Khan's LegalEd Academy

Khan's LegalEd Academy

Share

Learn Today, Lead Tomorrow. Reliable, Professional & Affordable.

04/05/2026

আয়কর অডিটে পড়েছেন? জেনে নিন কী দেখছেন কর কর্মকর্তারা!
২০২৩-২৪ করবর্ষে প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে এই নির্বাচন হয়েছে তাই আগেভাগে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ।
রিটার্ন নিরীক্ষায় যেসব বিষয় মূলত দেখা হয়:
১- আয় ও উৎসে কর কাটার তথ্যে মিল আছে কি না
২- হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি
৩- ব্যবসায়িক ব্যয় অতিরিক্ত দেখানো হয়েছে কি না
৪- নগদ টাকা (ক্যাশ ইন হ্যান্ড) বেশি দেখানো
৫- জমি, ফ্ল্যাট, গাড়ি রিটার্নে উল্লেখ না করা
৬- বিনিয়োগে ভুল বা বাড়তি দাবি

#আয়কর #ট্যাক্স #এনবিআর #করদাতা

30/04/2026

আপনার ফাইল কি অডিটে? চেক করুন এখনই! 📋

২০২৩-২০২৪ আয়কর রিটার্নের অডিট স্ট্যাটাস জানতে আপনার TIN দিয়ে নিচের গুগল শীটে সার্চ করুন।

👉 গুগল শীট লিঙ্ক: https://docs.google.com/spreadsheets/d/1baSlbzh4tJWhKNtZsC0_kBgfLch2ONcb/edit?gid=1850573601 =1850573601

সবাইকে সঠিক তথ্য দিতে সাথে আছে Khan's LegalEd Academy।

28/04/2026

📢 এনবিআরের বড় পদক্ষেপ: স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,০৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত,

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে।

এর আগে ১ম পর্যায়ে জুলাই’২৫ মাসে Random Selection পদ্ধতিতে ১৫,৮৯৮টি মামলা অডিটের জন্য নির্বাচিত হয়েছিল। এবার ২য় পর্যায়ে Risk Based Audit Criterion এর ভিত্তিতে আরও বৃহৎ পরিসরে নির্বাচন সম্পন্ন হয়েছে।

✅ এই নতুন ব্যবস্থার বিশেষ দিকসমূহঃ
🔹 সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে নির্বাচন
🔹 নির্দিষ্ট Criterion অনুসরণ
🔹 প্রতি সার্কেলে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতা নির্বাচন
🔹 ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই
🔹 স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ

ধন্যবাদ সবাইকে।

Photos from Khan's LegalEd Academy's post 30/03/2026

📘 আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ – প্রস্তুতি PDF সাজেশন
আসসালামু আলাইকুম,
আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ সামনে রেখে একটি বিশেষ PDF সাজেশন বই প্রস্তুত করা হয়েছে।
এই বইয়ে রয়েছে:
✅ গুরুত্বপূর্ণ টপিকের সংক্ষিপ্ত বিশ্লেষণ
✅ পরীক্ষায় আসার সম্ভাব্য প্রশ্নের ধরন
✅ কম সময়ে কার্যকর প্রস্তুতি নেওয়ার জন্য সংক্ষেপ
🎯 মূল উদ্দেশ্য:
পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া
কম সময়ে কার্যকর প্রস্তুতি নিতে সহায়তা করা
গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক জায়গায় সহজভাবে তুলে ধরা
💰 মূল্য: ৫২০ টাকা
📲 WhatsApp/Call & Payment:
বিকাশ/নগদ সেন্ড মানি: 01682178909
WhatsApp/Call: https://wa.me/8801682178909⁠�

নিচে কিছু সার সংক্ষেপ তুলে ধরা হল:-

30/03/2026

📘 আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ প্রস্তুতি
আসসালামু আলাইকুম,
আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ সামনে রেখে একটি বিশেষ PDF সাজেশন বই প্রস্তুত করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ টপিক, প্রশ্নের ধরন এবং পরীক্ষায় আসার সম্ভাব্য অংশগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে।
🎯 এই উদ্যোগের মূল উদ্দেশ্য: ✔ পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া
✔ কম সময়ে কার্যকর প্রস্তুতি নিতে সহায়তা করা
✔ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক জায়গায় সহজভাবে তুলে ধরা।

বি:দ্র:-শীঘ্রই প্রকাশ করা হবে।

📲 WhatsApp/Call: https://wa.me/8801765337139
📞 সরাসরি কল: 01765337139

wa.me

16/01/2026
Photos from Khan's LegalEd Academy's post 12/12/2025

আয়কর আইনজীবী হিসেবে বারের নিবন্ধন নেওয়ার জন্য দরখাস্ত ফরম্যাট ও প্রয়োজনীয় কাগজপত্র।

10/12/2025

ব্যাংকের এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা তাদের ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রবেশ করালেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। সংগ্রহ করা তথ্যের মধ্যে থাকবে- ৩০ জুন পর্যন্ত ব্যালেন্স, বছরে মোট অর্জিত মুনাফা, সেই মুনাফার ওপর উৎসে কর কর্তনের পরিমাণ এবং একই সময়ে ব্যাংকের আরোপিত চার্জ।

তিনি বলেন, বর্তমানে যেসব করদাতার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্রত্যেক ব্যাংকে গিয়ে এসব সার্টিফিকেট সংগ্রহ করতে হয়, যা প্রায়ই ভুল হয় এবং অপ্রয়োজনীয় ঝামেলা সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হলে করদাতাদের আর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দৌঁড়াতে হবে না এবং জমাকৃত তথ্যের ভুল-ত্রুটি দূর হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, সিস্টেমটি নিয়ে ব্যাপক ভুল-বোঝাবুঝি হয়েছে। তিনি স্পষ্ট করেন যে এনবিআর কোনোভাবেই করদাতার ব্যক্তিগত বা লেনদেন-সম্পর্কিত তথ্যের অ্যাক্সেস পাবে না।

তিনি বলেন, রিটার্ন দাখিলের সময় শুধু করদাতারাই স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হওয়া ব্যাংক তথ্য দেখতে পারবেন এবং কোনো ট্যাক্স কর্মকর্তা এ তথ্য দেখতে পাবেন না।

তিনি আরো বলেন, সিস্টেমের মাধ্যমে কোনো লেনদেন-স্তরের তথ্য সংগ্রহ করা হবে না। বিশদ ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হলে তা বিদ্যমান আইন অনুযায়ী তদন্তের ক্ষেত্রে যথাযথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগের মতোই আলাদা প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

আবদুর রহমান খান বলেন, নতুন এ ব্যবস্থা ব্যাংক-সম্পর্কিত ঘোষণার অসঙ্গতির কারণে ফাইল পুনরায় খোলার মতো অপ্রয়োজনীয় জটিলতা রোধ করবে। উদ্যোগটি ভালোভাবে এগিয়ে চললেও এটি এই বছর চালু করা সম্ভব হয়নি।

তিনি আশা প্রকাশ করেন, এনবিআরের নিজস্ব আইটি টিমকে শক্তিশালী করে সব ব্যাংকের ডিজিটাল সিস্টেমের সাথে নিরাপদ সংযোগের ব্যবস্থা নিশ্চিত করার পর আগামী অর্থবছরের আগেই এ সিস্টেমটি চালু করা সম্ভব হবে।

এ ব্যবস্থা সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করতে এবং জনগণের আস্থা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সিস্টেমটি চালু হলে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে এবং স্বাভাবিকভাবে রাজস্ব আদায়ও বাড়বে।

এনবিআর চেয়ারম্যান পুনর্ব্যক্ত করেন, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ করা, করদাতাদের ঝামেলা কমানো এবং দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে।

08/12/2025

🎉 সকল কর আইনজীবীর জন্য আন্তরিক শুভকামনা 🎉
গর্বের সঙ্গে জানাচ্ছি—জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আপনাদের সনদ বিতরণ কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

👉 অনুগ্রহ করে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে আপনার সনদ সংগ্রহ করবেন এবং নিচের প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিতে ভুলবেন না—

📌 যা যা ডকুমেন্টস সঙ্গে আনতে হবে:
✔️ টি আই এন (TIN) সনদ
✔️ জাতীয় পরিচয়পত্র (NID)
✔️ পরীক্ষার মূল প্রবেশপত্র
সনদ সংগ্রহের মাধ্যমে আপনার পেশাগত যাত্রা হবে আরও এক ধাপ এগিয়ে—
a proud moment for every tax professional.
🤝 ধন্যবাদ সবাইকে।
— Khan’s LegalEd Academy

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1229

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00