MetLifer SayDur

MetLifer SayDur

Share

Business & Financial Associate.

17/05/2026

আপনার গ্রাহক ও প্রস্পেক্ট জানেন তো?

বীমা করলে পাওয়া যাবে ট্যাক্স রিবেট। চলতি অর্থবছরের আর মাত্র দুই মাস আছে। আয়করের হিসাব হয় প্রতি বছরের জুলাই মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত। আয়কর রিটার্নে আয়–ব্যয়, কর ছাড়, বিনিয়োগ পরিকল্পনা সবই করতে হবে এই জুলাই–জুন চক্রের মধ্যে। আয়ের একটি অংশ সঞ্চয় করে আপনি যদি সরকার নির্ধারিত খাতে বিনিয়োগ করেন, তা হলে আপনাকে বছর শেষে কম কর দিতে হবে। আগামীবার রিটার্ন দেওয়ার সময় বিনিয়োগের বিপরীতে কর রেয়াত নিতে হলে আপনার হাতে সময় আছে মে থেকে জুন - এই দুই মাস।

সোর্স: প্রথম আলো
Md. Saydur Rahman
Metlife Insurence
Details: 01646-960243

13/05/2026

অবসরের পর কীভাবে চলবে জীবন

—মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য বরাবরই এটি বড় দুশ্চিন্তার বিষয়। সরকারি পেনশন সুবিধার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর মধ্যে তাই দীর্ঘমেয়াদি সঞ্চয় ও পেনশনধর্মী বিমাপণ্যের চাহিদা বাড়ছে। ১৯৫২ সাল থেকে এ অঞ্চলে কাজ করা মেটলাইফ বাংলাদেশের রয়েছে এ ধরনের বিমাপণ্য। ১০ থেকে ২০ বছর মেয়াদি এই বিমার নাম ‘লাইফলাইন।’

আজীবন এমনকি বয়স ১০০ বছর হলেও এই বিমা থেকে সুবিধা পাওয়া যায়। ১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কেউ ‘লাইফলাইন’ পণ্যের গ্রাহক হতে পারেন। পলিসি হতে পারে দেড় লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়ার সুযোগ আছে। মোট জমা টাকার বিপরীতে ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।

লাইফলাইনে একজন গ্রাহক নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দেন। পরে নির্ধারিত বয়স বা মেয়াদ শেষে মাসিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন পান। মেটলাইফের তথ্য অনুযায়ী, এই পণ্যে সঞ্চয় ও বিমা সুরক্ষা একসঙ্গে থাকে। অর্থাৎ পলিসি চলাকালে গ্রাহকের মৃত্যু হলে নমিনি (মনোনীতক) নির্দিষ্ট বিমা সুবিধা পান। আবার মেয়াদ পূর্ণ হলে গ্রাহক নিজে নিয়মিত পেনশন তোলার সুযোগ পান।

দেশে সরকারি চাকরির বাইরে থাকা মানুষের সংখ্যাই বেশি। তাদের জন্য সরকার অবশ্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। বেসরকারি আর্থিক খাতে পেনশনের সুবিধা দিচ্ছে বিমা কোম্পানিগুলোও। কিন্তু বাস্তবতা হলো, বেসরকারি চাকরিজীবীদের বড় অংশের জন্য বাধ্যতামূলক পেনশন ব্যবস্থা নেই। ফলে মানুষকে নিজের আগ্রহেই এই ব্যবস্থা নিতে হয়।

বাস্তবতা হচ্ছে, দেশের মানুষের গড় আয়ু যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চিকিৎসা ব্যয়। এসব কারণেই মধ্যবিত্ত চাকরিজীবী, প্রবাসী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এ ধরনের পেনশন পণ্যের প্রয়োজনীয়তা আছে। চাহিদাও বাড়ছে। কর রেয়াতের সুযোগ থাকায় অনেকে আকৃষ্ট হচ্ছেন। ব্যাংকাস্যুরেন্স চালুর পর ব্যাংকের মাধ্যমেও এসব পণ্যের বিক্রি বাড়ছে।

পুরা রিপোর্টটি পড়ুন: প্রথম আলো
Details: 01646-960243

Photos from MetLifer SayDur's post 11/05/2026

🤹‍♂️ *ইন্স্যুরেন্স মানেই যেন তদন্ত কমিশন*!

