The Tax Hub

The Tax Hub

Share

"Your Trusted Tax Partner"
Certified Income Tax Laywer

18/06/2026

যেকোনো ধরনের নামজারি করতে গেলে লাগবে আয়কর রিটার্ন।

একই সাথে পৌরসভা, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার যেসকল দলিল রেজিস্ট্রি করতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক:

১) বিক্রয় দলিল

২) বায়নানামা দলিল

৩) পাওয়ার অব অ্যাটর্নী দলিল

৪) অন্য কোনো হস্তান্তর দলিল

সোজা কথায়, ভূমি সেবা নিতে সবাইকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। রাষ্ট্র থেকে সেবা নিলে আয়কর দিতে হবে। নইলে রাষ্ট্র আপনাকে সেবা দিবে কিভাবে?

16/06/2026

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শিগগিরই এনবিআর দেশের ‍ভূমি অফিস থেকে বিভিন্ন এলাকা অনুযায়ী বিগত ৪০ বছরের মৌজা মূল্যের তথ্য নেবে।সম্পদের সঠিক মূল্য নির্ধারণ সহজ করতে এই তথ্য অনলাইন ট্যাক্স রিটার্ন সিস্টেমে যুক্ত করা হবে।✅

এর ফলে আগামী বছর যারা রিটার্ন জমা দেবেন, তারা জমি,ফ্ল্যাট কিংবা স্বর্ণালঙ্কারের মূল্য 'অজানা' দেখানোর সুযোগ আর পাবেন না বলে আশা করা হচ্ছে।❗

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা বলেন, তারা আশা করছেন, এই পদ্ধতিতে ভ্যালুয়েশনের কারণে নতুন করে প্রায় ২ হাজারের ব্যক্তি চার কোটি টাকার সম্পদের সীমা অতিক্রম করবেন। আর যারা বর্তমানে এই সীমা অতিক্রম করেছেন, তাদেরও সম্পদের অর্থমূল্যের পরিমাণ বাড়বে।💠

এর মাধ্যমে ২০২৭-২৮ অর্থবছরে বাড়তি প্রায় ১ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হবে বলে জানান ওই কর্মকর্তা। ✅

আরেকজন কর্মকর্তা জানান, জুলাইয়ের মধ্যে আয়কর পরিপত্র প্রকাশ করা হবে এবং কীভাবে এ ভ্যালুয়েশন করা হবে,সে বিষয়ে স্পষ্টীকরণ করা হবে। ✅

ওই কর্মকর্তা বলেন, কিছু করদাতা উত্তরাধিকার সূত্রে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ি পান, কয়েকশো বিঘা কৃষি বা অকৃষি জমি পান, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার পালন। কিন্তু ট্যাক্স ফাইলে এসব সম্পদের বিষয়ে তথ্য থাকে 'মূল্য অজানা'।🚫

তিনি আরও বলেন, অর্জনকালীন সময়ের মৌজা ভ্যালু অনুযায়ী হিসাব করলে দেখা যাবে, এসব সম্পদের দাম কয়েক কোটি টাকা। 'মূল্য অজানা' দেখানোর ফলে ওই করদাতারা অন্যান্য সম্পদ মিলিয়ে সারচার্জযোগ্য সম্পদের নিচে থেকে যাচ্ছেন বছরের পর বছর ধরে।

তিনি বলেন, এই অজানা মূল্য আসলে সম্পদের সারচার্জ ফাঁকি দেওয়ার একটা কৌশল।

゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ

14/06/2026

🏦 ব্যাংক হিসাব খুলতে TIN বাধ্যতামূলক, তবে সব হিসাবের ক্ষেত্রে নয়!

