28/04/2026
আজ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২য় ধাপে ২০২৩-২৪ কর বর্ষের ৭২,৩৪১ টি আয়কর রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচিত করা হয়েছে এবং তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে (লিংক কমেন্টে)। আপনারা চাইলে ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের কাছে আপনার টিআইএন দিলে আমরা চেক করে দেখব আপনার ফাইলটি অডিটে পড়েছে কিনা?
যেসব দুর্ভাগ্যবানের ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে, তাদের আয়কর অফিসে যোগাযোগ করতে হবে অথবা তারাই আপনাকে চিঠি দিবে। চিঠিতে আপনার ফাইলের বিস্তারিত সমস্যাগুলো উল্লেখ করে দেওয়া থাকবে।
যারা সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। প্রয়োজনীয় ডকুমেন্টসসহ অডিটের ক্ষেত্রগুলো ধরে জবাব দিতে হবে। আর যারা কম্পিউটার দোকানদার দিয়ে রিটার্ন করিয়েছেন, তাদের জন্য এক গুচ্ছ শুভকামনা।
ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।
#অডিট #আয়কর #রিটার্ন #জবাব #ফাইল #বাংলাদেশ
17/09/2025
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) চালু করল Tax Representative Management System (TRMS)
করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকে আরও সহজ ও নির্ভরযোগ্য করতে NBR আয়কর কড টিম ও আইটি প্রোগ্রামারদের সহায়তায় নতুন সফটওয়্যার TRMS (https://trms.nbr.gov.bd/) চালু করেছে।
TRMS-এর মাধ্যমে করদাতারা তাদের অনুমোদিত প্রতিনিধি (Authorized Representative)-কে অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষমতা দিতে পারবেন।
নিরাপদ OTP ভেরিফিকেশনের মাধ্যমে অনুমোদন নিশ্চিত হবে।
প্রতিটি কর প্রতিনিধি কর্তৃক দাখিলকৃত রিটার্ন সিস্টেমে সংরক্ষিত থাকবে।
এতে করদাতা ও প্রতিনিধির মধ্যে ডিজিটাল আস্থার পরিবেশ তৈরি হবে।
মূল বৈশিষ্ট্য:
অনুমোদিত কর প্রতিনিধিদের ডিজিটাল নিবন্ধন
করদাতা কর্তৃক অনলাইন অথরাইজেশন
দাখিলকৃত সব রিটার্নের স্বচ্ছ রেকর্ড
করদাতা ও প্রতিনিধি উভয়ের জন্য সহজ ইন্টারফেস
TRMS এর মাধ্যমে কর ব্যবস্থাপনায় আধুনিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
26/08/2025
ভ্যাট অডিট নিয়ে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাহসী ঘোষণা!
প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংলাপে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। কিন....
21/08/2025
মূসক পরামর্শক হতে চান? প্রস্তুতির সময় এখনই!
মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন? মনে রাখবেন—মূল প্রস্তুতির প্রথম ধাপই হলো আবেদনপত্র দাখিল।
ডিসেম্বরের অপেক্ষায় সময় নষ্ট নয়। আজই আবেদন করুন। দেখবেন পড়াশোনার গতি নিজেই বেড়ে গেছে।
আবেদন করুন, প্রস্তুতি নিন, স্বপ্ন ছুঁয়ে ফেলুন।
20/08/2025
👉মূসক পরামর্শক লাইসেন্স পরিক্ষা-২০২৬👈
📌মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি (ধারা-৪):*
কোন ব্যক্তিকে কখন ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে সে সম্পর্কে ধারা-৪ এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভ্যাট নিবন্ধন নির্ভর করে মূলত ২ টি বিষয়ের উপর যথাঃ ১. টার্নওভার ২. নিবন্ধন সীমা
*টার্নওভার:(ধারা-২(৪২)* যদি সহজভাবে বলি টার্নওভার অর্থ, কোন নির্দিষ্ট সময়ের পণ্য বা সেবার মোট বিক্রয়মূল্যই হচ্ছে টার্নওভার।
কোন প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনযোগ্য কিনা তা নির্ভর করে ১২ মাসের টার্নওভার বা মোট বিক্রয়মূল্যের উপর।
*নিবন্ধন সীমাঃ(ধারা-২(৫৭)* নিবন্ধন সীমা অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম থেকে বিক্রয়মূল্য ১২ মাস সময়ে ৫০ লক্ষ টাকার অধিক হলে তার নিবন্ধন সীমা অতিক্রম করে। অর্থাৎ উক্ত ব্যক্তি ভ্যাট নিবন্ধনযোগ্য হয়। তবে ৫০ লক্ষ টাকার বিক্রয়মূল্যের মধ্যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য, মূলধনী সম্পদের বিক্রয়মূল্য, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের অংশ বিশেষের বিক্রয়মূল্য এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম চিরতরে বন্ধের উদ্দেশ্যে মজুদ পণ্যের বিক্রয়মূল্য অন্তর্ভুক্ত হবে না।
