VAT & TAX Hub Bd

VAT & TAX Hub Bd Your Digital Partner in VAT & TAX Service.

এবার বিগত বছরের রিটার্ন দাখিল করতে গেলে তার আয় শূন্য (০) দেখালেও জরিমানা হিসেবে ৫,০০০ (পাঁচ হাজার মাত্র) টাকা সফটওয়্যারে...
23/09/2026

এবার বিগত বছরের রিটার্ন দাখিল করতে গেলে তার আয় শূন্য (০) দেখালেও জরিমানা হিসেবে ৫,০০০ (পাঁচ হাজার মাত্র) টাকা সফটওয়্যারে প্রদর্শন করছে ।

কাজেই, যাদের টিন আছে কিন্তু রিটার্ন দাখিল করছেন না, তাদের জরিমানা পরিশোধ করা ছাড়া অনলাইনে রিটার্ন করতে পারবেন না ।

সুতরাং, নির্ধারিত সময়ের মধ্যে সকলেই নির্ভুলভাবে রিটার্ন দাখিল করি এবং ঝুঁকিমুক্ত থাকি ।

📞 যোগাযোগ: 01814932465
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আপনার করের দায়িত্ব, আমাদের পেশাদার সহযোগিতা।
🤝 বিশ্বাসের সাথে আয়কর রিটার্নের কাজ সম্পন্ন করুন।

#আয়কররিটার্ন #করবর্ষ২০২৬_২০২৭

29/08/2026

🧾 ২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন শুরু!

আয়কর রিটার্ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয়—সঠিক তথ্য, সঠিক হিসাব, সঠিক সমাধান। ✨

২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের কার্যক্রম শুরু হয়েছে।
আপনার রিটার্নটি হোক নির্ভুল, স্বচ্ছ ও সময়মতো—এই লক্ষ্যেই আমরা দিচ্ছি প্রয়োজনীয় সহযোগিতা।

🔹 আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
🔹 আয়-ব্যয় ও সম্পদের সঠিক হিসাব প্রস্তুত
🔹 প্রয়োজনীয় কাগজপত্র যাচাই
🔹 অনলাইন রিটার্ন দাখিলে সহযোগিতা
🔹 কর সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও গাইডলাইন

💡 সময়মতো রিটার্ন দাখিল করুন—কর-সংক্রান্ত ঝামেলা ও অপ্রয়োজনীয় জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখুন।

📞 যোগাযোগ: 01814932465
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আপনার করের দায়িত্ব, আমাদের পেশাদার সহযোগিতা।
🤝 বিশ্বাসের সাথে আয়কর রিটার্নের কাজ সম্পন্ন করুন।

#আয়কররিটার্ন #করবর্ষ২০২৬_২০২৭

📢 আয়কর রিটার্ন জমা দিন সময়মতো, সুবিধা নিন সর্বোচ্চ!জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নতুন আয়কর নীতি অনুযায়ী এখন বছরের যেকোনো স...
22/06/2026

📢 আয়কর রিটার্ন জমা দিন সময়মতো, সুবিধা নিন সর্বোচ্চ!

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নতুন আয়কর নীতি অনুযায়ী এখন বছরের যেকোনো সময় আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

🗓️ সময়সীমা অনুযায়ী সুবিধা ও জরিমানা:

✅ জুলাই – সেপ্টেম্বর
➡️ কর পরিশোধিত হলে ৫% হারে বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত কর রেয়াত।

✅ অক্টোবর – ডিসেম্বর
➡️ কোনো জরিমানা নেই।
➡️ তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাওয়া যাবে না।

⚠️ জানুয়ারি – মার্চ
➡️ ২% হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা প্রযোজ্য।

⚠️ এপ্রিল – জুন
➡️ ৫% হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি/জরিমানা প্রযোজ্য।

📌 অপ্রয়োজনীয় জরিমানা এড়াতে এবং কর সুবিধা পেতে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিন।

#আয়কর #করদাতা িটার্ন

সুখবর করদাতাদের জন্য!আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ছোট করদাতারা মাত্র ১২০ দিনে এবং কোম্পানি করদাতারা ৬০ দিনে রিফান্ড পাবেন ...
24/05/2026

সুখবর করদাতাদের জন্য!

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ছোট করদাতারা মাত্র ১২০ দিনে এবং কোম্পানি করদাতারা ৬০ দিনে রিফান্ড পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে!

