আয়কর আইন ২০২৩ এর ধারা, ওয়ান ফোরটি সেভেন (147) অনুযায়ী (TDS) উৎসে কর কর্তন বা সংগ্রহ নিশ্চতকরণ ও যাচাইকরণ।
এই ধারার অধিন অনধিক ৫০,০০,০০০ লক্ষ টাকা জরিমানা করতে পারে।
আলোচনা : আয়কর আইনের এই ধারাটি অনেক গুরুত্বপূর্ণ, এই ধারা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে Audit চলমান আছে। এই ধারার অধীন ক্ষমতা প্রাপ্ত কোনো কতৃপক্ষ কোনো ব্যক্তির প্রাঙ্গণে বা স্থানে প্রবেশ করিলে বা প্রবেশের অভিপ্রায় ব্যক্ত করিয়া যদি কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা বা অসহযোগিতার সনমুখিন হইলে, উক্ত ব্যক্তিকে অনধিক ৫০,০০,০০০ লক্ষ টাকা জরিমানা আরোপ করিতে পারিবেন।
এবং কোনো ব্যক্তি এই ধারার বা এই আইনের এই অংশের ( অংশ -৭) বিধানাবলি পরিপালনে ব্যর্থ হইলে, উপকর কমিশনার (DCT) উক্ত ব্যক্তি কতৃক প্রদত্ত ব্যাখ্যা লিপিবদ্ধপূর্বক, বা কোনোরূপ ব্যাখ্যার অনুপস্থিতিতে একতরফা ভাবে কর নির্ধারণ সম্পন্ন করিয়া নিরূপিত কর ও আরোপিত জরিমানা আদায় করিবেন।
করনীয় : নিয়ম মোতাবক TDS কর্তন বা সংগ্রহ করে, নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দিয়ে TDS Return দাখিল করে সঠিক ভাবে ডকুমেন্টস আপনার প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে, ওয়ান ফোরটি সেভেন (147) ধারা অনুযায়ী যদি অডিট করতে আসে Tax Office থেকে, তাহলে তাদেরকে কোনো কাজে বধাদেওয়া যাবে না, সহযোগিতা করতে হবে, কারন এক্ষেত্রে জরিমানার পরিমাণ অনেক বেশি। আপনারা যারা Tax Department এ জব করেন তারা দয়া করে TDS এর SRO -১৬১ / ২০২৪ (উৎসে কর বিধিমালা, ২০২৪) ও ধারা ১৪০ থেকে ১৫১, ১৬৪,১৭৭, ১৮৬, ২৬৬ এবং ধারা ৩১৫ ভাল করে বার বার পড়লে আশাকরি অনেক কিছু জানতে পারবেন, এভাবে আপনার প্রতিষ্ঠানের TDS Return এর কাজটা করলে ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠান অনেক জরিমানা থেকে রেহাই পাবে।
NeXgen Finance Solution
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NeXgen Finance Solution, Tax preparation service, 109, Basir uddin Road, Dhanmondi, Dhaka.
At Nexzen Finance Solutions, we help businesses and individuals achieve financial clarity, compliance, and growth.Our professional team delivers dependable financial and advisory services designed to meet every client’s needs.
🧾 প্রথম ট্যাক্স রিটার্ন: একটি শুভ সূচনা
জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ যাত্রা একদিন প্রথম পদক্ষেপ দিয়েই শুরু হয়। যেমন শিক্ষার প্রথম দিন, চাকরির প্রথম দিন, বা প্রথম বিনিয়োগ—তেমনি প্রথম আয়কর রিটার্ন জমা করাটাও জীবনের আর্থিক পরিসরে এক অনন্য মাইলফলক।
অনেকেই ট্যাক্স রিটার্নকে কেবল একটি বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা মনে করেন। কিন্তু বাস্তবে এটি একটি অর্থনৈতিক পরিচয়ের সূচনা—যার মাধ্যমে আপনি জানান দেন, আপনি একজন দায়িত্বশীল নাগরিক; দেশের উন্নয়নে আপনার অংশ রয়েছে।
আপনি হয়তো মনে করেন, ট্যাক্স রিটার্ন শুধুমাত্র ধনীদের বিষয়। আসলে না—এটি প্রত্যেক সচেতন নাগরিকের আত্মসম্মানের প্রতীক।
একটি গুছানো ট্যাক্স রিটার্ন মানে শুধু হিসাবের শুদ্ধতা নয়, বরং জীবনকে পরিপাটি রাখার এক প্রতিজ্ঞা।