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এ একটি গুরুত্বপূর্ণ নতুন বিধান সংযোজন করা হয়েছে।

নতুন সংযোজিত দফা (১৩) অনুযায়ী—

📌 Student Account, No-Frills Account এবং বোর্ড কর্তৃক সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে TIN দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ধরনের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN দাখিল বাধ্যতামূলক হবে।

🔎 সহজভাবে বললে, Student Account, No-Frills Account এবং NBR (বোর্ড) কর্তৃক গেজেটের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে TIN দাখিল করতে হবে।

📌 অর্থাৎ সাধারণভাবে নিম্নোক্ত হিসাবসমূহ খুলতে TIN প্রয়োজন হবে—

✅ Savings Account
✅ Current Account
✅ Business Account
✅ Joint Account
✅ FDR Account
✅ অন্যান্য সাধারণ ব্যাংক হিসাব

✅ কোন ক্ষেত্রে TIN প্রয়োজন হবে না?

🔹 Student Account
🔹 No-Frills Account
🔹 বোর্ড কর্তৃক সরকারি গেজেটের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি

📖 আইনের ব্যাখ্যা অনুযায়ী—

🔹 No-Frills Account বলতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত No-Frills Account-কে বোঝাবে।

💡 এবার TIN বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা যাক—

অনেকেই মনে করেন, "TIN করে রাখি, এতে আবার সমস্যা কী?"

আসলে TIN গ্রহণ করা কোনো সমস্যা নয়; বরং এটি একটি ভালো উদ্যোগ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি।

📌 TIN থাকলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাই TIN গ্রহণের পর প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের বিষয়টিও মাথায় রাখতে হবে।

তবে একটি বিষয় পরিষ্কারভাবে জানা প্রয়োজন—

✅ রিটার্ন দাখিল মানেই কর পরিশোধ করতে হবে—বিষয়টি এমন নয়।

অনেক ক্ষেত্রে রিটার্ন দাখিল করলেও কোনো কর পরিশোধযোগ্য নাও হতে পারে। তবে রিটার্ন কী, কেন দাখিল করতে হয় এবং কী তথ্য প্রদান করতে হয়—এসব বিষয় বুঝে রিটার্ন দাখিল করতে হবে।

🎯 এই পরিবর্তনের ফলে আরও বেশি মানুষ ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি কর ব্যবস্থার আওতায় আসবে এবং দেশের কর সংস্কৃতি ও তথ্যভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে—এটাই মূল লক্ষ্য।

ধন্যবাদ সবাইকে।







Photos from The Tax Hub's post 11/06/2026

২০২৬-২০২৭ কর বর্ষ থেকে শুরু করে ২০৩০-২০৩১ কর বর্ষ পর্যন্ত আগামী ৫ বছর আপনাকে কোন বছরে কত হারে আয়কর দিতে হবে তা জেনে নিন।
মনে রাখবেন, এখন থেকে দেশের যে কোন স্থানে কোন ব্যক্তির আয় করযোগ্য সীমা অতিক্রম করলেই তাকে নূন্যতম ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। তবে যারা নতুন করদাতা এবং প্রথমবার রিটার্ন জমা দিবেন তাদের জন্য নূন্যতম ট্যাক্স ১,০০০ টাকা প্রযোজ্য হবে।

চলতি বাজেটের আয়কর, ভ্যাট এবং কাস্টম সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন।
The Tax Hub

09/06/2026

আগামী কর বর্ষ থেকে আয়কর রিটার্ন দাখিল যত দ্রুত, তত সুবিধা(পাওয়া যাবে কর ছাড়), যত দেরি তত জরিমানা!!

