12/05/2026
The Accounting Desk
The Accounting Desk & Training center.
12/05/2026
বিষয়ঃ ক্রেডিট নোট (ফরম মূসক–৬.৭)
১. ক্রেডিট নোট কী?
(VAT Act 2012, ধারা ২(৩৬)) অনুযায়ীঃ
ক্রেডিট নোট হলো এমন একটি দলিল, যা হ্রাসকারী সমন্বয়ের উদ্দেশ্যে ইস্যু করা হয়।
সহজ ভাষায়ঃ
👉 অতিরিক্ত ভ্যাট পরিশোধ হয়ে গেলে বা পণ্য ফেরত এলে ভ্যাট কমানোর জন্য যে ডকুমেন্ট ব্যবহার করা হয় সেটাই ক্রেডিট নোট।
২. কেন ক্রেডিট নোট প্রয়োজন?
ক্রেডিট নোট ছাড়া—
অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সমন্বয় করা যায় না
রিটার্ন পণ্য (returned goods) এর ভ্যাট কমানো যায় না
👉 অর্থাৎ, ভ্যাট কমাতে হলে ক্রেডিট নোট বাধ্যতামূলক।
৩. কখন ক্রেডিট নোট ইস্যু করতে হয়?
✔ পণ্য ফেরত এলে
✔ ভুলবশত বেশি ভ্যাট আদায় হলে
✔ ডিসকাউন্ট/মূল্য হ্রাস হলে
✔ ইনভয়েসে ভুল থাকলে
৪. হ্রাসকারী সমন্বয় কী?
👉 প্রদেয় ভ্যাট থেকে বিয়োগ করা।
ফলাফলঃ
Net VAT Liability কমে যায়
প্রতিষ্ঠানের ভ্যাটের চাপ কমে
⛔ বিধি ২৭(৪খ) অনুযায়ীঃ
ক্রেডিট ইস্যুর কর মেয়াদ বা তার পরবর্তী ২ কর মেয়াদের মধ্যে সমন্বয় করা যায়।
৫. আইনি বাধ্যতামূলক তথ্য (ধারা ৫২ অনুযায়ী)
ক্রেডিট নোটে থাকতে হবেঃ
ক্রমিক নম্বর, তারিখ ও সময়
সরবরাহকারীর নাম, ঠিকানা, BIN
মূল চালানের নম্বর ও তারিখ
সমন্বয়ের কারণ
ভ্যাটের উপর প্রভাব (৫,০০০ টাকার বেশি হলে) ক্রেতার তথ্য
সমন্বয়ের পরিমাণ
⚠ গুরুত্বপূর্ণঃ
👉 ক্রেতার তথ্য না থাকলে (প্রযোজ্য ক্ষেত্রে) → সমন্বয় গ্রহণযোগ্য হবে না।
৬. উদাহরণ
পরিস্থিতিঃ
“ক” প্রতিষ্ঠান “খ” প্রতিষ্ঠানকে ১০টি ফ্রিজ বিক্রি করেছে।
একক মূল্য = ৪০,০০০ টাকা
মোট মূল্য = ৪,০০,০০০ টাকা
ভ্যাট (৭.৫%) = ৩০,০০০ টাকা
সমস্যাঃ
১টি ফ্রিজ নষ্ট → ফেরত এসেছে
সমাধানঃ
প্রতি ফ্রিজ ভ্যাট = ৩,০০০ টাকা
অতিরিক্ত ভ্যাট = ৩,০০০ টাকা
👉 “ক” প্রতিষ্ঠান ৩,০০০ টাকা হ্রাসকারী সমন্বয় করবে।
👉 এজন্য ফরম মূসক–৬.৭ (Credit Note) ইস্যু করতে হবে।
৭. ফরম মূসক–৬.৭ পূরণের ধাপ
Step-by-step:
১️⃣ ক্রেডিট নোট নম্বর লিখুন
২️⃣ ইস্যুর তারিখ দিন
৩️⃣ মূল ইনভয়েস নম্বর উল্লেখ করুন
৪️⃣ ক্রেতা ও বিক্রেতার তথ্য দিন
৫️⃣ কারণ লিখুন (যেমনঃ Returned goods)
৬️⃣ ভ্যাট সমন্বয়ের পরিমাণ লিখুন
✔ মোট হ্রাস দেখান
৮. VAT Return-এ ব্যবহার
👉 দাখিলপত্রের নোট–৩১ এ ক্রেডিট নোট দেখাতে হবে।
👉 এরপরঃ
Output VAT থেকে বিয়োগ করতে হবে
Net VAT কমে যাবে
৯. মাঠপর্যায়ের সাধারণ ভুল
❌ ক্রেডিট নোট ইস্যু না করে সরাসরি সমন্বয় করা
❌ ভুল ফরম্যাট ব্যবহার
❌ ইনভয়েস নম্বর উল্লেখ না করা
❌ ক্রেতার তথ্য বাদ দেওয়া
সংগৃহীত
*Debit Note - VAT Form Mushak-6.8*
*মূল নীতি: “Where VAT increases → Debit Note is mandatory.”*
*1. Debit Note কখন MUST? Compliance Issue*
Debit Note অপশনাল না, বাধ্যতামূলক যখন:
1. *Underpaid VAT* - আগে কম VAT দেওয়া হয়েছে
2. *Invoice/Calculation Errors* - বিল বা হিসাবে ভুলের কারণে VAT কম দেখানো হয়েছে
3. *Goods Returned* - পণ্য ফেরত দিলে ITC Adjustment করতে হয়
4. *Incorrect VAT Rate* - ভুল VAT রেট প্রয়োগ করা হয়েছে
5. *VDS / Rent Adjustments* - উৎসে কর্তন বা ভাড়া সমন্বয়
*2. Buyer vs Supplier Impact*
*যদি আপনি Buyer হন:*
আগে Excess ITC ক্লেইম করেছেন?
