28/04/2026
স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর:
A trusted and independent consultancy firm specializing in VAT, Income Tax, and Customs services. Our key services include:
1. Tax & VAT Consultancy
2.
We provide expert support to both corporate clients and individuals, ensuring full compliance and optimal financial management. We’re committed to delivering timely, professional, and customized solutions to help you stay ahead in a complex regulatory environment. Customs Solutions
3. RJSC (Company Registration & Compliance)
4. Trade License, ERC & IRC Processing
5. Accounts Preparation & Financial Reporting
6. Strategic Accounting & Financial Advisory
7. Other related work etc.
28/04/2026
স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর:
16/04/2026
রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি- 23 এপ্রিল
16/03/2026
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড
04/02/2026
সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ
29/01/2026
10/12/2025
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নির্দেশনা অনুযায়ী, ভ্যাট (VAT) নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ভ্যাট (VAT) বা মূল্য সংযোজন কর সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য নিচে দেওয়া হলো:
📑 ভ্যাট (VAT) কী?
ভ্যাট (Value Added Tax) হলো একটি পরোক্ষ কর (Indirect Tax)। এটি পণ্য উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদানের প্রতিটি স্তরে মূল্য সংযোজনের ওপর আরোপিত হয়। চূড়ান্তভাবে এই করের বোঝা ভোক্তার ওপর বর্তায়।
🚫 ভ্যাট নিবন্ধন কেন জরুরি?
জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) আইন অনুযায়ী, নির্দিষ্ট বার্ষিক টার্নওভারের (Annual Turnover) বেশি ব্যবসা পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক।
আইনের প্রতিপালন: নিবন্ধন না করলে ভ্যাট আইন ভঙ্গ হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ব্যবসার বৈধতা: নিবন্ধন বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য একটি অপরিহার্য শর্ত।
সরকারের রাজস্ব: এটি সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস, যা দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়।
📝 ভ্যাট নিবন্ধনের প্রক্রিয়া
ভ্যাট নিবন্ধন বর্তমানে অনলাইনে করা যায়।
আবেদন: NBR-এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হয়।
যাচাইকরণ: NBR বা সংশ্লিষ্ট ভ্যাট অফিস আবেদনকারীর তথ্য যাচাই করে।
নিবন্ধন সনদ: সবকিছু ঠিক থাকলে একটি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (BIN) বা ভ্যাট নিবন্ধন সনদ প্রদান করা হয়।
সঠিকভাবে নিবন্ধন করা ও নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেওয়া প্রত্যেক দায়িত্বশীল ব্যবসায়ীর কর্তব্য।
&VATSERVICE #ভ্যাট #নিবন্ধন #ব্যবসায়ী
23/11/2025
২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড
Extension of the Deadline for Filing Income Tax Returns by Individual Taxpayers for the Assessment Year 2025–26.”
19/11/2025
আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস, ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত_____
আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস | বিবিধ নিউজ দেশের ব্যবসা-বাণিজ্য খাতে স্থবিরতা। বাজারদর আকাশছোঁয়া। এতে কমে গেছে সক্ষম করদাতার সংখ্যা। আবার অনলাইনে রিটার্ন...
11/11/2025
🥦 সময় দ্রুত ফুরিয়ে আসছে মাত্র 17 দিন বাকি!
বিপদ এড়াতে এখনই আয়কর রিটার্ন দাখিল করুন।
করবর্ষ ২০২৫–২০২৬; তথ্যকাল: ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫
শেষ তারিখ: ৩০শে নভেম্বর ২০২৫
প্রয়োজনের মুহূর্তে পাশে আছে থিঙ্ক-হাইভ কনসালটেন্সি ফার্ম
WhatsApp: 01682-636565
28/10/2025
৫ ধরনের ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়।
(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;
(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);
(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;
(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;
(5) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।
বিস্তারিত:
বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ ।
পত্র নম্বর: ০৮-০১,০০০০,০৩০,৯৯,০০১,২৪/৯১, তারিখ ১১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।
বিশেষ আদেশ নং- ০১/২০২৫
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ০৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হইতে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল:
(ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;
(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে);
(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা;
(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি;
(ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।
তবে শর্ত থাকে যে, (ক), (খ), (গ), (ঘ) ও (ড) এ উল্লিখিত করদাতাগণ ইচ্ছাপোষণ করিলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করিতে পারিবেন।
২। ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লিখিত করদাতাগণ ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হইলে ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করিতে পারিবেন।
ধন্যবাদ