Tax solution BD

Tax solution BD "I will pay taxes according to the law.i will be a partner in the development of the country "

22/10/2025

আয়কর রিটার্ন দাখিল শুরু ১ জুলাই ২০২৫ – শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫

✅ টিআইএন (TIN) থাকলে – আয় থাকুক বা না থাকুক, রিটার্ন জমা বাধ্যতামূলক।
✅ দেরি করলে জরিমানা, বিলম্ব ফি এবং রেয়াত কমে যাবে।

🔎 রিটার্ন দাখিলের জন্য যা লাগবে:

এনআইডি, ছবি, টিআইএন কপি

বেতন/ব্যবসা আয়ের কাগজপত্র

ব্যাংক স্টেটমেন্ট, বীমা, ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র

সম্পদ/দায় সংক্রান্ত দলিলাদি (জমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি)

📅 সময়মতো রিটার্ন জমা দিন, পুরো কর রেয়াত উপভোগ করুন।

Contact : 01751925408 (What's app)

সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতাগণ (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্...
04/08/2025

সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতাগণ (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড

২০২৫- ২০২৬ কর বর্ষের জন্য কিছু ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (Online Return)  আয়কর রিটার্ন দাখিল ...
03/08/2025

২০২৫- ২০২৬ কর বর্ষের জন্য কিছু ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (Online Return) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সংশোধিত আয়কর আইন অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কোন সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে?এবং, যদি নির্ধা...
26/07/2025

সংশোধিত আয়কর আইন অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কোন সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে?

এবং, যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হয়, তাহলে এই সংশোধিত আইনের আওতায় স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৩ (তিন) মাস পর্যন্ত সময় বৃদ্ধি করার সুযোগ রাখা হয়।

21/07/2025
17/07/2025

✅ ভ্যাটের ক্ষেত্রে যেসব পরিবর্তন আনা হয়েছে তা এক ঝলকে দেখি:

১. দেরিতে দাখিলপত্র জমা দেওয়ার জরিমানা
➤ ৫০০০ টাকা থেকে কমিয়ে ২০০০ টাকা করা হয়েছে।

২. রাজস্ব ফাঁকি, অনিয়ম, ব্যর্থতার ক্ষেত্রে জরিমানা
➤ ন্যূনতম ৩০% এবং সর্বোচ্চ ৫০%, পূর্বে ছিল সর্বোচ্চ ১০০% পর্যন্ত।

৩. অব্যবহৃত পণ্য বা সেবা সরবরাহে অনিয়ম
➤ জরিমানা ১ লক্ষ টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

৪. বকেয়া কর পরিশোধের সর্বোচ্চ কিস্তি সংখ্যা
➤ ১২ থেকে বাড়িয়ে ১৮ কিস্তি করা হয়েছে।

৫. এলপিজি গ্যাসকে মূল্য সংযোজনযোগ্য পণ্য হিসেবে ঘোষণা
➤ এলপিজি গ্যাস (HS Code 27.11) ৭.৫% হারে ভ্যাটযোগ্য পণ্য হিসেবে গণ্য (৩য় তফসিল, টেবিল-২)।

৬. Bill of Entry-তে "পণ্য ঘোষণা" বাধ্যতামূলক করা হয়েছে।

৭. আমদানি পর্যায়ে অগ্রিম করের হার পরিবর্তন
➤ উৎপাদন উপকরণে আগে ছিল ৩%, এখন ২%।
➤ অন্যান্য ক্ষেত্রে আগে ছিল ৫%, এখন ৭.৫%।

৮. ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণের সময়সীমা
➤ আগে ছিল ৪ মাস, এখন করা হয়েছে ৬ মাস অথবা করবর্ষের মধ্যে।

৯. সরবরাহের আগে কর দাখিল
➤ আগে ৩ দিন সময় ছিল, এখন ৬ দিন সময় দেওয়া হয়েছে (মূসক ৬.৬ সনদ)।

১০. ব্যাংক, বীমা, সরকারি ও শূন্য ভ্যাট প্রাতিষ্ঠানিক দাখিলপত্রের সময়সীমা
➤ আগে ছিল ১৫ তারিখ, এখন করা হয়েছে ২০ তারিখ পর্যন্ত।

16/07/2025

TIN থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক — কঠোর হতে যাচ্ছে এনবিআর!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ১৪ জুলাই ২০২৫ তারিখে আয়কর বিভাগের রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনার সভায় জানায়—
🔴 যাদের TIN আছে কিন্তু রিটার্ন দাখিল করেননি, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
📊 পরিসংখ্যান বলছে:—
▪️ প্রায় ৭২ লাখ রিটার্ন দাখিলই করেননি!
▪️ আবার ৩০ লাখের বেশি রিটার্ন ছিল জিরো ট্যাক্স! (কর দেয়নি কেউ)
📌 NBR জানিয়েছে: এখন থেকে রিটার্ন না দেওয়া করদাতাদের শুরু হবে জবাবদিহির প্রক্রিয়া।
যদি রিটার্ন দাখিল না করেন, তাহলে যা হতে পারে:
✅ আয়কর আইন ২০২৩ অনুযায়ী—
▪️ রিটার্ন দাখিল না করলে করলে জরিমানা ও সুদ ধার্য হতে পারে
▪️ TIN স্থগিত বা বাতিল হতে পারে
▪️ ব্যাংক লোন, ট্রেড লাইসেন্স, বিদেশ ভ্রমণ, গাড়ি রেজিস্ট্রেশন—এসব সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন
▪️ প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে
🎯 ২০২৫-২৬ অর্থবছরে NBR-এর রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সব TIN ধারীকে রিটার্ন দাখিলের আওতায় আনা হবে।
📢 তাই দয়া করে—
যদি আপনার TIN থাকে, আর এখনও রিটার্ন দাখিল না করে থাকেন—এখনই করুন! না হলে পড়তে পারেন বড় ঝামেলায়!
🔁 পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু, আত্মীয়, সহকর্মীদের সচেতন করুন।

ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন :
09/07/2025

ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন :

 #আয়কররিটার্ন :Income Tax Return ২০২৫-২০২৬ কর বর্ষের আয়কর রিটার্ন জমা শুরু হয়েছে।(01st July থেকে 30th November-2025 এর ম...
08/07/2025

#আয়কররিটার্ন :

Income Tax Return

২০২৫-২০২৬ কর বর্ষের আয়কর রিটার্ন জমা শুরু হয়েছে।

(01st July থেকে 30th November-2025 এর মধ্যে আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারবেন । আর নতুন টিন হলে 30 June-2026 এর মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন

আয়কর রিটার্ন জমা দিতে নিম্নের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে।

Address

5/5 South Begun Bari, Tejgaon I/A, Dhaka 1208
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share