→ এখনই Reverse করুন
→ Increasing Adjustment প্রয়োগ করুন + Debit Note ইস্যু করুন
*যদি আপনি Supplier হন:*
Debit Note পেয়েছেন?
→ Credit Note Mushak-6.7 ইস্যু করুন
→ Decreasing Adjustment প্রয়োগ করুন
*3. Mini Scenario*
*Scenario 1: পণ্য ফেরত*
10টি ফ্রিজ ক্রয়, ITC ক্লেইম = 20,000 BDT
1টি ফেরত দেওয়া হলো
*ফলাফল:*
- Excess ITC = 2,000 BDT
- Debit Note ইস্যু করুন
- VAT liability বাড়বে
*Scenario 2: ভুল VAT রেট*
প্রথমে VAT চার্জ করা হয়েছে 5%
প্রকৃত রেট = 7.5%
*Shortfall = 2.5%*
- Debit Note ইস্যু করুন
- Increasing Adjustment করুন
- VAT Return এ প্রতিফলিত করুন
*4. Timing Matters*
Buyer কে Adjustment করতে হবে:
- Same tax period এ, অথবা
- পরবর্তী 2 tax period এর মধ্যে
*5. Common Mistakes to Avoid*
1. Debit Note ইস্যু না করা
2. দেরিতে Adjustment করা
3. Return এ রিপোর্ট না করা
*এর ফলে হয়:*
- Audit Risk
- Penalties
- Cash Flow Pressure
*6. Final Insight*
Debit Note শুধু ভুল সংশোধনের টুল নয়। এটি আপনার Tax Discipline ও Compliance Mindset প্রকাশ করে।
*মনে রাখুন:*
- সময়মতো কাজ করুন
- VAT সঠিক রাখুন
- সবসময় Audit Ready থাকুন
---
*Viva টিপস:* Mushak-6.8 = VAT বাড়ে, Mushak-6.7 = VAT কমে।
সংগৃহীত
24/04/2026
Financial Ratio analysis
24/04/2026
Financial statement of Trading and Manufacturing company.
অনেক SME-র সবচেয়ে বড় সমস্যা sales না — cash flow.
এই একটি সত্য আমরা যত দ্রুত বুঝবো, তত দ্রুত business বাঁচবে।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেক কোম্পানি revenue দেখাচ্ছে, কিন্তু মাস শেষে payroll, rent, supplier payment এবং EMI manage করতে হিমশিম খাচ্ছে।
কেন?
কারণ growth হয়েছে, কিন্তু foundation শক্ত হয়নি।
আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে শুধু sales target দিয়ে business টিকে থাকবে না।
Cash flow + Efficiency + Speed = Survival
এটাই এখন নতুন business formula।
অনেক SME এখনও তিনটি critical mistake করছে:
এক বা দুই বড় client-এর উপর অতিরিক্ত নির্ভরতা
collection cycle ধীর হওয়া
loan ও credit-এর উপর growth দাঁড় করানো
এগুলো short-term growth দেয়, কিন্তু crisis এলে business সবচেয়ে আগে এখানেই ধাক্কা খায়।
সত্যিটা হলো —Borrowed growth is not real growth.
It is delayed risk.
যে business-এর নিজের reserve নেই, diversified client base নেই, এবং system-driven operation নেই, সেই business market shock এ সবচেয়ে বেশি vulnerable।
আজকের lesson খুব clear: Revenue vanity. Cash flow reality.
আগামী ৬–১২ মাসে winner হবে তারা, যারা শুধু sales না, বরং:
✔️ দ্রুত collection করবে
✔️ costs lean রাখবে
✔️ export market diversify করবে
✔️ recurring revenue model তৈরি করবে
✔️ founder dependency কমিয়ে system build করবে
বাংলাদেশের SME sector এখনও দেশের অর্থনীতির backbone।
কিন্তু আগামী phase-এ survive করবে শুধু resilient business-গুলো।
Big revenue does not build strong companies.
Strong systems do.
আপনার business এখন growth mode-এ, নাকি survival mode-এ?
সংগৃহীত
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka