Bay Business Solutions

Bay Business Solutions

Share

Enrich your business with trouble-free Business Solutions as well as financial services with us without any second thought!

We are always ready to provide you with our services.

02/10/2022

হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়ন ফি পরিশোধে ১০ শতাংশ ছাড়ের সুবিধা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিজিটাল পদ্ধতির সঙ্গে ডিএনসিসি’র এলাকাধীন সম্মানিত করদাতাদের পরিচিতির সুবিধার্থে বকেয়াসহ চলতি ২০২২-২৩ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে অনলাইনে পরিশোধ করলে ২০২২-২৩ অর্থবছরের চার কিস্তির ওপর দশ শতাংশ রেয়াত দেয়া হবে।

রেয়াতের সময়সীমা ও সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

করদাতাদের বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি ২০২২-২৩ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের চার কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সুযোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসীর হয়রানি নিরসনে ও নগরবাসীর মূল্যবান সময় বাঁচাতেও সহায়তা করা হবে।

19/09/2022

২০ লাখ পর্যন্ত ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪ এ এর উপধারা ৪-এর প্রদত্ত ক্ষমতাবলে করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হলো।

এই নির্দেশনা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অন্যান্য অর্থবছরগুলোতে শুধু কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ দেখালেই ক্রেডিট কার্ড পাওয়া যেতো। তবে চলতি অর্থবছরের বাজেটে টিআইএনের বিপরীতে নিয়মিত রিটার্ন জমা দেওয়া হচ্ছে কি না, তারও প্রমাণপত্র দেখানো বাধ্যবাধকতা আরোপ করে সরকার। আর রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া ক্রেডিট কার্ড দিলে সংশ্লিষ্ট ব্যাংককে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানারও বিধান করা হয়। ক্রেডিট কার্ড ছাড়া আরও ৩৭ ধরনের সেবা পেতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র ব্যাংকে দেখাতে হচ্ছে।

19/09/2022

আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের নতুন করদাতাদের বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। তবে পুরাতন করদাতাদের আগের মতো ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এনবিআরের আয়কর পরিপত্রে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, নতুন করদাতাদের জন্য চলতি অর্থবছরের বাজেটে ‘কর দিবস’-এর সংজ্ঞা সংশোধন করেছে এনবিআর। ব্যক্তি পর্যায়ে যিনি আগে কখনও রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ ওই সময়ের মধ্যে যে কোনও দিন রিটার্ন দাখিল করতে পারবেন।

সাধারণত প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নির্ধারণ করা থাকে। নির্দিষ্ট সময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতার আওতা বাড়াতে ২০২২-২০২৩ অর্থ বছরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও বিভিন্ন সেবা গ্রহণসহ প্রায় ৩৮ ধরনের পরিসেবার জন্য আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর।

তথ্যসুত্রঃ বাংলা ট্রিবিউন

Photos from Bay Business Solutions's post 27/08/2022

মাত্র ২২,৯৯৯/= টাকায় 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 কোম্পানি রেজিস্ট্রেশন করুন।

✔কেন লিমিটেড কোম্পানি গঠন করেই ব্যবসা শুরু করা অতীব জরুরী?

অনেক উদ্যোক্তাকেই দেখা যায়, নামমাত্র ট্রেডলাইসেন্স করেই ব্যবসায় নেমে যান। কিন্তু যখন তাঁর ব্যবসার ব্যাপ্তি ঘটে, তখন ব্রান্ড আইডেন্টিটি, নেম রেজিস্ট্রেশন, ব্যাংক ফ্যাসিলিটি (ট্রানজ্যাকশন প্রোফাইলিং, লোন পাশ ইত্যাদি), টেন্ডার আবেদন, ব্যক্তি বা অন্যান্য কোম্পানি থেকে বিনিয়োগ পাওয়া ইত্যাদি সহ নানা ক্ষেত্রে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। আপনার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের ব্রান্ড/প্রতিষ্ঠানটি যখন লিমিটেড কোম্পানিতে রুপান্তর করতে মনোনিবেশ করেন, তখন প্রতীয়মান হয় যে, ইতিমধ্যেই অন্য কেউ এই নামে কোম্পানী খুলে বসে আছে। যার ফলে আপনার জন্য অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। "প্রোপ্রাইটরশিপ ট্রেড লাইসেন্স" এর চেয়ে "প্রাইভেট লিমিটেড কোম্পানি" রেজিস্ট্রেশনের অনেক ধরনের ব্যবসায়িক সুবিধাদি বা গ্রহনযোগ্যতা রয়েছে।

অথচ যদি শুরুতেই সময়োপযোগী পরিকল্পনার সহিত ব্যবসার শুরুতেই লিমিটেড কোম্পানি করে তিনি ব্যবসা পরিচালনা করতেন, তাহলে সকল ক্ষেত্রেই তিনি সহজ জয় লাভ করতেন।

✔কেন "এখনই" লিমিটেড কোম্পানি গঠন করবেন?

এই আলোচনায় যাবার আগে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি-

💥 বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরি ও তথ্য-প্রযুক্তিখাতের উদ্যোক্তাদের সহযোগিতার জন্য 'স্টার্ট-আপ ফান্ড' নামের ৫০০ কোটি টাকার একটি তহবিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্পূর্ণ জামানতবিহীন এই ঋণটি ৪ শতাংশ সুদে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত একজন উদ্যোক্তা নিতে পারবেন। পাঁচ বছরের মধ্যে ঋণটি শোধ করতে হবে।

💥 প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্টার্টআপ কোম্পানির জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবলমাত্র আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্যান্য সব প্রকার রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি এবং স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করেছেন। তা ছাড়া, আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার কর হার ০.৬% পরিবর্তে ০.১% করার প্রস্তাব করেছেন।

সুতরাং, বর্তমানে বাংলাদেশে স্টার্টআপের জন্যে "গোল্ডেন এজ" চলছে অর্থাৎ সরকার উদ্যোক্তাদের সকল প্রয়োজনীয় সুবিধাদি দেয়ার ব্যবস্থা করেছে, যাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের সরাসরি অবদানের সুযোগ হয়। এছাড়াও কোম্পানি রেজিস্ট্রেশন করতে এখন কম সময় লাগে এবং খরচও খুবই কম।

✔কেন "বে বিজনেস সলিউশন"?
• আমরা শুধু ব্যবসা নয়, দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাসী।
• আমাদের রয়েছে নিজস্ব অফিস এবং অভিজ্ঞ ও কর্মদক্ষ টিম।
• রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশনে আন্তরিক সহযোগীতা।
• সার্ভিস ডেলিভারির পরেও অন্যান্য ব্যবসা সংক্রান্ত সেবা প্রদান করে থাকি।

✔আমাদের সেবা সমূহ:
• কোম্পানি নিবন্ধন
• ট্রেড লাইসেন্স (নতুন/নবায়ন)
• ট্রেডমার্ক আবেদন
• বিন রেজিস্ট্রেশন
• টিন রেজিস্ট্রেশন
• ভ্যাট/ট্যাক্স রিটার্ন

ব্যবসা সংক্রান্ত যেকোন সেবা পেতে আজই যোগাযোগ করুন -
+88 01322 914545 (𝒘𝒉𝒂𝒕𝒔𝒂𝒑𝒑) কল করুন।

অথবা ইমেইল করুন -
[email protected]

ফেসবুক পেজ-
facebook.com/BayBusinessSol/

20/08/2022

ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) নিয়ে অনেকেই চিন্তা করছেন-

ট্রেড লাইসেন্স নবায়ন একটি নিয়মিত প্রক্রিয়া। একটি লাইসেন্সের মেয়াদ এক বছর । এর মেয়াদকাল শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ন করতে হবে।
আপনার লাইসেন্সটি জুনের ৩০ তারিখেই মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছে । সাধারনত ১লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত বিনা জরিমানায় লাইসেন্স নবায়নের সুযোগ থাকে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এর সঙ্গে যুক্ত হবে ৩০ শতাংশ জরিমানা এবং এর পরে প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে ।

এ জন্য আগের ট্রেড লাইসেন্স নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

যেকোন প্রয়োজনে কল করুনঃ 01322-914545, 01322-914510
আর ট্রেড লাইসেন্স নবায়ন(Renew) অথবা ব্যবসা সংক্রান্ত কোন ঝামেলায় পড়লে Bay Business Solutions তো আপনার পাশেই আছে ।

17/08/2022

Stages in the formation of companies in Bangladesh,
● Promotion.
● Registration.
● Commencement of business.
Promotion stages:
● Promoters
● Clearance of name
● Equity Capital
● Consent of the Directors
● Selection of objectives.
Registration:
● Submission of Memorandum & Articles of Association.
● Payment of stamp duty & Registration fees.
● Obtaining certificate of incorporation.
Commencement of business:
● For a Private Limited Company, the business of the Company can be commenced after getting
the registration i.e. certificate of incorporation.
● For a Public Limited Company, the Company shall obtain the certificate of commencement of business from the Registrar.

