TAX, VAT & RJSC Care

TAX, VAT & RJSC Care

Share

We are providing individual and company tax return, VAT return and RJSC related activity.

15/02/2026
05/10/2025

ভ্যাট ম্যানেজমেন্ট স্কিল অর্জন করে, সমৃদ্ধশালী Independent ক্যারিয়ার গঠন করতে পারেন।

দেশের রাজস্ব আয়ের সিংহভাগই আসে ভ্যাট থেকে। প্রায় প্রত্যেক কোম্পানি কে ভ্যাট দিতে হয় ও রিটার্ন দাখিল করতে হয়।

আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট বেসিক অনলাইন লাইভ কোর্স টি আপনাকে ভ্যাট নিয়ে ক্যারিয়ার গঠন সহায়তা ও আত্মবিশ্বাসী করে তুলবে।

🎯যে বিষয় গুলো হাতে কলমে শেখানো হবেঃ
১। ভ্যাট আইন।
২। ভ্যাট রেজিস্ট্রেশন প্রসেস।
৩। ব্যবসায় বিভিন্ন ভ্যাটের ব্যবহার।
৪। ভ্যাট রিটার্ন দাখিল
৫। হাতে কলমে কিভাবে মূসক তৈরি করতে হয়।
৬। ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট, SD, VDS, রিটার্ন প্রস্তুতি।

⏰ ১০ অক্টোবর রাত ৯ টা থেকে ক্লাস শুরু।
⏭ প্রতি শুক্রবার ও মঙ্গলবার।
⏭ মোট লাইভ ভ্যাট ক্লাস ১১ টি + ১টি আয়কর রিটার্ন ক্লাস।
✅কোর্স ফিঃ ৳২৪৯০

Resource Person:
Md Abdul Momin
CA(PL), ITP, MBS
VAT & TAX Consultant

📑রেজিস্ট্রেশনঃ বিকাশ পেমেন্ট 01576-576189 করে আমাদের জানাবেন বা কমেন্টে দেয়া গুগল ফরম পূরন করবেন।

ভ্যাট ও ট্যাক্স এর দক্ষতা অর্জন হতে পারে আপনার জন্য সময় উপযোগী কার্যকর পদক্ষেপ। কমেন্ট দেয়া লিংক থেকে আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন।

যোগাযোগঃ 01576-57618

20/09/2025

নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে নিম্নোক্ত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে—
১। ধারা ২৬৬ অনুযায়ী জরিমানা আরোপ;
২। ধারা ১৭৪ অনুসারে কর অব্যাহতির সুযোগ সীমিত হয়ে যাওয়া;
৩। মাসিক ২% হারে অতিরিক্ত কর প্রদান করতে হতে পারে;
৪। ইউটিলিটি সার্ভিসের সংযোগ (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি) বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি;
৫। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণে জটিলতা দেখা দিতে পারে।

24/08/2025

fil:///C:/Users/USER/AppData/Local/Microsoft/Windows/INetCache/IE/STKNLPZA/Income-tax_Paripatra_2025-2026[1].pdf

Income Tax Paripatra FY 2025-26

24/08/2025

আজই পদক্ষেপ নিন,
#প্রতিষ্ঠানের_ভবিষ্যৎ_সুরক্ষিত_রাখুন

📢 অবহেলার ঝুঁকি! ই-মেইলে যাচ্ছে সতর্ক বার্তা! "

যেসকল কোম্পানি বিগত ৫ বছর যাবত RJSC তে বার্ষিক রিটার্ন বা ডিরেক্টর/শেয়ারহোল্ডার বিবরণী দাখিল না করলে আপনার প্রতিষ্ঠানের নাম রেজিস্টার থেকে বাতিল হয়ে যেতে পারে।

✅ দেরি না করে অতি তাড়াতাড়ি RJSC বার্ষিক রিটার্ন ও প্রয়োজনীয় রিপোর্ট জমা দিন।

🔍 VAT, Tax and RJSC Care দিচ্ছে অনলাইনে দ্রুত, নিরাপদ ও প্রফেশনাল সেবা।
📍 Rampura, Dhaka
📞 01793098415

04/08/2025

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। বাংলাদেশে অনলাইনে "০ রিটার্ন" সাবমিট করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
✅ প্রয়োজনীয় জিনিসপত্র:
1. TIN সার্টিফিকেট
2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)
3. জাতীয় পরিচয়পত্র (NID)
4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে
🖥️ ০ রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):
১. ভিজিট করুন:
👉 https://etaxnbr.gov.bd
২. Login করুন:
"eReturn Login" অপশন সিলেক্ট করুন
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন
৩. নতুন রিটার্ন শুরু করুন:
Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)
৪. “০ রিটার্ন” বেছে নিন:
যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন
৫. “Verification” এবং “Submission” করুন:
সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে
রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)
🧾 কেন ০ রিটার্ন দেয়া জরুরি?
TIN Active রাখতে
কোনো ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Payoneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে & NBR থেকে জরিমানা এড়াতে

e-Return e-Return

31/07/2025

ছয় শর্তে বাতিল করা যাবে টিআইএন (TIN) রেজিস্ট্রেশন!
🔍 নতুন আয়কর আইন অনুযায়ী, এখন থেকে ছয়টি নির্দিষ্ট শর্ত পূরণ হলেই করদাতা তার টিআইএন নম্বর (TIN) বাতিলের আবেদন করতে পারবেন।
✅ যেসব শর্তে টিআইএন বাতিল করা যাবে:
1️⃣ করযোগ্য আয় না থাকা
2️⃣ মৃত্যু
3️⃣ স্থায়ীভাবে বিদেশে বসবাস
4️⃣ ভুলবশত নিবন্ধন
5️⃣ আইনগত কাঠামোর পরিবর্তন
6️⃣ অন্য কোনো আইনগত কারণ
📌 উল্লেখ্য: আবেদনকারীকে অবশ্যই রিটার্ন জমা দেওয়ার নিয়মাবলীসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
📚 এই নিয়ম নতুন আয়কর আইন অনুযায়ী কার্যকর হয়েছে, যা করদাতাদের জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করেছে।

30/07/2025

সঞ্চয়পত্রের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এখন আপনার মোবাইলে।
#সোনালি সেবা

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1219