Income Tax Practitioner -Tax Services

Call Directions Contact the business

Income Tax Practitioner -Tax Services Consultancy of Income Tax and Income Tax Return Prepare.

10/09/2026

করবর্ষের পরবর্তী সময়ে স্বপ্রণোদিতভাবে অথবা নোটিশের প্রেক্ষিতে রিটার্ন দাখিল করিলে নিম্নোক্ত অতিরিক্ত কর পরিশোধ করিতে হইবে।

করবর্ষের পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করা যাবে। এক্ষেত্রে আয়কর আইনের ধারা ১৭৪ মোতাবেক কর পরিশোধ করতে হবে। করবছর অতিক্রান্ত হওয়ার পর এবং উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ না হলে, করদাতা নিজে থেকে যে রিটার্ন দাখিল করবেন তা স্বপ্রণোদিত বিলম্ব রিটার্ন হিসেবে গণ্য হবে। স্বপ্রণোদিত বিলম্ব রিটার্ন দাখিলের ক্ষেত্রে, ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের পাশাপাশি অতিরিক্ত কর হিসেবে ধারা ১৭৩ অনুযায়ী পরিশোধযোগ্য করের ১০% (দশ শতাংশ) অথবা ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, যা অধিক সে পরিমাণ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

তবে করবর্ষ অতিক্রান্ত হওয়ার পর রিটার্ন দাখিল না করার প্রেক্ষিতে, উপকর কমিশনার কর্তৃক ধারা ২১২ এর উপ-ধারা (১) এর নোটিশ জারির প্রেক্ষিতে রিটার্ন দাখিল করলে ধারা ১৭৩ অনুযায়ী পরিশোধযোগ্য করের ১৫% (পনেরো শতাংশ) অথবা ১০,০০০ (দশ হাজার) টাকা, যা অধিক সে পরিমাণ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে

01/09/2026

✅করমুক্ত সীমা ৩,৫০,০০০ থেকে বেড়ে ৪,০০,০০০ হয়েছে। শুনে মনে হয় কর কমেছে, তাই না?
অনেকের ক্ষেত্রে আসলে উল্টো।⤵️

কারণ একই সঙ্গে দুটো জিনিস বদলেছে যা কম আলোচনায় এসেছে:

১. ৫% ধাপটি পুরোপুরি বিলুপ্ত। আগে যে আয়ে ৫% কর হতো, এখন সেটিতে সরাসরি ১০%।

২. বিনিয়োগ রেয়াত ১৫% থেকে কমে ১০%। সর্বোচ্চ সীমাও ১০ লাখ থেকে নেমে ৭.৫ লাখ।

ফল কী? সীমা বাড়ায় আপনি কিছু সাশ্রয় করলেন, কিন্তু ধাপ আর রেয়াতে হারালেন বেশি। বিশেষ করে মধ্যম আয়ের করদাতাদের ক্ষেত্রে।

তাই "সীমা বেড়েছে, কর কমেছে" — এটা ধরে নেবেন না। নিজের সংখ্যা বসিয়ে দুই বছর মিলিয়ে দেখুন।

আপনার হিসাবে গতবারের তুলনায় কর বেড়েছে না কমেছে?

📉 বিগত এক মাসের চিত্র বলছে—বাজারে চাপ বাড়ছে২ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত DSEX সূচকের পরিবর্তন📊 ২ আগস্ট: ৫,৮৯৫.৭৮📊 ৩...
31/08/2026

📉 বিগত এক মাসের চিত্র বলছে—বাজারে চাপ বাড়ছে
২ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত DSEX সূচকের পরিবর্তন

📊 ২ আগস্ট: ৫,৮৯৫.৭৮
📊 ৩১ আগস্ট: ৫,৫৯৮.০৮

🔻 এক মাসে সূচক কমেছে ২৯৭.৭০ পয়েন্ট
📉 মোট পতন প্রায় ৫.০৫%

এই সময়ে বাজারে কয়েক দফা বড় পতন দেখা গেছে। বিশেষ করে ২৩ আগস্ট (-১.১০%) এবং ২৪ আগস্ট (-১.৩৭%) বাজারে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।

❓ কেন বাজারে এমন চাপ?

