Accounts vat tax service

Accounts vat tax service

Share

“Learn VAT, TAX,LC & ACCOUNTS easily! Daily updates, tips, and examples for students and professionals.”

24/05/2026

LegalPoint
সুখবর করদাতাদের জন্য!

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ছোট করদাতারা মাত্র ১২০ দিনে এবং কোম্পানি করদাতারা ৬০ দিনে রিফান্ড পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে!

⏹️ সম্পূর্ণ অনলাইনে ও ক্যাশলেস পদ্ধতিতে
⏹️ কর অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই
⏹️ প্রক্রিয়া হবে ফেসলেস কর্মকর্তার সাথে দেখাই লাগবে না
⏹️ বেতন, কৃষি ও আর্থিক পরিবহন খাতের করদাতারা সহজেই পাবেন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে যাতে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয় এবং মানুষ কর দিতে আরও উৎসাহিত হন।

রিফান্ড পেতে যা করতে হবে:
অনলাইনে রিটার্ন দাখিল করুন, সঠিক ব্যাংক তথ্য দিন বাকি কাজ সিস্টেম নিজেই করবে!

শেয়ার করুন যাতে সবাই জানতে পারেন। 👍

#করদাতা #ট্যাক্স_রিফান্ড #এনবিআর #বাজেট২০২৬

23/05/2026

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২(৭৮), ধারা ২৮, ধারা ৩১, ধারা ৩২, ধারা ৪৫ ও ধারা ৪৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি-২১ যৌথভাবে বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে, ব্যবসায়ী পর্যায়ে সংকুচিত বা হ্রাসকৃত হারে মূসক ব্যবস্থায় “ক্রয় মূল্য”, “সরবরাহ মূল্য” এবং “মূল্য সংযোজন” নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষ আইনগত কাঠামো কার্যকর হয়। ধারা ২(৭৮) অনুযায়ী “Value” বলতে ধারা ২৮ অনুসারে VAT chargeable value অথবা ধারা ৩২ অনুসারে value of supply বোঝানো হয়েছে। ফলে আমদানি পর্যায়ে যে মূল্যকে ভিত্তি করে মূসক নির্ধারণ করা হয়, সেটিই আইনগতভাবে valuation base হিসেবে বিবেচিত হবে।

উদাহরণস্বরূপ, যদি কোনো পণ্যের আমদানি পর্যায়ে মূসক আরোপযোগ্য মূল্য ১০০ টাকা হয়, তবে উক্ত মূল্যের উপর ১৫% হারে ১৫ টাকা মূসক এবং ৭.৫% হারে ৭.৫০ টাকা আগাম কর (Advance Tax) পরিশোধ করতে হবে। এখানে ধারা ৩১(২) অনুযায়ী Advance Tax নির্ধারিত হয়েছে taxable import-এর VAT imposable base value-এর উপর। তবে ধারা ৩১(৩) স্পষ্টভাবে নির্দেশ করে যে, registered importer পরবর্তীতে তার দাখিলপত্রে বা নির্ধারিত কর মেয়াদে উক্ত Advance Tax-এর সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় (decreasing adjustment) গ্রহণ করতে পারবেন। ফলে ৭.৫০ টাকা Advance Tax ব্যবসার স্থায়ী খরচ নয়; বরং এটি পরবর্তীতে সমন্বয়যোগ্য অগ্রিম কর।

অন্যদিকে import stage-এ প্রদত্ত ১৫ টাকা VAT যদি ধারা ৪৬ অনুযায়ী rebate বা input tax credit হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে উক্ত VAT ব্যবসার embedded acquisition cost-এর অংশে পরিণত হবে। অর্থাৎ আইনগত valuation base যদিও ১০০ টাকা, তথাপি ব্যবসায়ীর প্রকৃত commercial outflow দাঁড়াবে ১১৫ টাকা, কারণ ৭.৫০ টাকা Advance Tax পরবর্তীতে সমন্বয়যোগ্য। ফলে এই ক্ষেত্রে প্রকৃত non-creditable acquisition burden হবে ১০০ + ১৫ = ১১৫ টাকা।

পরবর্তীতে যদি ব্যবসায়ী উক্ত পণ্য ১৬০ টাকায় বিক্রয় করেন, তাহলে ধারা ৩২ অনুযায়ী supply value বা taxable supply consideration ভিত্তিক নির্ধারিত হবে। অতএব সরবরাহ মূল্য হবে ১৬০ টাকা এবং ৭.৫% হারে VAT গণনা হবে ঐ মূল্যের উপর। ফলে output VAT দাঁড়াবে ১২ টাকা। 160\times 7.5\%=12

এখন ধারা ৩১(৩A) অনুসারে commercial importer-এর ক্ষেত্রে প্রথম বিক্রয়ে VAT ফাইনাল সেটেলমেন্ট পাওয়ার জন্য স্থানীয় value addition ৫০% অতিক্রম না করা আবশ্যক। এখানে value addition নির্ধারণ করা হবে ধারা ২৮ অনুসারে নির্ধারিত VAT chargeable value-এর ভিত্তিতে। অর্থাৎ—

160-100=60

অর্থাৎ স্থানীয় মূল্য সংযোজন ৬০%, যা ৫০% এর বেশি। ফলে ধারা ৩১(৩A)-এর সুবিধা এখানে প্রযোজ্য হবে না এবং ব্যবসায়ীকে supply stage-এ ৭.৫% VAT প্রদান করতে হবে।

বিধি-২১ অনুযায়ী ব্যবসায়ীকে মূসক-৪.৩ এ Input-Output Co-efficient declaration দাখিল করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তব ও আইনগত প্রশ্ন সৃষ্টি হয়। VAT আইন অনুযায়ী purchase value ধরা হচ্ছে import stage VAT chargeable value অর্থাৎ ১০০ টাকা; কিন্তু accounting ও commercial reality অনুযায়ী ব্যবসায়ীর প্রকৃত non-creditable acquisition cost দাঁড়াচ্ছে ১১৫ টাকা। ফলে VAT আইনগত valuation এবং বাস্তব economic cost structure-এর মধ্যে একটি পার্থক্য তৈরি হয়।

Income Tax Act, 2023 অনুযায়ী recoverable নয় এমন VAT ব্যবসার allowable expenditure বা inventory cost হিসেবে বিবেচিত হতে পারে। অতএব non-creditable import VAT ১৫ টাকা ব্যবসার cost of goods sold বা inventory valuation-এর অংশ হবে। তবে Advance Tax ৭.৫০ টাকা যেহেতু decreasing adjustment-এর মাধ্যমে recoverable, তাই সেটি স্থায়ী business expense হবে না।

একইভাবে International Financial Reporting Standards এর IAS-2 অনুযায়ী non-recoverable taxes inventory cost-এর অংশ হিসেবে গণ্য হয়। ফলে accounting perspective-এ inventory cost হবে ১১৫ টাকা। অন্যদিকে IFRS 15 Revenue from Contracts with Customers অনুযায়ী output VAT সরকার পক্ষে সংগৃহীত অর্থ হওয়ায় তা revenue হিসেবে স্বীকৃত হবে না। অর্থাৎ ব্যবসায়ীর accounting revenue হবে ১৬০ টাকা, কিন্তু ১২ টাকা VAT revenue হিসেবে গণ্য হবে না।

সার্বিক বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, বর্তমান truncated VAT regime-এ ধারা ২৮ ও ধারা ৩২ ভিত্তিক আইনগত valuation framework এবং ব্যবসায়ীর বাস্তব commercial acquisition cost-এর মধ্যে একটি বাস্তব পার্থক্য বিদ্যমান। ধারা ৪৬ অনুসারে input tax credit সীমাবদ্ধ হওয়ার ফলে import VAT embedded business cost-এ পরিণত হয়, যদিও Advance Tax ধারা ৩১ অনুযায়ী decreasing adjustment হিসেবে সমন্বয়যোগ্য থাকে। ফলস্বরূপ ব্যবসায়ী পর্যায়ে অনেক ক্ষেত্রে কার্যত embedded tax burden এবং cascading effect পরিলক্ষিত হতে পারে, যা VAT neutrality principle আংশিকভাবে ক্ষুণ্ণ করে।Bangladesh VAT & TAX Digest

22/05/2026

ব্যক্তি শ্রেণির কর হার ২০২৬- ২০২৭@@@

19/05/2026

Income tax rate 2025-2026

19/05/2026

VAT Refund

Md. Shafiqul Alam LL.B, FCS, FCA, FCMA 17/05/2026

বিক্রয় বিল প্রস্তুতের সময় TAX & VAT কিভাবে বিবেচনা করবেন।

Md. Shafiqul Alam LL.B, FCS, FCA, FCMA 487 likes, 44 comments. "বিক্রয় বিল প্রস্তুতের সময় কিভাবে Tax & VAT বিবেচনা করবেন? || ক্রেতা হিসেবে কীভাবে TDS & VDS কর্তন?"

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
3420