"অন্যান্য উৎস হতে আয়" (Income from Other Sources)
💡 "অন্যান্য উৎস হতে আয়" কী? আয়কর আইন ২০২৩ অনুযায়ী বিস্তারিত
আপনি কি ব্যাংকে সঞ্চয় রাখছেন? শেয়ার বাজার থেকে ডিভিডেন্ড পাচ্ছেন? অথবা লটারি জিতেছেন বা বই লিখে রয়্যালটি পাচ্ছেন? এই ধরনের আয়গুলো আপনার নিয়মিত বেতন বা ব্যবসার আয়ের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই আয়গুলো কোন খাতে পড়বে এবং এর ওপর কর নির্ধারণের নিয়ম কী?
📌 এই খাতে কোন কোন আয় অন্তর্ভুক্ত? (প্রধান ১০টি উৎস)
আয়কর আইন ২০২৩ অনুযায়ী নিচের খাতগুলো থেকে প্রাপ্ত অর্থ এই আয়ের অন্তর্ভুক্ত হবে:
ব্যাংক ও সিকিউরিটির সুদ: সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, FDR এবং সরকারি-বেসরকারি বন্ড বা ডিবেঞ্চার থেকে প্রাপ্ত মুনাফা।
ডিভিডেন্ড (Dividend): শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত লভ্যাংশ।
রয়্যালটি ও টেকনিক্যাল ফি: বই, গান, সফটওয়্যার বা কোনো উদ্ভাবনের পেটেন্ট থেকে প্রাপ্ত অর্থ।
লটারি ও গেম জয়: লটারি, অনলাইন গেম, কার্ড গেম বা কুইজ প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কারের অর্থ।
উপহার ও অনুদান: নির্দিষ্ট সীমা বা শর্তের বাইরে প্রাপ্ত যেকোনো উপহার বা দান।
অব্যখ্যাত বিনিয়োগ: যদি কোনো বিনিয়োগ বা সম্পদের সঠিক উৎস করদাতা ব্যাখ্যা করতে না পারেন।
অননুমোদিত ঋণ গ্রহণ: ব্যক্তিগত পর্যায় ছাড়া (Individual ব্যতীত) অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং মাধ্যম ছাড়া ঋণ বা আমানত গ্রহণ করলে তা সরাসরি এই খাতে আয় হিসেবে গণ্য হবে।
গ্রুপ বীমা সুবিধা: কোম্পানি থেকে প্রাপ্ত গ্রুপ বীমার অর্থ।
মোটরগাড়ির মূল্যজনিত আয়: কোম্পানির মালিকানাধীন গাড়ির মূল্য যদি শেয়ার মূলধনের একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তবে তার অর্ধেক এই খাতে আয় হিসেবে ধরা হবে।
বিবিধ আয়: এছাড়া অন্য যেকোনো আয় যা প্রচলিত কোনো সংজ্ঞায় পড়ে না।
📌 করহারের একনজরে হিসাব (Tax Rate Summary)
ব্যাংক সুদ (TIN থাকলে) ১০% সাধারণ হারে করযোগ্য
ব্যাংক সুদ (TIN না থাকলে) ১৫% উৎসে কর বেশি কাটা হয়
ডিভিডেন্ড (ব্যক্তি) ২০% উৎসে কর (WHT) চূড়ান্ত কর হিসেবে বিবেচ্য হতে পারে
লটারি / গেম জয় ২৫% সরাসরি ২৫% কর (কোনো খরচ বাদ যাবে না)
রয়্যালটি / লাইসেন্স ফি সাধারণ হার আয়ের স্লাব অনুযায়ী কর প্রযোজ্য।
📌 অনুমোদিত খরচ (Allowable Deductions)
এই খাতের আয় অর্জনের জন্য আপনি কিছু নির্দিষ্ট খরচ বাদ দিয়ে নীট আয়ের ওপর কর দিতে পারবেন:
আয় উপার্জনের জন্য সরাসরি ব্যয়িত রাজস্ব প্রকৃতি খরচ।
কিন্তু মনে রাখবেন, লটারি বা গেম জয়ের ক্ষেত্রে কোনো খরচ বাদ দেওয়া যায় না। পূর্ণ আয়ের ওপর ২৫% কর দিতে হয়।
📌 রিটার্নে না দেখালে কী ঝুঁকি আছে?
অনেকেই মনে করেন ব্যাংক সুদের ওপর ব্যাংক কর কেটে রেখেছে, তাই রিটার্নে দেখানোর দরকার নেই। এটি একটি ভুল ধারণা।
জরিমানা: আয় গোপন করলে ধারা ৩০৯ অনুযায়ী বড় অংকের জরিমানা হতে পারে।
ট্যাক্স ক্রেডিট: রিটার্নে না দেখালে অগ্রিম কেটে রাখা করের (TDS) সুবিধা আপনি পাবেন না।
আইনি জটিলতা: অসংগতি ধরা পড়লে আপনার ফাইল অডিটে পড়তে পারে।
# 📌 বাস্তব উদাহরণ
**উদাহরণ ১:** রহিম সাহেব একটি সরকারি ব্যাংকে ২০ লাখ টাকা FDR রেখেছেন। বছর শেষে ১৪০,০০০ টাকা সুদ পেয়েছেন। এই ১৪০,০০০ টাকা তার "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে রিটার্নে দেখাতে হবে। ব্যাংক ইতোমধ্যে ১৪,০০০ টাকা (১০%) উৎসে কেটেছে।
**উদাহরণ ২:** করিম সাহেব একটি লটারি জিতে ১০ লাখ টাকা পেয়েছেন। এই ১০ লাখ টাকার উপর ২৫% অর্থাৎ ২,৫০,০০০ টাকা কর দিতে হবে। কোনো খরচ বাদ দেওয়ার সুযোগ নেই।
**উদাহরণ ৩:** রাহেলা বেগম একটি প্রকাশনা কোম্পানি থেকে বইয়ের রয়্যালটি বাবদ বছরে ৩ লাখ টাকা পান। এটি "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে গণ্য হবে এবং সাধারণ আয়কর হারে করযোগ্য হবে।
---
# # 📌 কোন আয় এই খাতে আসে না?
নিচের আয়গুলো সরাসরি এই খাতে পড়ে না:
❌ বেতন ও ভাতা (বেতন খাতে যাবে)
❌ বাড়িভাড়া (গৃহ সম্পত্তি খাতে যাবে)
❌ ব্যবসার মুনাফা (ব্যবসা খাতে যাবে)
❌ জমি বিক্রির লাভ (মূলধনী লাভ খাতে যাবে)
❌ ধানক্ষেতের ফসল (কৃষি আয় খাতে যাবে)
---
# # 📌 রিটার্নে কীভাবে দেখাবেন?
আয়কর রিটার্ন ফর্মে "অন্যান্য উৎস হতে আয়" সেকশনে:
✅ প্রতিটি আয়ের উৎস আলাদাভাবে উল্লেখ করুন
✅ উৎসে কাটা কর (TDS) সঠিকভাবে ক্রেডিট হিসেবে দেখান
✅ সহায়ক প্রমাণ (ব্যাংক সার্টিফিকেট, ডিভিডেন্ড ওয়ারেন্ট) সংগ্রহে রাখুন
✅ লটারি বা গেম জয়ের ক্ষেত্রে প্রাপ্তির পরিপূর্ণ বিবরণ দিন
---
# # 📌 না দেখালে কী হবে?
এই খাতের আয় রিটার্নে না দেখালে বা লুকালে:
⛔ **ধারা ১৮৪** অনুযায়ী Best Judgment Assessment হতে পারে
⛔ **অনুচ্ছেদ ৩০৯** অনুযায়ী আয় গোপনের জন্য জরিমানা আরোপ হবে
⛔ উৎসে কর কাটা হলেও রিটার্নে না দেখালে তা ক্রেডিট নেওয়া যাবে না
⛔ গুরুতর ক্ষেত্রে ফৌজদারি মামলারও বিধান রয়েছে
ব্যবসার আয়ই রিটার্নে দেখাতে হয়। কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংক সুদ, শেয়ারের ডিভিডেন্ড বা যেকোনো অপ্রচলিত আয় — সবই "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে রিটার্নে উল্লেখ করা বাধ্যতামূলক।
....
Dynamic Tax Solutions-DTS
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dynamic Tax Solutions-DTS, Tax preparation service, 145/A, West Shewrapara, Mirzapur, Dhaka.
Dynamic Tax Solutions is a trusted tax and accounting firm providing reliable Income Tax, VAT, Withholding Tax, Accounting, and Tax Appeal services with accuracy and compliance.
আয়কর আইন,২০২৩-এর অধীনে এই ব্যবস্থার সঙ্গে টার্নওভার-ভিত্তিক ন্যূনতম করের সমন্বিত প্রয়োগ সরকারকে একটি স্থিতিশীল রাজস্ব প্রবাহ নিশ্চিত করতে সহায়তা করলেও,এর ফলে ব্যবসা খাতে সৃষ্ট হচ্ছে একাধিক কাঠামোগত সমস্যা, বিশেষ করে নগদ প্রবাহ,কর-সমতা এবং অর্থনৈতিক দক্ষতার ক্ষেত্রে।উন্নত দেশের কর ব্যবস্থায় উৎসে কর কর্তন ব্যবস্থা মূলত অগ্রিম কর হিসেবে ধারণা করা হলেও বাংলাদেশের বাস্তবতায় তা অনেক ক্ষেত্রে অগ্রিম করের সীমা ছাড়িয়ে ন্যূনতম বা চূড়ান্ত করের চরিত্র ধারণ করেছে।
ন্যূনতম করের মূল উদ্দেশ্য হলো, কোনো করদাতা যাতে সম্পূর্ণভাবে করের আওতার বাইরে থাকতে না পারে তা নিশ্চিত করা।অর্থাৎ,কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লোকসান দেখালেও বা খুব কম লাভ প্রদর্শন করলেও,নির্দিষ্ট ভিত্তির ওপর তাকে একটি ন্যূনতম কর প্রদান করতে হয়।এটি কর ফাঁকি প্রতিরোধ এবং রাজস্ব সুরক্ষার একটি উপায়। বাংলাদেশে এই ন্যূনতম কর প্রধানত দুভাবে কার্যকর হয়।
প্রথমত, টার্নওভার-ভিত্তিক কর, যেখানে লাভ-লোকসান নির্বিশেষে মোট প্রাপ্তির ওপর কর আরোপ করা হয়। বর্তমানে নির্দিষ্ট সীমার (যেমন— কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫০ লাখ টাকা এবং ব্যক্তির ক্ষেত্রে ৪ কোটি টাকা গ্রস প্রাপ্তি) অধিক হলে করদাতাদের টার্নওভার-ভিত্তিক ন্যূনতম কর দিতে হয়। খাতভেদে এই হার ০.১% থেকে ৩% পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, তামাক ও মিষ্টি পানীয় প্রস্তুতকারকদের জন্য ৩%, মোবাইল অপারেটরদের জন্য ১.৫% এবং অন্যান্য ক্ষেত্রে সাধারণত ১% হার প্রযোজ্য।
দ্বিতীয়ত, উৎসে কর্তিত কর অনেক ক্ষেত্রে ন্যূনতম করের মতো কার্যকর ভূমিকা পালন করে। আইনগতভাবে এই করকে সাধারণত অগ্রিম কর হিসেবে বিবেচনা করা এবং পরবর্তীতে চূড়ান্ত কর নির্ধারণের সময় সমন্বয়যোগ্য হওয়ার কথা থাকলেও, বাস্তব প্রয়োগে দেখা যায়, এই উৎসে কর্তিত কর অনেক ক্ষেত্রে ন্যূনতম কর হিসেবে বিবেচিত হয়। এভাবে এই ব্যবস্থা নিশ্চিত করে যে করদাতার আর্থিক অবস্থা অনুকূল না হলেও সরকার একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। আয়কর আইন, ২০২৩-এর ১৬৩ অনুযায়ী ধারা ৮৮ থেকে ১৩৯ পর্যন্ত মোট ৩৮টি ধারার অধীনে যে কর উৎসে কেটে রাখা বা সংগ্রহ করা হয়, সেগুলোর একটি বড় অংশ বাস্তবে সংশ্লিষ্ট আয়ের ওপর ন্যূনতম কর হিসেবে গণ্য হয়। অর্থাৎ, পরবর্তীতে হিসাব অনুযায়ী করের পরিমাণ কম হলেও, পূর্বে কর্তিত বা সংগৃহীত এই করের পরিমাণই চূড়ান্তভাবে বহাল থাকে, যা কর কাঠামোর মধ্যে একটি বাস্তবিক অসামঞ্জস্যতা সৃষ্টি করে।
উৎসে সংগৃহীত করের একটি বড় অংশ বাস্তবে চূড়ান্ত বা ন্যূনতম করের বৈশিষ্ট্য ধারণ করছে, যা কর কাঠামোকে জটিল ও অসম করে তুলছে। এই দ্বৈত করব্যবস্থার ফলে অনেক প্রতিষ্ঠানের কার্যকর করহার (effective tax rate) প্রকৃত আয়ের ওপর নির্ধারিত করহারের তুলনায় কয়েকগুণ বেশি হয়ে যায়—অনেক ক্ষেত্রে ৫ থেকে ১০ গুণ পর্যন্ত। এর সরাসরি প্রভাব পড়ে ব্যবসার মূলধন ও নগদ প্রবাহে। বিশেষ করে ঋণনির্ভর ব্যবসাগুলো অতিরিক্ত করভার বহনে হিমশিম খায়; ফলে সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঋণখেলাপির ঝুঁকিতে পড়ে। এটি কেবল পৃথক ব্যবসার সমস্যা নয়; বরং সামগ্রিক ব্যাংকিং খাত ও অর্থনীতির স্থিতিশীলতার জন্যও হুমকি। দীর্ঘমেয়াদে এটি প্রতিষ্ঠানের মূলধন কাঠামোকে ঝুঁকির মুখে ফেলছে এবং নতুন বিনিয়োগ, বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। বিনিয়োগকারীরা সাধারণত এমন কর কাঠামো প্রত্যাশা করেন, যেখানে করের হিসাব লাভ-লোকসানের সঙ্গে যৌক্তিক সম্পর্ক বজায় রাখে, কর-সমন্বয় ও রিফান্ড ব্যবস্থা কার্যকর থাকে এবং নীতিগত অনিশ্চয়তা কম থাকে।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কর আরোপের মূল ভিত্তি হওয়া উচিত আয় বা মুনাফা। কিন্তু ন্যূনতম কর আরোপ করা হয় মোট প্রাপ্তির ওপর, যেখানে কোনো ব্যয় কর্তনের সুযোগ থাকে না, এমনকি লোকসানের ক্ষেত্রেও। এটি আয়কর ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া করদাতার পরিশোধ সক্ষমতার নীতিও এখানে উপেক্ষিত হয়। ন্যূনতম কর লাভজনকতা বিবেচনা না করে আরোপ করা হয়, যা অর্থনৈতিকভাবে শাস্তিমূলক চরিত্র ধারণ করে। আরও গুরুত্বপূর্ণ হলো, এটি দ্বৈত করের ঝুঁকি তৈরি করে—কারণ লোকসানকালে প্রদত্ত ন্যূনতম কর ভবিষ্যৎ লাভের সঙ্গে সমন্বয়যোগ্য নয়।
উন্নত অর্থনীতির দেশগুলোতে উৎসে কর সাধারণত অগ্রিম কর হিসেবে সীমাবদ্ধ থাকে এবং তা চূড়ান্ত করের সঙ্গে সমন্বয়যোগ্য। প্রতিবেশী ভারতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে উৎসে কর পরবর্তীতে করদাতার চূড়ান্ত কর দায়ের সঙ্গে সমন্নয় করা যায়, ফলে করদাতার ওপর “ডাবল মিনিমাম” চাপ তুলনামূলক কম পড়ে। বাংলাদেশে এই দুই ব্যবস্থার আংশিক একীভূত প্রয়োগ কর কাঠামোকে জটিল করেছে এবং ব্যবসাবান্ধব পরিবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।
বর্তমান প্রেক্ষাপটে কর ব্যবস্থাকে অধিকতর যুক্তিসঙ্গত, ন্যায্য এবং ব্যবসাবান্ধব করতে আগামী ২০২৬-২০২৭ অর্থ বাজেটে নিম্নোক্ত পদক্ষেপগুলো বিবেচনা করা যেতে পারে—
■ আয়কর আইনের ধারা ১৬৩-এর অধীনে ন্যূনতম করের বিধানটি অর্থনৈতিকভাবে শাস্তিমূলক এবং আয়করের নীতির সাথে আইনগতভাবে অসামঞ্জস্যপূর্ণ বিধায় কর ব্যবস্থায় ন্যায্যতা ও অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য এই স্বেচ্ছাচারী বিধানটি অবিলম্বে বাতিল করা উচিত।
