। এরপর হঠাৎ ব্যাংকগুলোকে বিনিয়োগ কমিয়ে আনার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বাজার ক্ষতিগ্রস্ত হয়।

ব্যাংকের ঋণনির্ভর অর্থনীতি টেকসই কোনো অর্থনীতি নয় বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে শিল্প গড়লে অনেক সময় টাকা ফেরত না দিলেও চলে। এ কারণে আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যাংক ঋণনির্ভরতা বেশি।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

01/01/2025

বাজারের অনিশ্চিত পরিস্থিতি

বর্তমানে বাজার indecision mode-এ রয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) সূচক ৫১০০ থেকে ৫২৫০-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটি স্পষ্ট যে বাজার এখনো কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করছে না।

আমরা আগেই বলেছি, hold your cash। বাজার ৫২৫০ ভেঙে উপরে না যাওয়া পর্যন্ত কোনো ট্রেড করবেন না। আর যদি সূচক ৫১০০-তে নেমে যায়, তখন কয়েক মাসের জন্য বাজার ভুলে যান এবং go and sleep! এমন পরিস্থিতিতে ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখতে ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আরও আপডেট ও বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন।

Binistha: আপনার বাজার সহচর 🌟

24/12/2024

আজকের বাজার বিশ্লেষণ 24-Dec-2024

আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) সূচক ১ পয়েন্ট কমেছে। লেনদেনের পরিমাণ ছিল খুবই কম, মাত্র ২৭৫ কোটি টাকা। এটি একেবারেই কোনো ভালো লক্ষণ নয়। বাজার বর্তমানে indecision period-এ রয়েছে, এবং এখন ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ।

আমাদের পরামর্শ হলো, এই মুহূর্তে নতুন কোনো ট্রেড করবেন না। শুধুমাত্র বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করুন। যদি বাজারের সূচক বাড়ে এবং ৫২৫০-এর ওপরে চলে যায়, তখনই কিনুন। অন্যথায়, শুধুমাত্র cash hold করুন। সূচক ৫১০০ এর নিচে নেমে গেলে বড় correction আসতে পারে।

বিনিয়োগে সচেতন থাকুন এবং আমাদের সাথে থাকুন আরও বিশ্লেষণী আপডেটের জন্য। আপনার বিনিয়োগ হোক নিরাপদ এবং সুফলদায়ক।

Stay tuned with Binistha for reliable insights! 🌟

23/12/2024

বাজার বিশ্লেষণ এবং পরামর্শ

আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) সূচক ২৫ পয়েন্ট কমেছে, এবং লেনদেনের পরিমাণ ছিল খুবই কম। আজ মোট লেনদেন হয়েছে মাত্র ৩০৩ কোটি টাকা। আমরা আগেও বলেছি, বাজার বর্তমানে indecision period-এ রয়েছে। তাই এখানে এখনো কোনো স্পষ্ট uptrend বা downtrend দেখা যাচ্ছে না।

আপনাকে ট্রেড করার সময় খুবই সতর্ক থাকতে হবে। যদি বাজারের সূচক বাড়ে এবং ৫২৫০-এর ওপরে চলে যায়, তখনই কিনুন। অন্যথায়, শুধু cash hold রাখুন। তবে যদি সূচক ৫১০০-তে নেমে যায়, তাহলে একটি বড় correction আসার সম্ভাবনা রয়েছে।

বিনিয়োগ করার আগে সচেতন হোন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন আরও বিশ্লেষণমূলক আপডেটের জন্য। আপনার বিনিয়োগ হোক নিরাপদ ও সফল। 🌟

12/12/2024

বেশ কয়েকটা শেয়ার কেনার মতো পজিশন এ আছে কিন্তু ওভারঅল মার্কেট খারাপ , তাই আপনাদের সাথে শেয়ার করছি না। জানেন তো, শেয়ার এর সেট আপ যত ভালোই হউক না কেন , মার্কেট খারাপ থাকলে টিকে না।

11/12/2024

Miracle 35% profit booked at 30.70 taka
Hope you took profit

Miracle buy at hault price 22.6

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka