30/12/2025
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) |
মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন— আমিন।
— মো: আলীম হোসেন- আয়কর আইনজীবী
Founder of M.A.H Tax & Vat Solution.
#শোক #সমবেদনা #দোয়া #বাংলাদেশ #বিএনপি #বেগমজিয়া
29/12/2025
আবার ও বাড়লো রিটার্ন জমা দেওয়ার সমায়- ৩১ জানুয়ারি ২০২৬
19/12/2025
#আয়কর রিটার্ন দাখিল এর সময় সীমা বৃদ্ধি
বনাম
করদাতাদের উদাসীনতা নাকি অলসতা???
প্রতি বছর আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি কি সুযোগ?? নাকি অলসতার নতুন ফাঁদ?
যখন সময় বাড়ানো হয়, তখন অধিকাংশ করদাতার মনে এক ধরনের 'স্বস্তি' কাজ করে। আমরা ভাবি, "যাক! আরও এক মাস, দু মাস সময় পাওয়া গেল, পরে ধীরে-সুস্থে দেওয়া যাবে।"
কিন্তু নির্মম সত্য হলো— এই "অতিরিক্ত সময়" অধিকাংশ ক্ষেত্রে আমাদের উপকারের চেয়ে "অলসতার সুযোগ" হিসেবেই বেশি কাজ করে।
কেন আমরা এমন করি?
মনস্তাত্ত্বিকভাবে একে বলা হয় 'Student Syndrome'। অর্থাৎ, হাতে যতক্ষণ সময় থাকে, আমরা ততক্ষণ কাজটা শুরু করি না। সময়সীমা বাড়লে আমাদের কাজের গতি কমে যায়, আর আমরা ভাবতে থাকি"কাল দেব, পরশু দেব"।
শেষ মুহূর্তের এই গড়িমসির মাশুল হিসেবে আমরা:
সার্ভারের জটিলতায় পরি,,
তাড়াহুড়োয় ভুল রিটার্ন দাখিল করি,,
অনলাইনে পেমেন্ট এ আটকে যাই,,
সরকার সময় বাড়ায় যাতে কেউ বাদ না পড়েন, আর আমরা সেই বাড়তি সময়টা কাজে লাগাই "আয়েশ" করতে। দিনশেষে সেই একই চিত্র—
ডেডলাইনের আগের রাতে সবাই একসাথে লাইনে!🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶
তাই, অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে
মনে রাখবেন:
"সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।"
এখনো অনেক করদাতা বলেন ,,সময় তো আছেই🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
মো: আলীম হোসেন
(০১৬৭৬-৮১৫৪৭৩)
আয়কর আইনজীবী
10/12/2025
যে বা যারা রিটার্ন জমা দিয়ে থাকেন- তারা ব্যাংকে না বুঝে টাকা জমা বা ব্যাংক ট্রান্সফার করবেন না, ব্যাংকে টাকা জমা বা ট্রান্সফার এর আগে প্রত্যেক এ তার আয়কর আইনজীবীর সাথে কথা বলুন-
মো: আলীম হোসেন-আয়কর আইনজীবী
08/12/2025
সকল সম্মানিত বন্ধুদের ২০২৫-২০২৬ করবর্ষের ই-রিটার্ন সময়মত দাখিলের আহ্বান । চলছে কর রিটার্ন দাখিল কার্যক্রম । সময় ৩১ শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত …
আয়কর বর্ষ ২০২৫-২০২৬ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -
ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. 1 copy Passport size photo
চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2024 to 30-06-2025
3. Provident fund info. (if any)
ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট
বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)
সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।
বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।
আয়কর বিষয়ক যেকোন পরামর্শর জন্য আমাকে ইনবক্সে নক করতে পারেন বা যোগাযোগ করতে পারেন।
মোবাইল - 01676-815473
Md.Alim Hossen-ITP
Income Tax lawyer- NBR Enlisted
ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন। সুস্থ থাকবেন।
Mah Rifat
30/11/2025
# # **রিভাইস রিটার্ন (Revised Return) এখন অ্যাকটিভ — যাদের রেগুলার রিটার্নে ভুল ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা**
এখন থেকে করদাতারা **ধারা ১৮০(২)** এর আওতায় **রিভাইজড রিটার্ন** (Revised Return) দাখিল করতে পারবেন। রেগুলার রিটার্ন জমা দেওয়ার পর যদি কোনো ভুল, তথ্যগত অসামঞ্জস্য, নথির ত্রুটি, বা আয়-ব্যয়ের ভুল হিসাব পাওয়া যায়—তাহলে আইন করদাতাকে সংশোধনের সুযোগ দেয়।
# # # ✅ **কারা রিভাইজড রিটার্ন দিতে পারবেন?**
যে কোনো করদাতা যারা—
* রেগুলার রিটার্নে **ভুল আয় দেখিয়েছেন**
* ছাড় (rebate) হিসাব ভুল হয়েছে
* ব্যয় বা ইনভেস্টমেন্ট ঠিকমতো যোগ হয়নি
* উৎসে কর (TDS/TCS) সঠিকভাবে সমন্বয় হয়নি
* নথির ভুলে অতিরিক্ত ট্যাক্স চাপছে
তারা **ধারা ১৮০(৩)** এর শর্ত সাপেক্ষে সংশোধন করে **ধারা ১৮০(২)** অনুযায়ী রিভাইস রিটার্ন দিতে পারবেন।
# # # ⚠️ **তবে মাথায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম—**
**যখনই আপনি রিভাইজড রিটার্ন সাবমিট করবেন, সেদিন অথবা পরদিনই আপনার ফাইল অডিটে যাবে।**
এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া—আইন অটোমেটিকভাবে রিভাইসড রিটার্নকে "Scrutiny/Audit Flag" দেয়।
কারণ—
রিভাইজড রিটার্ন মানেই আপনি পূর্বে ভুল করেছেন এবং এখন তা সংশোধন করছেন। তাই সিস্টেম করদাতার রিটার্নকে পুনরায় যাচাই করার অধিকার সংরক্ষণ করে।
# # # 🔍 **অডিট হওয়া মানেই সমস্যা?**
সবসময় না।
যদি—
* আপনার ইনকাম ডকুমেন্ট
* ব্যাংক স্টেটমেন্ট
* বিনিয়োগ
* উৎসে কর
* সম্পদ-দায় বিবরণী
সব ঠিক থাকে—
তাহলে অডিট সাধারণত খুব সহজে ক্লিয়ার হয়ে যায়।
# # # 📌 **অডিট এড়াতে ভুল রিটার্ন কখনো জমা দেবেন না**
অনেক করদাতা তাড়াহুড়ো করে রিটার্ন সাবমিট করেন—যেটি সবচেয়ে বড় ভুল।
রিটার্ন জমা দেওয়ার আগে অবশ্যই—
* ব্যালেন্স মিলিয়ে নিন
* ব্যাংক হিসাব ক্রসচেক করুন
* উৎসে কর সমন্বয় নিশ্চিত করুন
* ইনভেস্টমেন্ট প্রমাণ ঠিক আছে কিনা দেখুন
তারপর রিটার্ন দিন।
তা না হলে রিভাইজড রিটার্ন দিতে হবে—আর তাতে অডিটে পড়ার ঝুঁকি ১০০%।
# # # 📢 **উপদেশ**
যদি আপনার রিটার্নে ভুল থাকে—
তবে দেরি না করে এখনই একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী/কনসালট্যান্টের সহায়তায় সঠিকভাবে রিভাইজড রিটার্ন জমা দিন।
Md. Alim Hossen-ITP
21/11/2025
আপনার আয়কর সময়মত জমা দিন, জরিমানা ও ঝুঁকি এড়িয়ে চলুন। আয়কর জমার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫। দেশ ও জনগণের উন্নয়নে সহযোগিতা করুন।
Taxes bar Association
M.A.H Tax & Vat Solution
Mah Rifat