🔸 বিনিয়োগকারীদের আতঙ্ক ও Panic Selling
🔸 লোকসানের ভয়ে একসঙ্গে শেয়ার বিক্রি
🔸 দুর্বল মানের শেয়ারের অতিমূল্যায়ন
🔸 গুজব ও তথ্যের ঘাটতি
🔸 বাজারের আস্থার সংকট
🔸 সামগ্রিক Selling Pressure বৃদ্ধি

⚠️ শুধু সূচক কমেছে দেখেই সিদ্ধান্ত নেবেন না

সূচক কমছে মানেই সব শেয়ার খারাপ নয়। আবার দাম অনেক কমেছে মানেই শেয়ারটি এখনই কেনার উপযুক্ত—এমনটাও নয়।

নিজের শেয়ার সম্পর্কে দেখুন—

➡️ কোম্পানির মৌলিক অবস্থা
➡️ EPS ও মুনাফার ধারাবাহিকতা
➡️ ঋণের পরিমাণ
➡️ Cash Flow
➡️ বর্তমান মূল্যায়ন
➡️ Price Action ও Volume
➡️ আপনার নিজের ঝুঁকি নেওয়ার সক্ষমতা

🎯 ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য শিক্ষা

বাজার পড়লে আতঙ্কিত হয়ে সব শেয়ার বিক্রি নয়, আবার অন্ধভাবে ধরে রাখাও নয়।
ভয় নয়—তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন।

শিখুন • বিশ্লেষণ করুন • বিনিয়োগ করুন • সমৃদ্ধ হোন

⚠️ এটি শিক্ষামূলক কনটেন্ট, কোনো শেয়ার কেনা-বেচার পরামর্শ নয়।

20/08/2026

স্বাভাবিক ব্যক্তির আয়করের হার ২০২৬-২০২৭
বাংলাদেশী নিবাসী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের মোট আয়ের ওপর আয়করের হার ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। নিচে আয়ের সীমা অনুযায়ী করের হার তুলে ধরা হলো:

প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত: শূন্য (০%)
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত: ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত: ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত: ২০%
পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত: ২৫%
অবশিষ্ট মোট আয়ের ওপর: ৩০%

✅স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা ৩৭৫,০০০ থেকে বেড়ে ৪০০,০০০ এ উন্নীতকরণ ।মহিলা ৪৫০,০০০ টাকা করমুক্ত👍🏼
01/07/2026

✅স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা ৩৭৫,০০০ থেকে বেড়ে ৪০০,০০০ এ উন্নীতকরণ ।
মহিলা ৪৫০,০০০ টাকা করমুক্ত👍🏼

29/06/2026

✅প্রস্তাবিত অর্থ বিল ২০২৬ মোতাবেক আয়কর আইনের ৩৭ ধারায়: --

মোট ভাড়ামূল্য ও ভাড়া হইতে আয় পরিগণনা।-

(১) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির স্বীয়
মালিকানাধীন কোনো গৃহসম্পত্তিসহ যেকোনো
সম্পত্তির মোট ভাড়ামূল্য নিম্নবর্ণিত সূত্রানুযায়ী
পরিগণিত হইবে, যথা:-
​ক = (খ+গ)-ঘ, যেখানে-
​ক = মোট ভাড়ামূল্য,
খ = বার্ষিক মূল্য,
গ = ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যেকোনো
সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ,
উহা যে নামেই অভিহিত হউক না কেন,
ঘ = শূন্যতা ভাতা যাহা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন
সাপেক্ষে অনুমোদনযোগ্য হইবে।

​(২) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির স্বীয়
মালিকানাধীন কোনো সম্পত্তির ভাড়া হইতে আয়
নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণিত হইবে, যথা:-
​ক = (খ+গ), যেখানে-
​ক = ভাড়া হইতে আয়,
খ = মোট ভাড়ামূল্য,
গ = বিশেষ ভাড়া আয়।”

