Pioneer Tax Link

Pioneer Tax Link

Share

Pioneer Tax Link is a full service based firm regarding your corporate activities from incorporation to establishment of different entities.

20/08/2020
20/07/2020

চাকুরীজিবি ব্যাক্তিদের আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধানঃ

19/07/2020

কাদের জন্য বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক?

Photos from Pioneer Tax Link's post 18/07/2020

“এস, আর, ও নং ১৪৯-আইন/২০২০/১১০-মূসক” অনুযায়ী ২০২০-২০২১ অর্থ বছরের জন্য উৎসে মূল্যসংযোজন কর কর্তনের হারঃ

10/07/2020

আয়কর নথি কিভাবে স্থানান্তর করবেনঃ
-----------------------------------------------------------

চাকুরী জনিত বদলি অথবা ব্যবসার স্থান পরিবর্তন অথবা আপনার বসবাস এলাকা যে কোন সময়ই পরিবর্তন হতে পারে । সে ক্ষেত্রে আপনার ব্যক্তিগত প্রয়োজনে হোক বা দাপ্তরিক প্রয়োজনে হোক যদি আয়কর নথি স্থানান্তরের করতে যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বর্তমান আপনি যে সার্কেল এর করদাতা হিসাবে রিটার্ন জমা করেছেন সেই সার্কেল থেকে সর্ব শেষ করবছরের আয়কর রিটার্নের অবিকল নকল (সার্টিফাইড কপি) উঠাবেন এবং উপকর কর কমিশনার বরাবর আপনার বদলি জনিত কারনে আয়কর নথি স্থানান্তরের জন্য একটি আবেদন করবেন । আয়কর নথি স্থানান্তরের একটি কপি সার্কেল থেকে রিসিভ করিয়ে নিবেন, আয়কর নথি স্থানান্তরের রিসিভ কপি এবং সর্ব শেষ কর বছরের আয়কর রিটার্নের অবিকল নকল সংযুক্ত করে বর্তমান অধিক্ষেত্রের কর সার্কেলে চলতি বছরের আয়কর রিটার্ন দাখিল করবেন ।

( আবেদনের নমুনা)

বরাবর
উপকর কমিশনার
কর সার্কেল –
কর অঞ্চল –
ঢাকা/চট্রগ্রাম/...

সুত্রঃ ( করদাতার নাম ) টি আই এনঃ -
––––––––––––––––––––––––––

বিষয়ঃ চাকরির বদলি জনিত কারনে আয়কর নথি স্থানান্তরের জন্য আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার কর সার্কেলের একজন কর দাতা । চাকরির বদলি জনিত কারনে বর্তমানে আমি ( বর্তমান কর্মস্থল) এ কর্মরত আছি । আয়কর অধিক্ষেত্র অনুযায়ী আমার বর্তমান আয়কর সার্কেল ( অধিক্ষেত্র অনুযায়ী বর্তমান সার্কেল) । আমি ২০১৮-২০১৯ (চলতি) কর বর্ষে আমার বর্তমান অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করিব ।
অতএব আমার উপরোক্ত বিষয় বিবেচনা করে আমার আয়কর নথি আমার বর্তমান কর সার্কেলে স্থানান্তরে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি ।

বিনীত নিবেদক

( স্বাক্ষর)

আবেদনকারীর নাম
ফোন নাম্বার:

04/07/2020

আয়কর রেয়াত নিয়ে আমরা অনেকে কি করি/ কি চিন্তা করি 🤔🤔🤔, আসলে কি হবে??

আমরা অনেকে আয় বর্ষের শেষদিকে অনলাইন সঞ্চয়পত্র ক্রয় করে রিবেট নিয়ে থাকি এবং সেই সঞ্চয়পত্র (জরুরী প্রয়োজনে) কিছুদিন পর (মেয়াদ পূর্তির আগে ) ক্যাশ করে ফেলি! যেহেতু আমরা আমাদের ETIN এবং NID দিয়ে অনলাইনে সঞ্চয় পত্র ক্রয় করছি, আমাদের সব তথ্য সঞ্চয় অধিদপ্তরে থেকে যাচ্ছে যা একসময় আমাদের Tax circle অফিসে আমাদের নাম এবং ETIN নাম্বার সহ চলে যাবে!!!

*** সেক্ষেত্রে কি হবে 🤔🤔🤔 ???

এইটা হলে গতবারের রেয়াতের সমপরিমাণ এবার ট্যাক্স হয়ে যাবে, সাথে অনাদায়ী হিসাবে উক্ত করের উপর মাসিক ২% হারে হিসাব করে বৎসরে ২৪% অতিরিক্ত সুদের বোঝা বইতে হবে । আপনি নিজে থেকে না জানালেও একসময় এটা ধরা পড়বে এবং কোনোভাবেই আপনি এই কর এবং জরিমানা এড়াতে পারবেন না 🤔🤔🤔!!!

সুতরাং একান্তই প্রয়োজন না হলে মেয়াদপূর্তি হওয়ার আগে আমরা সঞ্চয়পত্র ক্যাশ করব না l

বেতনভোগী করদাতার আয় কর গণনার পদ্ধতি 04/07/2020

বেতনভোগী করদাতারা কিভাবে আয়কর গননা করবেন?

বেতনভোগী করদাতার আয় কর গণনার পদ্ধতি ট্যাক্স রিটার্ন বা আয়কর বিবরণী জমা দেওয়া মানেই যে ট্যাক্স বা কর দিতে হবে এরকম কোনো কথা নেই। তবে বছরে নির্দিষ্ট প...

Want your business to be the top-listed Accountant in Banani?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House: 26, Road: 2, Block: L, Dhaka
Banani
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00