এসো, কর শিখি - Let's learn Taxes

এসো, কর শিখি - Let's learn Taxes

Share

Taxes, VAT & Company formation Service, etc.

11/08/2025

জিরো রিটার্ণ দাখিলের আগে যা ভাবতে হবে

14/06/2025

আমদানিকারকের ভ্যাট ম্যানেজমেন্ট প্রসঙ্গ: বাজেট ২০২৫

22/05/2025

পর্ব-২
কীভাবে ভ্যাট দিতে হয় : একজন ব্যক্তি/ প্রতিষ্ঠান ভ্যাট যোগ্য পণ্য বা সেবার ব্যবসায় করলে তাকে নিয়মিত ভ্যাট দিতে হবে । যদিও অল্প কিছু পণ্য বা সেবার উপর ভ্যাট নেই, যেমন-খাদ্যশস্য, গাছের ছাল, কাঠ, মাছ, কাচাঁ সবজি, পশুখাদ্য, কাচাঁ মাংস প্রভৃতি। আলোচনার সুবিধার্থে ধরে নেই সকল প্রোডাক্টের উপর উপরই ভ্যাট আছে এবং বাংলাদেশে ভ্যাটের প্রকৃত হার ১৫%। যদিও কিছু পণ্য বা সেবার উপর ভ্যাটের এই হার সংকুচিত মানে ১০%,৫%,২.৪% ইত্যাদি রাখা আছে । আজ একটি উদাহরণ দিবো ১৫% হিসেবে, একজন উৎপাদনকারী কীভাবে ভ্যাট হিসেব করবেন ।
ধরুন, আপনি চিপস উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করেন । চিপস উৎপাদনের কাচাঁমাল হিসেবে আলুর পাউডার, ময়দা, বিভিন্ন ধরণের মশলা এবং প্যাকেজিং এর জন্য প্যাকেট ক্রয় করেন । এক প্যাকেট চিপসের সরবরাহ মূল্যের মধ্যে ভ্যাট থাকবে এবং এর মূল্য ধরা হলো ৭.৫০ টাকা ।
এই ৭.৫০ টাকার মধ্যে ভ্যাট আছে (৭.৫০/১০৭.৫ ী ১০০ =৬.৯৮ ী ১৫% )=১.০৫ টাকা । এখন, একটি চিপস সরবরাহের বিনিময়ে ৭.৫০ টাকা গ্রহণ করলে আপনাকে কি চালানের মাধ্যমে ১.০৫ টাকা পরিশোধ করতে হবে ? উত্তর হলো- না । আসুন দেখি কতো পরিশোধ করতে হবে ।
ধরে নেই, এক প্যাকেট চিপস উৎপাদন করতে কাঁচামাল, প্যাকেট ও বিদুৎ অন্যান্য খরচ বাবদ আপনাকে ভ্যাট পরিশোধ করতে হয়েছে (প্রতি প্যাকেটের অনুপাতে) ০.৮০ টাকা। তাহলে আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে ১.০৫-০.৮০ =০.২৫ টাকা । এখন, মাসে যতো প্যাকেট বিক্রি করবেন ততো ০.২৫টাকা হিসেবে ভ্যাট পরিশোধ করতে হবে অটোমেটেড চালানের মাধ্যমে ।
একজন উৎপাদনকারী পাইকারী দোকানে, পাইকারী দোকানী খুচরা দোকানে পণ্য পৌঁছে দেন এবং খুচরা দোকানীর নিকট থেকে ভুক্তা ক্রয় করেন। এখানে পাইকারী দোকানী এবং খুচরা দোকানী যে ব্যবসায় করেন এর উপরও ভ্যাট পরিশোধ করতে হয় । কিন্ত, এই সেক্টওগুলো থেকে সরকার তেমন একটা রাজস্ব পায় না । নিকট ভবিষ্যতে এ সুযোগ কমে যাবে তাই ভ্যাট বিষয়ে ন্যুনতম ধারণা রাখতে হবে ব্যবসায়ীদেরকে । ধন্যবাদ [২২.০৫.২৫]

15/05/2025

ভ্যাট কী ?

ভ্যাট একটি প্রচলিত সংক্ষিপ্ত শব্দ । এর পুরো নাম Value Added Tax বা মূল্য সংযোজন কর। এটি একটি পরোক্ষ কর। (মানে এই কর জনগণই দেয় কিন্তু সরাসরি দিতে হয় না বা দেওয়া যায় না) । জনগণ যে পণ্য বা সেবা ভোগ করে বা সংগ্রহ করে এবং এর জন্য যে মূল্য পরিশোধ করে এই মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে । অর্থাৎ পণ্য বা সেবা বিক্রয় থেকে প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণ থেকে ভ্যাট আদায় করা হয় এবং ‘‘নির্ধারিত পদ্ধতিতে” সরকারকে পরিশোধ করতে হয় ।

এই নির্ধারিত পদ্ধতি সম্পর্কে একজন ব্যবসায়িকে সচেতন থাকতে হয় । তা না হলে ভ্যাট আদায়কারী কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে একজন ব্যবসায়ীর যে আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হয় তা সহ্য করা অনেক সময়ই কঠিন হয়ে যায় । তাই ভ্যাট বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বাস্তব ভিত্তিক কিছু ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ । [১৪.০৫.২৫]

12/05/2025

আসছে বাজেট ’২৫-’২৬

এবার বাজেটে ব্যক্তি পর্যায়ের আয় রিটার্ণ নিয়ে সবচেয়ে বড়ো যে পরিবর্তনটি আসছে তা হলো - সকলকেই অন লাইনে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে ।
যাদের আয়কর ফাইলে স্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য; যেমন, জমির ক্ষেত্রে মৌজা নং, খতিয়ান নং জমির পরিমাণ এবং মূল্য সঠিকভাবে দেওয়া নেই । দালান-কোঠা বা ভবনের ক্ষেত্রে স্কয়ার ফিট সঠিকভাবে উল্লেখ নেই । উল্লিখিত তথ্যগুলো রিটার্ণ দাখিলের পূর্বেই আপনার সংগ্রহে রাখতে অনুরোধ করা হলো । কেননা, অনলাইনে এসব স্থাবর সম্পত্তি দাখিলের ক্ষেত্রে এ তথ্যগুরো পূরণ করা বাধ্যতামূলক ।
ধন্যবাদ সবাইকে ।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1214