⏹️ সম্পূর্ণ অনলাইনে ও ক্যাশলেস পদ্ধতিতে
⏹️ কর অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই
⏹️ প্রক্রিয়া হবে ফেসলেস কর্মকর্তার সাথে দেখাই লাগবে না
⏹️ বেতন, কৃষি ও আর্থিক পরিবহন খাতের করদাতারা সহজেই পাবেন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে যাতে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয় এবং মানুষ কর দিতে আরও উৎসাহিত হন।

রিফান্ড পেতে যা করতে হবে:
অনলাইনে রিটার্ন দাখিল করুন, সঠিক ব্যাংক তথ্য দিন বাকি কাজ সিস্টেম নিজেই করবে!

শেয়ার করুন যাতে সবাই জানতে পারেন। 👍

#করদাতা #ট্যাক্স_রিফান্ড #এনবিআর #বাজেট২০২৬

              #আয়কর  #ট্যাক্স    #জিরো  #সমস্যা  #অর্থ  #ব্যাংক
23/05/2026


#আয়কর #ট্যাক্স #জিরো #সমস্যা #অর্থ #ব্যাংক

10/05/2026
🔥 কর ফাঁকির দিন শেষ! বদলে যাচ্ছে পুরো ট্যাক্স সিস্টেমজাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের স্পষ্ট ঘোষণা—👉 “মওকুফ সংস্কৃতি” থ...
12/04/2026

🔥 কর ফাঁকির দিন শেষ! বদলে যাচ্ছে পুরো ট্যাক্স সিস্টেম
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের স্পষ্ট ঘোষণা—

👉 “মওকুফ সংস্কৃতি” থেকে বেরিয়ে এসে এখন ফোকাস সৎ করদাতা ও বিনিয়োগবান্ধব পরিবেশে
📌 কী কী বড় পরিবর্তন আসছে জানেন?
✅ ১০০% ই-রিটার্ন বাধ্যতামূলক (Income Tax & VAT)
👉 কাগজের রিটার্ন—চিরতরে বিদায়!
✅ 🤖 ডেটা-চালিত অডিট
👉 ১,২০,০০০ রিটার্ন AI ভিত্তিতে যাচাই
👉 “ম্যানেজ” নয়, এখন “ডেটাই সিদ্ধান্ত নেবে”
✅ ⚙️ কাস্টমস ভ্যালুয়েশন অটোমেশন
👉 আন্তর্জাতিক মূল্য সূচক
👉 আন্ডার-ইনভয়েসিংয়ের সুযোগ কমে যাচ্ছে
✅ 🚀 AEO সুবিধা সম্প্রসারণ
👉 সৎ ব্যবসায়ীদের জন্য No Physical Examination
👉 দ্রুত পণ্য ছাড়, কম ঝামেলা
⚠️ সতর্ক বার্তা:
এখন থেকে—
❌ আয় গোপন
❌ ব্যাংক তথ্য লুকানো
❌ ভুয়া ডিক্লারেশন
👉 সবকিছুই ধরা পড়বে “ডিজিটাল সিস্টেমে”
🎯 মূল বার্তা:
“কর ফাঁকি দিলে শাস্তি, নিয়ম মানলে সুবিধা”
💡 সময় এখনই প্রস্তুতির
✔️ সঠিক আয়কর রিটার্ন
✔️ সম্পদের স্বচ্ছ ঘোষণা
✔️ ডিজিটাল কমপ্লায়েন্স

📣 Tax Awareness Bangladesh (TAB) এর পক্ষ থেকে আহ্বান—
👉 “সচেতন হোন, নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন”

📞 যোগাযোগ: [01814392465]
#রিটার্ন #তথ্য

10/04/2026

আগামী অর্থ বছর থেকে টিআইএনধারীগণ অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সময় ব্যাংক হিসাবের তথ্য অটোমেটিক সিস্টেম থেকে জেনারেট করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান স্পষ্ট বলে দিয়েছেন, যারা ব্যাংক হিসাবের তথ্য সিস্টেম থেকে না নিয়ে ম্যানুয়ালভাবে ইনপুট করবেন, তাদের ফাইলই অডিটে পড়বে।