অতএব সম্মানিত কর দাতারা ৩০শে জুন ২০২৬ শেষ হওয়ার সাথে সাথেই, আয়করের কাগজপত্রগুলো সংগ্রহ করার পরিকল্পনা করুন।

পরিবর্তিত কর আইনে (সম্ভাব্য) ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে দিলে মিলবে ৫% করছাড়, ডিসেম্বরের পর দিলে ৩% জরিমানা, আর মার্চের পর জরিমানা হবে ৫%।

#ব্যক্তিকরদাতা #

08/06/2026
06/05/2026

সঞ্চয়পত্রের সার্ভারকে ই-রিটার্ন (অনলাইন ট্যাক্স রিটার্ন) এর সাথে যুক্ত করার মাধ্যমে অটো সিনক্রোনাইজ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। এরপর ব্যাংক, শেয়ার বাজার, ভূমি/ফ্ল্যাট, গাড়ি প্রভৃতি যুক্ত হতে থাকবে বলে ধারণা করছি।

28/04/2026

নতুন করে সারা দেশে আরও ৭২,৩৪১ টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে! ইতিপূর্বে ১৫,৪৯৪ টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।

26/04/2026

আয়কর রিটার্ন না দিলে বাসায় আসবেন ইন্সপেক্টর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটার্ন জমা দেবেন না, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। তারপরও রিটার্ন না দিলে ট্যাক্স ইন্সপেক্টর সরাসরি বাসায় গিয়ে আয়-ব্যয়ের হিসাব দেখবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ই-টিআইএনধারী থাকলেও মাত্র প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়ে। “নন-ফাইলার”দের স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে।
এছাড়া নিরীক্ষা ব্যবস্থায় ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করে “রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন” চালু করা হয়েছে। ভ্যাট ও আয়কর টিম একসঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর যৌথ নিরীক্ষা করবে। কর ফাঁকি রোধে পণ্যে কিউআর কোড ব্যবহার শুরু হবে — প্রথমে তামাক পণ্যে, পরে পানির বোতল, সাবান, শ্যাম্পু সহ অন্যান্য পণ্যেও।

24/04/2026

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**

সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National Board of Revenue (NBR)** জানিয়েছেন যে সারা বাংলাদেশে **ফেজ ওয়াইজ কর জরিপ (Tax Survey)** পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

🔎 **মূল বিষয়গুলো সংক্ষেপে—**

✔️ সারা দেশে ধাপে ধাপে **চিরুনি অভিযান (Tax Survey)** চালানো হবে, প্রয়োজন হলে ১০ বছর সময় লাগলেও এটি সম্পন্ন করা হবে।
✔️ **ইলেকট্রিক মিটার তথ্য** (যেমন **Dhaka Electric Supply Company Limited** ও **Dhaka Power Distribution Company Limited** BPDB,পল্লী বিদ্যুৎ ইত্যাদি )
ভবিষ্যতে **Tax Return** এর সাথে লিংক করা হবে।
✔️ Tax Return জমা দেওয়ার সময়, করদাতার নামে থাকা **প্রপার্টি ও মিটার তথ্য** স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
✔️ Wealth Statement-এ সম্পদ বা আয় না দেখালে **ব্যাখ্যা দিতে হতে পারে**, অন্যথায় রিটার্ন সাবমিটে জটিলতা হতে পারে।

💻 **ব্যাংক ডাটা অটোমেশনও আসছে—**

✔️ Taxpayer চাইলে **ব্যাংক থেকে সরাসরি তথ্য** (Closing Balance, Profit, Tax Deducted, Charges) রিটার্নে যুক্ত করতে পারবেন।
✔️ প্রথমে এটি **Voluntary** থাকবে, তবে ভবিষ্যতে নজরদারি আরও বাড়তে পারে।

⚠️ **পেশাগত মতামত (Professional Insight)**
এই উদ্যোগ সফল হলে **কর ফাঁকি কমবে**, তবে এর পাশাপাশি **ডাটা সঠিকতা, নিরাপত্তা ও Taxpayer সচেতনতা** নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 **Taxpayer দের জন্য বার্তা:**
এখন থেকেই নিজের **প্রপার্টি, ব্যাংক ও সম্পদের তথ্য** সঠিকভাবে রিটার্নে প্রদর্শনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন—কারণ ভবিষ্যতে তথ্য গোপন রাখা অনেক কঠিন হয়ে যাবে।

Want your business to be the top-listed Accountant in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


226
Chittagong