30/03/2026
ব্যাংকে টাকা রেখে কি আপনার মূল টাকা কমে যাচ্ছে? দেখুন Waliullah Bhuiyan ভাই কি বলছেন ?
বর্তমানে ইনফ্লেশন ১০% ছাড়িয়ে গেছে এবং আগামী এক বছরে এটি ১৫% পর্যন্ত হতে পারে। এখন আপনি যদি ব্যাংকে টাকা রেখে ৯% মুনাফা পান, তবে বছর শেষে আপনার টাকার প্রকৃত মান কমবে প্রায় ৬%।
সহজ কথায়, আপনার আজকের ১০০ টাকা বছর শেষে হয়ে যাচ্ছে ৯৪ টাকা। অর্থাৎ, সঞ্চয় করার নামে আপনি আসলে আপনার পুঁজি হারাচ্ছেন।
আমি ব্যক্তিগতভাবে এই লস মেনে নিতে রাজি নই। তাই আমি আমার টাকা ব্যাংকে অলস ফেলে না রেখে প্রতি মাসেই কিছু না কিছু ইনভেস্ট করি—তা ১০ হাজার টাকা হলেও।
কোথায় ইনভেস্ট করি?
আমি বেছে নেই বিশ্বস্ত কিছু ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন আসতে পারে—এখানে কি রিস্ক নেই? অবশ্যই আছে! ইনভেস্টমেন্ট মানেই রিস্ক।
কিন্তু আমি সেখানেই নিজেকে নিরাপদ মনে করি যেখানে:
* প্রতিষ্ঠানের NPL (Non-Performing Loan) রেট মাত্র ১-২%।
* কোন বিজনেসে আমার টাকা খাটবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমার আছে।
* আমি নিজে যাচাই-বাছাই করে সেক্টর পছন্দ করতে পারি।
এখানে বার্ষিক মুনাফা পাওয়া যাচ্ছে প্রায় ১৭-১৮%, যা ব্যাংকের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মাধ্যমে শুধু মুনাফাই পাচ্ছি না, আমার পছন্দের সেক্টরের বিজনেসগুলোকে গ্রো করতেও হেল্প করছি। এটাই আমার পছন্দ।
আপনি কী করবেন? সেটা সম্পূর্ণ আপনার চয়েস। ব্যাংকে রেখে টাকার মান কমাবেন, নাকি সঠিক জায়গায় ইনভেস্ট করে সম্পদ বাড়াবেন—সিদ্ধান্ত আপনার।
বিঃদ্রঃ মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিং নিয়ে সচেতনতামূলক এই আলোচনা চলতেই থাকবে। কারণ আমাদের দেশে এগুলো শেখার সুযোগ খুব কম। যারা শিখতে চান, তারা সাথে থাকুন এবং নিজের বুদ্ধি খাটান।
আর যারা শুধু ভুল ধরতে বা তর্ক করতে আসেন, তারা দূরে থাকাই ভালো। কারণ তর্কের চেয়ে বোঝার মানসিকতা থাকলেই প্রকৃত শিক্ষা সম্ভব।
22/12/2025
হ্যালো সবাই,
অনেকদিনের ভাবনা আর কাজের পর অবশেষে আমি কাজ শুরু করেছি আমার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম Agami.fund আগামীআগামী ফিনটেক (Agami Fintech) নিয়ে—
যার মাধ্যমে আপনি মাত্র ১০,০০০ টাকা থেকে যাচাইকৃত বিভিন্ন SME প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন।
আমাদের মডেলটা অনেকAgami.fund আগামীইনভেস্ট করবেন,
👉 আর প্রজেক্ট সিলেকশন থেকে শুরু করে
ডিসবার্সমেন্ট, মনিটরিং, রিপেমেন্ট—সবকিছু আমরাই ম্যানেজ করবো।
আমাদের এইখানে মূলত ১৬-২৪% এর বাৎসরিক রিটার্নের বিভিন্ন প্রজেক্ট থাকবে । রিটার্ন ফিক্সড না যেহুতু সেটা ব্যবসায়ের অবস্থার সাথে উঠা-নামা করবে ।
আমি জানি, বেশিরভাগ মানুষের ভয় থাকে—
“টাকা দিলে ঠিকমতো ফিরে আসবে তো?” আমরা আমাদের পূর্ববর্তী কিছু ইনভেস্টমেন্ট এর এক্সপেরিয়েন্স থেকে আগামীর মাধ্যমে এই জায়গাটার দায়িত্বটাই আমরা নিচ্ছি। কোনও প্রবলেম হলে আমরা আমরা আপনার মূল ইনভেস্টমেন্ট সেফ রাখবো অথবা আপনি চাইলে লাভ ক্ষতির পরিমানে সেটা শেয়ার করতে পারবেন । সে ক্ষেত্রে আমরা একসাথেও কাজ করবো প্রয়োজন হলে ।
আর এসএমই যাদের টাকার প্রয়োজন হবে তারা সবসময় অন-টাইম টাকা ফেরত দেয়ার মানসিকতা রাখবেন । তারপর আবার প্রয়োজন হবে , আবার টাকা নেবেন। নাহলে পরবর্তীতে সেটা অনেক বড় টানা-পোড়েন তৈরি করে । আমরা সেই ধরনের কোনও কিছুতে যেতে চাই না কখনোই। তার থেকেও বড় কথা, আপনার দেরি করে টাকা ফেরত দেওয়ার জন্য আরও ১০ টি এসএমই টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন ।
এটা শুধু রিটার্নের কথা না,
এটা আসলে ভালো SME, ভালো উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ।
আমাদের প্রথম প্রজেক্টটি লাইভ হয়েছে,
লিঙ্কটা নিচে দিয়ে দিলাম—সময় নিয়ে দেখে নিতে পারেন।
শুরুটা ছোট,
কিন্তু স্বপ্নটা অনেক বড়।
16/12/2025
সবাইকে ৫৪ তম বিজয়ের শুভেচ্ছা!