অর্থাৎ যারা এতদিন আয়কর রিটার্নে ব্যাংক হিসাব তথ্য গোপন করেছেন, তাদের জন্য এটা ভয়ঙ্কর অশনি সংকেত। এখন থেকে আপনি যদি আয়কর রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য গোপন করে যান, তাহলে অটোমেটিক আপনার ফাইল অডিটে পড়বে।
ফলে, যারা ব্যাংকিং চ্যানেলে অপ্রদর্শিত সম্পদ রেখেছেন, তাদের ধরার জন্যই এনবিআর কঠিন কৌশল অবলম্বন করছে।

আয়কর রিটার্ন ফাইল তৈরির ক্ষেত্রে আপনি যতটা স্বচ্ছভাবে কাজ করবেন, আপনার ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা ততটাই কমে আসবে।

ঘরে বসে অনলাইনে আয়কর সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।

#অডিট #আয়কর #রিটার্ন #ব্যাংকিং #চ্যানেল #হিসাবে #তথ্য #গোপন #ফাঁকি

সতর্কবার্তা : কার কার টিন (TIN) সার্টিফিকেট আছে হাত তুলুন! কথাগুলো আপনার জন্য -বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড অনেক বেশি আধু...
07/04/2026

সতর্কবার্তা : কার কার টিন (TIN) সার্টিফিকেট আছে হাত তুলুন! কথাগুলো আপনার জন্য -

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড অনেক বেশি আধুনিক এবং অটোমেটেড। আপনি যদি মনে করেন টিন সার্টিফিকেট আছে কিন্তু আয় নেই বলে রিটার্ন দেবেন না, অথবা সস্তায় কম্পিউটার দোকান থেকে ভুলভাল রিটার্ন জমা দিয়ে পার পেয়ে যাবেন—তবে আপনি বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকির মুখে আছেন।

নিচে বিস্তারিত আলোচনা করা হলো কেন আপনার সচেতন হওয়া জরুরি:

১. অডিট ও নোটিশের ভয়াবহতা (২০২৪-২৬)

গত ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১৫ হাজার করদাতার ফাইল অডিটের আওতায় এসেছিল। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের জন্য এনবিআর (NBR) বড় ঘোষণা দিয়েছে— খুব শীঘ্রই ২০২৬ সালে ৬০ হাজার টিন সাটিফিকেটধারী অডিটে পড়বে। অর্থাৎ, গত বছরের তুলনায় ৪ গুণ বেশি করদাতার ফাইল কঠোর তদন্ত বা অডিটের মুখে পড়বে।

২. টিন (TIN) থাকলেই কি রিটার্ন বাধ্যতামূলক?

বর্তমানে বাংলাদেশে রিটার্ন জমা পড়ছে মাত্র ৪০ লাখের মতো। মনে রাখবেন, আয় না থাকলেও যদি আপনার টিন সার্টিফিকেট থাকে এবং আপনি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন (যেমন : আয় নেই) তবে শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে আপনি এনবিআর-এর তালিকায় 'ডিফল্টার' হিসেবে চিহ্নিত হবেন, এবং ধাপে ধাপে একসময় আপনার নামে নোটিশ বা মামলা হবে। এখন বহু বছর হয়ে গেছে টিন সাটিফিকেট এর জন্য আপনার কিছুই হয়নি, তবে এটা ভাববেন না যে আপনার ভবিষ্যতে কিছুই হবে না। জাতীয় রাজস্ব বোর্ড কিছুটা সময় নিলেও ঠিকই একদিন রিটার্ন জমা না দেয়ার অপরাধে আপনার নামে মামলা বা নোটিশ পাঠিয়ে দিবে।

৩. কম্পিউটার দোকানদার বনাম পেশাদার কর আইনজীবী (ITP/Lawyer) :

অনেকেই কয়েকশ টাকার লোভে কম্পিউটার দোকানে গিয়ে রিটার্ন তৈরি করেন। এটি আপনার জীবনের বড় ভুল হতে পারে :

* ভুল তথ্য প্রদান: কম্পিউটার দোকানদাররা অনেক সময় আপনার সম্পদের সঠিক হিসাব (Asset & Liability) না বুঝে কেবল একটি ফরম পূরণ করে দেয়।

* মিথ্যা তথ্য ও অডিট : তারা অনেক সময় কর ফাঁকি দেওয়ার জন্য আয়ের তথ্য গোপন করে বা জিরো রিটার্ন দেখিয়ে দেয়। এনবিআর-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যখন এই গরমিল ধরবে, তখন আপনার ফাইলটি সরাসরি অডিটে পড়বে। ওইসব অনভিজ্ঞ অপারেটরা মনে করে, শুধু আয়-ব্যয় আর জিরো রিটার্ন দিলেই সব খালাস, যা ভবিষ্যতে আপনার গলার কাটা হবে।