একনজরে সম্ভাব্য বাজেট
11/06/2026

একনজরে সম্ভাব্য বাজেট

Absolutely Right
14/05/2026

Absolutely Right

যারা অতিরিক্ত টেনশন করেন-এই পোস্ট শুধুই আপনাদের জন্য।প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের নীরব বিষ।এটা চুপচাপ আপনাকে ...
02/02/2026

যারা অতিরিক্ত টেনশন করেন-এই পোস্ট শুধুই আপনাদের জন্য।

প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের নীরব বিষ।

এটা চুপচাপ আপনাকে দুর্বল করে দেয়, কেড়ে নেয় মানসিক শান্তি, নষ্ট করে শরীর আর ধীরে ধীরে ভাঙতে থাকে সম্পর্কগুলো।

একটি ভুলে পৃথিবী ভেঙে পড়ে না।

কিন্তু আপনি যদি টেনশনের কাছে হার মানেন, তাহলে আপনার ভেতরের শক্তিটাই ধ্বংস হয়ে যায়।

আপনি ভাবেন চিন্তা করলেই হয়তো সমাধান আসবে।

কিন্তু বাস্তবে দুশ্চিন্তা শুধু আপনার হাসিটাই কেড়ে নেয়।

আপনার এই অতিরিক্ত টেনশন শুধু আপনাকে নয়, আপনার আশেপাশের মানুষগুলোকেও অজান্তেই অন্ধকারে ঠেলে দেয়।

তাই এখনই থামুন। কারণ এই খাঁচা বাইরের নয় এটা আপনার ভেতরে।

আর সেই খাঁচার চাবি রয়েছে একমাত্র আপনার হাতেই।

দুশ্চিন্তা থেকে মুক্তির ৫টি শক্তিশালী অ*স্ত্র......!!!

১) সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন.....😊

আপনি ভবিষ্যৎ, মানুষ বা পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেগুলো আপনার হাতে নেই, সেগুলো মেনে নিন। দেখবেন অর্ধেক দুশ্চিন্তাই এমনিতেই উধাও।

২) টেনশন এক মরীচিকা.....😊

এটা আপনাকে দোলায়, কিন্তু কোথাও পৌঁছায় না। টেনশন শক্তি খায়, শান্তি নষ্ট করে। হাসুন, গান শুনুন, প্রিয় মানুষের সাথে সময় কাটান এটাই আসল ওষুধ।

৩) ধৈর্যের শক্তিকে গ্রহণ করুন.....😊

জীবন কোনো সিনেমা নয় যে এক মুহূর্তেই সব বদলে যাবে। সময় লাগবে। কিন্তু বিশ্বাস রাখুন একদিন সব ঠিক হবে। রাত যত অন্ধকার হয়, সকাল তত কাছেই আসে।

৪) নিজেকে ক্ষমা করতে শিখুন....😊

আপনি অন্যকে ক্ষমা করেন, কিন্তু নিজেকে নয় কেন? নিজেকে ভালোবাসুন, সময় দিন। ভুল করলে আবার উঠে দাঁড়ান আপনার সবচেয়ে বড় সহায়ক আপনি নিজেই।

৫৫) নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন

পৃথিবীকে বদলাতে না পারলেও, নিজের প্রতিক্রিয়া আপনি বদলাতে পারেন।

প্রতিদিন নিজেকে বলুন

"আমি শান্ত থাকব।

আমি ইতিবাচক থাকব।

আমি পারব।"

এই বিশ্বাসই দুশ্চিন্তাকে শিকল পরাবে।

শেষ কথা

চিন্তা করে আপনি না অতীত বদলাতে পারবেন, না ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবেন। আপনি শুধু বর্তমানটাকেই বিষাক্ত করছেন।

আজই সিদ্ধান্ত নি......!!

আপনি কি খাঁচার ভেতরে আটকে থাকবেন, নাকি সব ভেঙে বেরিয়ে এসে বুক চিতিয়ে বাঁচবেন?

জীবন আপনার। সিদ্ধান্তও আপনার।

05/09/2025

Address

Dhaka

Telephone

+8801721515233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax Practitioner -Tax Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax Practitioner -Tax Services:

Shortcuts

Share