ইন্স্যুরেন্স করার কথা উঠলেই হঠাৎ করে শুরু হয়ে যায়
একখানা জাতীয় পরামর্শ সভা 😄
✔️ আগে বউকে জানাতে হবে
✔️ তারপর শ্বশুর সাহেব
✔️ বড় ভাই–ছোট ভাই, দু’পক্ষই চাই
✔️ পাড়া–প্রতিবেশীর মতামত জরুরি
✔️ মাস্টার সাহেব না বললে তো চলেই না
✔️ শেষে মনে হয়—একটু মাইকিং করলেই হয় 📢
তারপর প্রশ্নের পর প্রশ্ন—
❓ “বীমা কর্মী এত ফোন দেয় কেন?”
❓ “এত সুবিধা দিতে চায় কেন ভাই?”
সব আলোচনার শেষ সিদ্ধান্ত একটাই
👉 “ভাই, অবস্থা ভালো না… পরে দেখা যাবে” 😅
🤫 কিন্তু মজার ব্যাপার জানেন?
যখন কেউ চুপিচুপি এসে বলে—
💸 “এক লাখ দিলে এক বছরে দুই লাখ”
⏳ “এই চান্স আর পাবেন না”
🚫 “কাউকে বলবেন না কিন্তু!”
তখন হঠাৎ করে—
❌ বউ ব্যস্ত
❌ শ্বশুর অফলাইনে
❌ ভাইরা নিখোঁজ
❌ মাস্টার সাহেব ছুটিতে
❌ প্রতিবেশী দেখা যায় না
কোনো মিটিং লাগে না,
কারণ তখন লোভের কাছে বুদ্ধি ছুটি নেয় 🧠✈️
⚠️ বাস্তব কথা (হাসির না, ভাবার)
গত মাসেই আমার পাড়া থেকে
কয়েক লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারকরা।
👉 যে বীমা আপনার পরিবারকে নিরাপত্তা দেয়—সেটা নিয়ে হাজার প্রশ্ন
👉 আর যে ফাঁদে পড়লে সব শেষ—সেটা নিয়ে একটাও প্রশ্ন না!
💡 চলুন একটু স্মার্ট হই
📌 আবেগে নয়, যুক্তিতে সিদ্ধান্ত নেই
📌 গোপন লোভে নয়, খোলামেলা নিরাপত্তায় বিশ্বাস রাখি
📌 “দুইয়ে চার” নয়, “নিশ্চিত ভবিষ্যৎ” বেছে নিই
👉 আজকের সচেতন সিদ্ধান্তই পারে
আগামীর আফসোস থেকে আপনাকে বাঁচাতে। 💚আজই যোগাযোগ করুন আমাদের সাথে
Metlife Insurance Limited

Details: 01646-960243

02/05/2026

ব্যাংকিং খাতে বড় পরিবর্তন: আপনার জমানো টাকা কোথায় রাখবেন? 🏦🛡️

Bank vs Metlife Insurence

২০২৫ সালের লভ্যাংশ বা ডিভিডেন্ড প্রদানের চিত্রটি বাংলাদেশের সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা। যখন একটি ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়, তখন সেটি সরাসরি নির্দেশ করে যে ব্যাংকটির আর্থিক ভিত বা Business Health বর্তমানে সংকটে রয়েছে।

​⚠️ কেন এই সতর্কতা?
​একটি ব্যাংক যখন লভ্যাংশ দিতে পারে না, তার প্রধান কারণগুলো হলো:
​অনাদায়ী ঋণ (NPL): ব্যাংক গ্রাহকদের যে টাকা ঋণ দিয়েছিল তা আদায় করতে পারছে না।
​মূলধন ঘাটতি: ব্যাংক পরিচালনার জন্য প্রয়োজনীয় রিজার্ভের অভাব।
​ব্যবসায়িক অদক্ষতা: সঠিক বিনিয়োগ পরিকল্পনার অভাবে ব্যাংক লাভ করতে ব্যর্থ হচ্ছে।

​🚫 লভ্যাংশ দিতে না পারা ব্যাংকসমূহ:
সরকারি প্রায় সব ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ইত্যাদি) এবং বড় বড় কিছু বেসরকারি ব্যাংক (ইসলামী, ন্যাশনাল, ইউসিবি, এবি ব্যাংক) এই তালিকায় রয়েছে। এই ব্যাংকগুলোতে লেনদেন করার আগে আপনাকে অবশ্যই আরও ১০ বার ভাবতে হবে।