প্রথম রিটার্ন জমা দেয়ার অভিজ্ঞতা কিছুটা নতুন ও অনিশ্চিত লাগতে পারে। কোথা থেকে শুরু করবেন, কীভাবে ফাইল করবেন, কোন কাগজ লাগবে—এসব প্রশ্নে মন বিভ্রান্ত হতে পারে। কিন্তু মনে রাখুন, প্রথম পদক্ষেপটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। একবার শুরু করলে, পরবর্তী বছরগুলো সহজ, সুন্দর ও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে।
আজকের অগোছালো ফাইলিং আগামী দিনে দায় বা ঝামেলা ডেকে আনতে পারে।
আর আজকের সচেতন ও যত্নশীল রিটার্ন হতে পারে আপনার ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার ভিত্তি।
যেমনভাবে আমরা একটি ভালো ক্যারিয়ার, সুন্দর পরিবার, বা সুখী জীবন গড়ার স্বপ্ন দেখি—তেমনি একটি সুশৃঙ্খল ট্যাক্স রিটার্ন সেই স্বপ্ন পূরণের অর্থনৈতিক শৃঙ্খলা তৈরি করে।
তাই ভয় নয়, গর্ব অনুভব করুন—
কারণ আপনার প্রথম ট্যাক্স রিটার্ন শুধু সরকারের কাছে একটি হিসাব নয়, এটি আপনার আর্থিক পরিপক্বতার প্রথম স্বাক্ষর,
আপনার জীবনের এক শুভ যাত্রার সূচনা।
23/10/2025
আয়কর এর হার নিয়ে কম বেশি সবার মধ্যেই একটা কনফিউশন কাজ করছে। আশা করি এই পোস্টটি দেখার পর সবার কনফিউশন দূর হয়ে যাবে।
প্রথমেই বুঝতে হবে আয়বর্ষ এবং করবর্ষ এর পার্থক্য কি। আয়বর্ষ হলো যে বছরে আপনার আয় এর হিসাব করে কর গণনা করতে হবে। আর করবর্ষ হলো আয়বর্ষের গণনাকৃত কর যে বছরে রিটার্ন প্রদানের মাধ্যমে সরকারকে প্রদান করতে হয়।
যেমন আপনি ১-জুলাই-২০২৪ থেকে ৩০-জুন-২০২৫ পর্যন্ত যে আয় করেছেন সেই আয়ের উপর পরিগণিত কর আপনাকে ১-জুলাই-২০২৫ থেকে ৩০-নভেম্বর-২০২৫ তারিখের মধ্যে রিটার্নের মাধ্যমে সকারকে পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে আয়বর্ষ হলো ২০২৪-২৫ এবং করবর্ষ হলো ২০২৫-২৬;
গত বছর অর্থাৎ ২০২৪-২৫ করবর্ষে এন বি আর কর্তৃক জারীকৃত পরিপত্রে ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ করবর্ষের জন্য প্রযোজ্য করহার জারি করে যা বাংলাদেশ কর ব্যবস্থায় এটাই প্রথম যে পরবর্তী কর বছরের কর হার আগেই করদাতার কাছে ঘোষিত হয়ে যাওয়া।
আর এই বছর অর্থাৎ ২০২৫-২৬ করবর্ষের অর্থ আইনে যে আয়কর হার ঘোষণা করা হয়েছে তা আগামী করবর্ষ অর্থাৎ ২০২৬-২৭ করবর্ষের জন্য প্রযোজ্য হবে।
এখানে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ দুই করবর্ষের আয়কর এর হার দেয়া হলো-
(কর্পোরেট কিংবা ইনডিভিজুয়্যাল ট্যাক্সের যে কোনো সমস্যা সমাধান পেতে থাকুন NeXgen Finance Solution এর সাথে।)
20/10/2025
We’re excited to welcome you to our official page — your new go-to space for trusted advice on tax planning, individual tax preparation,financial consultancy, business compliance, and more.
At NeXgen Finance & Solution , we’re not just about numbers — we’re about empowering individual tax and businesses to make smart, confident financial decisions
✅ Expert Tax Consultancy
✅ Expert Individual Tax Preparation
✅ Expert Corporate Tax
✅ Expert Financial Statement preparation
✅ Expert RJAC ( Joint Stock Company)
✅ Strategic Financial Planning
✅ Business Setup & Compliance
✅ Personalized Solutions Tailored to Your Needs
Follow us for valuable insights, timely updates, tax tips, and financial strategies to help you grow and stay compliant — stress-free.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
109, Basir Uddin Road, Dhanmondi
Dhaka
1205