Tax Planning and Solution

Tax Planning and Solution Tax compliance with best tax planning

14/08/2025

সরকারি কর্মকর্তাদের জন্য করমুক্ত ৪২ ধরনের আয়ঃ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের আয় করমুক্ত ঘোষণা করেছে।

করমুক্ত ভাতা ও সুবিধাসমূহঃ

1. চিকিৎসা ভাতা
2. নববর্ষ ভাতা
3. বাড়িভাড়া ভাতা
4. শ্রান্তি ও বিনোদন ভাতা
5. শিক্ষাসহায়ক ভাতা
6. কার্যভার ভাতা
7. পাহাড়ি ভাতা
8. ভ্রমণ ভাতা
9. যাতায়াত ভাতা
10. টিফিন ভাতা
11. পোশাক ভাতা
12. আপ্যায়ন ভাতা
13. ধোলাই ভাতা
14. বিশেষ ভাতা
15. প্রেষণ ভাতা
16. প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা
17. জুডিশিয়াল ভাতা
18. চৌকি ভাতা
19. ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স
20. ঝুঁকি ভাতা
21. অ্যাকটিং অ্যালাউয়েন্স
22. মোটরসাইকেল ভাতা
23. আর্মরার অ্যালাউয়েন্স
24. নিঃশর্ত যাতায়াত ভাতা
25. টেলিকম অ্যালাউয়েন্স
26. ক্লিনার অ্যালাউয়েন্স
27. ড্রাইভার অ্যালাউয়েন্স
28. মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স
29. পিবিএক্স অ্যালাউয়েন্স
30. সশস্ত্র শাখা ভাতা
31. বিউগলার অ্যালাউয়েন্স
32. নার্সিং অ্যালাউয়েন্স
33. দৈনিক/খোরাকি ভাতা
34. ট্রাফিক অ্যালাউয়েন্স
35. রেশন মানি
36. সীমান্ত ভাতা
37. ব্যাটম্যান ভাতা
38. ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স
39. নিযুক্তি ভাতা
40. আউটফিট ভাতা
41. গার্ড পুলিশ ভাতা
42. অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্ট

10/08/2025

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সতর্ক করেছে, আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনও ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচারিত হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্নের সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন বলেও এনবিআরের নজরে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এ ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনও বিধান নেই। আইন অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। কোনও একটি বা সবগুলো তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ অবৈধ এবং এটি একটি ফৌজদারি অপরাধ।

এনবিআর জানিয়েছে, আইন অনুযায়ী, রিটার্নে অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩–এর ৩১২ ও ৩১৩ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

Bangla_Tribune

09/08/2025

২০২৫-২৬ করবর্ষ থেকে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতার প্রশ্ন—দাখিলের পর কোনো ভুল ধরা পড়লে কীভাবে সংশোধন করা যাবে?

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে এ সুযোগ একবারের জন্য প্রযোজ্য হবে।

07/08/2025

Income Tax Act, 2023 অনুযায়ী, যাদের Taxable Income রয়েছে, তাদের জন্য আয়কর প্রদান আইনগত দায়িত্ব।

সঠিক Tax Planning এর মাধ্যমে একজন করদাতা (Tax Payer) করআইনের ব্যত্যয় না করে তার Income Tax Expense কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে।

এছাড়াও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক, যেমনঃ
🔹 সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় ১০ লক্ষাধিক টাকার জমি/ভবন/ফ্ল্যাট বিক্রয় বা লিজ প্রদান এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তি
🔹 ক্রেডিট কার্ড প্রাপ্তি, ইত্যাদি।

একজন সচেতন নাগরিক হিসেবে সময়মতো ও সঠিকভাবে রিটার্ন দাখিল করা জরুরি। অনেকেই নিয়ম না জেনে ভুলভাবে রিটার্ন জমা দেন, যার ফলে ভবিষ্যতে আইনি বা আর্থিক জটিলতা দেখা দেয়।

তাই, সঠিক Tax Planning ও রিটার্ন দাখিলের ক্ষেত্রে একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ গ্রহণ একজন করদাতার করের বোঝা (Tax Burden) কমানোর পাশাপাশি রিটার্ন জমাদান সংক্রান্ত জটিলতা এড়াতে সহায়তা করে।

"Tax compliance with best tax planning"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Planning and Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share