​✅ যেখানে আপনার টাকা নিরাপদ হতে পারে:

​যেসব ব্যাংক এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের ২০% থেকে ৩০% পর্যন্ত লভ্যাংশ দিয়েছে, তারা প্রমাণ করেছে যে তাদের ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক নীতি এখনো শক্তিশালী।

​🌟 শীর্ষ তালিকায় থাকা ব্যাংকসমূহ:
​ব্র্যাক (BRAC Bank) 💰
​সিটি ব্যাংক (City Bank) 🏦
​ডাচ-বাংলা (DBBL) 💳
​প্রাইম ব্যাংক (Prime Bank) ✨
​পুবালী ও উত্তরা ব্যাংক 📈

মানুষ স্বভাবতই সেই ব্যাংকেই লেনদেন করবে যারা সফলভাবে ব্যবসা করে মুনাফা ঘরে তুলছে। আপনার কষ্টার্জিত সঞ্চয় নিরাপদ রাখতে সঠিক ব্যাংক নির্বাচন করা এখন সময়ের দাবি।

​💡 আমাদের পরামর্শ:

​অ্যাকাউন্ট খোলার আগে বা লেনদেন করার আগে শুধু ব্র্যান্ড নাম না দেখে ব্যাংকের আর্থিক সক্ষমতা (Dividend Record) যাচাই করুন। একটি ভুল সিদ্ধান্ত আপনার দীর্ঘদিনের সঞ্চয়কে ঝুঁকিতে ফেলতে পারে। 🔍
​আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার সচেতনতাই আপনার আর্থিক নিরাপত্তা। 🔒

⏳ ​সবচেয়ে দ্রুত এবং সঠিক ফিনটেক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। 🔔 - FinTech-Habib




30/04/2026

আলা উদ্দিন আহমদ,গর্বিত নোয়াখালীর কৃতি সন্তান
চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও),মেটলাইফ বাংলাদেশ

জনাব আলা আহমদ,এফসিএ মেটলাইফ বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। তাঁর আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা এবং জীবন বীমা খাতের সার্বিক পরিচালনায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি মেটলাইফ-এর বিভিন্ন দেশের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চারটি দেশে (হংকং, মালয়েশিয়া, বাংলাদেশ ও নেপাল) বসবাস করেছেন এবং বিভিন্ন ধাপে থাকা ব্যবসা, যেমন — উদ্ভব, বিস্তার, পরিপক্বতা ও সমাপ্তি পর্যায়ে সব ধাপে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, যা আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।

জনাব আলা আহমদ ১৯৯৯ সালে মেটলাইফ বাংলাদেশে কর্মজীবন শুরু করেন এবং ২০০৪ সালে তিনি বাংলাদেশ ও নেপাল—দুইটি দেশের ফিনান্সিয়াল কন্ট্রোলার হিসেবে নিযুক্ত হন। ২০১১ সালে তিনি মেটলাইফ-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হন এবং পরবর্তীতে ২০১৩ সালে মেটলাইফ নেপালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে নিযুক্ত হন। ২০১৭ সালে আন্তর্জাতিক পর্যায়ে তার পরবর্তী শীর্ষ নেতৃত্বের দায়িত্ব নিতে, তিনি মালয়েশিয়ায় যান এবং AmMetLife Insurance Berhad-এ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব স্ট্র্যাটেজি, বিজনেস প্ল্যানিং এবং ট্রান্সফরমেশন পদে যোগ দেন। এছাড়া, ২০১৯-২০২০ সময়কালে তিনি এশিয়ার স্ট্র্যাটেজিক গ্রোথ মার্কেটসের প্রধানকে সহায়তা করেন চিফ অব স্টাফ ও হেড অব স্ট্র্যাটেজি হিসেবে, যেখানে চীন ও ভারতসহ সাতটি অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।

২০১৯ সালে, জনাব আলা আহমদ মেটলাইফ হংকং-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিযুক্ত হন এবং বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হংকং থেকে ফিরে এসে জানুয়ারি ২০২১ সালে মেটলাইফ বাংলাদেশের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে দায়িত্ব গ্রহণ করেন।

