27/07/2026
আয়কর রিটার্ন দাখিলের জন্য যারা ব্যস্ত হচ্ছেন তাদের জন্য কিছু কথা ।২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল মাত্রই শুরু হয়েছে । সামনে অনেক সময় বাকি আছে । আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সেগুলোও ই- রিটার্ন সিস্টেমে যুক্ত হয়েছে ।কিছু বিষয় এখনও পরিষ্কার নয় । আপনারা যারা দ্রুত রিটার্ন দাখিল করে ৫% প্রণোদনা নিতে চাচ্ছেন তারা একটু সময় প্রণোদনা পাওয়ার শর্ত গুলো জানুন তারপর ভাবুন কবে রিটার্ন দাখিল করবেন । যারা অতিরিক্ত কাটা ট্যাক্স রিফান্ড নেয়ার কথা ভাবছেন তাদের জন্য একটা তথ্য শেয়ার করতে চাই,আপনারা রিফান্ড পাওয়ার বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত আছেন কিনা নিশ্চিত হয়ে নিন ।আপনি রিফান্ড এর আবেদন করলে কর কর্মকর্তারা ১২০ দিনের মধ্যে আপনার ফাইল টি রিভিউ করবে অর্থাৎ আপনি নিজেই ফাইলটি অডিট এর জন্য ঠেলে দিচ্ছেন ।তাহলে আপনাকে সকল তথ্য ও প্রমানক সংগ্রহে রাখতে হবে । আপনি যদি মনে করেন আপনার সকল তথ্য সঠিক ও আপনার কাছে শক্ত প্রমান আছে তবেই এই বিষয়ে চিন্তা করুন নয়তো বিকল্প অপশন টি ভাবুন ।পূর্বে আপনি হয়তো স্বর্ণের দাম দেখাননি এবার দাম দেখাতে হবে তাই এবার সম্পদ ও দায় মেলানো টাও ঝামেলা হবে । আবার আগে বেশি স্বর্ণ দেখিয়েছেন এবার পরিমান কমালে বিক্রির উপর গেইন ট্যাক্স দিতে হবে । উপরেই প্রতিটি বিষয়ই এবার নতুন তাই একটু অপেক্ষা করুন,পুরো বিষয়টি জেনে বুঝে রিটার্ন দাখিল করুন । এখন খুব দরকার হলে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিয়ে রিটার্ন দাখিল করুন,নিজে নিজে বা পাড়ার কম্পিউটার দোকান থেকে না বুঝে রিটার্ন দাখিল করবেন না ।ধন্যবাদ
23/07/2026
🔰টার্নওভার ট্যাক্স⏩⏩⏩⏩⏩⏩⏩😒
না কি ক্ষুদ্র ব্যবসায়ীদের গলার কাঁটা?গত অর্থবছর পর্যন্ত টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হওয়ার জন্য ন্যূনতম ৪ কোটি টাকা টার্নওভার/গ্রস রিসিপ্টের শর্ত ছিল। কিন্তু অর্থ আইন, ২০২৬-এ সেই সীমা আর রাখা হয়নি।
🔰ফলে আইনের ভাষ্য অনুযায়ী, কোনো ব্যবসা বা পেশাজীবীর বার্ষিক গ্রস রিসিপ্ট বা টার্নওভার যদি মাত্র ১ লাখ টাকাও হয়, তবুও তাকে ১,০০০ টাকা টার্নওভার ট্যাক্স পরিশোধ করতে হতে হবে।এ ধরনের বিধান ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করতে পারে।
🔰করব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত করের আওতা বৃদ্ধি করা, তবে তা যেন ন্যায্যতা ও সক্ষমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।আশা করি, নীতিনির্ধারক মহল বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং পূর্বের ন্যায় একটি যুক্তিসঙ্গত গ্রস রিসিপ্ট/টার্নওভার সীমা নির্ধারণ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য এই বিধান শিথিল করবে।
19/07/2026
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য
#আয়কর
17/07/2026
কর ফাঁকিতে প্ররোচনা বা সহায়তা করলেও শাস্তি হতে পারে!
অনেকে মনে করেন, কর ফাঁকি দেওয়ার পরিকল্পনা করা, অন্যকে পরামর্শ দেওয়া বা সহযোগিতা করা অপরাধ নয়। কিন্তু আয়কর আইন, ২০২৩ এ এ বিষয়ে কঠোর শাস্তির বিধান রয়েছে।
📖 ধারা ৩২১ — প্ররোচনার দণ্ড
যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে—
✅ সহায়তা করেন,
✅ প্ররোচিত করেন,
✅ উস্কানি দেন, অথবা
✅ অপরাধে উৎসাহ বা উদ্দীপনা প্রদান করেন,
তাহলে তিনি—
🔹 সর্বোচ্চ ২ (দুই) বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা
🔹 অর্থদণ্ড, অথবা
🔹 কারাদণ্ড ও অর্থদণ্ড—উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
#আয়কর াঁকি #করদাতা