করদাতাদের জন্য সুখবর, চালু হয়েছে অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া। ঘরে বসেই অনলাইনে আয়কর ই রিটার্ন দাখিল (২০২৬-২৭ করবর্ষ) করতে পারবেন এবং ট্যাক্স সার্টিফিকেটও সাথে সাথে ডাউনলোড করতে পারবেন।
আপনার নির্ভুল রিটার্ন দাখিল করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
Tax Support Sylhet
We make your tax return easier.
30/07/2025
📢 সেলফ মেথডে রিটার্ন দিলেই দায়মুক্তি? না! সচেতন না হলে অডিট আর মামলায় জড়াতে পারেন!
✅ অনেক ট্যাক্সপেয়ার ভাবেন:
“আমি তো সেলফ মেথডে রিটার্ন দাখিল করেছি, প্রাপ্তিস্বীকার আর সার্টিফিকেটও পেয়েছি—তাহলে আমার ফাইল কেন অডিটে পড়বে?”
📌 আসুন বিষয়টি পরিষ্কার করি:
আয়কর আইনের তিনটি গুরুত্বপূর্ণ ধারা—১৮০, ১৮২ ও ২১২—এই ভুল ধারণার জবাব দেয়।
🔹 ধারা ১৮০: আপনি নিজের আয় ও সম্পদের হিসাব দিয়ে Self Method-এ রিটার্ন দাখিল করেন এবং সঙ্গে সঙ্গে Acknowledgement ও Certificate পান। তবে, এটি প্রাথমিক গ্রহণযোগ্যতা, চূড়ান্ত নয়।
🔹 ধারা ১৮২: আপনার রিটার্ন র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে অডিটের জন্য নির্বাচন হতে পারে। আয় ও সম্পদে অসঙ্গতি থাকলে কারণ দর্শানো নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়।
🔹 ধারা ২১২: আপনার দাখিল করা রিটার্নের পরে যদি গোপন আয় বা অপ্রদর্শিত সম্পদের তথ্য পাওয়া যায়, তাহলে রিটার্ন রি-ওপেন করে সম্পূর্ণ নতুনভাবে যাচাই ও কর নির্ধারণ করা হবে।
🧾 উদাহরণ:
একজন ব্যক্তি প্রকৃতপক্ষে আয় ও সম্পদ থাকা সত্ত্বেও কম্পিউটার দোকানের নামে শূন্য রিটার্ন দাখিল করে নিশ্চিন্ত হয়েছেন—“প্রাপ্তিস্বীকার তো পেয়েছি!”
কিন্তু আয় ও সম্পদের তথ্য অন্য উৎসে সরকারের হাতে চলে এলে, তিনি অডিট এবং রি-ওপেন দুই পরিস্থিতিতেই জরিমানাসহ আইনি ঝুঁকিতে পড়বেন।
জিরো রিটার্ন সম্পর্কে সচেতন হোন,
আয়কর অফিসের চিঠি /অডিট/মামলা যে কোন সমস্যা থেকে মুক্ত থাকুন।
⏩রেজিস্ট্রেশন খরচ কমলো ২০২৫ থেকে, জমি রেজিস্ট্রিতে লাগবে যত টাকা
▶️যারা জমি কিনে রেখেছেন কিন্তু বেশি রেজিস্ট্রেশন খরচের কারণে এতদিন রেজিস্ট্রেশন করতে পারেননি🚺তাদের জন্য সুখবর।
😊নতুন অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ সাল থেকে জমির রেজিস্ট্রেশনে উৎসে আয়করের হার কমিয়ে দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নের জন্য প্রযোজ্য হবে।
▶️জমি রেজিস্ট্রেশন
▶️সম্প্রতি (২৬ মে ২০২৫) প্রকাশিত বাংলাদেশ গেজেটে জমির শ্রেণি (ক, খ, গ, ঘ, চ, উ) অনুযায়ী রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়—
▶️ঢাকা জেলার জন্য করহার:
গুলশান, বনানী, মতিঝিল, তেজগাঁও থানা:
▶️রেজিস্ট্রেশন করহার: ৬%
সর্বোচ্চ খরচ: প্রায় ৯ লাখ টাকা
ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও:
▶️করহার: ৬%
সর্বোচ্চ: ৬ লাখ ৫ হাজার টাকা
কাফরুল, মোহাম্মদপুর, সূত্রাপুর:
▶️করহার: ৬%
সর্বোচ্চ: ৪ লাখ টাকা
খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, পশ্চিম মুগদা:
▶️করহার: ৬%
সর্বোচ্চ: ৩ লাখ ৫০০ টাকা
চট্টগ্রাম জেলার জন্য করহার:
▶️খুলসি, পাশলাই, পাহাড়তলি, করতোয়া:
▶️করহার: ৪%
সর্বোচ্চ: ১ লাখ ৭৫ হাজার টাকা
আকবর শাহ, ইপিজেড, কর্ণফুলী:
▶️করহার: ৪%, তবে এটি ক্রমিক ১-৬ এর বাইরে থাকলেও রেট প্রযোজ্য
ঢাকার বাইরের কিছু এলাকার করহার:
▶️দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই:
▶️করহার: ৪%
সর্বোচ্চ: ১ লাখ ২৫ হাজার টাকা
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায়:
▶️করহার: ৪%
সর্বোচ্চ: ১ লাখ টাকা
⏩পৌরসভা এলাকায় রেজিস্ট্রেশন করহার:
▶️সারণী ১: দলিলে উল্লেখিত ভূমিমূল্যের উপর ৩% কর অথবা ১০,০০০ টাকা বা তার বেশি
▶️সারণী ২: ২% কর অথবা প্রতি শতাংশে ৫০০ টাকা (যেটি বেশি হয়)
📢 ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা শুরু ১ জুলাই থেকে!