জনাব আলা আহমদ তার কর্মজীবনে গ্রাহকদের চাহিদা ও অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিয়ে লক্ষ্যভিত্তিক কৌশল গ্রহণ করেছেন। তিনি সাংস্কৃতিক ও পেশাগতভাবে বৈচিত্র্যময় দলের নেতৃত্ব দিয়ে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পারফরম্যান্স উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং প্রতিষ্ঠানিক মূল্য সৃষ্টির দৃঢ় সমর্থক হিসেবে কাজ করেছেন।

বর্তমান দায়িত্বের পাশাপাশি, জনাব আলা আহমদ বাংলাদেশের ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-এর একজন পরিচালক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)-এর নির্বাহী কমিটির সদস্য এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (AmCham)-এর সাবেক কোষাধ্যক্ষ ও নির্বাহী কমিটির সদস্য। তাঁর পৃষ্ঠপোষকতায়,

মেটলাইফ দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন টেকসই উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA ANZ) এর একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)-এর ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA), এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও, জনাব আলা আহমদ হার্ভার্ড বিজনেস স্কুলে মেটলাইফ-এর অন-ক্যাম্পাস এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক LOMA-এর ফেলো (বিশেষ কৃতিত্বসহ) এবং ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউট, ইউএসএ-এর ফেলো সদস্য।

ধন্যবাদান্তে,
মো: সাইদুর ৱহমান
মেটলাইফ বাংলাদেশ

27/04/2026

🌟 জীবনকে শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্যও প্রস্তুত করুন।
কারণ স্বপ্ন তখনই নিরাপদ থাকে, যখন পাশে থাকে সঠিক পরিকল্পনা। ❤️

আপনার সন্তানের শিক্ষা, পরিবারের নিরাপত্তা, নিজের ভবিষ্যৎ — সব কিছুর জন্য দরকার একটি স্মার্ট লাইফ প্ল্যান।
আর সেই বিশ্বাসের নাম — MetLife 💙

✅ জীবন বীমা
✅ সেভিংস প্ল্যান
✅ চাইল্ড এডুকেশন প্ল্যান
✅ রিটায়ারমেন্ট সুবিধা
✅ ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা

আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় শান্তি এনে দিতে পারে।
নিজের ও পরিবারের নিরাপদ ভবিষ্যতের জন্য আজই পরিকল্পনা শুরু করুন। ✨

মেটলাইফ এর শীর্ষ প্রতিনিধি MD.Saydur Rahman সাথে বীমা সম্পর্কে ফ্রি কন্সালটেশন এর জন্য এখনই সাইন আপ করুন নিচের.

01646-960243 (Whatsapp)

#সেরাবীমাকোম্পানি #মেটলাইফ_বাংলাদেশ #নিরাপদভবিষ্যৎ

25/04/2026

Agentbranding QR Code Scanner kore Details janun.

Photos from MetLifer SayDur's post 13/04/2026

নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে ছোট্ট একটা ফার্মেসি চালাতেন রাশেদ। খুব বড় ব্যবসা না, তবে সংসার মোটামুটি চলছিল। স্ত্রী মিতু, আর সাত বছরের মেয়ে রিমি—এই ছিল তার পৃথিবী।

একদিন বিকেলে দোকানে এলেন তার পুরনো বন্ধু কামাল। অনেকদিন পর দেখা।

— “কিরে, কেমন আছিস?”
— “চলছে ভাই… তবে ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা হয়,” রাশেদ দীর্ঘশ্বাস ফেলল।

কামাল বলল,
— “আমি একটা বীমা করেছি। একটু একটু করে টাকা জমে, আবার বিপদেও কাজে লাগে। তুই চাইলে একবার শুনে দেখতে পারিস।”

রাশেদ হেসে বলল,
— “আরে ভাই, আমার আবার বীমা করার সামর্থ্য কোথায়!”