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার ,
চলো বাংলাদেশ ।
19/08/2025
হ্যালো সবাই, গত কয়েক মাসে আমি অনেক ধরনের প্রোজেক্টের খোঁজ নিয়েছি। তার মধ্যে এক ভদ্রলোকের প্রস্তাবটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে।
তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য ২ কোটি টাকা ইনভেস্টমেন্ট চাইছেন দুই বছরের জন্য। আর বিনিময়ে দিচ্ছেন বছরে ৩৬% রিটার্ন।
সবচেয়ে ভালো দিক হলো, ইনভেস্টমেন্ট সিকিউরিটি হিসেবে তিনি তার গাজীপুরের একটি প্লট অফার করছেন। মানে আপনার ইনভেস্টমেন্ট সিকিউরড থাকবে।
আমি মনে করি এ ধরনের সুযোগ রেয়ারলি আসে, যেখানে রিটার্নও হাই এবং সিকিউরিটিও আছে।
যারা সিরিয়াসলি ইনভেস্ট করতে আগ্রহী, তারা ইনবক্সে যোগাযোগ করলে আমি বিস্তারিত শেয়ার করতে পারবো।
04/07/2025
আজকে আমি দারুন একটি ইনভেস্টমেন্ট অপর্চুনিটি শেয়ার করব! আমি অনেকদিন আগে থেকেই একটি কোম্পানির সাথে চুক্তি করে করেছিলাম তাদের ফান্ড রেইজের ব্যাপারে । সো ফাইনালি সময় আসছে তাদের জন্য কিছু করার । প্রতিষ্ঠানটির ডিটেইলস কমেন্টে দেওয়া আছে । সময় নিয়ে দেখতে পারেন, চাইলে ইনভেস্ট ও করতে পারেন Agami.fund আগামী এর মাধ্যমে । ROI কিন্তু ভালোই । ইনভেস্টমেন্ট মাত্র ২০,০০০ টাকা থেকে শুরু!
29/06/2025
Celebrating MSME Day 2025 organised by SME Foundation. Lifeofyasser - LOY Consultancy and Agami.fund আগামী will continue its journey to fund SMEs in coming days in full pace.
Join Investors Foundation Bangladesh 🇧🇩
26/06/2025
💡 Inbox us for investment option
25/06/2025
AirlineRatings.com তাদের বার্ষিক নিরাপত্তা লিডারবোর্ড প্রকাশ করেছে, যেখানে এয়ার নিউজিল্যান্ডকে ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে নিরাপদ ফুল-সার্ভিস এয়ারলাইন হিসেবে ঘোষণা করা হয়েছে—মাত্র ১.৫ পয়েন্টের ব্যবধানে ক্যান্টাসকে পেছনে ফেলে।
এই পর্যালোচনায় বিশ্বব্যাপী ৩৮৫টি এয়ারলাইনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেখানে বিবেচনায় নেওয়া হয়েছিল বহরের গড় বয়স, নিরাপত্তা অডিট, দুর্ঘটনার ইতিহাস, এবং পাইলট প্রশিক্ষণ।
ক্যাথে প্যাসিফিক, কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস তৃতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে, কারণ তাদের পরিসংখ্যানগত স্কোর এক ছিল। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি কিছু দুর্ঘটনার কারণে সিঙ্গাপুর এয়ারলাইন্স তালিকা থেকে বাদ পড়েছে, তবে ইবেরিয়া ও ভিয়েতনাম এয়ারলাইন্স প্রথমবারের মতো তালিকায় স্থান পেয়েছে। এই র্যাংকিংগুলো বিশ্বব্যাপী নিরাপত্তা মান উন্নয়ন এবং পরিবর্তনশীল বিমান চলাচলের গতিপ্রকৃতি তুলে ধরে।
23/06/2025
উবার এখন ইতালিতে বিলাসবহুল ভ্রমণের নতুন এক উচ্চতায় পৌঁছেছে তাদের নতুন পরিষেবা—উবার কপ্টারের মাধ্যমে। ভ্রমণকারীরা এখন সরাসরি উবার অ্যাপ ব্যবহার করে সোরেন্টো এবং ক্যাপ্রির মধ্যে ব্যক্তিগত হেলিকপ্টার ট্রান্সফার আগেভাগেই বুক করতে পারবেন। জনপ্রতি ভাড়া €২৫০, এবং প্রতি ফ্লাইটে সর্বোচ্চ ছয়জন যাত্রী উঠতে পারবেন, একটি ডুয়াল-ইঞ্জিন ও ডুয়াল-পাইলট হেলিকপ্টারে।
সোরেন্টোর একটি এক্সক্লুসিভ হেলিপ্যাড থেকে ছেড়ে যাওয়া এই যাত্রায়, আমালফি উপকূলের যেকোনো জায়গা থেকে যাতায়াতের জন্য গ্রাউন্ড ট্রান্সফারও অন্তর্ভুক্ত, যা এই ভ্রমণকে আরও সহজ ও স্টাইলিশ করে তোলে। এই গ্রীষ্মে, ক্যাপ্রি ভ্রমণ এখন প্রথম শ্রেণির অভিজ্ঞতার মতো মনে হবে।
ক্রেডিট: Uber.com