■ উৎসে কর্তিত করকে স্পষ্টভাবে অগ্রিম কর হিসেবে ঘোষণা করা এবং তা চূড়ান্ত করের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়যোগ্য করা।
■ উৎসে করের হার অর্থনীতির সকল ধরনের ঝুঁকি বিবেচনা করে শিল্প প্রতিষ্ঠান, আমদানিকারক এবং অন্যান্য সরবরাহকারীদের জন্য ২% নির্ধারণ করা; তবে বিজ্ঞাপনী সংস্থা, মিডিয়া হাউজ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য তা ১% নির্ধারণের বিধান প্রণয়ন করা।
■ টার্নওভার-ভিত্তিক ন্যূনতম করহার হ্রাস করে সর্বজনীনভাবে ০.৫%-এ নির্ধারণ করা।
■ লোকসানকালীন সময়ে প্রদত্ত ন্যূনতম কর ভবিষ্যৎ লাভের সঙ্গে জের টানার (carry forward) ব্যবস্থা চালু করে সমন্বয়ের সুযোগ দেওয়া।
■ একই আয়ের ওপর একাধিকবার কর আরোপের ঝুঁকি দূর করতে কর কাঠামোর সরলীকরণ।
■ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ন্যূনতম কর থেকে আংশিক বা শর্তসাপেক্ষ অব্যাহতি।
■ প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত বা লোকসানি প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে সাময়িক অবকাশ, রেয়াত বা বিশেষ ব্যবস্থার সুযোগ রাখা যেতে পারে, যাতে কর নীতি রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসা টিকিয়ে রাখার সহায়ক হিসেবে কাজ করবে।
রাজস্ব আহরণ নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি টেকসই ও প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরি করাও সমান জরুরি। বর্তমান ন্যূনতম কর ও উৎসে করের কাঠামো, যেখানে একই সঙ্গে অগ্রিম, ন্যূনতম এবং আংশিক চূড়ান্ত করের বৈশিষ্ট্য বিদ্যমান, তা দীর্ঘমেয়াদে বিনিয়োগ, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। আগামী বাজেটে এই বিষয়গুলো পুনর্বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ, ন্যায্য এবং বিনিয়োগবান্ধব করব্যবস্থা প্রবর্তন করা এখন সময়ের দাবি।
Dynamic Tax Solutions
আজকের প্রসঙ্গটি এপার্টমেন্ট / জমি / প্লট ক্রয় বিষয়ে । আমরা অনেকেই মনে করি যে , যে মূল্যে উপরোক্ত কোন সম্পত্তি রেজিস্ট্রি করা হলো সেটাই আয়কর নথিতে প্রদর্শণ করতে হবে । কিন্তু এটা করলে কি কি সমস্যায় আপনি পড়তে পারেন সে কথা বলছি :
১। ধরুন আপনি ১ কোটি ৩০ লাখ টাকায় বা তারও কম বা বেশী মূল্যে একটি এপার্টমেন্ট কিংবা প্লট / জমি ক্রয় করলেন । তা রেজিস্ট্রি করলেন ৭৫ লাখ টাকায় । আয়কর রিটার্নে ৭৫ লাখ টাকাই প্রদর্শন করলেন ।
কিছু দিন পর আপনার রিটার্নটি কোন কারণে অডিটের জন্য নির্বাচিত হলো । কিংবা দূর্নীতি দমন কমিশন আপনার সম্পদের হিসাব দিতে বললো । আপনি তখন কি করবেন ? জমি বা এপার্টমেন্টের মূল্য রিটার্নে যা প্রদর্শন করেছেন তাই তো বলবেন বা বলতে বাধ্য হবেন ।