ধারা-৪ এর উপধারা ১(ক) অনুসারে,কোন মাসের পূর্ববর্তী মাসের শেষ সমাপ্ত ১২ মাস সময়ে যদি কোন ব্যক্তির নিবন্ধন সীমা(৫০ লক্ষ টাকা) অতিক্রম করে তাহলে উক্ত ব্যক্তিকে শেষ তারিখে সমাপ্ত মাসের পরবর্তী মাসের ১ তারিখ হতে অর্থাৎ বর্তমান মাস হতে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে।
উদাহরণস্বরূপ: মনে করুন, এপ্রিল মাসের ১৫ তারিখে হিসাব করে দেখা গেল যে, কোন ব্যক্তির মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত (পূর্ববর্তী মাসের) ১২ মাসে মোট বিক্রয় হয়েছে ৫০ লক্ষ ১ টাকা, তাহলে তাকে এপ্রিল মাসের ১ তারিখ থেকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে।
ধারা-৪ এর উপধারা ১(খ) অনুসারে, প্রাক্কলনের ভিত্তিতে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে কিনা তা নির্ধারণ করা যায়। প্রাক্কলন হলো যে বিক্রি এখনো হয়নি- ভবিষ্যতে হবে অর্থাৎ পূর্বানুমানের ভিত্তিতে। কোন মাসের পূর্ববর্তী মাসের প্রারম্ভ হতে পরবর্তী ১২ মাস সময়ে কোন ব্যক্তির বিক্রির পরিমাণ ৫০ লক্ষ টাকা অতিক্রম করবে বলে পূর্বানুমান করা হয় তাহলে উক্ত ব্যক্তিকে উক্ত মাসের ১ তারিখ হতে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে।
উদাহরণস্বরূপ: যদি কোন ব্যক্তি মার্চ মাসের ১০ তারিখে হিসাব করেন যে, ফেব্রুয়ারী মাসের ১ তারিখ থেকে ১২ মাস সময়ের মধ্যে বিক্রির পরিমাণ ৫০ লক্ষ টাকা অতিক্রম করবে, তাহলে তিনি মার্চ মাসের ১ তারিখ থেকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিবেন। সে ব্যক্তি মার্চ মাসের ১০ তারিখের পর নিবন্ধনের জন্য আবেদন করলেও তার নিবন্ধন কার্যকারিতার তারিখ ১ মার্চ উল্লেখ করতে হবে।
উপরোক্ত আলোচনা ছাড়াও বিশেষ কিছূ ক্ষেত্রে টার্নওভার এবং নিবন্ধন সীমা বিবেচনা না করে নিম্নবর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য বাধ্যতামূলকভাবে ভ্যাটের নিবন্ধন নিতে হয়:
👉বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করেন,
👉কোন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোন চু্ক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন;
👉 কোন আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত;
👉 বিদেশি কোন প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস বা প্রজেক্ট অফিস স্হাপন করেন;
👉 মূসক এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হন;
👉 বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত।
📌এছাড়াও সাধারণ আদেশ নং-১৭/মূসক/২০১৯ এ উল্লিখিত টেবিলভুক্ত পণ্য ও সেবা সরবরাহকারী, উক্ত আদেশে ৩ টি টেবিল রয়েছে। টেবিল-১ ভুক্ত পণ্যের উৎপাদনকারী, টেবিল-২ ভুক্ত সেবা প্রদানকারী, টেবিল-৩ ভুক্ত পণ্যের ব্যবসায়ী এবং অবস্থান নির্বিশেষে সুপারশপ ও শপিংমলে পরিচালনকারী ব্যবসায়ী
20/08/2025
👉মূসক পরামর্শক পরিক্ষা-২০২৬👈
কোন বিষয় সম্পর্কে ভালো করে জানতে বা শিখতে হলে প্রথমে ঐ বিষয়ের ব্যাসিক জিনিসগুলো জানা দরকার। আমরা জানি ভ্যাট আইন ২০১২ সালের আইন ৪৭ নং আইন, কিন্তু এটা কার্য কর হয় ১লা জুলাই, ২০১৯ সালে।
ভ্যাটকে পেশা হিসাবে নিতে চাইলে আমাদের জানা প্রয়োজন আইন, বিধি, এসআরও, জিও, ব্যাখ্যা পত্র, বিশেষ আদেশ এবং তফসিলসমূহ প্রভৃতি।
ভ্যাটের কাজ আমরা শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারিনা। যেকোন বিষষ জানা বা শেখার জন্য স্টেপ বাই স্টেপ পাড়ি দেওয়া প্রয়োজন।
নতুন ভ্যাট আইনে-
১। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা আছে-১৩৯ টি।
২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ তে বিধি আছে-১১৯ টি।
৩। ফরম আছে প্রায় ৭৬ বা ৭৭ টি।
ভ্যাট আইনে শিডিউল আছে ৩ টি-
প্রথম তফসিলঃ
সকল পর্যায়ে শুল্ক কর অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবার তালিকা। এখানে দুটি পার্ট রয়েছে।