* আইনি দায়বদ্ধতা: মনে রাখবেন, কাগজে সই আপনার। ভুল তথ্যের জন্য জেল বা জরিমানা আপনার হবে, দোকানদারের নয়। আর যখন অডিট, নোটিশ, মামলা হবে তখন কিন্তু ওই দোকানদার আপনাকে কোন পরামর্শও দিতে পারবে না। একজন পেশাদার আইনজীবী আপনার দীর্ঘমেয়াদী কর পরিকল্পনা করেন এবং যেকোনো আইনি জটিলতায় আপনার পাশে থাকেন। আর মনে রাখবেন, আইন অনুযায়ী টিন সাটিফিকেট এর বিপরীতে যে রিটার্ন জমা করবেন, তা আপনার সম্পূর্ণ জীবনযাত্রার তথ্য।

৪. যারা বছরের পর বছর রিটার্ন দিচ্ছেন না, তাদের কী হবে?

আয়কর বিভাগ এখন ধাপে ধাপে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে:

* প্রাথমিক নোটিশ : কেন রিটার্ন দেননি তার ব্যাখ্যা চেয়ে নোটিশ আসবে। বহু বছর হয়ে গেছে এখনও কোনো নোটিশ আসেনি তাই ভবিষ্যতেও কিছু হবে না, এই চিন্তা নিয়ে যারা বসে আছেন, মনে রাখবেন একদিন দেখবেন নোটিশ আপনার হাতে চলে এসেছে। ওইদিন আপনার হুশ ফিরবে, এবং নিজেকে সেইদিন আপনার অনেক বড় অপরাধী মনে হবে আর আফসোস করতে থাকবেন। এরকম অনেক ক্লায়েন্ট আমি পেয়েছি নিজের অভিজ্ঞতা থেকেই বিষয়টি বললাম।

* শোকজ (Showcause) : সন্তোষজনক জবাব না পেলে শোকজ করা হবে।

* জরিমানা ও মামলা: প্রতি দিনের জন্য বিলম্ব ফি এবং এককালীন বড় অংকের জরিমানা হবে। আইন অনুযায়ী প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানার বিধান আছে, তাহলে বুঝে নিন এতো বছর রিটার্ন দেননি, যেদিন জরিমানা আরোপ হবে ওইদিন কি পরিমাণ টাকা আপনাকে গুণতে হবে। এমনকি বছরের পর বছর ফাঁকি দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (Freeze) করা ও জেল হতে পারে।

৫. জিরো রিটার্ন ও মিথ্যা তথ্য প্রদানকারীদের পরিণতি

অনেকে আয় থাকা সত্ত্বেও "জিরো ট্যাক্স রিটার্ন" বা আয় কমিয়ে দেখাচ্ছেন। এনবিআর এখন আপনার ব্যাংক লেনদেন, জমি কেনাবেচা ও সকল আর্থিক লেনদেন এর তথ্যের সাথে আপনার রিটার্ন মিলিয়ে দেখছে। যদি ধরা পড়ে যে আপনি তথ্য গোপন করেছেন, তবে :

* গোপনকৃত সম্পদের ওপর চড়া হারে ট্যাক্স ও জরিমানা দিতে হবে।

* আপনার ফাইলটি অডিটের জন্য সিলেক্ট হবে এবং আগামী কয়েক বছর আপনাকে হয়রানির শিকার হতে হবে।

* আর যারা টিন সাটিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন জমা করছেন না, আপনাদের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে মোটা অংকের আর্থিক জরিমানা।

টিন সার্টিফিকেট কোনো সাধারণ কাগজ নয়, এটি একটি আইনি দায়বদ্ধতা। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে অদক্ষ মানুষের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একজন নিবন্ধিত কর আইনজীবী (ITP) বা অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন, সঠিক আয়কর দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন এবং নিজেকে আইনি ঝামেলামুক্ত রাখুন।

সচেতন হোন, নিরাপদ থাকুন।

🔰সময় থাকতে রিটার্ন দিন, নিশ্চিন্ত থাকুন।যোগাযোগ করুন =01814-392465

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAT & TAX Hub Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share