কামাল বলল,
— “এই জন্যই তো দরকার। সামান্য টাকা, কিন্তু বড় ভরসা।”

কয়েকদিন পরে রাশেদ ভাবতে লাগল—"যদি হঠাৎ আমার কিছু হয়? মিতু আর রিমির কী হবে?"
এই ভাবনা থেকেই সে অবশেষে একটা বীমা পলিসি করে ফেলল। প্রতি মাসে সামান্য টাকা জমাতে লাগল।

সময় কেটে গেল।

হঠাৎ একদিন রাতে দোকান থেকে ফেরার পথে রাশেদ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হল। কয়েকদিন হাসপাতালে থাকার পর ডাক্তার জানালেন—দীর্ঘদিন বিশ্রাম দরকার, কাজ করা সম্ভব না।

মিতু তখন ভেঙে পড়েছে। সংসার চলবে কীভাবে?
ঠিক তখনই রাশেদের করা বীমার টাকা পাওয়ার খবর এল।

টাকা হাতে পেয়ে মিতুর চোখে জল চলে এল।
— “তুমি না থাকলেও আমাদের কথা ভেবে রেখেছ…” সে রাশেদের হাত ধরে বলল।

এই টাকায় চিকিৎসা চলল, দোকানটাও সাময়িকভাবে চালিয়ে নেওয়া গেল। কয়েক মাস পরে রাশেদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল।

একদিন সন্ধ্যায় রিমি বাবাকে জড়িয়ে ধরে বলল—
— “বাবা, তুমি আবার দোকানে যাবে তো?”

রাশেদ হাসল 😊
— “হ্যাঁ মা, এবার একটু সাবধানে যাব।”

মিতু চুপচাপ তাকিয়ে ছিল।
তার মনে হচ্ছিল—সেই ছোট্ট কাগজটা শুধু একটা বীমা না, বরং তাদের পরিবারের নিরাপত্তার প্রতিশ্রুতি।

🌿 **শেষ কথা:**
কখন কী হবে কেউ জানে না। কিন্তু ছোট্ট একটা পরিকল্পনা কখনো কখনো বড় বিপদে সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়।

Md. Saydur Rahman
Financial Associate
Shakil Agency
Metlife Bangladesh
Mobile: 01646-960243 (WhatsApp)
#বীমা

Photos from MetLifer SayDur's post 13/04/2026

ফ্যান যতক্ষণ মাথার ওপর ঘুরে বাতাস দেয়, কেউ তাকায় না। বন্ধ হলেই সবাই খেয়াল করে- "আরে, গরম লাগছে কেন?" জীবনও এমনই। সবকিছু ঠিকঠাক চললে আমরা ভাবি, কিছুই হবে না। কিন্তু বিপদটা যখন হঠাৎ এসে পড়ে, তখনই বুঝি- নিরাপত্তা বলে একটা জিনিসের দরকার ছিল।

MetLife Bangladesh Insurance সেই "চলমান ফ্যান"- চুপচাপ, নির্ভরযোগ্য, আপনার পরিবারের ভবিষ্যতকে অর্থনৈতিক ঠান্ডা রাখে, যতক্ষণ না আপনি সেটার গুরুত্ব না টের পান।

বুদ্ধিমানের কাজ হলো ফ্যান বন্ধ হবার আগেই একটা সুইচ অন করে রাখা- একটা MetLife Insurance Plan যা বিপদ আসলেই অর্থনৈতিক সুরক্ষা দেয়।

বাংলাদেশে সরকারি খাতে বিনিয়োগ করা আছে ১৮ হাজার ৫০০ কোটি টাকা যা গ্রাহকের পাওয়ানা টাকার থেকে অনেকগুণ বেশি । ইন্টারন্যাশনাল কোম্পানি ১৫৮ বছর থেকে যে কোম্পানি ছিলো এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।

বিশ্বজুড়ে ১৫৮ বছর সময় ধরে সুরক্ষা দিয়ে চলা মেটলাইফ, আপনার পাশে আছে থাকবে সবসময় ইনশাআল্লাহ ।

জীবনের পথে, চলি একসাথে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

What'sapp 01646960243

#সেরাবীমাকোম্পানি #বীমা

13/04/2026
13/04/2026

বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত দেশের ১ নম্বর জীবন বীমা প্রতিষ্ঠান MetLife।
৭৪+ বছরের আস্থা, শক্তিশালী আর্থিক ভিত্তি এবং গ্রাহকদের নির্ভরতার প্রতীক।
আপনার সঞ্চয়, সুরক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনায় পাশে আছে MetLife। 💙🛡️
#বাংলাদেশ #বীমা

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Uttara Dhaka/1230
Dhaka