এখানেই আপনার বিপদ । আয়কর বিভাগ কিংবা দূর্নীতি দমন কমিশন যখন বিক্রেতার কাছে আপনার প্রদানকৃত অর্থের পরিমান এ কি ভাবে তা পেমেন্ট করেছেন তার প্রমান চাইবে তখন তারা আসল মূল্য জানাতে বাধ্য হবে । তখন তারা তাদের দায় এড়িয়ে আপনাকে বিপদে ফেলবে ।
পরামর্শ: আপনি আপনার বিনিয়োগ কৃত সঠিক অর্থ আপনার আয়কর নথিতে প্রদর্শন করবেন । এমন কি আপনি জমি বিক্রেতা হলে ও প্রকৃত বিক্রয় মূল্য আপনার নথিতে প্রদর্শন করবেন । তাতে যদি gain tax আরো বেশী আপনাকে দিতে হয় তাও দিয়ে টাকাটা সাদা করে নিবেন ।
মনে রাখবেন , জমি /প্লট বিক্রয়ের সময় ক্রেতা জমি/ প্লটের মূল্য কম দেখাতে চাইবেন । এতে আপনার লোকসান হবে । কারণ , আপনার বেশ কিছু টাকা অব্যাখ্যায়িত হয়ে যাবে ।
এ জন্য জমির প্রকৃত বিক্রয় মূল্য মোতাবেক জমির রেজিস্ট্রেশন হলে আপনার অনেক লাভ হবে ।
লেখক : একজন কর আইনজীবী।
13/04/2026
📢 রিটার্নে যে ভুলগুলো বেশি হয়!
আয়কর রিটার্ন দাখিলের সময় অনেক করদাতা অজান্তেই এমন কিছু ভুল করেন, যা ভবিষ্যতে নোটিশ, অডিট, এমনকি জরিমানা পর্যন্ত গড়াতে পারে। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী সঠিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদান করা বাধ্যতামূলক।
নিচে গুরুত্বপূর্ণ ভুলগুলো আইনি দৃষ্টিকোণসহ তুলে ধরা হলো 👇
⚠️ সাধারণ ভুলসমূহ
১. অতিরঞ্জিতভাবে সোনা প্রদর্শন
👉 অনেকেই ৪০–৫০ ভরি সোনা দেখান
📌 সমস্যা: আয়ের সঙ্গে অসামঞ্জস্য হলে “অব্যাখ্যাত সম্পদ” হিসেবে ধরা হতে পারে
⚖️ আইন: অপ্রদর্শিত/অব্যাখ্যাত সম্পদের ক্ষেত্রে কর কর্তৃপক্ষ ব্যাখ্যা চাইতে পারে
২. অতিরিক্ত নগদ টাকা দেখানো
👉 হঠাৎ বেশি ক্যাশ দেখালে প্রশ্ন আসবেই
📌 সমস্যা: উৎস প্রমাণ করতে না পারলে জটিলতা
⚖️ আইন: আয়কর আইন অনুযায়ী সকল সম্পদের উৎস ব্যাখ্যা করতে হবে
৩. ছোটখাটো সঞ্চয় বা ঋণ লেনদেন না দেখানো
👉 ধার নেওয়া/দেওয়া, ছোট সঞ্চয় গোপন রাখা
📌 সমস্যা: সম্পদ-দায় (Assets-Liabilities) মিলবে না
⚖️ আইন: সম্পূর্ণ আর্থিক অবস্থান প্রকাশ বাধ্যতামূলক
৪. উপহার (Gift) প্রদর্শন না করা
👉 স্বর্ণ, টাকা বা মূল্যবান উপহার লুকানো
📌 সমস্যা: “Unexplained income” হিসেবে ধরা হতে পারে
⚖️ আইন: উপহারও আয়/সম্পদের অংশ হিসেবে বিবেচ্য
৫. নিট সম্পদ ভুলভাবে উপস্থাপন
👉 বছর শেষে সম্পদ কম দেখানো
📌 সমস্যা: পূর্ববর্তী বছরের সাথে অসামঞ্জস্য
⚖️ আইন: সম্পদ বিবরণীতে ধারাবাহিকতা থাকা জরুরি
৬. জমি/ফ্ল্যাট গোপন রাখা
👉 বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় সম্পদ লুকানো
📌 সমস্যা: তৃতীয় পক্ষের তথ্য (সাব-রেজিস্ট্রি/সিটি কর্পোরেশন) থেকে ধরা পড়ে
⚖️ আইন: স্থাবর সম্পত্তি গোপন করলে আইনি ব্যবস্থা হতে পারে
