14/10/2022
উইনি শিক্ষার্থী ও শিক্ষার্থী-উদ্যোক্তা দের জন্য ৫ লাখ টাকা সমপরিমাণ এর স্কলারশিপ এর আয়োজন করছে উইনি। অর্থায়নে- "সানাবিল ফাউন্ডেশন"।
স্কলারশিপ এর এই প্রোগ্রাম টি তে উইনি ১০ টি জোন এর সকল এলাকার শিক্ষার্থীর জন্যে সমান সুযোগ নিশ্চিত করতে, বাছাই কমিটি তে "উইনি জোনাল কমিটি"-র সদস্যদের অন্তর্ভূক্ত করা হবে।
উইনির জোনাল কমিটির বর্তমান সদস্যবৃন্দ এবং যারা আগামীতে জোনভিত্তিক উইনি-র দায়িত্ব নিতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৪ই অক্টোবর, ২০২২ রোজ শুক্রবার; বিকাল-৪.৩০ মিনিটে- উইনি-র স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধেয় Hamidul Huq Shaheen স্যার এবং উইনি-সেন্ট্রাল কমিটির সাথে "জুম-মিটিং" এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো।
(জোনাল কমিটির সদস্য হতে ইচ্ছুক সদস্য ইনবক্স করার মাধ্যমে লিংক সংগ্রহ করার অনুরোধ রইলো)
পুনশ্চঃ উইনি-র সদস্যভুক্ত সাধারণ শিক্ষার্থী কিংবা শিক্ষার্থী-উদ্যোক্তা সকলেই স্কলারশিপ এর জন্য আবেদন এর সুযোগ রাখবেন। আবেদন প্রদান এর মাধ্যম এবং ক্রাইটেরিয়া জানার জন্য উইনি গ্রুপে এক্টিভ থাকার অনুরোধ রইলো।
নির্বাহী প্রধাণ
বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (WINI)