1. First part: VAT exempted Goods
2. Second part: VAT exempted services.
(ধারা-২৬)
দ্বিতীয় তফসিলঃ
যে সব পণ্য ও সেবাতে সম্পূরক শুল্ক বিদ্যমান সেসব পণ্য ও সেবার তালিকা।
কোন কোন স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান তা জানার জন্য এখানে তিনটি টেবিল রয়েছে।
Table-1: Goods (Import Stage)
Table-2: Goods (Supply stage)
Table-3: Services (Supply stage)
তৃতীয় তফসিলঃ
তৃতীয় তফসিলে হ্রাসকৃত হার ও সুনির্দিষ্ট কর সংক্রান্ত পণ্য ও সেবার তালিকা।
(ধারা-১৫)
Table-1 (Part-A): Goods (5%)
(Part-B): Service (5%)
Table-2 (Part -A): Goods (7.5%)
(Part-B): Service (7.5%)
Table-3 (Part-A): Goods
(Part-B): Service(10%)
Table-4 (Part-A): Goods (Specific Amount of VAT)
(Part-B): Service (specific Amount of VAT)
VAT for Local Trading stage:
Medicine: 2.4%
Diesel, Kerosine, Octane, Petrol, Furnace oil and LPG: 2%
Land developer: 2%
Real state:
Flat (1-1600 square feet): 2%
Flat (Above 1600 square feet): 4.5%
Re-registration: 2%
এই রেট গুলো ছাড়া সকল ক্ষেত্রে ভ্যাটের হার ৭.৫% লোকাল ট্রেডিং এর ক্ষেত্রে। যদি রেয়াত গ্রহণ না করে আর রেয়াত নিলে ১৫% হার পযোজ্য।
রেগুলার পোস্ট পেতে নিচের পেইজটি লাইক বা ফলো দিয়ে রাখুন।
VAT & TAX CARE
✅ Our Services:
• VAT | TAX | Legal | RJSC | Accounting Solution | FDI Report | Internal Audit |
• IRC | ERC | BIDA | Bond | Trade Licence
• BSTI | Fire/Factory Licence
• Trade Mark | VISA Process (Foreign Employees)
• Training &Total Business Solutions
18/08/2025
📢 প্রিয় করদাতা, আয়কর রিটার্ন দাখিল করুন সময়মতো!
✅ নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিন – দেরি করলে জরিমানা হতে পারে।
✅ আপনার আয়ের সব তথ্য সঠিকভাবে উল্লেখ করুন।
✅ টিআইএন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, সেলারি সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।
✅ অনলাইনে সহজেই ই-রিটার্ন জমা দিন।
✅ জীবন বীমা, সঞ্চয়পত্র, শিক্ষা ব্যয় ও দান ইত্যাদির কর ছাড় সুবিধা নিন।
✅ প্রয়োজনে ট্যাক্স বিশেষজ্ঞ বা এনবিআর হেল্প ডেস্ক থেকে সহযোগিতা নিন।
👉 মনে রাখবেন, সময়মতো ও সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করা আপনার দায়িত্ব এবং দেশের উন্নয়নে অবদান।
12/08/2025
📢 ২০২৫-২৬ কর বর্ষের আয়কর নির্দেশিকা প্রকাশিত!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে প্রতি বছর আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়—যার নাম "আয়কর নির্দেশিকা"।
করমুক্ত আয়ের সীমাI, রিটার্ন দাখিলের সময়সীমা, ফরম পূরণ, জরিমানা ও অনলাইন দাখিলের নিয়মাবলী নির্দেশিকায় বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
11/08/2025
ব্যক্তি করদাতাগণের জন্য.....