17/08/2022

তৈরি পোশাক বিপণন ব্যবসার ভ্যাট
সেবার_কোডঃ S078.00
শিরোনামঃ তৈরি পোশাক বিপণন
ভ্যাটের_হারঃ ৭.৫% (তৃতীয় তফসিল)
যে কোনো ধরনের তৈরি পোশাকের উৎপাদন ও বিপণনকে বোঝাবে।
নিজস্ব ব্র‍্যান্ড সংবলিত তৈরি পোশাক বিপণন।
নিজস্ব ব্র‍্যান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিক্রয়ের পর মোট বিলের সাথে ৭.৫% মূল্য সংযোজন কর সংযুক্ত করে কর চালানপত্র ৬.৩ অবশ্যই ইস্যু করতে হবে। অথবা এনবিআর এনলিস্টেড/এপ্রুভড সফটওয়্যার ব্যবহার করেও কর চালানপত্র ইস্যু করা যাবে।

17/08/2022

প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান আছে। তা না হলে ৫ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত ভ্যাটের টাকার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হয়। প্রশাসনিক আদেশ দিয়ে সময় বৃদ্ধি করার সুযোগ নেই।
Section 85, VAT and SD act 2012

17/08/2022

How to Open a Branch/ Liaison/ Representative Office?
To open a Branch/ Liaison/ Representative Office in Bangladesh first an individual needs to have a
principal company or organization in the host country. The individual needs to take permission from two
institutions.
Primary Steps:
1. BIDA Permission
2. Bank Account Opening
3. Approval from Bangladesh Bank
4. Registering With RJSC
5. Trade License
6. Tax and VAT registration

17/08/2022

Transferring Funds from Abroad to Bangladesh?
Remittance wage earner - Nil
Paid-up capital - Nil
Normal transfer - 10%
During the transfer, if the declaration is made that transfer is for contracts on
manufacturing, process or conversion, civil work, construction, engineering or works
of similar nature – 7.5%
(Section 52Q –Income Tax Ordinance, 1984)
These percentages will be deducted during crediting the sum to the account
of the payee.

17/08/2022

How to Open NGO?
NGO means an organization established inside Bangladesh for voluntary activities registered under NGO
Affairs Bureau can be an organization or NGO established and registered in a foreign country that is
also registered under the foreign donation (voluntary activities) regulation ordinance, 1978.
• FD-1 Form (Signed by Chief Executive)
• List of Executive Committee Organograms according to Bureau Directed Table.
• Certificate of Incorporation in the Country of Origin and Constitution
• Plan of Operation (Signed by the secretary)
• Activities Report
• Work Description for the formation of Executive Committee in General Meeting (Signature of All the
General Members Attended the Meeting) The decision of the Executive Committee/Board to Open the Office
in Bangladesh Letter of Appointment of the Country Representative.
• Letter of Intent prepared by NGO (Signed by Gazetted Officer)
• NID, Passport, and Passport size Photo of The Members of the Executive committee (Signed by
Gazetted Officer)
• For Local NGO Copy of Treasury Challan in support of depositing 50,000 BDT and For Foreign NGO
Copy of Treasury Challan in support of depositing US$ 9,000 or Equivalent TK amount in Code 1-0323-
0000-1836
• List of Executive Committee (foreign) Names of General Members (Name, Fathers Name, Address,
and With Signature)
• 15% Vat Code No (1-1133-0035-0311) 3 copies including the main copy.
• Deed of agreement stamp of TK 300/- with the landlord in support of opening the office in
Bangladesh.
All documents from abroad should be notarized by the Justice of peace or attested by Bangladesh Embassy.

17/08/2022

Have you deposited Paid-up Capital in a proper way?
You may face 30% of your paid-up capital as a fine if you have not followed the appropriate way to deposit money.
A Private Limited Company as per IT Ordinance 1984 will have to follow Tax Rate 30% - Finance Act 2021; Schedule 2, Part 1,
Paragraph B (1/a)

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Road/7A, Banani
Dhaka
1213