🗓 শেষ সময়ঃ ৩০ নভেম্বর ২০২৫
প্রিয় করদাতাগণ, নতুন অর্থবছর শুরু হয়েছে, অর্থাৎ এখনই সময় বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার। তবে এবারের বাজেটে রিটার্ন জমার সময় পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যা না জানলে কর হিসাব গড়মিল হতে পারে। চলুন জেনে নিই—
🔍 ৫টি বড় পরিবর্তন যা আপনাকে অবশ্যই জানতে হবেঃ
1️⃣ আপন ভাইবোনকে দান করলে এখন কর দিতে হবে না!
আগে করমুক্ত দানের সীমা ছিল শুধু স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের মধ্যে। এবার থেকে ভাই-বোনের মধ্যেও দান করমুক্ত – অর্থাৎ সম্পত্তি, টাকা-পয়সা বা বিদেশ থেকে পাঠানো অর্থের ওপর আর কর বসবে না।
2️⃣ কৃষি আয়ে কর ছাড় – ৫ লাখ পর্যন্ত করমুক্ত!
শহরে থেকেও যারা জমি কিনে বা লিজ নিয়ে চাষাবাদ করেন, তাদের জন্য সুসংবাদ। এবার থেকে কৃষি খাতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।
3️⃣ বেসরকারি চাকরিজীবীদের কর হিসাব সহজ হলো!
আগে ভাতাসহ সর্বোচ্চ সাড়ে ৪ লাখ টাকা বাদ দেওয়া যেত। এবার সেই সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে, যা করযোগ্য আয় কমিয়ে আনবে।
4️⃣ পেনশনের আয় সম্পূর্ণ করমুক্ত!
জাতীয় পেনশন স্কিম থেকে পাওয়া যেকোনো আয় করমুক্ত থাকবে। পেনশন গ্রাহকের জন্য এটি বিশাল স্বস্তির খবর।
5️⃣ চাকরিজীবীদের মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত!
ক্যানসার, কিডনি, হার্ট, লিভার, মস্তিষ্কের অস্ত্রোপচার বা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে যেকোনো চিকিৎসা বাবদ পাওয়া অর্থ পুরোপুরি করমুক্ত রাখা হয়েছে।
📌 এবার করমুক্ত আয়ের সীমা পূর্বের মতই ৩,৫০,০০০/- লাখ টাকা থাকছে।
📣 করের হিসাব গুছিয়ে ফেলুন এখনই! সময় থাকতেই রিটার্ন| জমা দিন আর উপভোগ করুন কর রেয়াতের সুযোগ।
#আয়কর২০২৫ #করজ্ঞান #করসচেতনতা #বাংলাদেশআয়কর #করসেবা #আয়করআইন #এনবিআর #আয়কর #ধারা #২০২৫ #২০২৬
প্রয়োজনীয় ডকুমেন্টসহ দাখিল নিশ্চিত করা
ভবিষ্যতের যেকোনো অডিট/ফাইল রি-ওপেন ইস্যুর জন্য প্রাক-প্রস্তুতি নেওয়া
©️Md Jabed Hossain Bhuiyan
Income Tax Consultancy
30/06/2025
আমাদের সেবা সমূহ ::
✅সহজ ও ঝামেলাহীন আয়কর রিটার্ন ফাইলিং সার্ভিস
✅ সকল ধরনের আয়কর রিটার্ন সঠিকভাবে প্রস্তুত ও দাখিল
✅ ১০০% গোপনীয়তা ও নিরাপত্তা
✅ সঠিক কর পরামর্শ ও কর ছাড় পাওয়ার গাইডলাইন
বিনিয়োগ জনিত কর রেয়াত এর শেষ সুযোগ ৩০ জুন, ২০২৫ এর মধ্যে আপনার বিনিয়োগ নিশ্চিত করুন। বিনিয়োগ জনিত কর রেয়াত ২০২৪:
১. জীবন বীমার প্রিমিয়াম
২. সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা
৩. স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা
৪. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা,
৫. সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা
৬. যেকোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ এক লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ
৭. যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা বিনিয়োগ
৮. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার
৯. স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ
১০. বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ
১১. জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান
১২. জাকাত তহবিলে দান
১৩. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
3100