06/07/2026
আয়কর আইনজীবী ময়মনসিংহ Income Tax Lawyer Mymensingh
Total Income Tax Solution
06/07/2026
২০২৫-২০২৬ অর্থবছরে ১০% কর রেয়াত (Tax Rebate) পেতে চাইলে আগামী ৩০ শে জুন, ২০২৬-এর মধ্যেই আপনাকে বিনিয়োগ সম্পন্ন করতে হবে।
৩০ জুনের পর বিনিয়োগ করলে এই অর্থবছরে আর রেয়াত পাওয়ার কোনো সুযোগ থাকবে না।
আয়কর আইন ২০২৩ (ষষ্ঠ তফসিল) অনুযায়ী যে খাতগুলোতে বিনিয়োগ করে আপনি ট্যাক্স বাঁচাতে পারেন:
১] সরকারি সঞ্চয়পত্র: সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত।
২] ডিপিএস (DPS): বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা।
৩] লাইফ ইন্স্যুরেন্স: পলিসি ভ্যালুর ১০% অথবা
পরিশোধিত প্রিমিয়াম (যেটি কম)।
৪] শেয়ার বাজার: পুঁজিবাজারে নতুন বিনিয়োগ।
৫] ইউনিভার্সাল পেনশন স্কিম (Universal Pension
Scheme)
৬] আইসিবি মিউচুয়াল ফান্ড: সর্বোচ্চ ৫ লক্ষ টাকা
পর্যন্ত।
৭] যাকাত ও অনুমোদিত দান
৮] স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড: কর্মচারী ও নিয়োগকর্তার
দান।
আইন মেনে সঠিক খাতে বিনিয়োগ করুন, আপনার কষ্টার্জিত টাকা সাশ্রয় করুন।
২০২৫-২০২৬ অর্থবছরে ১০% কর রেয়াত (Tax Rebate) পেতে চাইলে আগামী ৩০ শে জুন, ২০২৬-এর মধ্যেই আপনাকে বিনিয়োগ সম্পন্ন করতে হবে।
মোঃ হারুন অর রশিদ আরিফ
(আয়কর আইনজীবী)
01715349719
17/06/2026
উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির বিবরণীতে আসছে বড় বদল!
এতদিন রিটার্নে পৈতৃক বা দানসূত্রে পাওয়া সম্পদের দাম 'অজানা' বা '০' লেখা গেলেও, এনবিআর এবার কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে।
নতুন নিয়ম: এখন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নির্দিষ্ট বাজার মূল্য বা মৌজা মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হতে পারে।
সারচার্জের প্রভাব: সম্পদের সঠিক মূল্যায়ন দেখানোর ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, যা অনেককে সারচার্জের আওতায় নিয়ে আসবে।
ডিজিটাল রিটার্ন: অনলাইন সিস্টেমে আর 'মূল্য অজানা' রাখার কোনো সুযোগ থাকছে না।
SB Tax এর মতামত: আইনি জটিলতা ও অনাকাঙ্ক্ষিত জরিমানা এড়াতে এখন থেকেই আপনার পৈতৃক সম্পত্তির বর্তমান মৌজা মূল্য জেনে সঠিক হিসাব প্রস্তুত রাখুন।
12/06/2026
আজ (১১ জুন ২০২৬) বিকাল ২:৩০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে অর্থবিল-২০২৬। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এটি শুধু একটি বাজেট নয়; বরং বাংলাদেশের কর ব্যবস্থায় একটি বড় ধরনের কাঠামোগত সংস্কারের সূচনা হতে পারে।
সম্ভাব্য পরিবর্তনের চিত্র:
🔹 ১৫টি ধারা সম্পূর্ণ নতুনভাবে প্রতিস্থাপন
🔹 ১০৪টি ধারায় আংশিক সংশোধন
🔹 ৯টি নতুন ধারা সংযোজন
🔹 ২০টি নতুন উপধারা অন্তর্ভুক্ত
🔹 বিভিন্ন তফসিলে নতুন হার ও বিধান
সবচেয়ে আলোচিত বিষয় হতে পারে ধারা-৭৩ এর সংশোধন, যেখানে ব্যবসায়িক আয় নিরূপণের জন্য Income Computation Sheet বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এই শিট একজন—
✅ Chartered Accountant (CA)
✅ Cost & Management Accountant (CMA)
✅ Income Tax Lawyer
দ্বারা প্রস্তুত ও প্রত্যায়িত হতে হবে।
এর অর্থ, ভবিষ্যতে কর নির্ধারণ ও রিটার্ন দাখিল প্রক্রিয়ায় পেশাদার যাচাই-বাছাইয়ের গুরুত্ব আরও বাড়তে পারে।
কর হার পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে—করযোগ্য আয় নির্ধারণ, কর রেয়াত, সারচার্জ, পরিবেশ সারচার্জ, স্টার্টআপ সুবিধা, ডেভেলপার খাতসহ কর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত।
⚖️ করদাতা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কর পেশাজীবীদের জন্য আজকের অর্থবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
📢 Tax Awareness Bangladesh (TAB) অর্থবিল-২০২৬ এর প্রতিটি গুরুত্বপূর্ণ সংশোধনী, প্রভাব ও বাস্তব প্রয়োগ নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ প্রকাশ করবে।
সাথে থাকুন, সচেতন থাকুন।
"কর সচেতনতা হোক নাগরিক দায়িত্ব, স্বচ্ছ করব্যবস্থা হোক জাতীয় অঙ্গীকার।"
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mymensingh
2200