Jehad's Adventure For Green

Jehad's Adventure For Green

Share

"অক্লান্ত শরীর অদম্য মন
গাছ লাগিয়ে করবো বিশ্ব ভ্রমণ"

16/07/2026

ফুটবল জ্বরে কাঁপছে দেখো সারা বিশ্ব,
এ ভাইরাসে আক্রান্ত ধনী গরিব নিঃস্ব।
ধর্মীয় বিধান তুচ্ছ করে সবাই যেন দুলছে,
ফুটবলের গোলক ধাঁধায় জানিনা কার কি মিলছে?

Photos from Jehad's Adventure For Green's post 14/07/2026

সুশৃংখল জীবন
১৪.০৭.২০২৬
অযথা প্রতিদিন আমি তুমি আমরা-
কত সময় করি পার আড্ডায়,
অযথা কত রাত কেটে যায় অনিদ্রায়।
চায়ের দোকানে খোশ গল্পে,
নিজের অজান্তে মগ্ন করি গীবতের গুনাহ।
রাত জেগে ফেসবুকে জানিনা কিসের খোঁজে,
অযথা শেষ হয় নির্ঘুম সারা রাত।
প্রতিদিন সংসারে ঘাটে মাঠে কত কাজ,
কিসের যেন হতাশায় ডুবে আছে পুরা সমাজ।
ইসলামী জীবন বিধান এসো সবাই করি ধারন,
কেটে যাবে হতাশার কাল রাত উঠবে নতুন রবির কিরণ।
শেষ হবে অযথা ঘোরাফেরা,
শুরু হোক সুশৃঙ্খল জীবন গড়া।

Photos from Jehad's Adventure For Green's post 12/07/2026

অপেক্ষায় জনগণ
১২.০৭.২০২৬
জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রয়োজন বৃক্ষরোপণ,
মানুষকে মানবিক হিসেবে গড়ে তুলতে সুশিক্ষার প্রয়োজন।
সকলের চাওয়া ব্যক্তিগত সুখী পারিবারিক জীবন,
করলে ধারন ধর্মীয় বিধান সকলের এ চাওয়া হবে পূরণ।
মানুষের পাঁচ মৌলিক অধিকার,
সকলের সুখেয়ালে ফিরবে আবার।
ব্যক্তি থেকে সরকার সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দরকার,
লোভ মুক্ত ব্যক্তিগত নীতি সরকারের আইনের গতি-
সমন্বিত সুন্দর জনপ্রশাসন দুর্নীতিমুক্ত পরিবেশের অপেক্ষায় জনগণ।

10/07/2026

কিছু পেতে নয় সব সময় চেয়েছি দিতে,
তবু কেন যেন শত্রুরা সব সময় চেষ্টা করে আমার সব সুখ কেড়ে নিতে।

Photos from Jehad's Adventure For Green's post 04/07/2026

প্রকৃতির কাছে মানুষের পাশে
০৫.০৭.২০২৬
স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব পরিচিতজন অফিস কলিগ,
কারো বিরুদ্ধে আমার নেই কোন অভিযোগ।
যোগ্যতাহীন এই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী -
সজ্ঞানে কখনও করিনি কারো অধিকার হরণ,
চেষ্টা করেছি সর্বদা করতে ন্যায্য হক পূরণ।
আমার সে চেষ্টায় যদি নষ্ট হয় কারো উত্তম সময় যা জীবনের জন্য গুরুত্বপূর্ণ-
আমার পৃথিবীর চারপাশে ঘুরেফিরে এই মানুষগুলো,
মানুষের কল্যাণে ছুটে চলা -
অতীত বর্তমান ভেবে ভবিষ্যতের জন্য কিছু বলা,
এটা আমার স্বভাব মধুর কিংবা কর্কশ ভাষায় না করি ছলাকলা।
কেন যেন তা হয়ে যাচ্ছে অন্যরকম,
সকলের অভিযোগ তা হোক না যেমন-
কারো বিরুদ্ধে আমার নেই কোন কিছু তেমন।
আমার জ্ঞান অর্থনৈতিক সামাজিক অবস্থান,
চেষ্টা আছে করতে প্রাকৃতিক ও মানবিক কল্যাণ-
থাকতে চাই প্রকৃতির কাছে মানুষের পাশে।

4 July 2026 04/07/2026

ডিম ফুটে কবুতরের বাচ্চা বের হওয়ার দুর্লভ দৃশ্য আপনাদের জন্য।

4 July 2026 Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

2 July 2026 02/07/2026

ফজরের পর গ্রামের শান্ত পুকুরে পাশে পাখির কলরব ও মোরগের ডাক উপভোগের কিছু মুহূর্ত আপনাদের জন্য। শুভ সকাল সবার দিনটি সুন্দর কাটুক সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল।

2 July 2026 Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Photos from Jehad's Adventure For Green's post 01/07/2026

বিদেশি সংস্কৃতির ভিড়ে
০১.০৭.২০২৬
ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী অনেক দেশের পতাকা উড়ছে আমাদের এই দেশটাতে,
সারা বিশ্বের মত আমাদের দেশেও কারো সময় কাটছে আনন্দে কারো কাটছে শোক তাপে।
ঘুম খাওয়া নামাজ ভুলে খেলা দেখার সময় গুনে,
যে যার মত ঠিক সময়ে বসে টিভি ঘরের এক কোণে।
এমন সুন্দর সময় জ্ঞান আসুন সবাই করি পণ,
ঘুম থেকে নামাজ উত্তম উঠবো জেগে মোয়াজ্জিন যখন দিবে আজান।
দিনের শুরু হোক সবার নামাজ জিকিরে,
বিশ্বকাপের এই উত্তাপে হারিয়ে না যায় যেন বিদেশি সংস্কৃতির ভিড়ে।

Photos from Jehad's Adventure For Green's post 01/07/2026

বৃক্ষরোপণ ও ভ্রমণ
০১.০৭.২০২৬
২০২৫ এর ৩০শে জানুয়ারি করেছিলাম পণ,
বাংলাদেশের সকল জেলায় করব ভ্রমণ ও বৃক্ষরোপণ।
পণ অনুযায়ী আমার ছিল দারুণ ইচ্ছা ও চেষ্টা,
২০২৬ এর ২৯ জুন আমার নিজের জেলা কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও সফর করেছি শেষটা।
৬৪ জেলা সফরে যারা যুগিয়েছেন অনুপ্রেরণা,
আল্লাহর রহমতে তাদের কারণে শেষ করেছি ঠিকানা।
আল্লাহর দরবারে কোটি শুকরিয়া কৃতজ্ঞ সবার কাছে,
চেষ্টা রাখবো থাকতে মানুষের সেবায় যতদিন জীবন আছে।
এ জীবন হলো ছোট্ট অতি দুনিয়ায় ক্ষণিকের মেহমান,
মানুষের সেবায় করে যাব কাজ চলবে বৃক্ষরোপণ ও ভ্রমণ।

Want your business to be the top-listed Accountant in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dc Office, Khulna
Khulna
9100