৭. ভুল বিনিয়োগ দেখিয়ে কর রেয়াত নেওয়া
👉 কর ছাড় পাওয়ার জন্য ভুল তথ্য দেওয়া
📌 সমস্যা: কর সুবিধা বাতিল + জরিমানা
⚖️ আইন: বৈধ বিনিয়োগেই কর রেয়াত প্রযোজ্য
৮. আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো
👉 Lifestyle vs Income mismatch
📌 সমস্যা: “Lifestyle audit” হতে পারে
⚖️ আইন: আয়-ব্যয়ের যৌক্তিকতা যাচাই করা হয়
৯. খরচ একদমই না দেখানো
👉 বিবাহিত/পরিবার থাকা সত্ত্বেও শূন্য ব্যয়
📌 সমস্যা: অবাস্তব তথ্য হিসেবে ধরা হয়
⚖️ আইন: বাস্তবসম্মত ব্যয় দেখানো প্রয়োজন
১০. FDR/DPS/সঞ্চয়পত্র গোপন রাখা
👉 ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের তথ্য এখন সহজেই যাচাইযোগ্য
📌 সমস্যা: গোপন বিনিয়োগ ধরা পড়লে জটিলতা
⚖️ আইন: সকল আর্থিক সম্পদ প্রদর্শন বাধ্যতামূলক।
🔎 অতিরিক্ত সচেতনতা ও করণীয়:
১১. নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা
👉 অনেকেই শেষ সময় মিস করেন বা দেরি করেন
📌 সমস্যা: বিলম্ব ফি, জরিমানা এবং কিছু ক্ষেত্রে আইনগত জটিলতা
⚖️ আইন: নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল বাধ্যতামূলক; দেরি হলে আর্থিক জরিমানা প্রযোজ্য।
১২. নিজে না বুঝে অন্যের উপর সম্পূর্ণ নির্ভর করা
👉 অনেকেই না বুঝেই দোকান/তৃতীয় পক্ষ দিয়ে রিটার্ন জমা দেন
📌 সমস্যা: ভুল তথ্য জমা পড়লে দায় কিন্তু করদাতারই
⚖️ আইন: রিটার্নে প্রদত্ত তথ্যের সম্পূর্ণ দায় করদাতার উপর বর্তায়।
📌 করণীয় (প্র্যাকটিক্যাল টিপস)
✔️ রিটার্ন জমা দেওয়ার আগে নিজে অন্তত একবার যাচাই করুন
✔️ প্রয়োজনে অভিজ্ঞ কর পরামর্শকের সহায়তা নিন
✔️ পূর্ববর্তী বছরের রিটার্নের সাথে মিল রেখে তথ্য আপডেট করুন
📌 গুরুত্বপূর্ণ সতর্কতা
✅ প্রথমবার রিটার্নে যে সম্পদ দেখাবেন
👉 তার অর্জনের উৎস (Source of Fund) পরিষ্কার থাকতে হবে
✅ প্রতিটি সম্পদের জন্য
👉 প্রমাণপত্র (Documents) সংরক্ষণ করুন
(ব্যাংক স্টেটমেন্ট, দলিল, রসিদ, গিফট ডিড ইত্যাদি)
⚖️ আয়কর আইন, ২০২৩ অনুযায়ী:
👉 করদাতাকে তার আয়, ব্যয় ও সম্পদের যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে হবে
👉 ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে কর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে
🔔 শেষ কথা
👉 “কম দেখানো” বা “বেশি দেখানো”—দুটোই ঝুঁকিপূর্ণ
👉 সঠিক, সামঞ্জস্যপূর্ণ ও প্রমাণসহ রিটার্ন দাখিল করাই নিরাপদ
📢 সচেতন হোন, ঝামেলা এড়ান।
ধন্যবাদান্তে,
Dynamic Tax Solutions
আজই শেষ হচ্ছে ২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের ডেডলাইন। যারা এখনো রিটার্ন সাবমিট করেননি তারা চাইলে অনলাইনে সর্বোচ্চ ৯০ দিন সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
145/A, West Shewrapara, Mirzapur
Dhaka
1216